somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজামীর কারাবরণ এবং জামায়াতে ইসলামীর ভবিষ্যৎ

১৮ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ রাতে হয়তো মতিউর রহমান নিজামীকে আটক করা হবে। বাংলাদেশে রাজনীতির সাথে কারাগারের একটা অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। এক সময় ছিল তখন, যে নেতা যত বেশী কারাগারে থাকতেন, তিনি ততো জনপ্রিয় হতেন। বাংলাদেশের সবথেকে জনপ্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার রাজনৈতিক জীবনের প্রায় পুরোটাই কারাগারে কাটিয়েছেন।

জামায়াতের নেতারা সে দিক থেকে কম ভাগ্যবান। কারাগারে থাকার সুযোগ তাদের খুব কমই হয়েছে। নিজামী রাজনীতি করছেন ৫৪ বছর ধরে, অথচ, একবারের জন্যো তিনি কারাগারে যান নি। মিসরের সাবেক প্রেসিডেন্ট আনোয়ার সাদাত বলেছিলেন, মানুষ দুটো অবস্থায় নিজেকে পুরোপুরি চিনতে পারে, নিজের শক্তি সম্পর্কে সম্যক ধারণা পেতে পারে। একটি হচ্ছে যুদ্ধ অপরটি কারাগার। এই দুটো জিনিস মানুষকে সাহসী করে তোলে। এই কারাবরণ হয়তো নিজামীকে তার ভয় ভাঙ্গাতে সাহায্য করবে।

নিজামীর কারাবরণ জামায়াতে ইসলামীর বর্তমান অবস্থান ও কৌশল কি কোন পরিবর্তন আনবে? দলটির অবস্থা বিএনপি বা আওয়ামী লীগের মত নয়। ফলে, দলের আমীরের গ্রেফতারে যে দলে কোন সংকট দেখা দিবে তা নয়। আমার মতে যে ফল হতে পারে, তা হচ্ছেঃ

নিজামী দীঘদিন কারাগারে রাখা হলে দলের নতুন ও অপেক্ষাকৃত তরুন নেতৃত্ব আরও তাড়াতাড়ি সম্মুখ সারিতে চলে আসবে। জামায়াতে এখন প্রথম সারিতে রয়েছে দ্বিতীয় প্রজন্মের নেতৃত্ব। প্রথম প্রজন্ম ছিল গোলাম আজমের সমবয়সীরা যাদের অধিকাংশ এসেছিলেন স্কুল/কলেজের শিক্ষকতা থেকে। তাদের মধ্যে আদর্শের প্রতি অতুলনীয় একনিষ্ঠা থাকলেও রাজনীতির মাঠে তারা ততোটা ভালো করতে পারেন নি। দ্বিতীয় প্রজন্মের নেতারা হচ্ছেন নিজামীরা। তাদের মধ্যে রাজনৈতিক নেতার যোগ্যতা গড়ে উঠলেও একটি প্রচ্ছন্ন ভীতি প্রবল। তৃতীয় প্রজন্মের নেতারা এসেছেন পুরোপুরি বাংলাদেশ আমলের ছাত্র রাজনীতি থেকে।

তাদের সাহস ও মনের বল অনেক বেশী। তারা জানেন যে, তারা এদেশের ভূমিপূত্র। এ মাটি থেকে তাদের শিকড় উপড়ানো কারো পক্ষে সম্ভব নয়। তাছাড়া বাংলাদেশকে নিয়ে তারা অনেক বেশী স্বপ্ন দেখেন। এই সাহসী, আত্মবিশ্বাসী, অধিক মাত্রায় দেশপ্রেমিক ও ভিশনারী নেতৃত্ব আসলে জামায়াতের গ্রহণযোগ্যতা অনেক বেড়ে যেতে পারে এবং দলটি তৃতীয় থেকে প্রথম অবস্থানে চলে আসতে পারে।

অধিকাংশ বড় মাপের নেতা ভিশন পেয়েছেন, জেল খানায় থাকা অবস্থায়। নিজামী হয়তো তারা এই অখন্ড অবসরে বাংলাদেশের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ভাবতে পারবেন এবং বাংলাদেশকে জাপানের মত সমৃদ্ধ দেশে পরিনত করার কৌশল খুজতে পারবেন। ব্লগে যদি নিজামীর নিকটজন কেউ থেকে থাকেন, তাহলে তাকে অনুরোধ করছি এ বিষয়ে বিভিন্ন সময়ে প্রকাশিত কিছু প্রবন্ধ তাকে পৌছে দেবার।

নিজামীকে গ্রেফতারে জামায়াতের নীরব ভূমিকাও পাল্টে যেতে পারে। দলটি বাংলাদেশের সবথেকে সংগঠিত দল। ফলে, আগামীতে সরকার বিরোধী আন্দোলনে দলটি অগ্রণী ভূমিকা রাখতে পারে।

আপনারা কি মনে করেন?

সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:২৯
৩৫টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×