তথ্যপ্রযুক্তি ব্যবহার করে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবার লক্ষ্যে সরকার যে সব উদ্যোগ গ্রহন করেছে সেটি সম্পর্কে জনগনকে অবহিত করার পাশাপাশি এ বিষয়ে বিভিন্ন পর্যালোচনার জন্য বাংলাদেশ বেতারে নিয়মিত প্রচারিত হচ্ছে অনুষ্ঠান ‘ডিজিটাল বাংলাদেশ এবং আমাদের ভাবনা।‘
প্রতি মঙ্গলবার সকাল ৮:১০ মিনিটে ঢাকা-ক থেকে প্রচারিত ‘ডিজিটাল ভাবনা’ অনুষ্ঠানটি শ্রোতারা শুনতে পারবেন ৪৩২.৯০ মিটার ব্যান্ডে।
গত (১৭ই আগস্ট, ২০১০) সকাল ৮:১০ মিনিটে অনুষ্ঠিত এবারের ডিজিটাল ভাবনার বিষয়বস্তু ছিলো – “ডাকবিভাগের ইলেকট্রনিক মানি অর্ডার ও পোস্টাল ক্যাশ কার্ড কার্যক্রম”।
এবারের অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ডাকবিভাগের মহাপরিচালক মুবাশ্বেরউর রহমান, বাংলাদেশ ডাকবিভাগের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) শফিউর রহমান, এবং বাংলাদেশ ডাকবিভাগের অতিরিক্ত পোস্ট মাস্টার জেনারেল মো. আমিরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন শাহানাজ মুন্নী।
ডিজিটাল বাংলাদেশ এবং আমাদের ভাবনা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মো. মুস্তাফিজুর রহমান।
মাত্র ২০ মিনিটের এই প্রাণবন্ত অনুষ্ঠানটি শুনুন। বাংলাদেশ ডাকবিভাগের ই-সেবা নিয়ে আপনার মূল্যবান মতামত, পরামর্শ এবং প্রশ্নের মাধ্যমে এ সপ্তাহের ডিজিটাল ভাবনায় অংশগ্রহন করুন (http://www.digitalbangladesh.gov.bd).
ডিজিটাল বাংলাদেশ এবং আমাদের ভাবনার আগামী সপ্তাহের বিষয়বস্তু হচ্ছে “ই-কৃষি সেবা”। অনুষ্ঠানটি শুনুন এবং ব্লগে অংশ নিন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


