বর্তমানে বাংলাদেশের অন্যতম সমস্যা হলো লোডশেডিং। এই সমস্যার থেকে সাধারন মানুষকে পরিত্রান দিতে সরকার কত কিছুইনা করছে; তেল চালিত জেনারেটর, ভাড়া ভিত্তিক বিদ্যুত কেন্দ্র ইত্যাদি। আর এই জন্যই নাকি খুব শিঘ্রই বিদ্যুতের দাম বাড়ানো হবে কারন, বাংলাদেশের একমাত্র জল বিদ্যুত কেন্দ্র কাপ্তাই থেকে দেশের বিদ্যুত চাহিদা মিটানো সম্ভব না। তাই বাংলাদেশে যদি আরও কয়েকটি এরকম জল বিদ্যুত কেন্দ্র থাকতো তবে জনগন সস্তায় বিদ্যুত ব্যাবহার করতে পারতো। আর কাঙ্খীত সেই জল বিদ্যুত কেন্দ্র হতে পারে আমাদের অতি পরিচিত নদী তুরাগ!! কারন গত পরশু সকাল ১১ টায় দূর্ঘটনা ঘটার পর নদীতে তী্ব্র স্রোতের কারনে কাল সারা রাতেও সকল বাহিনীর সম্মিলীত প্রচেষ্টায়ও বাসটির অবস্থান নিশ্চিত করা যায়নি। আর এ থেকেই স্পষ্ট বোঝা যায় যে নদীর স্রোত কতটা প্রবল!!! তাই বিদ্যুত দুর্ভিক্ষের এই দেশে হাতের কাছে পাওয়া এই শক্তিকে জল বিদ্যুত কেন্দ্র স্থাপনের মাধ্যমে বিদ্যুত শক্তিতে রুপান্তরীত করে দেশের বিদ্যুত ঘাটতি মেটাতে সংশ্লিষ্ট কতৃপক্ষের আশু পদক্ষেপ গ্রহনের জন্য বিনীত নিবেদন করছি। এবং পাঠক সকলকে এই মহতী দাবী আদায়ের আন্দোলনে একতা বদ্ধ থাকার আহবান জানাচ্ছি।
বিদ্যুত সমস্যার মাঝে আশার আলো তুরাগ নদী !!!
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।