১৬ মামলা মাথায় নিয়ে আওয়ামী লীগ সভানেত্রী ও মহাজোট নেত্রী শেখ হাসিনা আগামী মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। এশিয়ার ইতিহাসে শেখ হাসিনাই প্রথম যিনি এক ডজনের বেশি মামলা থাকা অবস্থায় দেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। শেখ হাসিনার বিরুদ্ধে এসব মামলা বহাল থাকলেও প্রধানমন্ত্রী হিসেবে তাঁর শপথ গ্রহণে আইনগত কোনো বাঁধা নেই বলে জানিয়েছেন দেশের বিশিষ্ট আইনজীবী ড. এম জহির। তিনি ডেসটিনিকে জানিয়েছেন, শেখ হাসিনার বিরুদ্ধে যেসব মামলা বহাল রয়েছে সেগুলোর কোনো ভিত্তি নেই। এসব মামলা আদালত থেকে খারিজ হয়ে যাবে। কারণ প্রতিহিংসাবসত এ মামলাগুলো দায়ের করা হয়েছিল।
সূত্র জানায়, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার ক্ষেত্রে আইনগত কোনো বাধা আছে কি না তা খতিয়ে দেখার জন্য দেশের কয়েকজন খ্যাতনামা আইন বিশেষজ্ঞ গত কয়েক দিন ধরে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমি কার্যালয়ে বিশেষ বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন ব্যারি¯টার রফিক-উল হক, ব্যারি¯টার মাহমুদুল ইসলাম, ড. এম জহির, ব্যারি¯টার আজমালুল হক কিউসি, হোসেন তওফিক ইমাম, মসিউর রহমান এবং ঢাকা-১২ আসনের নবনির্বাচিত এমপি ব্যারি¯টার শেখ ফজলে নূর তাপস।
বৈঠকে শেখ হাসিনার মামলা নিয়ে বিশদ আলোচনা করেন আইনজীবীরা। এতে বলা হয়, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা ১০টি মামলার সব কার্যক্রম সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক স্থগিত রয়েছে। স্থগিত হওয়া এসব মামলার মধ্যে রয়েছে গুলশান থানার মামলা নম্বর ৩৪(৬)২০০৭, বিশেষ দায়রা মামলা নম্বর-১/২০০৮, তেজগাঁও থানার মামলা নম্বর-২(৯)২০০৭, বিশেষ মামলা নম্বর-১/২০০৮, তেজগাঁও থানার মামলা নম্বর-১৯(১২)২০০৭, বিশেষ মামলা নং-৫/২০০৮, তেজগাঁও থানার মামলা নম্বর-৩৫(১২)২০০৭, বিশেষ মামলা নম্বর-১/২০০৩, তেজগাঁও থানার মামলা নম্বর-৯৫(৩)২০০২, তেজগাঁও থানার মামলা নম্বর ৯৬(৩)২০০২, ৯৭(৩)২০০২, ৩৪(৮)২০০২, বিশেষ মামলা নং-৫৬/২০০৩, ৩৬(১২)২০০১, বিশেষ মামলা নং-৮৩/২০০২ ও রমনা থানার মামলা নম্বর-৫৪(১২)২০০১, বিশেষ মামলা নম্বর-১০২/২০০২।
এ ছাড়া অন্য যেসব মামলা রয়েছে সেগুলো আদালত আমলে নেয়নি। এসব মামলার মধ্যে রয়েছে তেজগাঁও থানার মামলা নং-৩২(৬)২০০৭। এ মামলাটির অভিযোগ প্রমাণিত না হওয়ায় চূড়াšত প্রতিবেদন আদালতে দাখিল করা হলে সিএমএম আদালতে তা গৃহীত হয়। নির্বাচন কমিশনে দাখিল করা শেখ হাসিনার হলফনামা সূত্রে জানা গেছে, তেজগাঁও থানার ৩০(৪)২০০৭ নম্বর মামলাটি তদšতাধীন, পল্টন থানার ৬১(১০)২০০৬ নম্বর মামলাটি এজাহারে নাম নেই, চার্জশিটে নাম অšতর্ভুক্ত করা হলে আদালতের নির্দেশে বর্তমানে পুনঃতদšতাধীন রয়েছে। এ ছাড়াও তদšতাধীন রয়েছে ক্যান্টনমেন্ট থানার মামলা নম্বর-১০(২)২০০৪, রমনা থানার মামলা নম্বর৬(৭)২০০৪ ও খাগড়াছড়ি প্রথম শ্রেণীর ম্যাজি¯েট্রট আদালতের সি আর মামলা নম্বর-১৮১/২০০৩।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




