somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার বোকাসোকা বাবাটা

২২ শে জুন, ২০০৯ ভোর ৫:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকাল থেকেই চুপচাপ বসে বসে দেখছি বাবাদের স্মরণ করে দেয়া একের পর এক পোস্ট । লগঅফ করে পড়তে চাইলাম সবগুলো । কিন্তু না পারলাম না । বুকের ভেতরটা গুমড়ে গুমড়ে কেঁদে উঠছে বারবার ।

বাবাকে হারিয়েছি ছোটবেলায় । হয়তো অনেকের চোখে এইচএসসি পড়া চলাকালিন সময়কে মনে হবে না ছোটবেলা । তবে আমার মানষিক প্রাপ্তবয়স্কতা প্রাপ্তি ঐ সময়টাতেই । আর তাও বাবা মারা যাবার পর পর ।

গল্প শুনতাম বাবার মুখে মাত্র দশটাকা সম্বল করে কিভাবে জীবনযুদ্ধে নেমেছিলেন উনি। গ্রামের জীবন থেকে এসে শহরে চাকরি জীবন শুরু করে নিজের পায়ে দাঁড়ালেন সে সব ঘটনাবলি । প্রায়ই শেখাতে চাইতেন জীবনটার আসল রুপ কেমন । আমার সব কিছুরই শিক্ষক ছিলেন তিনি ।

অবাক হতাম উনার কিছু কিছু ব্যপার দেখে । জীবন যুদ্ধের আপাত সফলকাম এই লোকটা প্রফেশনালী একজন নির্মান প্রকৌশলী হওয়া সত্বেও অন্য কলিগদের মতন ছিলেন না । ভীষন কষ্ট করে 60 থেকে 89 সালের চাকরি জীবনে একটা একটা রুম করে একটা মাত্র বাড়ী বানাতে সমর্থ হয়েছিলেন । আর গল্প করতেন তাকে অফিসে নিতে যে ড্রাইভারটা আসতো তার নাকি ঢাকায় দুইটা চারতলা বাড়ি :)

সবচেয়ে অবাক হয়েছিলাম উনি মারা যাবার পর । যখন ওনার ব্যাংক হিসাবে দেখলাম মাত্র ত্রিশ হাজার টাকার স্থিতি । তখন বুঝলাম কেন উনি এনজিওপ্লাস্টির মত একটা ক্ষুদ্র অপারেশন করাতে না পেরে মাত্র 48 বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেলেন । একাধারে কষ্ট এবং গর্ববোধ হল। হয়ত উনাকে এতো বেশী পছন্দ করি বা ভালবাসি আজও যার দরুন আমি নিজেও এই পর্যন্ত কোথাও ঘুষ দিতে পারিনি ।

আমি হয়ত বোকা অথবা এ যুগের জন্য অচল । তবে তারপরও বাবার আদর্শ ধরে রাখতে চাই আমৃত্যু ।

সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০০৯ ভোর ৫:১৪
৩৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×