আমার প্রিয় পোস্ট

Every moment is another chance

মুক্ত জিআইএস (G.I.S) এর জগতে স্বাগতম : মুক্ত GIS সফটওয়্যার Q.GIS ( ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য )

১৫ ই জুন, ২০১০ রাত ১০:৪৪

শেয়ারঃ
9 0



শুরুর কথা
অনেকদিন ধরে এই পোস্ট টা দেবো দেবো করেও দেয়া হয়ে উঠেনি। উবুন্টু লাইভ মোডে চালানোর সময় অনেক ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার এর নাম দেখলেও ভালো একটা GIS এর অভাব বোধ করছিলাম ।
বিশেষ করে গত কয়েক মাসে এই gis নিয়ে দৌড়াদৌড়ি আমাকে ভালো ভুগিয়েছে ।
থিসিসের কাজে GIS লাগবে , কোথায় শিখবো ? কোনটা শিখবো ?

উত্তর ছিলো অবশ্যই ARC GIS

কেমনে শিখবো ?

প্রথমে ভাবলাম নিজে , ঘেটে ঘেটে । টের পেলাম ব্যপারটা সহজ হচ্ছে না , এমনিতে থিসিস নিয়ে ঝামেলা তে আছি (সেটা নিয়ে আরেকটা পোস্ট এ লিখবো)

তাহলে উপায় হলো কোথাও গিয়ে শেখা । কোথায় ?

১. IEB (Engrs Institute , BD) এ শিখায় । ৭০০০/- নেয়। কি শিখায় ? পুরনো ARCview , ARCinfo. আচ্ছা , তাও ভালো । আমার ২ ক্লাশমেট শিখে যা বললো , তাতে সেখানে যাবার ইচ্ছা হলো না।

২. DU ( Env & Geography) ঐখানে ARCGIS শিখায় । কত নেয় জানেন ? ২০,০০০/- আমার পক্ষে সম্ভব না

এর মধ্যে নতুন বিপদ । এক পরিচিত বড় ভাই বললো , যদি ARCGIS এ কাজ করতে চাই তাহলে আসল ভার্শন দরকার, পাইরেটেড ভার্শনে অনেক প্লাগইন নাই । বাহ ! আসল ভার্শন এর দাম কত ? বেশি না, মাত্র কয়েক লাখ টাকা

এতগুলো কথা বলার উদ্দেশ্য GIS নিয়ে বাংলাদেশের বর্তমান অবস্থার কথা বলা । GIS যে কত বিশাল একটা কাজের জিনিশ তা বলার অপেক্ষা রাখে না , কিন্তু আসল সফটওয়ার এর দাম এর কারনে , প্রশিক্ষন এর অভাবে আমরা প্রতিনিয়ত পিছিয়ে যাচ্ছি ।

কেমন হত যদি সবাই মুক্ত GIS ব্যবহার করতে পারতাম ? আমাদের গরীব দেশের কত টাকা বেচে যেত , কাজের গতি বেড়ে যেত ।

কিন্তু মুশকিল হলো , যারা অলরেডি একটা GIS এ অভ্যস্ত , তারা কি সহযে মুক্ত GIS এ চলে আসবে ? মনে হয় না । (যেমন , IEB যেহেতু পুরনো arcinfo তে অভ্যস্ত তাই তারা এখনও dos based arcinfo , Arcview শেখাচ্ছে , অথচ বাজারে ARCGIS er সর্বশেষ ভার্শন চলে এসেছে )

তাই উপায় হলো আমরা নতুনরা যদি মুক্ত GIS কাজ দিয়ে শুরু করি । আমি অনেক ঠেক খাওয়ার পর সিদ্ধান্ত নিয়েছি , আমি মুক্ত GIS দিয়েই কাজ করবো


Q GIS


মুক্ত GIS এর মধ্যে সবচেয়ে নামকরা , উবুন্টু , WINDOWS , MAC সবখানেই চালানো যাবে। সোর্স উন্মুক্ত ।

আমি নিজে GIS এক্সপার্ট না , আমি নিজেও এখন QGIS ঘাটাঘাটি করে শিখছি , তবে আমরা এর পরে যারাই GIS নিয়ে কাজ করবো তারা যদি শুরু থেকেই মুক্ত সোর্স GIS নিয়ে কাজ করতে পারি তাহলে একটা কাজের কাজ হবে।

কেমনে শিখবো

QGIS এর বিশাল অনলাইন ফোরাম আছে । এছাড়া তাদের সফটওয়ার এর ম্যানুয়াল তো আছেই ।

আর আমি ঠিক করেছি যখন যেটুকু শিখতে পারি , সেটাই লিখে রাখবো বাংলাতে , আর পারলে পুরা ম্যানুয়াল টাই বাংলা তে আনবো , আমার চোথা প্রজেক্ট এর প্রথম কাজ এটাই হোক।

ডাউনলোড করুন
ম্যানুয়াল
সফটওয়ার

আর QGIS এর সাইট টা খুবই কাজের। ঘুরে দেখেন আরো তথ্য জানতে

( এ নিয়ে আরো লেখা আসছে ,আর ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য লেখা থাকলেও GIS কিন্তু সবার জন্যই , শিরোনাম লেখার সময় মনে ছিলো না বলে দু;খিত )

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): জি আই এসGISইঞ্জিনিয়ারিংমুক্ত সফটওয়ার ;
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১০ রাত ২:২২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৫ ই জুন, ২০১০ রাত ১০:৫৫
অপ্রয়োজন বলেছেন: চ্রম !! ;)

মাঝে মাঝে ম্যাপিং এর দরকার পরে ... এক্সেল এর প্লাগইন দিয়ে কাজ চালাই ... তবে একটু কম্লিকেটেড ম্যাপিং হলেই আর হয় না।

আপনার টিউটোর অপেক্ষায় থাকলাম ... আপাতত সফটওয়্যারটা ডাউনলোড করে রাখি।
১৬ ই জুন, ২০১০ রাত ১২:১৬

লেখক বলেছেন: আহা ভাই জান :D :D :D আপনার মত অক্সিজেন ব্লগাররা আছে দেখেই আমরা টিকে আছি ।
নাইলে দেখসেন , মাত্র ২ টা মন্তব্য , খেটে সময় নিয়া পোস্ট দেবার পর কমেন্ট না পাইলে কেমন লাগে ? এখন দিতাম ১৮+ সুরসুরি দেয়া পোস্ট , কমেন্ট এ ভরে যেত

হ্যা, ম্যাপিং করতে দারুন কাজে আসবে, এক্সেল দিয়ে কিভাবে করা যায় ? জানাইবেন তো ।

আর আপনি ২৫ মেগার ভার্শন টা নামান , এটার সাথে .netframewrok , visual c++ হাবিজাবি কিছি জিনিশ লাগে। আপনার পিসিতে যদি থেকা তাইলে তো কথাই নাই, নাহলে পরের পোস্টে এটা নিয়ে লেখবো

২. ১৫ ই জুন, ২০১০ রাত ১০:৫৮
অরণ্য আশরাফ বলেছেন:
বুঝলাম খুব কাজের জিনিষ।
আপনার ঝলমলে লেখার কারনে পড়তে দারুন লেগেছে।
কিন্তু জিআইএস কি তা জানি না।
না জানলেও কেন যেন আগ্রহ হচ্ছে।
অবান্তর অনেক আগ্রহ আমার আছে।
(কম্পিউটার প্রোগ্রামিং শেখার জন্য প্রচুর আগ্রহ নিয়ে
বাংলায় লেখা প্রায় সব বই কিনে ফেলেছি।
সি, সি++, ভিবি। এখন এইচটিএমএল।
কিছুই হয়নি। সময় দিয়েছি কোন সহযোগিতা পাইনি।
নিজে নিজে সম্পুর্ন করার মতো মেধাবি আমি নই।)

ব্যপাটার বিস্তারিত কি কোন বাঙলা পোষ্ট দেয়া যাবে।
ধন্যবাদ।
১৬ ই জুন, ২০১০ রাত ১২:১২

লেখক বলেছেন: বুঝলাম খুব কাজের জিনিষ।

আসলেই খুব কাজের জিনিষ

আপনার ঝলমলে লেখার কারনে পড়তে দারুন লেগেছে।

হে হে :`> :`> :`> লজ্জা পাইলাম

ব্যপাটার বিস্তারিত কি কোন বাঙলা পোষ্ট দেয়া যাবে।

আপনার আগ্রহের জন্য ধন্যবাদ । ঠিক আছে , পুরা GIS নিয়ে একটা বাংলা সহজ পোস্ট দেবো , কোন জ্ঞানের কথা থাকবেনা , সোজা সহজ বাংলাতে সব কিছু।

আশা করি GIS নিয়ে সম্পুর্ন সহযোগিতা পাবেন

১৬ ই জুন, ২০১০ রাত ২:০৪

লেখক বলেছেন: এছাড়াও আপনি ভাই ওদের একটা ম্যানুয়াল আছে এটা পড়ে দেখেন ,
Manual

এটা পড়লে অনে কিছু জানবেন , আর উইকির তথ্য এবং গুগল তো আছেই ,

৩. ১৬ ই জুন, ২০১০ রাত ১২:৩৬
মনিহার বলেছেন: এটা দিয়ে কি করে? কি কি কাজ করা যাবে? ২-১টা উদাহরন দেন।
১৬ ই জুন, ২০১০ রাত ২:০৮

লেখক বলেছেন: কেমনে যে উদাহরন দেই (কারন সবকিছুই করা হয় GIS দিয়ে)

যেমন

১. বাংলাদেশ ভাসবে নাকি ডুবে যাবে ?? ( জলবায়ু পরিবর্তন এর মডেলিং EARTH SYSTEM MODELING)

2. অথবা মিলিটারী মিশন

৩.অথবা বিশাল একটা এলাকার ডাটাবেস - যেখানে থাকবে সবকিছু , কয়েজন মানূষ , বাড়ী , topography , existing road

আসলে GIS এতো বিশাল যে এটার কথা এক লাইনে বলা খুব কস্ট । তারপরেও আমি শুধু GIS intro টাইপের একটা বাংলা পোস্ট দিবো , অপেক্ষা করুন

১৬ ই জুন, ২০১০ রাত ২:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ

৫. ১৬ ই জুন, ২০১০ রাত ১:০০
অপ্রয়োজন বলেছেন: মাইক্রোসফটের ম্যাপপয়েন্ট দিয়ে করি। এক্সেল প্লাগইন আছে সাথে। একটা কলামে Zipcode, state বা County এর নাম আর অন্য কলামে ডাটা রাখলেই ম্যাপিং করা যায়। কিন্তু কমপ্লেক্স কিছু করা যায় না তেমন। সেগুলোর জন্য জিআইএস এর লোকজনের কাছে যাওয়া লাগে (তারা দেখি ArcGIS ব্যাবহার করে)। রোকোয়েস্ট দিয়ে ৩-৪ দিন পরে একটা আউটপুট দেয়, ততক্ষন আমার সে টপিকে কাজ করার উপায় নাই, আর বেশিরভাগ সময়ই সে আউটপুট ব্যবহারের উপযুক্ত হয় না, কারন এন্ড প্রডাক্টের ভিশন তো তারা করছে না (এক জনের রান্নাঘর আরেকজন ব্যবহার করতে গেলে যা হয় আর কি)।

ডটনেট, সি ডিস্ট্রিবিউশন প্যাকেজ আছে, কাজেই সেগুলো সমস্যা না ...

কমেন্টের চিন্তা না করাই মনে হয় ভালো ... যাদের দরকার তাদের কাজে আসলেই হলো। ডেক্সটপের আইকনের এ্যারেন্জমেন্ট বদলালেই 'সেটাপ' লোকজনরে 'মুক্ত' আর 'জি আই এস' শিখাইতেই টাইম শেষ, কাজ আর হবে না। তারা আর্কজিআইএস নিয়েই থাকবে, কিছুই জানবে না। তারউপর এইটা অনেক স্পেশালাইজড টপিক ... যাদের লাগে তাদের "খুবই প্রয়োজন", যাদের লাগে না, তাদের এইটা কি তা জানাই দরকার নাই। আমার লাইনের লোকজনেরও লাগার কথা না ... শুধু Spatial আর apportionment নিয়ে কাজ করা হয় বলে অনেক দরকার এইটা (ডাটা ম্যাপিং)জানা।
১৬ ই জুন, ২০১০ রাত ২:১৩

লেখক বলেছেন: একদম সহমত ভাই । যাদের লাগবে তাদের জন্য ফরয , আর যাদের লাগবে না তাদের "লাগবেই না"

যেমন নিজের কথা বলি ,আমার নিজের বিষয়েই, যারা অন্য লাইনের থিসিস করছে , তারা অনেকেই GIS এর ধারে কাছে দিয়েও যাবে না , জানবেও না কি ।

তবে এটা ঠিক, যদি লোকজনকে সহজে GIS শেখানো যাইতো তাহলে অনেক কাজ একেবারে পানির মত সহজ হত ।বিশেষ করে সকল ধরনের ডাটা, একেবারে সিম্পল ডাটা analysis হোক বা বিশাল ডাটাবেস বানানো ।

আমার সেই "ইন্টারনেট নিয়ে রচনা" লেখার কথা মনে পড়ে ;) । কস্ট করে রচনা পড়তে হত, কিন্তু আসলেই ইন্টারনেট কি বস্তু সেটা ইউজ করলেই বুঝা যাবে, হাজার কথা দিয়ে নয়

৬. ১৬ ই জুন, ২০১০ রাত ১:০৫
গরীবের কথা বলেছেন: লিইখা যান, সাথে আছি। এককালে সখের বশে আর্কভিউ নিয়ে কিছুটা নাড়াচাড়া করছিলাম...
১৬ ই জুন, ২০১০ রাত ২:১৪

লেখক বলেছেন: চলেন আবার নতুন করে GIS নিয়ে নাড়াচাড়া শুরু করি

৭. ১৬ ই জুন, ২০১০ সকাল ১০:০৪
টেকি মামুন বলেছেন: বাংলায় ভালো একটা পোস্ট দিবেন আশা করি ।
১৬ ই জুন, ২০১০ দুপুর ১২:৫৮

লেখক বলেছেন: ধন্যবাদ

নিজে যেটুকু যখন বুজতে পারবো সেটাই লেখে শেয়ার করবো , টেকটিউন্সেও দেয়ার শখ হয়েছে আমার, দেখি পারা যায় কিনা , কারন সমস্যা একটাই , আমি নিজে expert না , কাচা লোক ।

১৮ ই জুন, ২০১০ রাত ১২:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ

৯. ১৬ ই জুন, ২০১০ সকাল ১০:১৬
হলুদ হিমু বলেছেন: ArcGIS 9.1 ব্যভহার করি । আমার কাছে Original টাই আছে । এটাই ভালো লাগে ।
১৬ ই জুন, ২০১০ বিকাল ৩:৩৯

লেখক বলেছেন: ARCGIS সবচেয়ে কার্যকরী সন্দেহ নেই । কিন্তু কথা হচ্ছে অরিজিনাল ভার্শন নিয়ে ।
আপনি কি আসল লাইসেন্স সহ সফটওয়্যায় ব্যবহার করছেন?? ( লাখ টাকা দাম দিয়ে কিনে ) ? যদি করেন তাহলে সমস্যা নেই । আমি কিন্তু ক্র্যাকড ভার্শ্নের কথা বলছি না , যেমন আমাদের সবার উইন্ডোজ সহ সব কপি ক্র্যাকড , অরিজিনাল ভার্শন থেকে

যেহেতু সুযোগ পেয়েছি তাই মুক্ত GIS দিয়ে কাজ করার চেস্টা করবো , দেখা যাক কতদুর যাওয়া যায়

১০. ১৯ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:১৯
ফেরদাউস আল আমিন বলেছেন: GIS নিয়ে আমাকেও অনেক কাজ করতে হচ্ছে। উবুন্টু ওয়ালারা GRASS বলে একটা সফ্টওয়্যার নিয়ে কাজ করছেন। ওটা সন্মন্ধে আপনার কোন অভিজ্ঞতা আছে কি?
১৯ শে জুন, ২০১০ রাত ৮:০১

লেখক বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ ।

আমি নিজে যদিও একেবারে কাচা, GIS শেখার চেস্টা করছি। তবে GRASS সম্পর্কে কিছু জানি । এটা আর QGIS অনেকটা একই প্রকল্পের মধ্যে , যে কারনে আপনি QGIS ও GRASS সহ ইন্সটল করতে পারবেন , এখানে দেখে আসেন

আমি নিজে GRASS চালিয়ে দেখিনি তবে QGIS এর ইন্টারফেসের সহজবোধ্যতার কারনে এক নজরে QGIS ভালো লেগেছে । তবে বাংলাদেশে কিন্তু GRASS দিয়ে বেশ বড়সড় কাজ হয়েছে বলে জানি ,

১১. ২৯ শে জুন, ২০১০ ভোর ৪:৪৪
সাফায়েত বলেছেন: কাজের লেখা, অনেক ধন্যবাদ।
২৯ শে জুন, ২০১০ দুপুর ১:২৭

লেখক বলেছেন: আপনাকে ও ধন্যবাদ

 

মোট সময় লেগেছে ২.৮৬৬৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
সকল কাঁটা ধন্য করে ....বদলে দেবো সবকিছু ,যতক্ষন আমি “আমার আমি” ততক্ষন সংগ্রাম,নিজেকে ছাড়া আর কাউকে করিনা সালাম

(বিঃদ্রঃ এই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ