somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কথামালা-৫

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এই শহরের একটি প্রতিষ্ঠানে চাকুরীরত ছিলো দুই নরনারী। তারা কেউ কারো দিকে সরাসরি তাকাতো না। আড়চোখে তাকাতো। সরাসরি কথা বলতো না যেন কথা প্রসঙ্গে কথা বলতো, সম্বওড। ফেসবুক তাদের একদিন কাছাকাছি নিয়ে এলো। তারা একে অপরের বন্ধু হলো। এরপর গুটুর গুটুর করে চলতে লাগলো তাদের কথামালা। সহকর্মী হিসেবে দু’জনের মনের লেনদেনের কিছু টুকিটাকি জানতে পেরেছিলাম সময়ে সময়ে। সেই সব নিয়ে এই ফেসবুক কথামালা। অপূর্ব আর মৃদুলা। তাদের ভেতরের সম্পর্কগুলো আজও আমি ঠিক বুঝে উঠতে পারিনা। তাদের হৃদয়ের তাপমাত্রা, আর্দ্রতা মাপার নিক্তি আজো পাইনি আমি। তবে সেই সব কথামালাগুলো হারিয়ে যেতেও ইচ্ছে হলো না। এর জন্য যদি কোনো শাস্তি পেতে হয়, মাথা পেতে নেবো।


৫

- কী করেন?
- কিছুনা
- অলস সময়?
- এই আর কি
- আমার একটা জিনিস মনে হচ্ছে
- কী?
- আপনি যে ড্রেসটা পরে আছেন, সেটার রং নীল
কি ঠিক হলো?
- নীল আপনার খুব পছন্দ, না?
- হুম, খুব
কিছু বললেন না যে
- কি বলবো?
- আমার আন্দাজ ঠিক হলো কিনা
(ও পাশ নীরব থাকে)
কত লোকের ESP থাকে
আমার না কিছু নেই
যা মনে করি তার কিছুই মেলে না।
যোগ-বিয়োগে মেলে না
গুণ-ভাগে মেলে না
গোজামিলেও গন্ডগোল বাঁধে
- কি দরকার এমন মিল-অমিলের হিসেব করার?
- হয়তো দরকার নেই, তবু
কতদিন যে আমি অফিস যেতে যেতে মনে করেছি
- কী
- মনে করেছি আজ টিপ পরে আসবেন,
হয়নি
কোনো দিন মনে হয়েছে, আজ আপনার হাতের চুড়ি গুলোর রঙ হবে লাল
এসে দেখি হাত খালি।
কোনদিন মনে হয়েছে, জুতো জোড়ার হবে কালো
জামার সাথে মিলিয়ে হয়েছে সাদা!
- হাঃ হাঃ হাঃ
- না না শুনুন
কোনো দিন মনে হলো আজ বেনী করে আসবেন
এসে দেখি খোলা চুল
একদিন মনে হলো আজকের লিপস্টিকের রঙ হবে লাল
সেদিন অফিস এসে দেখি হালকা কমলা
এতটাই হালকা ছিলো বোঝাই যায় না।
- তাহলে বুঝলেন কিভাবে?
- সাদা কাপে ঐ রঙের ছাপ পরেছিলো
আপনি চা না খেলে বুঝতেই পারতাম না!
- আপনি তো আচ্ছা ছেলে মানুষ
- হু, ছেলে মানুষই তো, তবে
একদিন মিলেছিলো, এই সেদিন যে শাড়ি পরেছিলেন ঐদিন
- আপনাকে এতো কিছু কে মনে করতে বলেছে?
- কেউ বলেনি,
না, আমি ইচ্ছা করে মনে করি, তাও না
- তবে?
- আমার মাথার ভেতর অন্য কেউ বসে আছে
সেই ভাবে, ওতো আর আমার নিয়ন্ত্রণে নেই।
- কিসে নিয়ন্ত্রণে আছে?
চোখেও তো নেই
- মানে?
- মানে মিটিং এ বসে আমার দিকে আড় চোখে
তাকানোর দরকারটা কি ছিলো?
- সেটাও লক্ষ্য করেছেন?
- হু
- কি করবো বলুন?
কেবল এই মিটিংটার সময়ইতো আপনাকে
(একটু থেমে)
এতো কাছ থেকে দেখতে পাই।
- নির্লজ্জ
- দুঃখিত
আর কী কী গালি গালাজ শুনতে হবে?
- আজ যাই।
- যাবেন?
- হু
- আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ
- আল্লাহ হাফেজ।
- টা টা
- টা টা
- বাই,
- উফ, বাই।


কথামালা- ৪

কথামালা- ৩

কথামালা- ২

কথামালা- ১
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×