জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবার লক্ষ্যে সরকার যে সব ডিজিটাল উদ্যোগ গ্রহন করেছে সেটি সম্পর্কে জনগনকে অবহিত করার পাশাপাশি এ বিষয়ে বিভিন্ন পর্যালোচনার জন্য বাংলাদেশ বেতারে প্রচারিত হচ্ছে এ বিষয়ক অনুষ্ঠান ডিজিটাল ভাবনা।‘
প্রতি মঙ্গলবার সকাল ৮:১০ মিনিটে ঢাকা-ক থেকে প্রচারিত ‘ডিজিটাল ভাবনা’ অনুষ্ঠানটি সারা বাংলাদেশের শ্রোতারা শুনতে পারবেন ৪৩২.৯০ মিটার ব্যান্ডে।
আগামীকাল (১৩ই জুলাই, ২০১০) সকাল ৮:১০ মিনিটে অনুষ্ঠিতব্য এবারের ডিজিটাল ভাবনার বিষয়বস্তু হচ্ছে – “ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কমিউনিটি রেডিও”
এবারের অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকছেন- সাবেক সচিব এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ধীরাজ কুমার নাথ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক একিউএম মাহবুব, এবং কৃষিবিদ রেজাউল করিম সিদ্দিক।
এবারের ডিজিটাল ভাবনা সঞ্চালনা করবেন ড. মো. জাহাঙ্গীর আলম।
মাত্র ২০ মিনিটের এই প্রাণবন্ত অনুষ্ঠানটি শুনুন, এবং এই ব্লগে কমিউনিটি রেডিও নিয়ে আপনার মতামত দিয়ে ডিজিটাল ভাবনায় অংশগ্রহন করুন।
ডিজিটাল ভাবনার পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে জানতে চোখ রাখুন: Click This Link
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১০ রাত ১২:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





