আমার প্রিয় পোস্ট
- আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বরের গোপন সংকেত বা মানে জানুন! - ডিসকো বান্দর
- অনলাইনে “ডিভি লটারী-২০১২” আবেদনের নিয়মাবলী
- নিশাচর নাইম
- কালার সিম্বোলিজমঃ কোন রং কিসের প্রতীক - সীমানা পেরিয়ে
- ফটোশপে পাসপোর্ট এবং স্ট্যাম্প সাইজের ছবি (পাসপোর্ট প্রতি ছবি প্রিন্টের খরচ ১ টাকা ১৬পয়সা এবং স্ট্যাম্প ২৯ পয়সা !!) - রিডার ওয়ান
আরো একাধিক নারী ঘটিত ঘটনার খোঁজ পেয়েছে র্যাব
১৪ ই আগস্ট, ২০১০ রাত ১:১৭
বহু তরুণীকে প্র্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলিং করেছেন মৌলভীবাজারে র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক মো. আবু রায়হান। র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডার কাউসার মাহমুদ গতকাল এ তথ্য জানিয়ে বলেছেন, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ওই কলেজছাত্রীর (২৪) আপত্তিকর পর্নো ছবি ও ভিডিও চিত্র তৈরি ছাড়াও আবু রায়হানের আরো একাধিক নারী ঘটিত ঘটনার খোঁজ পাওয়া গেছে।
ওই কর্মকর্তা আরো জানান, গত বৃহস্পতিবার রাতে রায়হানকে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে মুক্তাগাছা থেকে রায়হানের পিতাকে খবর দিয়ে আনা হয় শ্রীমঙ্গল র্যাব ক্যাম্পে। সেখানে র্যাবের হেফাজতে আটক অবস্থায় পুত্রের এসব অপকর্মের জবানবন্দি শুনে হতবিহব্বল হয়ে পড়েন রায়হানের বাবা। দুই ভাইয়ের মধ্যে রায়হান বড়।
র্যাব সূত্র জানায়, সর্বশেষ রায়হান মৌলভীবাজার শহরের আরেক কলেজছাত্রী ও ঢাকার এক তরুণীর সঙ্গে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের লেকচারার হিসেবে চাকরি নেয়ার আগে আবু রায়হান সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে শিক্ষকতা করতেন। এসময় কমলগঞ্জ উপজেলার ওই তরুণী সিলেটে থেকে লেখাপড়া করতেন। সিলেটে থাকাকালীন সময়েই রায়হান তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে রায়হান দেড় বছরেরও বেশি সময় সিলেটের বিভিন্ন স্থানে ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। অত্যন্ত পরিকল্পিতভাবে গোপনে সেই সব দৃশ্য ক্যামেরায় ধারণ করে রাখেন। পরবর্তী সময়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চাকরি নিয়ে ঢাকায় চলে যান রায়হান। আর ওই তরুণী লেখাপড়া শেষ করে চাকরি নেন একটি বাণিজ্যিক ব্যাংকে। তরুণীটি বারবার বিয়ে করার জন্য চাপ দিলেও রায়হান অস্বীকৃতি জানান। উল্টো পর্নো ভিডিওচিত্র ও ছবিগুলোর কথা জানিয়ে পিএইচডি ডিগ্রি নেয়ার জন্য বিদেশে লেখাপড়ার খরচ বাবদ ১০ লাখ টাকা দাবি করে হুমকি দিতে থাকেন। এত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে আবু রায়হান এসব ভিডিও চিত্র ও ছবি ভিসিডি ও ডিভিডি আকারে বাজারজাত করার হুমকি দেন। সর্বশেষ পারিবারিকভাবে ওই তরুণীর অন্যত্র বিয়ে ঠিক হলে রায়হান তরুণীর হবু স্বামীকে সেই ছবিগুলো দেখান। এতে বিয়ে ভেঙে যায়।
র্যাব কর্মকর্তা কাউসার মাহমুদ জানান, ব্ল্যাকমেইলিংয়ের শিকার মেয়েটির বাবা বা বড়ভাই নেই। তারা দ্ইু বোন। আর তাদের পরিবারও অবস্থাপন্ন। একারণেই প্রতারণার ফাঁদ পাতেন রায়হান।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: সহমত
বিলাল বলেছেন:
এবার দুজনরেই বিয়ে পড়িয়ে দেয়া হোক।না হলে মেয়েটার বিয়ে হতে সমস্যা আছে। আহারে, দু পরিবারেরই ইজ্ঝত দফারফা,
পাহাড়ের কান্না বলেছেন:
এই হালা মকসু এই কাম করছে? আর আমি একটা মাইয়া পাইনা বিয়া করমু ।আফসুস
বিজ্ঞান বলেছেন:
"বিলাল বলেছেন: ইতরটার নুনু কেটে তার হাতে ধরিয়ে দেয়া হোক, আর মেয়েদের ও সাবধান হওয়া দরকার।
একটু বুইজা শুইনা ফুর্তির মওজ মেটানো ভালা।
আগে বিয়া তারপর কাম করলে এ সমস্যা হতো না।
এইটা বুঝা দরকার ইতর পোলাপানরা মজা লইয়া খাইটা পড়ে।"
সহমত
শ্রীমরম বলেছেন:
চামার কোথাকার
হাসান খা বলেছেন:
উপরে যারা মন্তব্য করেছেন সবার সাথে সহমত।
প্র।ইভেট বলেছেন:
বিজ্ঞান বলেছেন: "বিলাল বলেছেন: ইতরটার নুনু কেটে তার হাতে ধরিয়ে দেয়া হোক,আর মেয়েদের ও সাবধান হওয়া দরকার।
একটু বুইজা শুইনা ফুর্তির মওজ মেটানো ভালা।
আগে বিয়া তারপর কাম করলে এ সমস্যা হতো না।
এইটা বুঝা দরকার ইতর পোলাপানরা মজা লইয়া খাইটা পড়ে।"
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















আর মেয়েদের ও সাবধান হওয়া দরকার।
একটু বুইজা শুইনা ফুর্তির মওজ মেটানো ভালা।
আগে বিয়া তারপর কাম করলে এ সমস্যা হতো না।
এইটা বুঝা দরকার ইতর পোলাপানরা মজা লইয়া খাইটা পড়ে।