দেশে প্রথমবারের মতো কপিরাইট আইনে অভিযোগ গঠন। অনুমতি না নিয়ে বিভিন্ন মোবাইল কোম্পানির কাছে রিংটোন বা ওয়েলকাম টিউন হিসেবে গান বিক্রির অভিযোগ
২২ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কপিরাইট আইনে এই প্রথমবারের মতো বাংলাদেশে কোন মামলায় আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হল। কপিরাইট আইন ভঙ্গের জন্য নেটনেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জুনায়েদ, পরিচালক হাসান, পরিচালক আমিনুল হক, পরিচালক আজিম আমদেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আজ ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক ফিরোজ আলম আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করলে আদালত আগামী বছর ২৮ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেন।
মামলায় অভিযোগ বলা হয়েছে : বাংলাদেশের সঙ্গীতশিল্পী রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, ফরিদা পারভীন, শাহ আব্দুল করিম, আইয়ুব বাচ্চু, গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুল, সুরকার আলম খান, সত্য সাহা সহ অন্যান্যদের কাছ থেকে কোন অনুমতি না নিয়ে তাদের বিভিন্ন গান বিভিন্ন মোবাইল কোম্পানির কাছে রিংটোন বা ওয়েলকাম টিউন হিসেবে সরবরাহ করে অর্থনৈতিকভাবে নিজেরা লাভবান হন। ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়। এই অভিযোগে গত বছর ১১ সেপ্টেম্বর সফটওয়্যার সলিউশন অ্যান্ড লজিস্টিক এন্টারপ্রাইজ-SSLE-এর ব্যবস্থাপক বেলায়েত হোসেন কাফরুল থানায় একটি মামলা দায়ের করেন।
চলতি বছর পুলিশ তদন্ত করে নেটনেট লিমিটেডের ৪ জন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে জমা দেয়। রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা করেন বিশেষ পিপি জাহাঙ্গীর হোসেন দুলাল। তাকে সহায়তা করবেন আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার ও আনোয়ার কবীর বাবলু।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন