
জয় দিয়ে মেনেজেস যুগ শুরু হলো ব্রাজিলের। গতকাল মঙ্গলবার নিউইয়র্কে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ২-০ গোলে হারিয়েছে মানো মেনেজেসের দল। ব্রাজিলের হয়ে অভিষেক ম্যাচেই গোল পেয়েছেন নেইমার।
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর আমূল পরিবর্তন হয়ে গেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের দলে। অবসান ঘটেছে কার্লোস দুঙ্গার যুগের, নতুন কোচ মানো মেনেজেস আস্থা রেখেছেন তারুণ্যের ওপর। ব্রাজিলের সবচেয়ে বড় তারকা কাকাকে দলের বাইরে পাঠানোর মতো দুঃসাহস দেখিয়েছেন। দুঙ্গার দলের মধ্যে থেকে ঠাঁই পেয়েছেন মাত্র চারজন—রবিনহো, থিয়াগো সিলভা, দানি আলভেজ ও রামিরেস। মেনেজেসের দলের ১০ জনই আবার আনকোরা খেলোয়াড়। মেনেজেস যুগের শুরুটা তাই বড় একটা চ্যালেঞ্জেরই ছিল। আর সেই চ্যালেঞ্জে জয়ী হয়েছেন মেনেজেস, যুক্তরাষ্ট্রকে হেসে-খেলে হারিয়ে দিয়ে।
দুঙ্গার বিশ্বকাপ দলে ছিলেন না নেইমার। নতুন কোচ মেনেজেস তাঁর ওপর আস্থা রেখেছেন। আস্থার প্রতিদানও দিয়েছেন নেইমার, ম্যাচের ২৮ মিনিটে দুর্দান্ত হেডে ব্রাজিলকে প্রথম গোলটি উপহার দিয়েছেন। ব্রাজিলের দ্বিতীয় ও শেষ গোলটি এসেছে প্রথমার্ধের শেষের দিকে, রামিরেসের এগিয়ে দেওয়া বল থেকে গোলটি করেন আলেক্সান্ডার পাতো। দ্বিতীয়ার্ধেও বেশ কয়েকটি ভালো সুযোগ পেয়েছিল ব্রাজিল। কিন্তু যুক্তরাষ্ট্রের বদলি গোলরক্ষক ব্রাড গুজানের নৈপুণ্যের কারণে ফুটবলারদের সেই প্রচেষ্টা সফল হয়নি। গোল ব্যবধানটি আরও বেশি হয়নি তাতে কী! মেনেজেস যুগ সফলভাবে শুরু হলো—এটাই তো বড় প্রাপ্তি ব্রাজিলের।
আরো ফলাফল :
Italy 0 - 1 Ivory Coast
Ireland 5 - 0 Estonia
Bosnia-Herzegovina 1 - 1 Qatar

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





