মনে মনে ভাবলাম আমি কি সুইপার না কি? এখন কাজ কাজই । এখন যেকোন কাজই গায়ে লাগে না ।
আমার এখানে সবচেয়ে অনিশ্চত হচ্ছে জব। যেকোন সময় যে কারো জব চলে পারে। সে দিক থেকে সবাই খুবই সচেতন। যার একটা জব আছে সে আরেকটা জব খুজে বেডায়। সেদিন দেখলাম লন্ডনের ইন্টারনেট ব্যবহারকারীরা তাদের ইন্টারনেটের মোট ৪০ ভাগ সময় জব খোজ করে। আর বতমানে সারা বিশ্ব জুডেই জব ক্রাইসিস সবারই জানা। ইউরোপের প্রায় সব দেশ থেকে লোক লন্ডনে ছুটছে কাজের আশায়্ ।
গতকাল আমার রুমমেট একজনের জব চলে গেল। বেচারা এখন খুবই অনিশ্চয়তায় আছে। তাকে দেখে আমার মনটা খুবই খারাপ ছিল। আমার যদিও জব হারানোর ভয় নাই। তারপরও ভাবলাম আরেকটা জব হলে খারাপ হয় না। সকাল ১১ টায় বের হলাম ঘর খেকে। অনেক ঘুরাঘুরির পর বিকাল ৩ টা, আর ৪০ মিনিট পরই সন্ধ্যা হবে। প্রচন্ড খিদে পেয়েছে। অন্যদিকে এখনও জবের হদিস নাই । ভাবলাম আগে খেয়ে নেই। sub way restaurant এ বাহির থেকে তাদের ম্যানু দেখলাম, একটা প্রছন্দও কররাম। এমন সময় পাশের একটা রেষ্টুরেন্ট চোখে পড়ল।
ভিতরে গিয়ে জিজ্ঞাস করলাম কোন কাজ আছে কিনা?
আমাকে জিজ্ঞাস করল অভিজ্ঞতা আছে কিনা বললাম আমি ম্যাকডোনাল্ডস এ কাজ করেছি। আমাকে বললwrape বানাতে পাির কি না ? আমি বললাম পারি, আমাকে বলা হল তৈরি করে দেখান। দেখালাম এবং আমাকে আমার তৈরী করা grape খাওয়ার জন্য অপার করল, আমি শুধু হঁাসলাম. খাবারের ব্যবস্থাতো হয়ে গেল।
এবং আগামী কাল থেকে কাজ করার জন্য অনুবোধ করল।
মনে মনে ভাবলাম
রতও দেখা কলাও বিক্র করা ।
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১১ রাত ২:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


