প্রশ্নকর্তাঃ আপনার কলেজ কি জন্য বিখ্যাত?
জাহেদঃ স্যার! নকলের জন্য বিখ্যাত।
জাহেদের এই কথা শূনে ইন্টারভিউ বোর্ডের সবাই তার দিতে তাকিয়ে আছে। রুম থেকে বের হওয়ার সময় জাহেদ সবাইকে বলে " সকাল দশটার ইন্টারভিউ রাত ১০টায় দিতে হয়েছে। এই রকম কোম্পানীতে ইন্টারভিউ দিয়ে কি হবে? সবাইকে কষ্ট দেবার কি কোন প্রয়োজন ছিল? মানুষকে এত কষ্ট দেন কেন?
==============================================
জাহেদ মন খারাপ করে বাসায় ফিলে এল, কয়েকমাস পর আরেকটি ইন্টারভিউ দিতে একটি অফিসে সরাসরি মালিকের সাথে দেখা করে, প্রতিষ্টানের মালিক জাহেদকে বলে, " আপনাকে যদি সাগরের মধ্য ডিউটি করতে বলা হয়, আপনি কি করতে পারবেন?"
উত্তরে জাহেদ বলে, সরি স্যার আমি সাগরে চাকরী করতে পারব না। আমি বাবা-মার একমাত্র সন্তান। দয়া করে আমার ছবি আর বায়োডাটা ফেরত দিন।
ছবি আর বায়োডাটা নিয়ে জাহেদ বাসায় চলে ফিরে এলো।
================================================
একটি চাকরীর জন্য জাহেদ বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে। জাহেদের বড় ভাই একটি ব্যাংকে চাকরী করে। একদিন ফোন করে জাহেদকে বলে অমুক ভাইয়ের সাথে দেখা করবি, তোর চাকরী হবে। এই কথা শুনে তারপরের দিন জাহেদ চাকরীর জন্য ইন্টারভিউ দিতে গিয়ে ম্যানেজার তাকে জয়েন্ট করতে বলে । শুধুমাত্র অমুক ভাইয়ের রেফারেন্সে একটি রেসিডেন্সিয়াল হোটেল রিসিপশনিষ্ট হিসেবে জাহেদ যোগদান করে।
এইভাবেই লক্ষ লক্ষ জাহেদকে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করে চাকরী খুজতে হয়। আর টাকা আর যোগ্য মামা থাকলেতো কথাই নেই.. ঘরে বসেই চাকরী হয়ে যায়। যোগ্য প্রার্থীরা ভাল চাকরী পাইনা। আর আবার অযোগ্য ব্যক্তিরা বড় বড় পদে বসে আছে।
দুর্ণিতিতে আমরা বারবার চ্যাম্পিয়ন হচ্ছি। সরকারী/বেসরকারী প্রতিটি প্রতিষ্টানে আজ দুর্ণিতি চলছে। তাই আসুন আমরা দুর্ণিতিমুক্ত সমাজ গঠন করি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

