আমার প্রিয় পোস্ট

আয়োডিন স্বল্পতায় ভোগা সবাই মোল্লার লবন খান !!

এ ধরনের যুদ্ধশিশুদের জন্য আমাদের করনীয় কি

২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ২:২৭

শেয়ারঃ
0 2 0

ইউটিউবে খুঁজে খুঁজে দেখছিলাম আমাদের স্বাধীনতা যুদ্ধ সম্পর্কিত ভিডিওগুলি । দেখার ফাকে ফাকে ভিডিও রিলেটেড কমেন্টসেও চোখ বুলাচ্ছিলাম ।হঠাৎ চোখ আটকে গেল melwarwick নামের একজনের আকুতি মাখানো একটা কমেন্টে ।



ভিডিওর লিংক

কৌতুহলী হলাম । ইউজার লিংক ফলো করে পেয়ে গেলাম আরেকটি কমেন্ট



ভিডিওর লিংক

দুটো কমেন্টের বয়স পাচমাস আগের । ইউজার চ্যানেলে দেখলাম একজনের একটি মাত্র রেসপন্স ।

plkazi (3 months ago)

I was born rite before the 71 war...and my father was in police officer...died in 71 war fighting for reedom from Paki...moved to san francisco in 89 ...have u been to BD since u moved to CA?

ব্যাস । এটুকুই ।

দুটো কমেন্টের দুটো অংশ বেশ চোখে পরার মতন ।
প্রথমটাতে উনি কিছু খুঁজছেন ।কিছুটা বিভ্রান্ত । কথা বলতে চাইছেন কারো সাথে ।
দ্বিতীয়টায় শেষ লাইনে চিরন্তন বাঙালীর আবেগ । উনি প্রতি রাতেই কাঁদেন। কাঁদেন তার যুদ্ধে ধর্ষীতা মায়ের জন্য ।

একই প্রজন্মের এই একজন যুদ্ধশিশুর বহুদিনের জমে থাকা আবেগ আর আকুতি দেখে নিজেকে ভীষন স্বার্থপর বলে মনে হচ্ছে এখন । আমাদের কি কিছুই করার নেই ???

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): যুদ্ধশিশু ;
প্রকাশ করা হয়েছে: এলোমেলো  বিভাগে । সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ২:২৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ২:৪০
এম এস রানা বলেছেন: কী করবো?
আমরা েয আসলে বড় বেশি স্বার্থপর....
একজন কানাডিয়ান যিদ তাকে দত্তক নিতে পারে, আর আমরা তাকে সমাজে অধিকারটুকু দিতে পারি না....

কেউ কেউ চাই... সাহস করি না....

কি জানি কী হয়!?
২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ৩:১১

লেখক বলেছেন: যুদ্ধের এত বছর পরে আর কিসের অধিকার ? এতোটা সময়ে কমবেশি সবাই সবদিক থেকে প্রতিষ্ঠিত হয়ে গেছেন নিষ্চই। যে সমাজ তাদের ঠেলে ভাগিয়ে দিয়েছিল অনেকটা , এতবছর পরে এসে আবার ঐ সমাজে কি অধিকার চাইবে এরা ।

২. ২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ২:৪০
দন্ডিত বলেছেন: অট: ফুনে ব্যালেন্স নাই, কালকে ফুন দিমু:)
৩. ২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ২:৪২
দন্ডিত বলেছেন: বসনিয়া নিয়াও একই কাহিনী,।


কিছু করার নাই সেটা ঠিক না। কিন্তু আমরা যেভাবে ইতিহাস নিয়া রাজনৈতিক ব্যবসায় দিন কাটাইতেছি, এইসব সিরিয়াস বিষয় নিয়া মাথা ঘামানোর টাইম কই?

খারাপ লাগে নিজের ক্লীবত্বের কথা ভেবে।
৪. ২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ২:৪৮
অরণ্যদেব বলেছেন:
এমনই তো হবার কথা তাইনা?
৫. ২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ২:৪৯
হোরাস্‌ বলেছেন: আমার ধারনা সরকার কোন কিছুই করবে না।

আর আমাদের দেশে ওদের স্বীকৃতি দিলেও সমাজে কোন দিন মাথা উঁচু করে চলতে পারবে না। হূরমতির মত কপালে স্টিগমা নিয়ে বাকী জীবন বাঁচতে হবে। এই কারনে অনেকেই হয়ত স্বীকৃতিটাও চাইবে না। এর জন্যে চাই সমাজের সামস্টিক চিন্তা-ভাবনার একটা আমূল পরিবর্তন। কিন্তু সে ব্যাপারেও আশাবাদি নই খুব একটা।
৬. ২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ২:৫৭
অন্যরকম বলেছেন: রাজনৈতিক হোমড়া চোমড়া আর ইতিহাস ব্যবসায়ীদের ফাদেঁ পরে আমরা অনেক সত্য ইতিহাস থেকে বঞ্চিত। ৩৯ বছর আগে ৭১ এর সেই বিভীষিকাময় দিনগুলোর কথা মনে করে আজও কিছু কিছু চোখের জল নীরবে নিভৃতে ঝরে সেটা এই পোস্ট না দেখলে বুঝতে পারতাম না।

এটার বিচার কি কোন দিনও হবে না?

.... .... ....
+
৭. ২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ২:৫৭
শয়তান বলেছেন: যুদ্ধশিশুদের দত্তক আইনটা কি কারো জানা আছে ? অথবা এ সংক্রান্ত কোন ওয়েব লিংক দিতে পারবেন ??
৮. ২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ৩:০৪
মনির হাসান বলেছেন:
অস্ট্রেলিয়ার একজন ডাঃ সে সময় ভিকটিমদের নিয়ে অনেক কাজ করেছিল । সে সম্ভবত বেচে নেই ।

তার অনেক ডকুমেন্টস ছিল ... বীরাঙ্গনাদের হিসেব ছিল ... দত্তক দেয়া সন্তানদের লিস্ট থাকারও সম্ভাবনা আছে ।

খোজ খবর নিয়ে জানাতে পারি ...
২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ৩:৫০

লেখক বলেছেন: An Italian medical survey, for example, put the number of victims at 40,000, the London-based International Planned Parenthood Federation (IPPF) estimated it at 200,000. Dr. Geoffrey Davis, a social worker dealing with the management of war babies at the time argued that the number could go higher. How many victims got pregnant and delivered babies is absolutely uncertain. A government estimate put it at 300,000. But the methodology adopted for reaching this figure was not sound. According to Dr. Davis, about 200000 women became pregnant. But it was only his guess, not a study.

Click This Link

৯. ২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ৩:২২
অরণ্যদেব বলেছেন: এইসব সমস্যা সামনে আসলে খালি এইটা ভাববেন....."আমাদের এখন এগিয়ে যাবার সময়" কার্টসি বাই রাজনীতিক!
২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ৩:২৫

লেখক বলেছেন: ভাইরে আমরা একই প্রজন্ম তো , তাই মনটা বেশী পোড়ায় :(

১০. ২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ৩:৩৪
একরামুল হক শামীম বলেছেন: এ বিষয়ক বাংলাদেশের আইনটা হচ্ছে - Bangladesh Abandoned Children (Special Provisions) Order, 1972.

তবে ১৯৮২ সালে তা বাতিল হয়ে যায়। বাতিল হয় যে অর্ডিনেন্স এর মাধ্যমে তা হলো- THE ABANDONED CHILDREN (SPECIAL PROVISIONS) (REPEAL) ORDINACNE, 1982

দেখুন - http://www.bdlaws.gov.bd/pdf/621___.pdf
২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ৩:৫০

লেখক বলেছেন: মুল আইনে এদের অধিকার কেমন ছিল?

১১. ২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ৩:৪০
একরামুল হক শামীম বলেছেন: সময় পাইলে যুদ্ধশিশুদের নিয়ে লেখা এই প্রতিবেদনটি পইড়েন ।

Bangladesh's erased past
২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ৩:৫৩

লেখক বলেছেন: অবশ্যই পড়বো । অনেক ধন্যবাদ ।

১২. ২৭ শে অক্টোবর, ২০০৯ ভোর ৪:৫০
জোবাইর বলেছেন: ভুলে যাওয়া একটা বিষয় মনে করিয়া দিলেন। আপনাকে ধন্যবাদ। আমাদের সমাজে ওদেরকে গ্রহণ করার মত মানসিকতা হয় নাই। তবে আমরা এই প্রজন্মকে এগিয়ে আসা দরকার।
১৩. ২৭ শে অক্টোবর, ২০০৯ ভোর ৫:৩৮
অমি রহমান পিয়াল বলেছেন: আসলেই কিছু করার নাই। কারণ মা'র খোজ পাওয়া যাবে না। সে সময়কার কোনো রেকর্ডই রাখা হয়নি আর।

ব্লগে একসময় যুদ্ধশিশু নিয়ে কিছু লেখালেখি করেছিলাম। কয়েকটা সিরিজ আছে। সময় পেলে দেখতে পারেন :
বাংলাদেশের প্রথম যুদ্ধশিশু : জয়


যুদ্ধশিশু '৭১ : স্বাধীনতার এক নিষ্ঠুর বাস্তবতা সিরিজ

যুদ্ধশিশু '৭১ : ডা. জিওফ্রে ডেভিসের সাক্ষাতকার সিরিজ

যুদ্ধশিশু '৭১ : দ্য চেঞ্জিং ফেস অব জেনোসাইড সিরিজ

যুদ্ধশিশু '৭১ : মাদার তেরেসা

আর ইউটিউবে আমার
১৪. ২৭ শে অক্টোবর, ২০০৯ ভোর ৫:৩৯
অমি রহমান পিয়াল বলেছেন: lw71 নামে ইউটিউবে আমার একটা চ্যানেল আছে মুক্তিযুদ্ধের উপর ভিডিও ফুটেজের সেখানে আছে কিছু ফুটেজ
২৭ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:২৩

লেখক বলেছেন: mashuqur আর আপনারটা দুইটা চ্যানেল ভাজা ভাজা হয়ে গেছে

১৫. ২৭ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৮
পল্লী বাউল বলেছেন: যুদ্ধশিশুদের উপর একটা অসাধারন বই আছে আমার কাছে। দেখা হলে দেব।


কেমন চলছে সব..........
২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:৫৮

লেখক বলেছেন: কি নাম বইয়ের ?

১৬. ২৭ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৫০
বল্টু মিয়া বলেছেন: নিজেকে ধরে রাখা কঠিন হয়।পাকিস্থানের শুয়োয়ের বাচ্চারা এবং এদেশে তাদের দোসরদের খুন করে ফেলার জন্য মাথাচাড়া দিয়ে উঠে।পারিনা কিছুই করতে পারিনা।তবে ঘৃণা করতে জানি,থুথু ফেলতে জানি।খোলা মাঠে চিৎকার করে বলতে পারি সৃষ্টিকর্তা তোদেরকে কখনো কখনো ক্ষমা করবেনা।
২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:০০

লেখক বলেছেন: আবেগটাকে ধরে রাখুন ।

২৮ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:১৫

লেখক বলেছেন: কষ্ট লাগে । ভীষন কষ্ট । একটু সহমর্মিতা জানাতে পারলেও ভাল লাগতো ।

১৮. ২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:২৮
পাথুরে বলেছেন:
ক্যাম্নে হইব? পাকিস্তানীরা তো দোসর রাইখা গেছে, আস্ফালন দেখি.........

আর আমরা? আমরা দ্যাশ'রে কই, "মাগো, তুমার একটু অফমান হৈবো.. বেশী না.. আরেকটু সহ্য করো, আমাগো পকেটের উন্নতিই তো তোমার উন্নতি".. ঐসব নিয়া ভাবার টাইম কৈ??

হাহ্...
২৮ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:১৭

লেখক বলেছেন: সেটাই

নিজেরা ভীষন বিজি আমরা । আবেগের টাইম নাই

১৯. ২৮ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:০৯
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: কি কমেন্ট করব আমি বুঝতে পারছি না। কিছু কিছু জিনিস চিন্তার বাইরে চলে যায়।
২৮ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:২৩

লেখক বলেছেন: এই মহিলার সাথে যোগাযোগ করতে চাইছিলাম । কিন্তু লজ্জা লাগে । কোন মুখে কি কথা বলবো /:)

২০. ২৮ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:১৭
রাতমজুর বলেছেন:
মারেন পোষ্ট ১৭ জবাব নিয়া, নগদে সুশিল খেতাব পাইবেন।
২৮ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:১৮

লেখক বলেছেন: হা হা হা

২১. ২৪ শে নভেম্বর, ২০০৯ সকাল ৯:১২
শয়তান বলেছেন:
Channel Comments
kdblr (3 days ago)

Hi..just read your post about why you do not know what happened to your biological mother. Am heartbroken to read that. I am an Indian Bengali and my father participated in the 1971 war on the Indian side as a commandant of a BSF battalion. I was 4 then and I have vivid memories of some of the misery of 1971. Would love to share some old pics of sylhet taken 3 days after liberation with you some day..

অনেক ভাল লাগলো প্রতিবেশী দেশের এই লোকটির আহবান ।
২২. ২৪ শে নভেম্বর, ২০০৯ সকাল ৯:২১
রঙ্গীলা বলেছেন: হোরাস্‌ বলেছেন: আমার ধারনা সরকার কোন কিছুই করবে না।

আর আমাদের দেশে ওদের স্বীকৃতি দিলেও সমাজে কোন দিন মাথা উঁচু করে চলতে পারবে না। হূরমতির মত কপালে স্টিগমা নিয়ে বাকী জীবন বাঁচতে হবে। এই কারনে অনেকেই হয়ত স্বীকৃতিটাও চাইবে না। এর জন্যে চাই সমাজের সামস্টিক চিন্তা-ভাবনার একটা আমূল পরিবর্তন। কিন্তু সে ব্যাপারেও আশাবাদি নই খুব একটা।

ধন্যবাদ পোস্টের জন্য।
২৩. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:০২
এস বাসার বলেছেন: রঙ্গীলা বলেছেন: আর আমাদের দেশে ওদের স্বীকৃতি দিলেও সমাজে কোন দিন মাথা উঁচু করে চলতে পারবে না।

চরম সত্যি কথা।
২৪. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:০৬
মুহাম্মদ মামুনুর রশিদ বলেছেন: এদের জন্য আমাদের কিছু করা ওচিত।
২৫. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৪
আরিয়ানা বলেছেন: চোখে পানি এসে গেছে ওটা দেখে। আমি মেসেজ রেখেছি ওর জন্য! ধন্যবাদ এটা এখানে দেবার জন্য !
১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:১৯

লেখক বলেছেন:
প্রায় প্রতিদিনই একবার করে ঢু দেই ওখানে । অনেকটা অভ্যাসে পরিনত হয়ে গেছে । কিন্তু উনি আসেন না

Last Sign In: 4 months ago

:(

২৬. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৫৭
ভোরের তারা বলেছেন: মেয়েটির ব্যাথায় আমারও চোখে পানি চলে এল। সে এবং তার অদেখা সেই মা ভাল থাকুক।
২৭. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:০৩
রাজিয়েল বলেছেন: মাদার টেরেসাকে সারাজীবন চরম শ্রদ্ধা জানিয়ে যাবো এইসব ওয়ারচাইল্ডদের পূনর্বাসনের জন্য। উনার অবদান অপরিসীম। কিন্তু আমাদের জেনারেশনের লোকজন কি খুব বেশি তা জানে? পোস্টে প্লাস।
১৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২০

লেখক বলেছেন: ওয়ারচাইল্ডদের পূনর্বাসন হয়ত তাৎক্ষনিক তথাকথিত কিছু সামাজিক সমস্যার অবসান ঘটিয়েছিল । কিন্তু তারপর ?

এই পোষ্টে বর্নিত যুদ্ধশিশুটির মানষিক যন্ত্রনা লাঘব হবে কিভাবে ?

২৮. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:০৭
সুস্ময় সুমন বলেছেন: কি লিখবো বুঝতে পারছিনা, সব কিছুই যেন কেমন ঝাপসা লাগছে।

++++++++++
৩১. ২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:০৬
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: এরকম একটা ঘটনার সামনে ফেলে দিলেন। মূক হয়ে গেলাম! আমি খালি চিন্তা করার চেষ্টা করলাম তাঁর কষ্ট, তাঁর যন্ত্রণা। কোনো ধারণাই করতে পারলাম না!

মন খুব খারাপ করে দিলেন ভাই... এই পোস্টটা আগে দেখি নাই, ভালো ছিলাম...
০২ রা মার্চ, ২০১০ রাত ১২:২৮

লেখক বলেছেন: এই পোস্টটা মুছে ফেলবো ভাবছি /:) । যেই ব্লগে এ ধরনের বক্তব্য ঝুলে থাকে সগর্বে

সেখানে আমাদের এই ধরনের আবেগ মানাচ্ছে না ।

৩২. ২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৭:৩৭
শরিফ চয়ন বলেছেন: Bangladeshi Nation always motivated by influential people....and influential bangladeshi personnel always works for their benefit.......thats the fact....

we bengali nation are so cruel that we dont give proper respect to those who sacrificed everything for this country.....

+++++++++++++
১৯ শে মে, ২০১০ দুপুর ২:৪৬

লেখক বলেছেন: একমত ।

৩৪. ১৭ ই মে, ২০১০ বিকাল ৩:০৮
রেজোওয়ানা বলেছেন: মনটা ভয়াবহ রকমের খারাপ হয়ে গেলো........
১৯ শে মে, ২০১০ দুপুর ২:৪৫

লেখক বলেছেন: নিদারুন বাস্তব এরকমই

৩৫. ১৯ শে অক্টোবর, ২০১০ বিকাল ৩:২৫
ড়ৎশড় বলেছেন: আমার ইচ্ছা করে একবার এই যুদ্ধশিশুদের কাছে হাত জোড় করে ক্ষমা চাই, একবার অনেক সম্মান দিয়ে তাদেরকে এই যুদ্ধস্নাত দেশে ফিরিয়ে নিয়ে আসি।আল্লাহ আমাদের ক্ষমা করুন।
১৯ শে অক্টোবর, ২০১০ বিকাল ৩:২৯

লেখক বলেছেন: আমাদের অক্ষমতাকে প্রতিনিয়ত ধিক্কার জানাই

 

মোট সময় লেগেছে ০.৯৪৮৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ভুসুক ভ্যা ভ্যা বিক্ট পাতক,
কাডল পাতক, ইক্টা মোদক,
ঝীরাম বদবু, ছ্যা ছ্যা পিডক
দেনু গদাম উপ্রে রাখক।


ফেসবুকে আমি http://bitly.com/soytaan
----------------------------...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ