আমার প্রিয় পোস্ট

আয়োডিন স্বল্পতায় ভোগা সবাই মোল্লার লবন খান !!

এরম কৈরা লেখা চুরি করন ঠিক্না ঠিক্না :P

০৬ ই আগস্ট, ২০১০ ভোর ৪:৫৭

শেয়ারঃ
0 6 1

জনাবে আলা অমিত কুমার সরকার প্রোফাইলে লেখা "আমি একজন পদার্থবিদ্যার ছাত্র" । কিন্তুক আসলে তিনি একজন লেখা চোর কপি পেস্টার ।

যেমন ধরেনঃ
ওনার লেটেস্ট পোস্টঃ লার্জ হেড্রন কোলাইডরকে কি টাইম মেশিন বানানোর ফ্যাক্টরী বলা যায়? প্রচলিত পদার্থবিজ্ঞান অনুসারে সম্ভাবনাসমূহ

চুরি এ্যান্ড কপি পেস্ট ফ্রমঃ লার্জ হেড্রন কোলাইডরকে কি টাইম মেশিন বানানোর ফ্যাক্টরী বলা যায়? প্রচলিত পদার্থবিজ্ঞান অনুসারে সম্ভাবনাসমূহ! যার মুল লেখক আমাদের উদাসী স্বপ্ন ।
--------------------
এর আগেরটাঃ এবার গাছ আপনার ঘড়ির কাজ করবে

চুরি এ্যান্ড কপি পেস্ট ফ্রমঃএবার গাছ আপনার ঘড়ির কাজ করবে
--------------------
নেক্সটঃ টাইটানে এলিয়েন থাকার প্রমাণ মিলেছে!!!!

চুরি এ্যান্ড কপি পেস্ট ফ্রমঃটাইটানে এলিয়েন থাকার প্রমাণ মিলেছে!!!!

------------

এরপরঃ টেলিস্কোপ নেবেন? নিজের একটা টেলিস্কোপ?
চুরি এ্যান্ড কপি পেস্ট ফ্রমঃ টেলিস্কোপ নেবেন? নিজের একটা টেলিস্কোপ?

:-< :-< |-) |-) |-)

আর চেক করার কি দর্কার আছে এই চোর বিজ্ঞানীর লেখা X(

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৬ ই আগস্ট, ২০১০ ভোর ৫:০৮
হু-কেয়ারস বলেছেন: দিলেন তো হাঁটে হাড়ি ভাইংগা। বেচারা এতো কষ্ট কইরা কুপি মারছে। আসলে না...........মানুষের ভালা আপনাগো সহ্য হয় না। ;)
০৬ ই আগস্ট, ২০১০ ভোর ৫:২৩

লেখক বলেছেন: খিকজ ।

২. ০৬ ই আগস্ট, ২০১০ ভোর ৫:১০
সিস্টেম বলেছেন: কুপি কুরা সাস্থের জুন্য ভালু :)
০৬ ই আগস্ট, ২০১০ ভোর ৫:২৩

লেখক বলেছেন: :P

৩. ০৬ ই আগস্ট, ২০১০ ভোর ৫:১১
বিডি আইডল বলেছেন: শালার যামু কই!

নীচে আবার লেখা

অনেক এ্যাডভান্স চিন্তার ফসল বলে ফেললাম আজ!
তথ্যসুত্র: আমার প্রিয় আপ্পা স্যার
০৬ ই আগস্ট, ২০১০ ভোর ৫:২২

লেখক বলেছেন: উদাসী স্বপ্নের ঐ পোস্টটা আমার আগেই পড়া ছিল । সেই খুতখুত ভাব থেকেই এই ব্যাটারে কট করছি :)

৪. ০৬ ই আগস্ট, ২০১০ ভোর ৫:১২
দি ফিউরিয়াস ওয়ান বলেছেন: মিয়া একটুর লিগা আপনে ফার্স্ট হয়া গেলেন! ঐখানে বিডির কমেন্ট দেইখা "এত খাইটা লেখা....." দেইখা ঢুকছিলাম, একটু সন্দ হইল, সামুতে এইরকম খাইটা লেখা দিতেছে, কে এইটা, ভাবলাম সার্চ মারি, ভাবতে না ভাবতেই দেখি আপনে.... X( X(
০৬ ই আগস্ট, ২০১০ ভোর ৫:১৮

লেখক বলেছেন: =p~ =p~ =p~

৫. ০৬ ই আগস্ট, ২০১০ ভোর ৫:১৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সবগুলো একই ব্যক্তির ভিন্ন ভিন্ন নাম হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না:)
০৬ ই আগস্ট, ২০১০ ভোর ৫:২০

লেখক বলেছেন: :-B

=p~ =p~ =p~

৬. ০৬ ই আগস্ট, ২০১০ ভোর ৫:১৭
স্তব্ধতা' বলেছেন: অতি নিম্ন মানের কপি পেষ্টার।বিভিন্ন জনের সব লেখা এক জায়গা থেকেই মারা।আবার 'টাইটানের' পোষ্টটাতে একজনকে মন্তব্য করেছেন 'আরও অনেক খবর আছে, অপেক্ষা করুন', কি ভয়ঙ্কর কথা!!! মানে আরও কপি পেষ্ট এবং কৃতজ্ঞতা স্বীকার ছাড়াই।ওনার ব্লগে এই পোষ্টের একটা লিংক দেয়া দরকার।
০৬ ই আগস্ট, ২০১০ ভোর ৫:২০

লেখক বলেছেন: সবশেষটাতে দিয়ে আসছি । অবশ্য কতক্ষন রাখে বিজ্ঞানী সাহেব সেটাই দেখবার বিষয় :(

৭. ০৬ ই আগস্ট, ২০১০ ভোর ৫:২১
নাজমুল হক রাসেল বলেছেন: তুইলা মাজা বরাবর আছাড় মারার কাম এইগুলারে।
০৬ ই আগস্ট, ২০১০ ভোর ৫:২৫

লেখক বলেছেন: আরেকটু হৈলেই কিন্তু ব্লগের নোবেল প্রাইজ পাইয়া গেছিলো এই বিজ্ঞানী B-)

০৬ ই আগস্ট, ২০১০ ভোর ৫:২৭

লেখক বলেছেন: মাঝে মাঝে টেকটিউনস আর আমাদের প্রযুক্তি সংক্রান্ত ফোরামগুলাতে গেলেই হৈবো B-)

০৬ ই আগস্ট, ২০১০ ভোর ৫:২৭

লেখক বলেছেন: খিকজ ।

১০. ০৬ ই আগস্ট, ২০১০ ভোর ৫:২৬
এক্স বলেছেন: আপনাকে শয়তান কি আর সাধে সাধে কয় ....
০৬ ই আগস্ট, ২০১০ ভোর ৫:২৯

লেখক বলেছেন: এরকম জোচ্চুরী দেখলে বদহজম হয় /:) কি করমু । রক্তের দোষ । ঘুষ পর্যন্ত দিতে পারি না বা শিখি নাই । :(

১১. ০৬ ই আগস্ট, ২০১০ ভোর ৫:৩০
নাজমুল হক রাসেল বলেছেন: আরেকটারে ধরতে হইব। গতমাসে প্রায় ৯০ টা লেখা পয়দা করছে #:-S #:-S #:-S
০৬ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৪১

লেখক বলেছেন: কার কথা বলেন ? লিঙ্কু দেন :)

১২. ০৬ ই আগস্ট, ২০১০ ভোর ৫:৩০
বৈদ্যুতিক আঘাত বলেছেন: খেক খেক... বেহুদাই লুকটারে ধরায়ে দিলেন। ইনি তো একজন প্রতিশ্রুতিশীল বিজ্ঞানী!! ভবিষ্যতে কুপি-পেষ্টের ওয়ার্ল্ডে আমার মুখ উজ্জল করপেন। ;) :-B :#)

আহালে... লুকটা বিজ্ঞানী হৈতে চাইসিলো। শয়তান তারে ধরায়ে দিলো।


শয়তান সত্যিই শয়তান X( X( :P :D
০৬ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৪২

লেখক বলেছেন:

আহালে... লুকটা বিজ্ঞানী হৈতে চাইসিলো। শয়তান তারে ধরায়ে দিলো।


=p~ =p~ =p~

১৩. ০৬ ই আগস্ট, ২০১০ ভোর ৫:৩৬
কারিমাট বলেছেন: চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ে ধরা :P
০৬ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৪৩

লেখক বলেছেন: আবার জিগায় :#)

১৫. ০৬ ই আগস্ট, ২০১০ ভোর ৫:৪৯
এক্স বলেছেন: দেইখা ঢুকছিলাম, একটু সন্দ হইল, সামুতে এইরকম খাইটা লেখা দিতেছে, কে এইটা,

ফিউরিয়াস ওয়ানের এই কথাটা খারাপ লাগসে. সামুতে কি সবাই আসে স্রেফ ক্যাচাল আর কপি পেস্ট করতে? যদিও বেশির ভাগ ক্ষেত্রেই এটা সঠিক...
১৬. ০৬ ই আগস্ট, ২০১০ ভোর ৫:৫৮
নার্ডী বয় বলেছেন: হু ঠিক না আর ইমেজটা জটিল হইছে :P :P
০৬ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৪৩

লেখক বলেছেন: :)

১৭. ০৬ ই আগস্ট, ২০১০ ভোর ৬:২১
মাহবুব রশিদ বলেছেন: এ কি কান্ড!! কম্বেশি ইদিকুদিক আমি ভি হালায় করি মাগার এমুন নির্লজ।টাউটেল সহ কপি পেষ্ট.।ওস্তাদ পুরা খোলা ময়দানে পেন্টু খুইল্যা পিছন্দিকে জাপানের পতাকা মাইর‌্যা দিছে।
শাব্বাস।
বিশেষ দ্রঃ আমারে যুদি কোনদিন ধইর‌্যা ফালান তাইলে একটু আগেত্থে জানান দিয়েন, আমরা কোন ভালা যাগায় খাইতে খাইতে নেগুছিয়েশন করুম নে।বিল ভি আমি দিমু।ঈমানে কইলাম।আল্লার অয়াস্তে পিছে জাপানি পতাকা মাইরেন না।
০৬ ই আগস্ট, ২০১০ দুপুর ২:৫৭

লেখক বলেছেন: খানা দানা ভালা হৈলে কিছু কমুনা ;) জাপানি পতাকা ও লাগামু না =p~

১৮. ০৬ ই আগস্ট, ২০১০ ভোর ৬:২৪
নিঃসঙ্গ বলেছেন: এই সব গুলারে লাথি মাইরা মাজার হাড্ডি লারাইয়া ফেলা উচিত। X(
০৬ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৪৫

লেখক বলেছেন: অনেকেই তো এরম কৈরা কট অভিযান করলো । এরপরও ক্যান যে কপি পেস্টার চোরেরা ক্ষান্ত দিতেছেনা বুঝতেছিনা :|

১৯. ০৬ ই আগস্ট, ২০১০ ভোর ৬:৩৭
পলাশমিঞা বলেছেন: আমি হাসতে হাসতে শেষ।

আপনার মত লোকজন আছে বলেইতো আমি আজো নিরাপদ।

মাহবুব রশিদ ভাইজানের মন্তব্য পড়ে আমি কাহিল, হাসতে হাসেত :P
০৬ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৪৬

লেখক বলেছেন: মাহবুব রশিদ লুকটা দুষ্ট আছে :D

০৬ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৪৬

লেখক বলেছেন: আবার জিগায় :#)

২১. ০৬ ই আগস্ট, ২০১০ সকাল ৭:০৮
আসকওয়ানমি বলেছেন: হালার চোর........ আবার কয় আ্যডভান্স :-B :-B :-B চিন্তার ফসল............

খেক খেক.....
০৬ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৪৮

লেখক বলেছেন: বুঝাইতে চাইছে মনয় চুরি করাও একটা আর্ট B-)

২২. ০৬ ই আগস্ট, ২০১০ সকাল ৭:১৬
হোদল রাজা বলেছেন: চুর ভাইদের চুরির অধিকার দেউয়া হৌক!
পুরা নেংটু করে সাত রাস্তায় ঘুরানো এবং পশ্চাতদেশে জাপানী পতাকা প্রবেশ করানোর প্রেতিবাদে ১ সেকেন্ড নিরবতা পালন করা হইলো... :P :P :P
০৬ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৪৯

লেখক বলেছেন: চুর ভাইদের চুরির অধিকার দেউয়া হৌক!

কাভি নেহি কাভি নেহি :P

২৩. ০৬ ই আগস্ট, ২০১০ সকাল ৭:২৩
বোবা ছেলে বলেছেন:

-

ছাত্ররে দোষ দিয়া কি লাভ......??

জন শ্রুতি আছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের অনেক বাঘা বাঘা শিক্ষক লেখা চুরি করে পিএইচডি বাগান, অন্যের লেখা চুরি করে জার্নালে ছাপিয়ে নীজেকে পন্ডিত বলে প্রচার করেন........।
০৬ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৫১

লেখক বলেছেন: চোর চোরই । চোরের আবার ছাত্রত্ব শিক্ষকত্ব কি B-)

০৬ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৫১

লেখক বলেছেন: নিজেই চেক করেন :#)

০৬ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৫২

লেখক বলেছেন: নিজেই চেক করেন :#)

২৬. ০৬ ই আগস্ট, ২০১০ সকাল ৭:৪৪
পারভেজ আলম বলেছেন: এত বড় চুর ক্যামনে হয় মাইনষে? :-*
০৬ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৫২

লেখক বলেছেন: আবার দেখেন না কত্তো বড় গলা B-)

২৭. ০৬ ই আগস্ট, ২০১০ সকাল ৯:১৪
প্রচ্ছদ বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

হলার নাম হওন দর্কার: অমিত কুমার কুম্ভিলক
০৬ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৫৩

লেখক বলেছেন: খিকজ :)

২৮. ০৬ ই আগস্ট, ২০১০ সকাল ১০:০৭
অবয়ব বলেছেন: অপদার্থবিদ্যায় পড়ে
০৬ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৫৩

লেখক বলেছেন: নাকি চুরি বিদ্যায় :P

২৯. ০৬ ই আগস্ট, ২০১০ সকাল ১০:৩১
হুপফূলফরইভার বলেছেন: চুরে ভইরা গেল গোটা দেশ!!
০৬ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৫৫

লেখক বলেছেন: ব্লগে ব্লগে ব্লগ গোয়েন্দা নিয়োগ দেয়া হোউক ;)

৩০. ০৬ ই আগস্ট, ২০১০ সকাল ১০:৩৪
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: লার্জ হেড্রন কোলাইডরকে কি টাইম মেশিন বানানোর ফ্যাক্টরী বলা যায়? প্রচলিত পদার্থবিজ্ঞান অনুসারে সম্ভাবনাসমূহ!
----------------------
এই লেখাটা উদা লিখসে? কন কি? টেকটিউনসে তো অন্য কার জানি নাম! ওই মিয়াও কি উদা সাহেবের থেকে চুরি করসে নাকি ওইটা উদারই নিক? আর লেখার স্টাইলও তো উদার সাথে মিলে না, এত রসকসহীন ক্যান?
০৬ ই আগস্ট, ২০১০ দুপুর ২:৫৫

লেখক বলেছেন: ঐটাও আম্রার উদাসী ই । নিঃসন্দেহ থাকেন :#) পোলা ছুপা রুস্তম ;)

৩১. ০৬ ই আগস্ট, ২০১০ সকাল ১০:৩৯
শৈল্পিক ভাবনা বলেছেন: চুরের মিলনমেলায় আমিও একজন চুর হইতে চাই। :-P :-P :-P
০৬ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৫৬

লেখক বলেছেন: ধরা খাইলে জামিন নাই কৈলাম B-)

৩২. ০৬ ই আগস্ট, ২০১০ সকাল ১১:২৮
সেতু আমিন বলেছেন: আহারে...বেচারা এত কষ্ট করে কপি পেস্ট করছে।
০৬ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৫৬

লেখক বলেছেন: =p~ =p~ =p~

৩৩. ০৬ ই আগস্ট, ২০১০ সকাল ১১:৪২
দি ফিউরিয়াস ওয়ান বলেছেন: @এক্স: হাহাহা, কথাটা ঐ অর্থে বলা না, এইটা কিছুটা হইলেও আমার ফিল্ড, তাই ভাবলাম এইটা কে একটু বুইঝা দেখি

তবে ালছাল পোস্টের সংখ্যা যে বেশী এই বিষয়ে একমত :P
০৬ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৫৭

লেখক বলেছেন: আপনেও দেখি ছুপারুস্তম নিকলা :D

৩৪. ০৬ ই আগস্ট, ২০১০ সকাল ১১:৪৮
নিশম বলেছেন: আমারে কাইল্কে এই বিজ্ঞানি ভাই কয় " বাজে কথা বলবেন না দয়া করে"
অথচ আমি কইসি " লিখাটা খুব কঠিন লাগছে, উদাহরণ দিয়ে সহজ করে বুঝালে ভালো হইতো !!"

তখনো তো বুঝিনাই যে ইনি কেম্বায় বুঝাইবো !!!!! ইনি তো নিজেই বুঝেনা !!!!!
০৬ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৫৮

লেখক বলেছেন: ইনি কেম্বায় বুঝাইবো !!!!! ইনি তো নিজেই বুঝেনা !!!!!


=p~ =p~ =p~

৩৫. ০৬ ই আগস্ট, ২০১০ সকাল ১১:৪৯
বিদেশী বাঙালী বলেছেন: সত্যি আশ্চর্য হলাম। বেচারা এরকম করতে গেলেন কেন!!! তবে, যে অনলাইন পত্রিকা থেকে লেখাগুলো নিয়েছেন, এটার খবর জানা ছিল না। 'শয়তান' আমার পছন্দ না হলেও, ওনাকে এরজন্য অনেক অনেক ধন্যবাদ।

কিনতু....অমিত কুমারকে করা আমার প্রশ্নগুলোর কি হবে এখন!!! আমি ভেবেছিলাম উনার কাছ থেকে ওগুলোর উত্তর পাব। ধ্যাৎ। :( :( :(
০৬ ই আগস্ট, ২০১০ দুপুর ২:৫২

লেখক বলেছেন: খুব ভাল কৈরা চোরা বিজ্ঞানীর ব্লগের বাকি পোস্টগুলা দেখেন ব্যাটায় কি কারোর কোন উত্তর দিতে পার্ছে ??

আপ্নে বেটার এই বিষয়ে আমাদের উদাসী স্বপ্ন রে জাইত্তা ধরেন ;)

৩৬. ০৬ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:১৫
মুরুববী বলেছেন:

হা হা হা... চুরারে কানমলা দেওনের দর্কার :)
০৬ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৫৮

লেখক বলেছেন: =p~ =p~ =p~

৩৭. ০৬ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:২৮
সজীব আকিব বলেছেন: ওর লেখাগুলো পড়ে আমি ওতো কনফিউসনে পড়ে গিয়েছিলাম, বুঝি নাই এরকম করার অর্থ কি?

শালার যামু যে কই? ধ্যাৎ
০৬ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:০০

লেখক বলেছেন: নিজে জ্ঞানী বৈলা দেখাইতে গিয়া চোরায় খাইলো কট !!! :P

৩৮. ০৬ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:৩১
টেকিবাবা বলেছেন: ব্লগে "চুরা নিধন ও শাস্তি প্রদান বিষয়ক ট্রাইবুনাল" গঠন করা উচিৎ
০৬ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:০০

লেখক বলেছেন: ব্লগে ব্লগে ব্লগ গোয়েন্দা নিয়োগ দেয়া হোউক ;)

৩৯. ০৬ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:৩৩
কবির চৌধুরী বলেছেন: এরম কৈরা লেখা ছিচকা চুরের পিছন লাইগ্গা টাইম খরচ ঠিক্না ঠিক্না :-P
০৬ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:০১

লেখক বলেছেন: খিকজ :)

৪০. ০৬ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:৩৪
অ্যামাটার বলেছেন: এইটা তো দিনে দুপুরে চুরি! হাতে নাতে ধরা।
০৬ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:০১

লেখক বলেছেন: নিজে জ্ঞানী বৈলা দেখাইতে গিয়া চোরায় খাইলো কট !!! :P

০৬ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:০২

লেখক বলেছেন: ধর ধর ধর B-)

৪২. ০৬ ই আগস্ট, ২০১০ দুপুর ১:০৭
ডজ বলেছেন: 'শয়তান'-রে ধন্যবাদ 'টেক টিউনস'-এর লিংকটি দেওনের লাইগ্যা। সত্যই, বড় কাজের। তবে আমার কামুন যেন সন্দেহ হইতেসে। কেন জানি মনে হইতেসে, এর পিসে কুনু ষড়যন্ত্র আসে।

নিজেরই আরেকটা নিক দিয়া চুরি করা লেখা ছাপাইয়া আবার নিজেই ঐটা ধরায় দেওয়া, বেপারটা এইরহম না তো!? ;) ;)

শয়তান কাজ-কর্ম বড় ডেঞ্জারাস কি না তাই এ সন্দেহ। :#) :#) B-) B-) B-) =p~
০৬ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:০৪

লেখক বলেছেন: নারে ভাই আমার ব্যাকগ্রাউন্ড বানিজ্য । বিজ্ঞান লৈয়া এরম লেখা লেখমু দুরে থাক বুঝিও কম :|

৪৩. ০৬ ই আগস্ট, ২০১০ দুপুর ১:২০
টানজিমা বলেছেন: ধুর..........মাইনাচ.......... X( X( X(
লোকটার মান্সাম্মান বলে আর কিছু রইল না....... X(( X((
০৬ ই আগস্ট, ২০১০ দুপুর ২:৪৬

লেখক বলেছেন: হ B:-/

চোরের মান সন্মান ওক্করে শ্যাষ =p~

৪৪. ০৬ ই আগস্ট, ২০১০ দুপুর ১:৩৯
মাহিন আহমেদ বলেছেন: বেটা বিশেষ জাতের নির্লজ্জ। X(( X((
০৬ ই আগস্ট, ২০১০ দুপুর ২:৪৫

লেখক বলেছেন: চোরের আবার লজ্জা :-B

=p~ =p~ =p~

৪৫. ০৬ ই আগস্ট, ২০১০ দুপুর ২:১৬
কাঠের খাঁচা বলেছেন: নিজেরই আরেকটা নিক দিয়া চুরি করা লেখা ছাপাইয়া আবার নিজেই ঐটা ধরায় দেওয়া, বেপারটা এইরহম না তো!? ;) ;)

:P :P :P


ব্যাফুক সন্দ :#) :#)
০৬ ই আগস্ট, ২০১০ দুপুর ২:৪৪

লেখক বলেছেন: একজনের বিভিন্ন ব্লগে কয়ডা নিক থাকে :P

৪৬. ০৬ ই আগস্ট, ২০১০ দুপুর ২:২৬
আজমান আন্দালিব বলেছেন:
অমিত কুমার সরকারের লেখা মহাবিশ্ব ও স্ট্রিং থিউরি – ২য় পর্ব- পড়ে আমি নিম্নোক্ত মন্তব্যটি করেছিলাম। লেখক তার উত্তর দিয়েছেন। সময়ের অভাবে আমি আর বেশিদূর যাইনি। ধন্যবাদ আপনাকে কপিপেস্ট কারীকে ধরিয়ে দেওয়ার জন্য।
-----------------------------------------------------------------------------

আজমান আন্দালিব বলেছেন: এই কয়েকদিন আগে নেটেই হুবহু এই বিষয়গুলোই পড়েছি। আইনস্টাইনের শক্তির সমীকরণ ই ইকুয়ালটু এমসি স্কয়ার বিষয়টি বুঝতে গিয়ে এই পড়া। আপনার লেখাটুকু কপি পেস্টই মনে হচ্ছে। এমনকি ছবি গুলো সহ। গুগুলে সার্চ দিলেই লেখাগুলো বের করা যাবে। যদি কপি পেস্ট হয়ে থাকে সূত্র উল্লেখ করে দিতে পারতেন।
তারপরও এই প্রচেষ্টার জন্য ধন্যবাদ।
০৫ ই আগস্ট, ২০১০ রাত ৯:৩৭

লেখক বলেছেন: না ভাই আমি কপি পেস্ট করি না।
০৬ ই আগস্ট, ২০১০ দুপুর ২:৪২

লেখক বলেছেন: বিজ্ঞানী সাহেবের মহাবিশ্ব ও স্ট্রিং থিউরি র সিরিজটাও কিন্ত চুরি করা B-)

০৬ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:০৮

লেখক বলেছেন: হ :D

০৬ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:০৯

লেখক বলেছেন: খিকজ :)

৪৯. ০৬ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৪৯
ভুভুজিলা বলেছেন: চোর চোর চোর আমি ধরেছি>>>>>>>>>>>>>
গানটা মনে পইরা গেল =p~
০৬ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:০৯

লেখক বলেছেন: খিকজ :)

০৬ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:০৯

লেখক বলেছেন: নিচে দেখেন উনি আসছেন B-)

৫১. ০৬ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:০০
আরিফুর রহমান বলেছেন: সুত্র ছাড়া কপি পেস্ট জঘন্য
০৬ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:১০

লেখক বলেছেন: নিচে দেখেন উনি আসছেন B-)

৫২. ০৬ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:০১
অমিত কুমার সরকার বলেছেন: আরে আপানারা আমার পেছনে লেগে আছেন কেনো? টেকটিউনস থেকেই আমি বেশীরভাগ ব্লগ নিয়েছি। এতে আস্চঝের কি আছে? তারা তো আমার বন্ধু আমি তাদের জিগ্গাসা কোরেই নিয়েছি।
০৬ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:০৭

লেখক বলেছেন: এইটা কি



X(

০৬ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:১১

লেখক বলেছেন: ধরা না পর্লেই হয় ;)

৫৪. ০৬ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:০৮
বৈকুন্ঠ বলেছেন: হাস্তে হাস্তে চ্যার উল্টাই পৈরা গেলাম
০৬ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:১২

লেখক বলেছেন: B-)) B-)) B-))

৫৫. ০৬ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:১২
পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

চোর চোর চোর, আবার উপরে কমেন্ট মারসে =p~ =p~ =p~ =p~

ভেরি গুড, আপনি ও ঈগল পাখি ফোর্সের ফর্মুলা ইউজ শুরু কইরা দেন


++++++++++++++++++++++++++++++
০৬ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:১৪

লেখক বলেছেন: কিরম নির্জলা মিথ্যা কথা কৈলো দেখছেন X( । বাট আবারও কট :#)

৫৬. ০৬ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:২৩
ভালো মেয়ে বলেছেন: বেচারা চোর...আপনার জন্য শান্তিতে চুরি করতে পারলো না... =p~

চোর ধরার জন্য আপনাকে ++++

০৬ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:৩১

লেখক বলেছেন: থ্যাঙ্কু থ্যাঙ্কু B-)

৫৭. ০৬ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:২৬
অমিত কুমার সরকার বলেছেন: তারা আর আমরা বন্ধু। ইমেল এর মাধ্যমে ব্লগ আদান প্রদান করি। তাহলে কি বলবেন আমি কপি পেস্টার X( X( X( X(( X(( :(( :(( :((
০৬ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:৩০

লেখক বলেছেন: বলিহারি আপনার সাহস !!!

আর গা বাচানোর যুক্তির নমুনা দেখে হা হা পা দি

৫৯. ০৬ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:৪১
ডজ বলেছেন: @অমিত কুমার সরকার, আপনি এখনো নির্লজ্জের মত সাফাই গাইছেন!!! ছিঃ! আপনার লজ্জা করা উচিৎ।

আর, এটা আপনি কি করলেন অমিতবাবু??!!!!! বুকে হাত রেখে বলুন তো এটা কি ঠিক হলো কি না? তথ্যসূত্রটা উল্লেখ করলে কি এমন ক্ষতি হত!!! আপনাকে আমি অনেক তালেবর লোক মনে করেছিলাম। আপনার 'টেলিস্কোপ'-ওয়ালা পোস্টটা পড়ে এমন কি আমি ঐটা কিনার চিন্তা পর্যন্ত শুরু করেছিলাম, আমার ফেসবুক একাউন্টের প্রফাইলেও ওটার লিংকটা এড করেছিলাম বন্ধুদের ওটা জানানোর জন্য। অথচ, আপনি এ অন্যায় কাজটা করে আমার ও সবার কাছে সম্মান হারালেন।

আপনার ঐ লেখা পড়ে মনে হয়েছিল, আপনি আমার প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন। এজন্য সকালে সামুতে এসেই আপনার ব্লগে গিয়েছিলাম। কিনতু, বৃথা আশা।

আপনাকে একটা কথা বলি। আপনার নাম, যে সাবজেক্ট-এ পড়েন আর লেখাতে গ্যেনের গভীরতা দেখে অবাক হয়ে ভেবেছিলাম 'অমিত' নামের সবাই-ই কি ইন্টিলিজেন্ট আমার বন্ধু অমিতের মত!!! তাই, আমার বন্ধুর কথা আপনার পোস্টে উল্লেখও করেছিলাম। আমার বন্ধু অমিত ছিল প্রচন্ড রকম পরিশ্রমী, সত্যবাদী। সে ছিল শা, বি-এর লিজেন্ড যে টিচারদের ভুল ধরিয়ে দিত। এখন পর্যন্ত শা,বি-এর ইতিহাসে এরকম ছাত্র আসেনি। কিছু মনে না করলে বলি, ও বোধকরি খুবই লজ্জা পাবে আপনার সাথে তার নামের মিল থাকার কারণে।
আমি আপনার(আসলে তো আপনার নয়!) 'টেলিস্কোপ'-ওয়ালা পোস্টে গতকাল কমেন্ট করেছিলাম যে, আমার ছোটবেলার সাধ ছিল এস্ট্রোনমার হবো। কেন হতে পারিনি সেই দুঃখের কাহিনীটিও বলেছিলাম। কিনতু, বিগ্যান নিয়ে আপনার এই রসিকতা আমার মনটা খুবই ছোট করে দিলো। আপনার লেখাটা মৌলিক মনে করে ভেবেছিলাম- আমার এ গরীব দেশটা হয়তো আরেকজন উঁচু মাপের বিগ্যেনী পেতে যাচ্ছে যে দেশের মুখোজ্জল করবে। সেজন্যই খুব খুশি হয়ে মন খুলে কথাগুলো বলেছিলাম। আপনি আমাকে খুব কষ্ট দিলেন। বিশ্বাস করুন, সত্যি বলছি। এ কমেন্টগুলো করছি চোখে পানি নিয়ে।

তবে, ভাই একটা কথা বিশ্বাস রাখুন। নিজের চেষ্টা , মেধা আর ভাগ্য যদি থাকে আপনাকে কেউ ঠেকাতে পারবে না। এই গরীব বাংলাদেশ থেকেই বর্তমান পৃথিবীর অনেক বড় বড় বিগ্যানী বেরিয়েছেন যারা নাসা/সার্ন-এ কাজ করছেন। এর মাঝে আমার কাজিন
ড. আনোয়ার-ও আছেন। উনি নাসার জেট প্রপালশন সেকশন-এর ডিরেক্টরও ছিলেন। বিশ্বাস করুন এক সময় ওনার ফ্যামিলি খুবই গরীব ছিল। আর আজ!!!

কথাগুলো বললাম আপনার মনে সাহস জোগানো জন্য। বিগ্যান সম্পর্কে আপনার যদি সত্যিই আগ্রহ থেকে থাকে, কষ্ট করুন। দেখবেন সাফল্য, খ্যাতি আপনার পিছু ছুটছে। সামুতে আপনার লেখা দিতে হবে না, সামুই লেখার জন্য আপনার পিছনে ছুটবে।
০৬ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:০৬

লেখক বলেছেন: লোকটা একটা ফ্রিক ।

৬০. ০৬ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:৫৫
নাজনীন১ বলেছেন: এরকম বেকুব হইলাম। :P

আমি একটা কমেন্টও করছিলাম ওই ব্লগে, ভাবছিলাম ছেলেটা তো ভালই বাংলায় বিজ্ঞান লেখে। :(

তবে তাকেসহ আপনাকে ধন্যবাদ, টেকটিউনের লিঙ্ক পেলাম।

এককালে আপনারে ব্লগ পাহারাদার মনে হতো, অনেক পোস্টে দেখতাম আপনার কমেন্ট " পোস্ট পর্যবেক্ষণে..."। চাকরীতে তো পারফরমেন্স ভালই। :P
০৬ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:০১

লেখক বলেছেন: একটাই দুঃখ এতো কৈরাও কোনখান থিকা ভাতা চেক ইত্যাদি পাইতাছি না :(( :((

৬১. ০৬ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:০২
rasselbd বলেছেন: ঐ ব্যাডারে ধইরা পচা পানিতে ডুবান দরকার !!
০৬ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:১৪

লেখক বলেছেন: তাতে মনে হয় না বিশেষ ফায়দা হৈবো । উপ্রে দেখতেছেন না ক্যামনে উলটা পালটা লাফালাফি করতাছে

৬২. ০৬ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:০৯
ডজ বলেছেন: @শয়তান, দু'বার একই কমেন্ট চলে গেছে। এই কমেন্ট-টাসহ আগের কমেন্টের একটা বুছে ফেলুন প্লিজ। দুঃখিত।
০৬ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:১৪

লেখক বলেছেন: দিলাম মুইছা

৬৩. ০৬ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:৩৭
নিউট্রন বলেছেন: আপনে কিন্তুক কামডা বালা কোরেননাই!!!!!!!!!!!!!!!
পোলাপাইন দোষ কোরবার ই পারে...
৬৪. ০৬ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:০৮
শয়তান বলেছেন: মিথ্যুক লোকটার কপি পেস্টিং চুরি এখনও বহাল

" style="border:0;" />

যেটার মুল সোর্সঃ নতুন আরেক পৃথিবী ৪২ আলোক বর্ষ দূরে


অথচ কি অবলীলায় সে বলতেছেঃ



০৬ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:১০

লেখক বলেছেন: কয়লা ধুইলে ময়লা যায় না

০৬ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:১৪

লেখক বলেছেন: নগদে আবার ধরা খাইয়া এখন পোস্টই হাপিশ করছে =p~

৬৫. ০৬ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:২৮
সাধারণমানুষ বলেছেন: কপি পেষ্ট করবার মন চায় :P :P
৬৬. ০৬ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:৫০
মৈত্রী বলেছেন: হালায় তো ভাগছে........লেইখা থুইছে i am going........
৬৭. ০৬ ই আগস্ট, ২০১০ রাত ৮:২০
খন্ডকাব্য বলেছেন: অমিত কুমার সরকার বলেছেন: ধুর জত্ত সব কথা বোঝেনা :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :-P :-P :-P :-P :-P :-P :-P :-P :-P :-P :-P :-P :-P :-P :-P

এ তো দেখি মহা নির্লজ্জ চোররে....আবার এইখানে আইসা হাসতাছে....

৬৮. ০৬ ই আগস্ট, ২০১০ রাত ১০:৫৯
নাজনীন১ বলেছেন: ঠিক ঠিক। ব্লগে যে পরিমাণ সময় নষ্ট করি, কেউ যদি বেতন-ভাতা দিতো তাহলে তো এতোদিন অনেক টাকার মালিক হয়ে যেতাম। চলেন আমরা জানা'পার কাছে দাবী জানাই, আন্দোলন করি। :P
০৭ ই আগস্ট, ২০১০ রাত ২:১১

লেখক বলেছেন: লাগাইলেন প্যাঁচ :( আফায় তো ভালা পায় না আমারে :((

০৭ ই আগস্ট, ২০১০ রাত ২:০৯

লেখক বলেছেন: হ =p~

৭০. ০৬ ই আগস্ট, ২০১০ রাত ১১:২০
হাসান মাহবুব বলেছেন: চুরায় তো সব ল্যাখা মুইছা দিয়া ভাগছে! B-) গুড ক্যাচ! এরকম আরো কয়েকটা আছে, কট খাওয়াইতে হৈবো।
০৭ ই আগস্ট, ২০১০ রাত ২:১০

লেখক বলেছেন: একেক কৈরা ধরেন । সাথে আছি :D

৭২. ০৭ ই আগস্ট, ২০১০ রাত ৩:৫২
উদাসী স্বপ্ন বলেছেন: থ্যাংক্স এগেইন বস, ঋন শোধ করতে পারবো না বলে আগেই দায়ভার থেকে নিজেকে মুক্ত করছি। অবোরাম সংগ্রাম করছি বাস্তব জীবনে শুধু এটুকুর জন্য যে কোর্স আর হাতের গুলা যেনো শেষ করতে পারি, কিন্তু বেচে থাকার লড়াইয়ে ইদানিং নিজের জন্য সময় পাওয়াটা হয়ে উঠেছে আলাউদ্দিনের আশ্চর্য চেরাগ হয়ে গেছে। সামান্য কটা টাকার জন্য এখন টিভি সারাই রেডিও সারাই অথবা প্রজেক্টর এর সার্কিট বোর্ড থেকে শুরু করে গলা্য বিজ্ঞাপন লাগিয়ে ঘুরছি সাথে রেস্টুরেন্টের কাজ তো আছেই।

ব্লগে আসি একটু ভালো সময় কাটাবার জন্য কারন এখানে কিছু মানুষ আছে যাদেরকে চিনি না কিন্তু লেখার মাধ্যমে তাদের মনের উত্তাপ অনুভব করি যেটা আমার কাছে সারাদিনের ঘানিটানার পর এক ফোটা শ্রান্তি হয়ে কাজ করে। এরকম চুরি চামারি এর আগে আরও একটা নিক করেছিলো খুব সম্ভবত নিপু পাওয়ারফুল নামের এক ব্লগার। তখন টেকটিউনসের পোলাপানরাই যথেস্ট প্রতিবাদ করেছিলো কিন্তু অকৃতজ্ঞের মতো সবাইকে ধন্যবাদ জানাতে ভুলে গেছি।

টেকটিউনসে আমার নিকটার নাম অশ্রু গুলো রিনকে দেয়া। তখন আসলে মনের কস্ট গুলো তাড়াবার জন্য এসব জটিল এবং মৌলিক বিষয়গুলো নিয়ে খুব ডীপলি পড়ালেখা করি। সেসময় একজন ইন্ডিয়ান সাইনয়েন্টিস্টের সাথে পরিচয় হয় কারন বিভিন্ন জায়গায় এপ্লাই করছিলাম আর বিভিন্ন প্রফের সাথে আলাপ চারিতাও করছিলাম ভালো একটা মনের মতো সাবজেক্টে এপ্লাই করবার জন্য। তখনই সুব্রমোনিয়ামের সাথে পরিচয়। তখন সে একটা জার্নাল লেখছিলো, ভাবলাম তার ক্যালকুলেশনে কিছু হেল্প করি। তখন প্রচুর বই পড়তে হয় আমাকে আর সে সময়ই লিখেছিলাম লার্জ হেড্রন কোলাইডারের উপর একটা সম্ভাবনাময় ভাবনা। আমি ঐ লেখায় কোনো রেফারেন্স টানি নাই, কারন টাইম মেশিন , নিউক্লিয়ার ফিজিক্সে যেসব উপ সংহার এবনফ অনুসিদ্ধান্ত টেনে লেখা এবং সিদ্ধান্ত পরবর্তী ধাপ গুলোর বর্ননা ছিলো একান্তই নিজস্ব। যাই হোউক, তবু একটা কিছু লেখা শেষ করে আবারও সেই জার্নাল লেখায় বসলাম।

যাই হোউক, জার্নাল যখন ছাপানো হবে তখন এই জার্নাল দিয়ে আবারও কোথাও স্কলারশীপের জন্য এ্যাপ্লাই করবার বয়স থাকবে না। সেটা নিয়েও দুঃখ নেই।

দেশের মানুষের নৈতিকতাবোধ বা মানুষত্ব অনেক আগেই ক্ষয়ে গেছে এবং এখন আমরা যা দেখছি সেটা হলো সে ক্ষয়ে যাওয়া রূপের জম্বি রূপ। চরম আকার হয়তো এখনো বাকি। মাঝে মাঝে ভাবি আজকে যে লোকটি আমার বেতনের টাকা মেরে দিলো তাকে কি করা যায়? সে তো আমারি দেশী আমারি ভাই, কি করা যায় ? আকাশের দিকে কিছুক্ষন চেয়ে থাকি, তারপর মনটা কেনো জানি ভালো হয়ে যায়।

আল্লাহ ন্যায়বিচারক, তার ন্যায়বিচার আমার খুব পছন্দ। আপনারা তার উছিলা মাত্র! আবারও ধন্যবাদ আর প্লিজ একটু দোয়া করবেন!
০৭ ই আগস্ট, ২০১০ ভোর ৪:০২

লেখক বলেছেন: মনে করেছিলাম এই পোস্টটারে ড্রাফটে পাঠামু যেহেতু ঐ ব্যাটা লেখাচোর ফাইনালি চাট্টিবাট্টি গোল কৈরা ভাগছে কিন্তু আপনার এই কমেন্ট টার কারনে সেটা আর করবো না ।

একজন পরিশ্রমী লেখককে এটুকু সন্মান জানানো আমার এবং আমাদের সবারই দায়িত্ত্ব ও কর্তব্য ।

৭৩. ০৭ ই আগস্ট, ২০১০ ভোর ৪:১২
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: ছাগল যে কত কিসিমের আছে এইগুলারে দেখলে বুঝা যায়।
৭৪. ০৭ ই আগস্ট, ২০১০ রাত ৮:৪৯
বক্ররেখা বলেছেন: নাস্তিকরা বড্ড খ্রাপ। খাইয়া কোন কাম নাই খালি কে কোথা থেকে চুরি করে কপি মারলো, কে কাঠাল পাতা খাইলো, কারা কারা ভাগলো এগুলান খুইঁজা বাইর করে।
১০ ই আগস্ট, ২০১০ রাত ২:৫০

লেখক বলেছেন: হ । B-)

৭৫. ১০ ই আগস্ট, ২০১০ রাত ২:৪৬
অমিত কুমার সরকার বলেছেন: ছাগল গুলা গরুর মতো একসাথে ঘাস চাবায়। শয়তানের দল শয়তানের সাথেই আছে। শালা কামচোরের দল। এক পালের ছাগল
৭৬. ১০ ই আগস্ট, ২০১০ রাত ২:৪৬
অমিত কুমার সরকার বলেছেন: ছাগল গুলা গরুর মতো একসাথে ঘাস চাবায়। শয়তানের দল শয়তানের সাথেই আছে। শালা কামচোরের দল। এক পালের ছাগল :P :P :P :P :P :P :P :P :P :P :P :-P :-P :-P :-P :-P :-P :-P :-P :-P :-P :P :P :P :P :P :P :P :P
১০ ই আগস্ট, ২০১০ রাত ২:৫০

লেখক বলেছেন: একটা কথা বলি শোনেন ।

আপনার মতো নির্লজ্জ আমি লাইফে আর এক পিসও দেখি নাই ।

৭৭. ১০ ই আগস্ট, ২০১০ রাত ৩:১৪
শয়তান বলেছেন:
এবার এর চুরিঃ

মহাকাশ নিয়ে সামান্য কিছু

যেটার মুল লেখক - ডয়েচেভেলে এর সেরা বাংলা ব্লগার আলি মাহমেদ

আমি কেউ না - আমি কিছু না

ধিক আবারও এই তস্করকে X(
৭৮. ১০ ই আগস্ট, ২০১০ সকাল ১১:০৩
অমিত কুমার সরকার বলেছেন: আমি আমার আগের কমেন্টের জন্য অত্যন্ত লজ্‌জিত। খমা প্রার্থনা করি :( :(
৭৯. ১০ ই আগস্ট, ২০১০ সকাল ১১:০৯
অমিত কুমার সরকার বলেছেন: শয়তান আমাকে প্লিজ খমা করউন
১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৫৫

লেখক বলেছেন: আবারও বলছি

আপনার মতো নির্লজ্জ আমি লাইফে আর এক পিসও দেখি নাই ।

৮০. ১০ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:২৫
শুভ বলেছেন: অমিত কুমার সরকারের 'মহাকাশ নিয়ে সামান্য কিছু' পড়ে আমি নিজেও মুগ্ধ। ওনার পোস্টে আমি মন্তব্য করেছিলাম:
"চমৎকার! তথ্যবহুল পোস্ট!

আপনার পোস্টটা পড়ে মুগ্ধ হয়েছি। এই পোস্টটা দেয়ার জন্য প্রচুর পড়তে হয়েছে আপনাকে, না? আপনার এই পোস্টে অনেক তথ্যের সমাহার দেখছি।

আপনি মন্তব্যে লিখেছেন, "আছে ডিস্কভারি+আমার ডায়েরি"। আপনার ডায়েরি থেকে বিস্তারিত দিলে ভাল হতো না? @অমিত কুমার সরকার"

ইনি সম্ভবত কমেন্ট পাবলিশ করছেন না, তাই আমার মন্তব্য প্রথম পাতায় আসেনি। ওনার ডায়েরি থেকে আর্ও তথ্য জানতে আমি উদগ্রীব হয়ে আছি :)
১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৫৩

লেখক বলেছেন: যাক । এই লেখা চোরের কারনে আপনি আবার ব্লগে আসলেন । তাও আমার মতন একজন অলেখক পাতি ব্লগারের ব্লগ পোস্টে :)

কেমন আছেন ভাই ?

২০ শে আগস্ট, ২০১০ রাত ১২:০৯

লেখক বলেছেন: ফাজিলের ডিপো ইত্রামি োদাও ??। আমার ব্লগে ছাগুবাজি আর গালিবাজি যে ব্লক খায় জানা নাই ???

৮২. ২২ শে আগস্ট, ২০১০ সকাল ৯:১৭
ভায়োলিক্স বলেছেন: সত্যজিৎ রায়ের 'ময়ূরকণ্ঠী জেলি' গল্পটা মনে পড়ে গেল। গল্পের ভিলেনটাও বিজ্ঞানী হতে চেয়েছিল! :P
৮৩. ২৩ শে আগস্ট, ২০১০ রাত ১২:২১
শুভ বলেছেন: "...তাও আমার মতন একজন অলেখক পাতি ব্লগারের ব্লগ পোস্টে..."
আপনার কথাই ধার করে বলি, এরম কৈরা বলা ঠিক্না ঠিক্না। :)

দেখুন, একেকজনের কাজের ধাঁচ একেক রকম। কার্ও কাজকে ছোট করে দেখার অবকাশ নাই (এখানে কিন্তু অকাজকে ধরছি না)। আপনি যে অসাধারণ কাজটা করেছেন এটা আমার দ্বারা কখনই সম্ভব হত না!
আপনার কাজটাকে কিন্তু খাটো করে দেখার কোন সুযোগ নাই। আপনার এই পোস্টের কারণেই বিষয়টা আমার জানা হলো। একটা অপরাধকে শুরুতেই থামিয়ে দেয়াটা জরুরি।

আমি যখন ওই পোস্টটা লিখি তখন এই বিষয়টা উল্লেখ করতে গিয়ে আপনার এই পোস্টটার ঋণ স্বীকার করার কথা খেয়াল ছিল না। এটাও কিন্তু একটা অন্যায়।
যাই হোক, এখন আমার সাইটে, আমার মূল পোস্টে এই কথাটা জুড়ে দিয়েছি:
"*অমিত কুমার সরকারের বিষয়টা জানতে পারি ব্লগার শয়তানের 'এরম কৈরা লেখা চুরি করন ঠিক্না ঠিক্না' পোস্ট থেকে। এটা উল্লেখ করতে ভুলে গেছি, এই কারণে এই ব্লগার নামের লেখকের কাছে আমি আন্তরিক দুঃখ প্রকাশ করি।"

ভাল থাকুন। @শয়তান (আমি দেখেছি কঠিন-কঠিন নিমের মানুষগুলো বাস্তবে চমৎকার হন। অসংখ্য উদাহরণ থেকে একটা বলি, চমৎকার একটা ছেলে আমার দিকে হাত বাড়িয়ে বললেন, আমি বিষাক্ত মানুষ। আমি হাঁ করে তাকিয়ে রইলাম। এই চমৎকার মানুষটাই 'বিষাক্ত মানুষ'! হা হা হা)
২৫ শে আগস্ট, ২০১০ রাত ৩:৩৮

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :)

৮৫. ১৮ ই অক্টোবর, ২০১০ বিকাল ৫:৪২
শিপু ভাই বলেছেন: পোস্টে ব্যপক ঝাঁজা।

কমেন্টস পইড়া হাস্তে হাস্তে চউক্ষে পানি আইয়া পড়ছে।
আপনার গোয়েন্দাগিরির জন্য

+++


 

মোট সময় লেগেছে ১.০৩৯২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ভুসুক ভ্যা ভ্যা বিক্ট পাতক,
কাডল পাতক, ইক্টা মোদক,
ঝীরাম বদবু, ছ্যা ছ্যা পিডক
দেনু গদাম উপ্রে রাখক।


ফেসবুকে আমি http://bitly.com/soytaan
----------------------------...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ