somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারত এর আরেকটা গোপনে বাঁধ নির্মাণ

৩১ শে ডিসেম্বর, ২০১১ রাত ১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গোপনেই বাঁধ !! কি অবাক হলেন ??

গোপনেই সিলেটের ‘নীল নদ’ নামে পরিচিত সারী নদীর উৎস মূখে বাঁধ নির্মাণ সম্পন্ন করে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু করছে ভারত !!!!!

ভারত ফারাক্কা বাঁধ দিয়ে দেশের বেশ কিছু অঞ্চল মরু ভুমিতে পরিনত করছে। এবার টিপাই মুখের বাঁধের প্রস্তুতি নিচ্ছে, বাংলাদেশের জনগন যখন টিপাইমুখের বাঁধ নিয়ে আন্দোলন করছে ঠিক তখনি আরেকটি বাঁধ !!!

ভারতের বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান মেঘালয় এনার্জি কর্পোরেশন লিমিটেডের ওয়েবসাইটে এর বিস্তারীত তথ্যে জানা যায়, ৬নভেম্বর থেকে ভারত পরীক্ষা মূলক ভাবে বিদ্যুৎ উৎপাদন করছে। বাংলাদেশের সীমান্ত থেকে প্রায় ৩০কিঃমিঃ দূরে ডাউকি চ্যুত্বির কাছাকাছি ভারতের জৈন্তিয়া হীল ডিষ্ট্রিকের মাইন্ডু নদীতে ৬৩মিটার উচু লেসাকা হাইড্রো ইলেকট্রিক কোম্পানী এ ড্যাম নির্মাণ করছে।

ভারত এ ড্যাম ব্যবহার করে ১২৬মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে। ২০০২সালের ২৫অক্টোবর ভারতে তৎকালীন রাষ্ট্রপতি এ.পি.জে আবুল কালাম আর্ন্তজাতিক নদী আইন তোয়াক্কা না করে এ প্রকল্পের ভিত্তি স্থাপন করেন। সারী নদীর উজানে ভারত ড্যাম নির্মাণ করলেও বাংলাদেশের উচ্চ পদস্থ কর্মকর্তারা অবগত নন এই বিষয়ে।

সারী নদীর উজানে ভারত কর্তৃকবাঁধ নির্মাণের ফলে পানির স্তর নিচে নেমে গিয়েছে। এ নদী পথে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা লঞ্চ-ষ্টিমার, নৌকা যোগে পাথর-বালু, কয়লা ও চুনা-পাথর সহ বিভিন্ন দ্রব্য সামগ্রী সরবরাহ করা হত। পানির নাব্যতা কমে যাওয়ার ফলে গত কয়েক বৎসর থেকে এ নদীতে লঞ্চ-ষ্টিমার চলতে পারছে না।

এভাবে ভালোবাসা হয়না, এভাবে বন্ধুত্ব হয়না। এভাবে বন্ধুত্ব হয়না। একটা দেশের মনোভাব এতটা নিচ হয় কিভাবে ?? একটা দেশ তার প্রতিবেশী দেশের প্রতি কিভাবে এত আগ্রাসী হয় ??!!

বাঁধ নির্মাণের প্রতিবাদে সারী নদী বাঁচাও সংগঠনের উদ্যোগে সারী নদীর তীরে এলাকা বাসীর উদ্যোগে মানব বন্ধন অনুষ্ঠিত হয় কিছুদিন আগে।

সংগঠনের সভাপতি আব্দুল্লাহ‘র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বোরহান‘র পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন।

তিনি বক্তব্যে বলেন, আগামী ২/৩ বছরের মধ্যে সারী নদীর উজানে ভারত বাঁধ নির্মাণ করে বিদ্যুৎ উৎপাদন‘র ফলে সিলেটবাসী মারাত্মক ক্ষতির সম্মুক্ষিণ হবে। নদীর তীরবর্তী ও দূরবর্তী এলাকার লোকজন, জীবন-জীবিকায় ও জীব বৈচিত্রের মারাত্বক ক্ষতিগ্রস্থ হবে। সারী নদীর জলজ সম্পদ নষ্টের পাশাপাশি বালু ও পাথর মহাল ধ্বংস হয়ে যাবে।


Click This Link

Click This Link
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১১ রাত ১:৩০
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×