somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বন্ধু তোর স্বপ্নগুলি কি এখন আকাশকে ছাড়াতে পেরেছে ?

১৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ৭:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




.প্রাইমারী স্কুল লাইফে খুব মজা করতাম ওকে নিয়ে । কারনটা কিছু না । ওর খর্বাকৃতী । হাই স্কুলে উঠবার পর থেকে এই প্রবনতাটা অবশ্য আস্তে আস্তে দুর করে ফেলি । খারাপই লাগতো খেলার সময় ওর অসহায় মুখের দিকে চেয়ে । কি করবে ও ? প্রকৃতিই ওকে তেমন বাড়তে দিচ্ছিলো না । ফলাফল । সবসময়ই মনখারাপ করা চেহারা আর আমাদের দিকে আফসোস মার্কা দৃষ্টি তে তাকিয়ে থাকা । মাঝে মাঝে ক্ষেদ নিয়ে বলত একদিন আমিও দেখিয়ে দিবো সবাইকে ।

অবিশ্বাস্য ভাবে দেখিয়ে দিল এস এস সি র রেজাল্টে ঈর্ষনীয় নম্বর পেয়ে ।স্টার মার্কস । তবে আমাদের মত অল্প স্বল্প না রীতিমত স্ট্যান্ড করার মত নম্বর । আমরা তো ভীষন অবাক । এই প্রথম ওর আত্মবিশ্বাসের ফলাফল দেখে সবাই মিলে বাহবা দিলাম ।

সে যাক । কলেজ লাইফে প্রথম বিচ্ছন্ন হলাম আমরা । ও চলে গেল ঢাকা কলেজে আর আমি বিজ্ঞান কলেজে । তবে প্রায়ই একজন আরেকজনের কলেজে মাঝে মাঝে হিজরত করতে ভুলতাম না । :)

ইন্টারের টেস্ট পরীক্ষার আগ দিয়ে দীর্ঘ্যদিনের রোগে ভুগে মারা যান আমার দাদী । এর পর পরই আকস্মিক ভাবে মারা যান আমার বাবা । দুই দুইটা মৃত্যু আমার লেখাপড়ার মাঝে ভাল ধরনের একটা ধাক্কা দিয়ে যায় । এ সময় ও সহ আরও বন্ধুরা সাহস এবং শান্তনা সহযোগে নানান নোটস দিয়ে প্রচন্ড উপকার করে ।

ফলাফল বের হলো । আবারও একই রকম ইতিহাস রচনা করলো বন্ধুটি । এবার পুরাতন স্কুলের সবাই মিলে ওর বাসায় গিয়ে সেলিব্রেট করলাম । আর তখনই ধরতে পারলাম বন্ধুটির দুঃখের কারন । ওর বাবা মা দুজনই অস্বাভাবিক খাটো । যার ফলস্রুতি আমাদের বন্ধুও বয়ে বেরাচ্ছে ।

এরপরের ঘটনা খুব সহজ । ও ভর্তি হলো বুয়েটে । যন্ত্রপ্রকৌশলে । তবে মনে হলো ওর ঠিক পছন্দ হয়নি । এনিওয়ে সময় কাটছে । নিজেও ব্যস্ত হয়ে পরলাম । অর্থনৈতিক কারনে পড়াশুনার পাশাপাশি ছোটখাট ব্যবসায়ে জড়ালাম । বেশ কয়েকটা বছর ছাত্ররাজনীতিতেও রাখলাম নিজেকে ব্যস্ত ।পুর্ব পরিচিত মহল আস্তে আস্তে অচেনা হতে লাগলো।

এরই মাঝে হঠাৎ করেই একদিন শুনি ও নাকি সুইডেনে চলে গেছে । স্কলারশিপ নিয়ে ।একটু কষ্ট লেগেছিল যদিও এভাবে না বলে চলে যাওয়ায়, তারপরও ভেবে খুশী হলাম যাক ওর স্বপ্নগুলি তাহলে এভাবেই পুরণ হচ্ছে একের পর এক ।

লম্বা গ্যাপ । নেই । একটুও যোগাযোগ নেই । দ্বায়ী আমি এবং আমার পরিবর্তিত টি এন্ড টি নাম্বর । কেউই আমাকে পায় না । আর তখন ফেসবুক দুরের কথা ইন্টার্নেটও তেমন একটা চালু হয়নি । মাঝে মাঝে পুরোনো বন্ধুদের সাথে স্কুলের রিইউনিয়নে দেখা হলেই জানতে চাই ও সহ আরও বন্ধুদের কথা । তেমন কেউ বলতে পারে না ।

ফেসবুক চালুর পর খুঁজতাম প্রায়ই । স্কুলের নাম, কলেজের নাম, ব্যাচ কত কি সার্চ অপশন। নাহ । নেই । কোথাও নেই কোন সুত্র । হতাশ হয়ে একরকম হাল ছেড়েই দিয়েছিলাম ।

কদিন আগে ফেসবুক মারফত জানতে পারলাম স্কুলের এক্স স্টুডেন্টদের জন্য তৈরি করা ওয়েব সাইটার মানউন্নয়ন কাজ শেষ । দেখতে গেলাম । ব্যাচ সার্চ দিতেই চমকে উঠলাম । আরে এ কে । আমাদের নাটা দেখি :D । কোন ফাঁকে যেন এসে রেজিঃ করে গেছে । সবচেয়ে অবাক হলাম ওর বর্তমান কর্মস্থল দেখে ।

বন্ধু আমার জয় করেছে সবকিছু । নিজে না ছুঁতে পারলেও ওর কোম্পানীর তৈরি প্লেন আকাশ স্পর্শ করছে প্রতিটি সেকেন্ডে সমগ্র বিশ্বব্যাপি । ওর সাথে কথা হবে হয়তো সহসাই । প্ল্যান করে রেখেছি প্রথমেই জিজ্ঞাসা করবোঃ

" বন্ধু তোর স্বপ্নগুলি কি এখন আকাশকে ছাড়াতে পেরেছে ?"
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২৮
৩৪টি মন্তব্য ৩২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×