আমার প্রিয় পোস্ট

কাঁদো, যখনি কাঁদতে ইচ্ছে করবে। কান্না শুদ্ধতম আবেগ প্রকাশের একমাত্র উতকৃষ্ট মাধ্যম। অতি সুখের সংবাদ এ মানুষ শুদ্ধতা খুজে পায়, অতি দু:খের সংবাদ এ মানুষ শুদ্ধতা খুজে পায়। কাজেই কাঁদো, কেঁদেই তোমার জীবনকে তুমি শুদ্ধতা দান করো। - তুর্কী মরমী কবি দাদায়েম ঈমাস

শুধু তোমার জন্য (সামীর একমাত্র রোমান্টিক লেখা)

০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ১০:০৫

শেয়ারঃ
0 0 0

শুধু তোমার জন্য-
তোমার জন্য, এই আমি আমার মতো,
বেঁচে আছি কষ্টে, সৃষ্টে, যন্ত্রণাতে,
জন্মেছিলাম একদা এই তোমার জন্যেই
সৃষ্টিশীলতার বেদনাতে ।

শুধু তোমার জন্য-
তোমার জন্য, এই আমি আমার মতো,
কাটছে যে দিন আপন মনে
সকাল, দুপুর, সন্ধ্যা বেলা, তরল অতল
তন্দ্রাসিক্ত উচাটনে ।

শুধু তোমার জন্য-
তোমার জন্য, এই আমি আমার মতো
নষ্ট হবো, ভ্রষ্ঠ হবো, দন্ড পাবো
তোমার ঐ চোখের জন্য, বাঁ হাতের ঐ তিলের জন্য
পথ হারাবো ।

শুধু তোমার জন্য-
তোমার জন্য, এই আমি আমার মতো
উঠছি বেঁচে, উদাত্ত ঐ নীল আকাশের মতো
মিষ্টি একটু লজ্জার জন্য, চোখের নীচের কালির জন্য
উঠছি বেঁচে অবিরত ।

শুধু তোমার জন্য-
তোমার জন্য, এই আমি আমার মতো
সুখ-অসুখের সঙ্গী হয়ে দিনরাত্রি
কাটাই আমি, তোমার কোমল হাতের জন্য, কেশ অথবা গ্রীবার জন্য
সুখ-অসুখের অভিযাত্রী ।

শুধু তোমার জন্য-
তোমার জন্য, এই আমি আমার মতো
মৃত্যুর ঘুমে থাকব শুয়ে, নীলাভ গাঢ় অন্ধকারে,
অসীম শূন্যতার নেশাতে যাচ্ছি চলে
অজানা কোন অহন্কারে ।


শুধু তোমার জন্য-
তোমার জন্য, এই আমি আমার মতো
ক্ষয় হতে হতে শেষ হয়েছি, আপন ভুলে
তোমার একটু রাগের জন্য, ক্রোধ ও অভিমানের জন্য
হৃদয় দোলে ।

শুধু তোমার জন্য-
তোমার জন্য, এই আমি আমার মতো
শেষ হতে হতে ফিরে এসেছি, নির্ণিমেষ ঐ দুই নয়নে
হৃদয়খানা দুলছে হাওয়ায়, স্মৃতির ভেলায়
শ্যামল সবুজ অভিমানে ।

শুধু তোমার জন্য-
তোমার জন্য, এই আমি আমার মতো
মুক্ত স্বাধীন পাখির মতো উড়ছি সুখে
একটু ভালবাসার জন্য, ফেনীল ভালবাসার জন্য
মরছি ধুকে ।

শুধু তোমার জন্য-
তোমার জন্য, এই আমি আমার মতো
তোমার মাঝেই খুঁজে ফিরি আমার আমি,
বেঁজে ওঠে গান, কোমল অন্তপ্রান, সে যে কেউ নয়
তোমার তুমি ।

শুধু তোমার জন্য-
তোমার জন্য, এই আমি আমার মতো
মনের ভেতর ওলটপালট, শব্দ শুনি প্রতিদ্ধণি
ভালবাসার কোমল আগুন দাবানলের
ডাক যে শুনি ।

শুধু তোমার জন্য-
তোমার জন্য, এই আমি আমার মতো
মেঘের ভেলায় খুঁজে ফিরি তোমার মুখের প্রতাচ্ছবি
অসীম সুখের সোনার খাঁটে বন্দীনি ঐ
তোমার-আমার হৃদয়ের দাবী ।।



(এখনও এই লেখাটা পড়তে গিয়ে ভাবনায় পড়ে যেতে হয়। এতো রোমান্টিকতা আমি পাইছিলাম কই?)


ছবির কৃতজ্ঞতা

Click This Link

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ১০:১০

লেখক বলেছেন: ভাল আছি দোস্ত....তোর কোন পাত্তা নাই ক্যান? খুব বিজি?

২. ০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ১০:০৭
সামী মিয়াদাদ বলেছেন: শালার লাইনগুলার এলাইনম্যান্ট পল্টি খাইলো ক্যমানে?...এখন আর ঠিক করতে ইচ্ছা করাতছেনা
০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ১০:১০

লেখক বলেছেন: ভুল করছো মিয়া আবার রাগ দেখাও....ফাজিল কোনানখার

৩. ০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ১০:০৭
অন্যমনস্ক শরৎ বলেছেন: তুই উড়লি বাছা, আটকে যাবার পর।।।
০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ১০:১১

লেখক বলেছেন: অবশেষে উড়ছি.......কই আটকাইছি সেইটাই বুঝতাছিনা

৪. ০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ১০:০৯
মুকুল বলেছেন: ফাটাফাটি!!! সামী কি রোম্যান্টিক! :) :) :)

*****
০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ১০:১৩

লেখক বলেছেন: হেহেহেহেহেহ.....শুধু এই একটা সন্ধ্যার জন্য রোমান্টিক হইছিলাম.....তাও তখন লোডশেডিং আছিলো যতদূর মনে পড়ে। মোমবাত্তির আলোয় বসে এইটা লেখা সিলেটে বইসা।

এইটা পড়তে গেলে মাঝে মাঝেই লজ্জা পাই(লাজুক হাসি)

৫. ০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ১০:০৯
রিজভী বলেছেন: অসাধারণ হয়েছে। :)

+
০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ১০:১৩

লেখক বলেছেন: ধন্যবা রিজভী ভাই

৬. ০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ১০:১০
হমপগ্র বলেছেন: আরে সামী ভাই...

চমৎকার লেখারে ভাই। কেমন আছেন? অনেকদিন পর! *****
০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ১০:১৫

লেখক বলেছেন: ভাল আছি হমপগ্র....অনেকদিন পরই বলা যায়। তুমি কেমন আছো ভাই?

লেখাটা চমতকার লেগেছে জেনে ভাল লাগলো

৭. ০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ১০:১৩
শত রুপা বলেছেন: এত্ত স্পীড! বাবা! ++++ দারুন হয়েছে।
সত্যিই এতো রোমান্টিকতা পেয়েছিলেন কোথায়!
০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ১০:১৬

লেখক বলেছেন: মাঝে মাঝে তাই ভাবি ....কোথায় যে পেয়েছিলাম তা ঐ লোডশেডিংয়ের আন্ধার সন্ধ্যাকে জিজ্ঞেস করতে হবে

আপনাকে ধন্যবাদ।

০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ১০:১৮

লেখক বলেছেন: ওরে বাবা!!!! গেলুম!!!

৯. ০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ১০:১৫
শত রুপা বলেছেন: কিন্তু ছবিটা আমার কাছে বেমানান ঠেকেছে। সরি।
০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ১০:১৯

লেখক বলেছেন: সরি হবার কিচ্ছু নাই.....সবার দৃষ্টিভন্গি সমান না। আসলেই হয়তো এটি বেমানান।

১০. ০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ১০:৩২
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: বাবা সামী .... এইডা কি তার জইন্ন?
;)
০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ১০:৪৫

লেখক বলেছেন: হেহেহেহেহহেহে....বসের উপর কোন কথা নাই....রতনে রতন চেনে

১১. ০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ১০:৩৭
ভিতরকথা বলেছেন: নিজেই বলছেন ছবিটা বেমানান
তবু দিলেন কেন?
লিখা ভাল লাগলো।
০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ১০:৪৬

লেখক বলেছেন: ধন্যবাদ। জীবনের সবকিছুই যে মানানসই হতে হবে তার কি কোন গ্যারান্টি আছে? অনেক কিছুই আশানুরূপ হয়না

১২. ০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ১০:৫৫
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: হাহাহাহাহা
দিলাতো ঝামেলায় ফেইলা


যাউক্গা... পুয়েট ভালা হৈছে...
আগের টাইম থাক্লে এইটা দিয়া প্রেম পত্র লিখতাম ;)
শেষ :(... সব শেষ :(
০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ১১:০৯

লেখক বলেছেন: হুমমমম....শেষ...সওওওব শেষ

১৩. ০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ১১:০৭
কালপুরুষ বলেছেন: সত্যই দারুন রোমান্টিক কবিতা। এই রকম আর দু'চারটে লিখলে আমার মতো লেখিয়েরা ব্লগে মাছি মারবে নিশ্চিত। খুউব ভাল লাগলো।
০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ১১:১১

লেখক বলেছেন: ধন্যবাদ দাদা। কি যে কন না? লজ্জায় বোরখা পরতে ইচ্ছে হয়।

১৪. ০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ১১:৩০
আবু সালেহ বলেছেন:

আমারও তো একই প্রশ্ন
(এতো রোমান্টিকতা আপনে পাইছিলেন কই?)
০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ১১:৩৬

লেখক বলেছেন: জানিনা সালেহ ভাই...কিচ্চু জানিনা....তবে এইটা জানি, কই পাইছিলাম এইটা জানলে লেখাটা আর লেখা হইতোনা

১৫. ০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ১১:৪০
নিঃসঙ্গ বলেছেন: এতো রোমান্টিকতা আপনি পাইছেন কই? :P
০৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:০১

লেখক বলেছেন: আমারো তো একই প্রশ্ন

০৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:০১

লেখক বলেছেন: আসলেই খাইছে!

০৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:০১

লেখক বলেছেন: আমিও হুমমম

১৮. ০৫ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:০২
নরাধম বলেছেন: হায় হায়! আমি তো মনে করছিলাম তুমি আমার মতই কোবতে লিখতে জাননা। এখন তো দেখি তোমার কাছে জীবনানন্দ হেরে গেল!
০৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:০২

লেখক বলেছেন: আমি আসলেই কোবতে লিখতে জানিনা.....এইটারে কি কোবতে কয়?

১৯. ০৫ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:০৪
একরামুল হক শামীম বলেছেন: এ্ই কোবতের উৎসর্গপত্রে ভাবীর নাম উল্লেখ করেন নি কেন? ;)
০৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:০৮

লেখক বলেছেন: পিচ্চি কথা কম কও? বিয়া করো তাইলে বুঝবা উতসর্গ কারে কয়? লাইফটাই উতসর্গ করতে হইবো...এইসব লেখাটেকা দিয়া কাম হইবোনা...বুঝলা?

উতসর্গ করিনাই কারন অলরেডী তারে কোবতেটা পাঠানো হইছে, এইটার প্রথম পাঠিকা কিন্তু সে-ই

২০. ০৫ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:১৩
নরাধম বলেছেন: একরামুল হক শামীম বলেছেন: এ্ই কোবতের উৎসর্গপত্রে ভাবীর নাম উল্লেখ করেন নি কেন?




ভাবীর নাম উল্লেখ না করলে ভাবী তোমারে ব্লগিং কইরবার দিবনা। সাবধান!
০৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:০৭

লেখক বলেছেন: হুমমম....আসলেই সাবধান থাকতে হইবো....ব্লগিংয়ের ফিউচার খুব সুবিধার লাগতাছেনা

২১. ০৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:০৯
সৃজন বলেছেন: তুই উড়লি বাছা, আটকে যাবার পর।।।

এখন পর্যন্ত একমাত্র হইলেও অচিরেই ইহা দুইমাত্র .......তিনমাত্র......অগনিততে রূপ নিবে বোধ হইতেছে
০৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:১৫

লেখক বলেছেন: এখনও একমাত্রখানাই তো পুরোপুরি সম্পন্ন হয়নাই....দুইমাত্র....তিনমাত্র তো অনেক দূরে

২২. ০৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:২৪
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: ভালো লাগলো রোমান্টিকতা!!:)
০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৫৭

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে

২৩. ০৫ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৫০
শওকত হোসেন মাসুম বলেছেন: সামী, একমাত্র কেন। মনে তো হচ্ছে রোমান্টিকতা শুরু
০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৫৭

লেখক বলেছেন: এখনও পর্যন্ত একমাত্র তো তাই....ধন্যবাদ মাসুম ভাই

২৪. ০৫ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৯
রাজামশাই বলেছেন:
মারহাবা মারহাবা

পছন্দ হইছে রে ....
০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৫৮

লেখক বলেছেন: ঐ কিপ্টা রাজা, আমার নজরানা কই?....যাই হউক ধইন্যাপাতা

২৫. ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:১১
মাছরাঙ্গা বলেছেন: কোন কবিতাই অতন্দ্রিলাকে ছোঁবে না।
০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:১৯

লেখক বলেছেন: আপনার মনে আছে? ঐ কবিতা পড়লেই আমার মন খারাপ হয়ে যায়। ওটা আমার সবচেয়ে প্রিয় লেখা।

মতামতের জন্য ধন্যবাদ কবি।

২৬. ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৩৪
চিকনমিয়া বলেছেন: ওরে ওরে ওরে, আমগো সামী ক্যান রোমন্টিক হইচে, বুঝতাম পারচি:)
খেক খেক খেক:)
০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১২

লেখক বলেছেন: খেক খেক খেক....চিকনার শরীর যেমন চিকনা....বুদ্ধিও তেমনি চিকনা...

২৭. ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৪২
রুবেল শাহ বলেছেন: ঘটনা কিতা ভাইজান................. হঠাৎ রোমিও রোমিও টাইপের কবিতা কিল্লাই ?
০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১৪

লেখক বলেছেন: রোমিও রোমিও একটা ভাব জাগতাছে, তাই

২৮. ০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৪৫
চৌধুরী ইশতিয়াক সাদমানী বলেছেন: সবার মুখে একই কথা, সামী এতো রোমান্টিকতা পেলো কোথায় !!!

নারী ধর্ম পরম ধর্ম ...
০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৪৪

লেখক বলেছেন: হাহাহাহাহাহহাহাহাহা.....কি কয় এইগুলা? হে মা...আমার লজ্জা লাগে

২৯. ০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:২২
একরামুল হক শামীম বলেছেন: সামী ভাই খবর কিতা? ভাবীর খবর কি? ;)
০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:১৯

লেখক বলেছেন: সবাই ভাল

৩০. ০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৪৩
নাঈম বলেছেন: মচৎকার হৈসে এইডা........:)
০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:১২

লেখক বলেছেন: ধন্যবাদ নাঈম ভাই

৩১. ০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:২১
একরামুল হক শামীম বলেছেন: কিরাম আছেন সামী ভাইজান?
ভাবী কিরাম আছে ? ;)
০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:১২

লেখক বলেছেন: আমি, ভাবী সবাই ভাল আছে

০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:১২

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে

৩৩. ০১ লা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৫
খালেদ সময় বলেছেন: অসাধারন

ইমেজগুলো কোথা থেকে
৩৫. ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:০৮
আইরিন সুলতানা বলেছেন:
ওরে ও সামী
কি পড়লাম আমি
এই ছিল তোর মনে
ভীষণ সঙ্গোপনে !!!

জটিল রোমান্টিক কবিতা হয়েছে ...প্রশ্নটা আসলেই করতেই হয় , এতো রোমান্টিকতা পেলে কোথায় !!!!!!!!!!!!
০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৫৫

লেখক বলেছেন: জটিল কমেন্ট....উত্তরটা জানা নাই!!!!

এপ্লিকেশন সাবমিট করছি, যদি জানা যায় তার জন্য

৩৬. ৩১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৫৮
উত্তরাধিকার বলেছেন:
হুম্‌ম।

দেরিতে পড়া হলো।

কিন্তু তাতে আবেগের কোন ঘাটতি দেখলাম না।

চমৎকার !!

আপ্নেরে আমি সব সময়েই ভালা পাই...
:)
৩১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:০১

লেখক বলেছেন: ধন্যবাদ...অনেকদিনপর আপনাকে দেখে ভাল লাগছে। ভাল থাকবেন

 

মোট সময় লেগেছে ১.০৬৭৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমাকে বলা হয়েছে, তুমি যা ইচ্ছা তাই করো কিন্তু লিখতে পারবেনা। কিছু লিখতে গেলেই তোমার টুটি চেপে ধরা হবে, কিছু...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই