আমার একমাত্র ছেলের নাম কায়েদ। বয়স ১৮ মাস। ওর কাছ থেকে শিশু মনোবিজ্ঞান শিখছি।
ছোটবোন যখন বিএডে পড়ে তখন তার পাঠ্য শিশুমনোবিজ্ঞানের প্রতি আমার খুব আগ্রহ ছিল।
এখন শিখছি প্রাকটিক্যাল।
কায়েদের দাত উঠেছে দেরীতে: ১২ মাসে একটি, ১৩ মাসে ৬ টি। ১৮ মাসে ঐ ৬ টি ই। তরকারী খেতে চায়না। বলে ঝা---ল। শিশুদের জোর করা ঠিক না। তাই বিভিন্ন কৌশল করতে হয়। দুধের ভিতর শবজীর রস দিয়ে খাওয়াই।
আমার ছোট বোনটা বলেছিল ওর সাথে বেশী কথা বললে তাড়াতাড়ি কথা বলবে। কথা তো ভালই বলে, কিন্তু ব্যকরণ শিখেনি বলে এলোমেলা কথা বলতেই থাকে।
অনুকরণে খুবই পাকা। ইট ভাংগার শব্দ বুঝানোর জন্য গলার ভিতর দিয়ে অদ্ভুত শব্দ করে।
নিজের নামটা ওর মুখস্থ ছিল। কিন্তু একদিন এম্বুলেন্সের শব্দ শুনে ওর পছন্দ হয়। এর পরে যার নামই জিজ্ঞস করি ও বলে "কুয়াক কুয়াক"
কুকুরের শব্দ ওর কাছে ঠৌ ঠৌ..............।
মোবাইলে যখন কথা বলে অপর প্রান্তথেকে যা শুনে মোইলে আঙ্গুল দিয়ে তাই আমাদের শুনায়। অর্থাঃৎ মোবাইলটি আমাকে ইহা বলেছে।
আপনারা ওর জন্য দোয়া করবেন
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


