আমার প্রিয় পোস্ট

প্রথমতঃ আমি তোমাকে চই

০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:২১

শেয়ারঃ
0 0

এই গানটার কমপ্লিট লিরিক হবে কারও কাছে? খুব উপকৃত হব পেলে।

 

বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৭ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:১৩
অচন্দ্রচেতন বলেছেন: অবাক হইলাম এখনো এই গানের লিরিক কেউ দেয় নাই। এক সময় সুমনের গান নিয়ে রীতিমত অবসেশন ছিলো। যাই হোক, শুনে শুনে লেখা লিরিকে ভুল থাকতে পারে।

প্রথমত, আমি তোমাকে চাই
দ্বিতীয়ত, আমি তোমাকে চাই
তৃতীয়ত, আমি তোমাকে চাই
শেষ পর্যন্ত তোমাকে চাই

নিঝুম অন্ধকারে তোমাকে চাই
রাত ভোর হলে আমি তোমাকে চাই
সকালের কৈশরে তোমাকে চাই
সন্ধ্যের অবকাশে তোমাকে চাই

বৈশাখি ঝড়ে আমি তোমাকে চাই
আষাঢ়ের মেঘে আমি তোমাকে চাই
শ্রাবণে শ্রাবণে আমি তোমাকে চাই
অকাল বোধনে আমি তোমাকে চাই

কবেকার কোলকাতা শহরের পথে
পুরোনো নতুন মুখ ঘরে ইমারতে
অগণিত মানুষের ক্লান্ত মিছিলে
অচেনা ছুটির ছোয়া তুমি এনে দিলে

নাগরিক ক্লান্তিতে তোমাকে চাই
একফোটা শান্তিতে তোমাকে চাই
বহুদূর হেঁটে এসে তোমাকে চাই
এজীবন ভালোবেসে তোমাকে চাই

চৌরাস্তার মোড়ে পার্কে দোকানে
শহরে, গঞ্জে, গ্রামে, এখানে ওখানে
স্টেশন, টার্মিনাস, ঘাটে, বন্দরে
অচেনা ড্রইং রুম, অচেনা অন্দরে
বালিশ, তোশক, কাঁথা পুরোনো চাদরে
ঠান্ডা শীতের রাতে লেপের আদরে
কড়িকাঠ, চৌকাঠে, মাদুরে, পাপোশে
হাসি, রাগ, অভিমান, ঝগড়া আপোষে

তোমাকে চাই ...

এককাপ চায়ে আমি তোমাকে চাই
ডাইনে ও বামে আমি তোমাকে চাই
দেখা না দেখায় আমি তোমাকে চাই
না বলা কথায় আমি তোমাকে চাই

শীর্ষেন্দুর কোন নতুন নভেলে
হঠাত পড়তে বসা আবোল-তাবোলে
অবোধ্য কবিতায় ঠুমরি খেয়ালে
স্লোগানে স্লোগানে ঢাকা দেয়ালে দেয়ালে
সলিল চৌধূরির ফেলে আসা গানে
চৌরাসিয়ার বাশি মুখরিত প্রাণে
ভুলে যাওয়া হিমাংশু দত্ত'র সুরে
সেই কবেকার অনুরোধের আসরে

তোমাকে চাই ... (৪ বার)

অনুরোধে মিনতিতে তোমাকে চাই
বেদনার আর্তিতে তোমাকে চাই
দাবী-দাওয়া চাহিদায় তোমাকে চাই
লজ্জা দ্বিধায় আমি তোমাকে চাই

অধিকার বুঝে নেয়া প্রখর দাবীতে
সারারাত জেগে আঁকা লড়াকু ছবিতে
ছিপছিপে কবিতার ছন্দে ভাষায়
গদ্যের যুক্তিতে বাঁচার আশায়
শ্রেণীহীন সমাজের চিরবাসনায়
দিনবদলের ক্ষিদে ভরা চেতনায়
দ্বিধা-দ্বন্দের দিন ঘোচার দাবীতে
সাম্যবাদের ডাক ঘুমে জাগরণে
বিক্ষোভে বিপ্লবে তোমাকে চাই
ভীষণ অসম্ভবে তোমাকে চাই
শান্তি-অশান্তিতে তোমাকে চাই
এই বিভ্রান্তিতে তোমাকে চাই

প্রথমত, আমি তোমাকে চাই ...
০৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:০০

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ। ভীষণ উপকৃত হলাম।

 

মোট সময় লেগেছে ২.৭৮২৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি মানুষের পায়ের কাছে
কুকুর হয়ে বসে থাকি,
তার ভেতরের কুকুরটাকে দেখবো বলে।

রক্তের গ্রুপঃ এ+

রাজশাহীতেই আছি।...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ