somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কথামালা- ৩

১৩ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এই শহরের একটি প্রতিষ্ঠানে চাকুরীরত ছিলো দুই নরনারী। তারা কেউ কারো দিকে সরাসরি তাকাতো না। আড়চোখে তাকাতো। সরাসরি কথা বলতো না যেন কথা প্রসঙ্গে কথা বলতো, সম্বোধনহীন। ফেসবুক তাদের একদিন কাছাকাছি নিয়ে এলো। তারা একে অপরের বন্ধু হলো। এরপর গুটুর গুটুর করে চলতে লাগলো তাদের কথামালা। সহকর্মী হিসেবে দু’জনের মনের লেনদেনের কিছু টুকিটাকি জানতে পেরেছিলাম সময়ে সময়ে। সেই সব নিয়ে এই ফেসবুক কথামালা। অপূর্ব আর মৃদুলা। তাদের ভেতরের সম্পর্কগুলো আজও আমি ঠিক বুঝে উঠতে পারিনা। তাদের হৃদয়ের তাপমাত্রা, আর্দ্রতা মাপার নিক্তি আজো পাইনি আমি। তবে সেই সব কথামালাগুলো হারিয়ে যেতে দিতেও ইচ্ছে হলো না। এর জন্য যদি কোনো শাস্তি পেতে হয়, মাথা পেতে নেবো।


- আজ চোখে চশমা দেখলাম
- হুম, কম্পিউটারের সামনে থাকতে থাকতে এই অবস্থা,
কেমন যেন ঝাপসা ঝাপসা লাগে, তাই।
- ও! আমি তবে একটা কিছু মিস করবো
- কী?
- অমন সুন্দর চোখ!
- হি, হি, হি
- না, না হাসবেন না, সত্যি বলছি
চশমা ছাড়াই আপনি অনেক সুন্দর
অত সুন্দর চোখ জোড়া কাঁচে বন্দী থাকবে
শুধু এটুকু হলেও হতো
ঢেকে থাকবে তো আরো অনেক কিছু
- আর কী?
- চোখের ভাষা, চোখের অনুরাগ
চোখের ইশারা, চোখের বিরাগ
- আচ্ছা যান, পরবো না
- ছিঃ ছিঃ আমি কি তাই বলছি নাকি?
অবশ্যই পরবেন
আমি কি একটু বেশি বলে ফেলেছি?
- জানি না
- আমার খুব শখ একটা চমশাওয়ালা বউ দেখি
- কি?
- মানে আমি কোনো মেয়েকে বধূ বেশে
চশমা পরে থাকতে দেখিনি।
- কি উদ্ভট চিন্তা!
- উদ্ভট কেন?
- উদ্ভট নয়তো কি!
- আচ্ছা আমার সব কিছুই কি আপনার উদ্ভট লাগে?
আমার মৌনব্রত পালন
ইচ্ছা হলেই এদিক সেদিক ঘোরাঘুরি
ছবি তোলা
কবিতা লেখার অপচেষ্টা
কাউকে চমকে দিয়ে তার জন্মদিনে গিফট দেয়া
হঠাৎ একদিন আফিসের গুষ্টি শুদ্ধ লোককে খাওয়ানো
অফিসের কোনো অনুষ্ঠানে যেচে পরে দায়িত্ব নেয়া
এ সব কিছু কি উদ্ভট?
- হুম উদ্ভটই তো!
- ঠিক আছে আর করবো না,
- সে কি! এসব না করলে আপনার নামের যথার্থতা কোথায়?
- আর নাম!
নামে কি আসে যায়
- কারু কারু নিশ্চয়ই আসে যায়!
- সে তো দেখতেই পাচ্ছি।
- আচ্ছা ঝগড়া শুরু করলেন কেন বলুনতো?
- সেইতো, ঝগড়া হয়ে যাচ্ছে, না!
- হচ্ছেই তো!
- ঠিক আছে বাদ দিন।
- দিলাম বাদ।
- কি বাদ দিলেন?
- জানি না।
- আচ্ছা শুনুন না, কাল টিপ পরবেন তো!
- আজকে আসি
- এখনি চলে যাবেন?
আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ
- আল্লাহ হাফেজ।


কথামালা- ২

কথামালা- ১

৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গার্মেন্টসের ভিতরে লুকানো বাস্তবতা—যা আমরা কখনো দেখি না

লিখেছেন Sujon Mahmud, ০৩ রা এপ্রিল, ২০২৬ সকাল ৭:৫২



সকাল ৬টা। ঘুম ভাঙার আগেই যেন জীবন তাকে টেনে তোলে। রহিমা চোখ খুলেই কিছুক্ষণ ছাদের দিকে তাকিয়ে থাকে। মনে হয়—
আরেকটা দিন, আবার সেই একই লড়াই।

রহিমা একজন গার্মেন্টস কর্মী। বয়স মাত্র... ...বাকিটুকু পড়ুন

সেই কথিত “তৌহিদী জনতা আজ কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ০৩ রা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৭

সেই কথিত “তৌহিদী জনতা আজ কোথায়?
--------------------------------------------
আজ বিশ্ব রাজনীতির মানচিত্রে উত্তেজনা ইরান বিভিন্ন আরব রাষ্ট্র, ইসরায়েল,মার্কিন সংঘাত নিয়ে আলোচনা চলছে। কিন্তু প্রশ্ন হলো, আমাদের দেশের সেই কথিত “তৌহিদী জনতা”, যারা সামান্য... ...বাকিটুকু পড়ুন

দায়বদ্ধতা ও সময়োচিত সিদ্ধান্ত: ২০০৬ থেকে বর্তমানের শিক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা এপ্রিল, ২০২৬ দুপুর ২:২৫

Photo - আপলোড না হওয়ায় ইমেজ লিংক:

“দায়বদ্ধতা ও সময়োচিত সিদ্ধান্ত: ২০০৬ থেকে বর্তমানের শিক্ষা”

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০০৬ সালের তত্ত্বাবধায়ক সরকার সংকট একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সে সময় রাষ্ট্রপতির নেতৃত্বে গঠিত উপদেষ্টা... ...বাকিটুকু পড়ুন

ইস্টার ফ্রাইডে এবং যিসাসের শেষ যাত্রা: জেরুজালেমের স্মৃতিবিজড়িত পথে

লিখেছেন সৈয়দ নাসের, ০৩ রা এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৪৪




দিলু নাসের
আমার এই তিনটি ছবির সঙ্গে পৃথিবীর খ্রিস্টান ধর্মাবলম্বীদের বেদনাবিধুর ইস্টার ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। প্রতিটি ছবিই যেন এক একটি অধ্যায়, একটি যাত্রার, যা শুরু হয়েছিল... ...বাকিটুকু পড়ুন

দুর্ঘটনা নয়, এগুলো আগে থেকেই তৈরি করা মৃত্যু

লিখেছেন শরৎ চৌধুরী, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ৮:০৫

চারপাশ থেকে কালো ধোঁয়া ঘিরে ধরছে। দুই চোখ প্রচণ্ড জ্বলছে । সুন্দর করে সাজানো হলরুমের প্লাস্টিক, ফোম, সিনথেটিক সবকিছু পুড়ে বাতাস ভারী হয়ে উঠেছে বিষাক্ত গ্যাসে। ঘরের অক্সিজেন প্রতি সেকেন্ডে... ...বাকিটুকু পড়ুন

×