somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কথামালা- ৭

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এই শহরের একটি প্রতিষ্ঠানে চাকুরীরত ছিলো দুই নরনারী। তারা কেউ কারো দিকে সরাসরি তাকাতো না। আড়চোখে তাকাতো। সরাসরি কথা বলতো না যেন কথা প্রসঙ্গে কথা বলতো, সম্বোধনহীন। ফেসবুক তাদের একদিন কাছাকাছি নিয়ে এলো। তারা একে অপরের বন্ধু হলো। এরপর গুটুর গুটুর করে চলতে লাগলো তাদের কথামালা। সহকর্মী হিসেবে দু’জনের মনের লেনদেনের কিছু টুকিটাকি জানতে পেরেছিলাম সময়ে সময়ে। সেই সব নিয়ে এই ফেসবুক কথামালা। অপূর্ব আর মৃদুলা। তাদের ভেতরের সম্পর্কগুলো আজও আমি ঠিক বুঝে উঠতে পারিনা। তাদের হৃদয়ের তাপমাত্রা, আর্দ্রতা মাপার নিক্তি আজো পাইনি আমি। তবে সেই সব কথামালাগুলো হারিয়ে যেতেও ইচ্ছে হলো না। এর জন্য যদি কোনো শাস্তি পেতে হয়, মাথা পেতে নেবো।

কথা মালা- ৭

- আপনার ইন্টারভিউ কেমন হলো?
- আপনি কি করে জানলেন?
আমিতো কাউকে বলিনি!
- ইচ্ছে থাকলে জানা যায়
- আমার প্রতি আপনার ইচ্ছে আছে!
- ইন্টারভিউ কেমন হলো বলেন
- হলো, ঐ আর কী
- ঐ আর কী, মানে কী?
ভালো হয়নি?
- ভালো না মন্দ বুঝতে পারছিনা।
- মানে?
- মানে, এক স্যার প্রশ্ন করে
আরেক স্যার উত্তর দেন
আমি শুধু মাথা নেড়ে বলি, জ্বী স্যার, জ্বী স্যার
- বাহ মজা তো, বলেন কী
তবে তো প্রমোশন নিশ্চিত
- জানি না
- ইন্টারভিউ ভালো হয়েছে তো
তাই এতো ভাব, না?
- ছি, ছি, কি বলেন, মোটেই সত্যি না।
- তবে বলছেন না কেন, কী জিজ্ঞাস করলো?
- এই হাইট কত, ওয়েট কত?
আরো ওয়েট কমাতে হবে
নিজেকে ফিট রাখতে হবে, এই সব হাবিজাবি।
- এইসব কোনো প্রশ্ন নাকি?
- তবেই বুঝুন?
এই সাধারণ প্রশ্নেই ঘাবড়ে গেছি।
- বলেন কি?
- হুম, আমার ওজন ৫৬ না বলে বলেছি ৬৫।
- তারপর?
- ডি, এম, ডি স্যার জিজ্ঞাস করলেন, ৬৫?
সাথে সাথেই বুঝতে পারলাম, উল্টো বলে ফেলেছি
এই সব যাদের প্রশ্ন করে তাদের প্রমোশন দেয়, না দেয় না
কি করে বুঝি বলুন তো!
- আর কিছু জিজ্ঞাস করেনি?
- হ্যাঁ করেছিলো?
- এই শুক্র-শনিবার কি করি?
- কি বললেন?
- আমি কিছুই বলিনি, আরেক স্যার পাশ থেকে বলে দিয়েছেন
‘নিশ্চয়ই মার্কেটিং করেন, তাইনা?’
আমি শুধু মাথা নেড়ে বলেছি, জ্বী স্যার।
- হাঃ হাঃ হাঃ ডাহা মিথ্যা কথা
- আলবাত মিথ্যা কথা।
রবি থেকে বৃহস্পতিবারেই করি না, আবার শুক্র-শনিবার
- তবে সায় দিলেন কেন?
- বসদের সন্তুষ্ট করতে সত্য-মিথ্যা সব কিছুতে সায় দিতে হয়।
- বিজনেস নিয়ে কিছু জিজ্ঞাস করেনি?
- নাহ
- টার্গেট?
- হু, ওইটা দিয়েছে
- কত?
- বেশি না, মাত্র পাঁচ কোটি।
- পাঁচ কোটি!!!!
- হু
- দিলো আর নিয়ে এলেন?
- কি করবো বলুন?
আগে প্রমোশনতো হোক
- সেই
- আপনি হলে কি করতেন?
- জানি না
- সামনে জুনের পরতো আপনাদেরও ডাকবে, না?
- হু
- আপনাদের হয়ে যাবে
- কি করে জানেন?
আপনি কি সব জানা শমসের?
- না, আমি কিছুই না জানা অপূর্ব
- থাকেন
- কোথায়?
- ফেসবুকেই থাকেন
আমি গেলাম
- এখনই চলে যাবেন?
- হুম, গুড নাইট
- গুড নাইট।


কথামালা- ৬
কথামালা- ৫
কথামালা- ৪
কথামালা- ৩
কথামালা- ২
কথামালা- ১

সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৬
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×