somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসিফা! কোন বিচারই তোর জন্য যথাযথ নয়!!

১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ধর্ষণ! ধর্ষণ!! ধর্ষণ!!! চারিদিকে শুধু ধর্ষণ। সর্বশেষ জম্মুর কাঠূয়ার ঘটনা সবাইকে নাড়িয়ে দিয়েছে। বাখরওয়াল সম্প্রদায়ের ছোট্ট শিশু আসিফা বানো বয়স মাত্র ৮। প্রতিদিনের মতো ঘোড়াকে ঘাস খাওয়াতে জঙ্গলে নিয়ে গিয়েছিল আট বছরের মেয়ে আসিফা। তার আর বাড়ি ফেরা হয়নি। যাযাবর বাখরওয়াল উপজাতির এই নাবালিকাকে এক সপ্তাহ ধরে গণধর্ষণ করে দুষ্কৃতীরা। তারপর না খাইয়ে ধর্মস্থানে আটকে রাখে। এখানেই শেষ নয়। বেহুঁশ করে খুন করার আগে আবারো ধর্ষণ করা হয় মেয়েটিকে। ১৭ জানুয়ারি জম্মু কাশ্মীরের কাঠুয়া জেলায় আসিফার দেহ উদ্ধার হয়েছে।



আসিফা জম্মুর বাখারওয়াল মুসলিম উপজাতি পরিবারের সদস্য। বহুদিন ধরেই ওই উপজাতি গোষ্ঠীকে ওই অঞ্চল থেকে উৎখাতের চেষ্টা করা হচ্ছে এবং ঐ উপজাতিদের শিক্ষা দিতে ওদের মনে ভয় ঢোকাতে এই ঘটনা ঘটানো হয় বলে পুলিশ জানতে পেরেছে। আসিফাকে যে মন্দিরে বেঁধে রেখে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ করা হয় এমনকি সেই মন্দিরেই নাকি পূজাঅর্চনা করা হয় ধর্ষণের সাথে সাথে যেন বাখারওয়াল উপজাতি সেই অঞ্চল থেকে চলে যায় সেই কামনা করে।

সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো পিতা-পুত্র একসংগে পালা করে আট বছরের এই শিশুটিকে ধর্ষণ করে। আরো বিস্ময়কর ব্যাপার হলো অভিযুক্তদের একজন তার বন্ধুকে ধর্ষণ করার আমন্ত্রণ জানায় এবং সেই বন্ধু সুদূর উত্তরপ্রদেশের মীরাট থেকে আসিফাকে ধর্ষণ করতে আসে। কি নির্মম শুধুমাত্র ৮ বছরের একটি শিশুকে ধর্ষণ করার জন্য সে এই সুদূর পথ পাড়ি দিয়ে জম্মুতে আসে। অসংখ্যবার ধর্ষণের পর যখন সিদ্ধান্ত নেওয়া হয় আসিফাকে মারা হবে তখন হাতে পাথর তুলে নিয়েও থমকে যায় এক অভিযুক্ত কারণ শেষবারের মত আর একবার ধর্ষণ করার জন্য। পাথর নামিয়ে রেখে শেষবারের মত ধর্ষণ করে গলায় কামিজের ফিতে দিয়ে শ্বাসরোধ করে পাথর দিয়ে মুখ থেঁতলে খুন করা হয় ৮ বছরের ছোট্র শিশু আসিফাকে।

এতো কিছু ঘটনার পরও পুলিশ প্রথমে কোনো অভিযোগ নিতে অস্বীকার করে কারণ ধর্ষনে যুক্ত ছিল দীপক খাজুরিয়া নামের স্পেশাল পুলিশে একজন অফিসার। অতঃপর নিজ বিবেকের তাড়নায় পুলিশের একজন অফিসার R K Jalla নিজের কর্মদক্ষতায় সব বাধা দূর করে অপরাধীদের ধরা শুরু করেন।আর তখনই শুরু হয় ধর্ষকদের সমর্থনে জাতীয় পতাকা হাতে ‘জয় শ্রী রাম’ শ্লোগানে এই মিছিলে অংশগ্রহন করেন জম্মু ও কাশ্মীর সরকারের দুই বিজেপি মন্ত্রী চৌধুরী লাল সিং এবং চান্দের প্রকাশ গঙ্গা। ধর্ষকদের বিরুদ্ধে চার্জশীট ফাইল করতে আইনজীবীরা পুলিশকে বাধা দেন এবং কোর্ট চত্বরে বিক্ষোভ দেখাতে থাকে এবং চার্জশীট পেশ করতে পুলিশকে ১ ঘন্টা অপেক্ষা করতে হয়। এমনকি ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে কাঠুয়া গণধর্ষণকাণ্ডে আট বছরের শিশুর পরিবারের পাশে থাকা আইনজীবী দীপিকা সিং রাজাওয়াতকে। নিজের সহকর্মীদের কাছ থেকেই হুমকি পেয়েছেন এবং জম্মু বার অ্যাসোসিয়েশনের সভাপতি বিএস সালাথিয়া তাকে লাগাতার হুমকি দিয়ে চলেছেন। এই ঘটনা সামনে আসার পর বিভিন্ন স্যোসাল মিডিয়াতে ঝাঁপিয়ে পড়ে উগ্র হিন্দুত্ববাদীদের আই টি সেল। তারা প্রচার করতে থাকে আসিফা মারা গৌরবের কাজ কারণ আসিফা ভবিষ্যতের জঙ্গি। পক্ষান্তরে সমগ্র ভারতবাসী ক্ষোভে ফেটে পরে আসিফার পক্ষে কারণ মানবতা এখনো মরেনি, মরেনি মানুষের ভালোবাসা শুধু কিছু উগ্র ধর্মান্ধ গোষ্ঠী বাদে।

(ধর্ষণকারীদের দুজন)

এই পাষন্ডদের শাস্তি হয়তো হবে কিন্তু কোনও শাস্তিই এদের জন্য পর্যাপ্ত নয়। :(



এ রকমই যদি হতো আসিফা বানুর বিচার।



ছবি নেট থেকে।
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৩
৩৭টি মন্তব্য ৩৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হিজড়াদের ব্যাপারে ইসলামে কিছু বলা আছে কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৪৬



একটু আগে তারাবী নামাজ পড়ে আসলাম। এসে ফেসবুক খুলতেই চোখে পড়লো, আমার এক আত্মীয় জুনায়েদ সাকীকে নিয়ে পোস্ট দিয়েছেন। সাকী সাহেব বুঝি সমকামীদের সমর্থন করেছিলেন। যেহেতু তিনি সমকামীদের... ...বাকিটুকু পড়ুন

=এলোরে ঐ রহমতের মাস=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৫০


রহমতের মাস চলে এলো,
নেকি করো হাসিল এবার;
দানের হাত বাড়িয়ে-করো
সাধ্য মত চেষ্টা দেবার।

পরনিন্দা করো নাকো;
গীবত হতে দূরে থাকো;
মন ক্যানভাসে আল্লাহর নাম
দিবানিশি নীরব আঁকো।

নামাজ পড়ো পাঁচ ওয়াক্ত;
সকল সময় বলো সত্য,
ভালো কর্ম... ...বাকিটুকু পড়ুন

মহিয়সী

লিখেছেন রাজীব নুর, ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০২



প্রেসক্লাবের সামনে এক মেয়ে চিৎকার করে উঠলো,
আমি এক মহিয়সী কন্যা।
দুষ্টলোকেরা আমাকে অপহরণ করে নিয়ে গিয়েছিলো!
প্রিয় নগরবাসী, আমার দিকে তাকান, আমার কথা শুনুন।
আমার বাবা আমায় এক... ...বাকিটুকু পড়ুন

মানুষের যৌনজীবন নিয়ে আপনার এত আগ্রহ কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:০৬


স্টিফেন হকিং একবার বলেছিলেন, মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্য হলো নারীর মন। কিন্তু তিনি বাংলাদেশে জন্মগ্রহণ করলে নিশ্চিতভাবে বলতেন, মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্য হলো বাঙালির মস্তিষ্ক — যেটি যেকোনো খবর,... ...বাকিটুকু পড়ুন

পবিত্র এ মাহে রমজানের শপথ

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৩:৫৩


মানবকুল জাগ আজ, রমজানের চাঁদ ডাকে আকাশপানে
হৃদয়ে তোমাদের আগুন জ্বাল,দয়া আর প্রেমের গানে
ক্ষুধার জ্বালা বুকে নিয়ে বুঝ আজ গরিবের বেদনা
অপরের অশ্রু মুছাতেই লুকায় রবের সাধনা।

সিয়ামের আগুনে পোড়াক প্রাণের... ...বাকিটুকু পড়ুন

×