আজকের পত্রিকা কি পড়ছেন ?? সুপ্রীমকোর্ট তো জামাতের সানডে-মানডে সব শেষ কৈরা দিছে 
২৯ শে জুলাই, ২০১০ সকাল ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রথমআলোঃ
ধর্মভিত্তিক রাজনীতি থাকছে না ধর্মভিত্তিক দল থাকবে না: বাহাত্তরের সংবিধানে ধর্মসংক্রান্ত কয়েকটি বিধান ছিল। পঞ্চম সংশোধনীতে তা বিলোপ করা হয়। হাইকোর্টের রায়ে বিসমিল্লাহ সম্পর্কে কিছু বলা হয়নি। আইনমন্ত্রী মনে করেন, এটি সংবিধানের অংশ নয়। আপিল বিভাগের রায়েও এ সম্পর্কে কিছু বলা হয়নি। পঞ্চম সংশোধনীতে ১২ অনুচ্ছেদটি পুরোপুরি বিলোপ করা হয়। সেই থেকে এ পর্যন্ত সংবিধানে ১২ অনুচ্ছেদটি অনুপস্থিত। শুধু লেখা আছে ‘বিলুপ্ত’। মূল অনুচ্ছেদে লেখা ছিল, সব ধরনের সাম্প্রদায়িকতা, রাষ্ট্র দ্বারা কোনো ধর্মকে রাজনৈতিক মর্যাদাদান, ধর্মের অপব্যবহার, ধর্ম পালনের কারণে ব্যক্তির প্রতি বৈষম্য বিলোপ করা হবে। এখন ১২ অনুচ্ছেদ ফিরে এল। তবে এই অনুচ্ছেদটি রাষ্ট্র পরিচালনার মূলনীতি বিভাগে। তাই এর কোনো লঙ্ঘন ঘটলে তা আদালতের মাধ্যমে বলবৎযোগ্য হবে না। কিন্তু ৩৮ অনুচ্ছেদের বিলুপ্ত অংশ ফিরে আসায় ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হবে। পঞ্চম সংশোধনীতে এটিও বিলোপ করা হয়। এখন ধর্মীয় নামযুক্ত বা ধর্মভিত্তিক কোনো সমিতি বা সংঘ গঠন করা বা তার সদস্য হওয়ার বা অন্য কোনো প্রকারে তার তৎপরতায় অংশ নেওয়ার অধিকার কোনো নাগরিকের থাকবে না। ইত্তেফাক রিপোর্টঃ
ধর্মীয় ও সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ হবে
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এটর্নি জেনারেল বলেন, সংবিধানের ১২ ও ৩৮ অনুচ্ছেদের ব্যাপারে অর্থাৎ ধর্মনিরপেক্ষতা ও ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের বিষয়ে রায়ের মূল অংশে কিছুই বলা হয় নি। যেহেতু কিছুই বলা হয়নি সেহেতু হাইকোর্টের রায় বহাল থাকল। সমকালঃ
থাকছে না ধর্মভিত্তিক রাজনীতি আমাদের সময়ঃ
আদালতের নির্দেশে সংবিধানে যেসব পরিবর্তন আসছে 


এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুনআমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন