somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নেপালে কোন বাংলাদেশীর প্রথম কোন পর্বতশৃংগ জয়ের ইতিহাস, প্রথম পরাজয়ের ইতিহাস !

২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সিংগু চুলি

লিখছিলাম: পাহাড়ে উঠার মিথ্যা সার্টিফিকেট মুসা-মুহিত দু’জনেরই আছে! আজ রাতুলবিডির ব্লগ থেকে আর একটি মজার ইতিহাস :
"... এমন একজনের সার্টিফিকেটের ঘটনা লিখব, যিনি সত্যই আমার কাছে অনেক শ্রদ্ধার পাত্র, তিনিই বাংলাদেশের প্রথম পর্বতারোহী যিনি NMA ( Nepal Mountaineering association) তালিকাভুক্ত কোন পর্বত আরোহনের গৌরব অর্জন করেন। ট্রেকিং, এডভেন্চার আর মাউন্টেনিয়ারিং জগত সম্পর্কে আমি জানা শুনা হয়, বলতে গেলে ওনাকে দিয়েই।উনি হচ্ছেন সাগর ভাই। খুলনা ভার্সিটি আর্কিটেকচারের প্রথম ব্যাচের । যতদুর মনে পরে উনি আর আরিফ ভাই, ভার্সিটিতে পরার সময়ই ৯৬-৯৭ এর দিকে নেপালের অন্নপূর্ণা রিজিয়নে ট্রেকিং করেন! পাহাড়কে ভালবাসতেন তিনি, এখনও বাসেন।ক্যারিয়ার, বিয়ে-শাদী আর সংসারের আগ্রহ কখনই দেখিনি ওনার কাছে পাহাড় এডভেন্চার অথবা ট্রেকিং থেকে বেশী হয়েছে!

যাই হোক আজকের মিডিয়া মুখী কর্পোরেট মাউন্টেনিয়ারদের মত নয়, চাকুরীর পয়সা বাচিয়ে, প্রায় ২১০০০ ফুট সিংগু চুলি টার্গেট করেন। এর আগে নেপালের কুমবু রিজিওনে এভারেষ্ট বেস ক্যাম্প - গোকিও - চোলা পাস একলা ট্রেক করা সাগর ভাই প্রথম NMA পিক অভিজানে বের হন, এবারও একাই! এডভেন্চার পরিমন্ডলে ওনার নাম হয়ে যায় "সলু" । সলো ( একলা ) চলেও লক্ষে যিনি স্হির থাকেন।
কাটমুন্ডুতে অফিসিয়াল ফর্মালিটিস সেরে, ক্লইম্বিং শেরপা নিয়ে পোখরা, সেখান থেকে অন্নপূর্না সার্কিট। ৮০০০ মিটার অন্নপুর্ণার একদম লাগালাগি সিংগু চুলি। আর তার কাছেই থর্পু চুলি ১৮০০০ + ফুট। এটাও NMA পিক। বেস ক্যাম্পে প্রবল তুষার পাতের জন্য অভিযান বিঘ্ন হল, অপেক্ষার পালা। তারপর আব হাওয়া কিছু ভাল হলে গ্লেসিয়ার নেগোশিয়েট করে সিংগু-থর্পু কানেকটিং রীজের পাদদেশে। সেখন থেকে খাড়া ৬০/৭০ ডিগ্রী স্লোপ, উঠতে হবে রীজের মাথায়। বিপজ্জনক এই পথে রোপ ফিক্স করা হল। আইস এক্স - ক্র্যাম্পন ব্যবহার করে রীজ টপ! এখান থেকে ডানে থর্প চুলি আর বামে সিংগু।

কিন্তু এই দীর্ঘ কষ্টকর পথের ধকল সয়ে, এত ছোট টিম আর অল্প রশদ নিয়ে সিংগু আসলেই একটা প্রায় অসম্ভব ব্যাপার। পর্বত বিজয়ের নেশায় মরিয়া সাগর ভাই সিদ্ধান্ত নেন অপেক্ষাকৃত সহজ ও কাছের থর্পু চুলি। একসময় জয় করাগত হয়। কিন্ত কাগজ-পত্রে তার ছিল অন্ন পাহাড়ের পারমিট। তাই অফিসিয়ালি তিনি স্বীকৃতি পান নি থর্প চুলির।
একই সাথে পর্বত জয় আর নৈতিক পরাজয়ের ইতিহাস রচিত হল। এই লাইনটি লিখতে সবচেয় কষ্ট অনুভুত হচ্ছে আমার, আর যার পরিমান আমি বোঝাতে পারব না কখনই। সাগর ভাই থেকে কখনই এমন কিছু আমি পাইনি যাতে করে তার নৈটিকতা প্রশ্নবিদ্ধ হতে পারে। তাকে চিনি ২০ বছর ধরে! আর তিনি দেশে ফিরেও, কখনও এবিষয়ে কোন মিথ্যাচারে জড়ান নি। সবসময় স্পষ্ট আর স্বচ্ছ অবস্হান ধরে রেখেছিলেন তিনি।

সেই সাথে অনেক চতুর তথাকথিত পর্বতপ্রেমীরা জেনে যায় ঠিক পাহাড়ে না উঠেও বা ঠিক মত না উঠেও সার্টিফিকেট পাওয়া যেতে পারে! " - রাতুলবিডি
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৭
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সকালে শিক্ষক, বিকালে সবজি বিক্রেতা

লিখেছেন ঢাকার লোক, ২১ শে এপ্রিল, ২০২৬ ভোর ৫:৪৯


মাননীয় শিক্ষামন্ত্রীর বিভিন্ন আলোড়ন সৃষ্টিকারী পদক্ষেপে যখন মিডিয়া জগৎ সয়লাব এমনি সময় হটাৎ করেই ইউ টিউবে একটা ভিডিও চোখে পড়লো। ২ মিনিটের এ ভিডিওটা সেলফ এক্সপ্লানেটোরি ,... ...বাকিটুকু পড়ুন

মায়াময় স্মৃতি, পবিত্র হজ্জ্ব- ২০২৫….(৯)

লিখেছেন খায়রুল আহসান, ২১ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:১৬

অষ্টম পর্বের লিঙ্কঃ পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

১০ই জিলহজ্জ্ব তারিখে (০৬ জুন ২০২৫) সূর্যোদয়ের আগেই আমরা মুযদালিফা থেকে রওনা হয়ে সকাল সকাল ‘বড় জামারাত’ বা জামারাত আল... ...বাকিটুকু পড়ুন

অনুদিত, অনূদিত এবং অনুবাদিত, কোনটার কী অর্থ?

লিখেছেন নতুন নকিব, ২১ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫৪

অনুদিত, অনূদিত এবং অনুবাদিত, কোনটার কী অর্থ?

অন্তর্জাল থেকে সংগৃহিত।

প্রথমেই বলা দরকার, "অনূদিত" শব্দটি সাধারণত সঠিক এবং প্রমিত বানান হিসেবে ব্যবহৃত হয় যখন অর্থ "অনুবাদ করা হয়েছে এমন" বা "ভাষান্তরিত"... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শেকল ভাঙার গান

লিখেছেন ইসিয়াক, ২১ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০২

রক্ত-আগুনে প্রতিবাদ চলুক,
বিক্ষোভের অনলে সারাদেশ জ্বলুক ।
শেষ থেকে শুরু হোক না আবার,
নতুন করে তো কিছু নেই হারাবার!

পুনরায় বিনাশিব তিমির রাত
আঁধার কেটে জাগবে প্রভাত।

দিকে দিকে সংগঠিত হও... ...বাকিটুকু পড়ুন

Diplomacy is not tourism

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে এপ্রিল, ২০২৬ রাত ১:৫৯


আফ্রিকার পশ্চিম প্রান্তে আটলান্টিকের তীরে সেনেগালের রাজধানী ডাকার। এপ্রিলের শেষে সেখানে বসেছে 'Dakar International Forum on Peace and Security in Africa'-এর দশম আসর। নামটা দীর্ঘ হলেও এবারের হাওয়া বেশ... ...বাকিটুকু পড়ুন

×