somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হুররে আমি সেফ!!!!

১১ ই ডিসেম্বর, ২০১১ রাত ৯:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেফ হওয়াতে সামু থেকে মৃত্যুঞ্জয়ের ইনটারভিউ নিতে চলে আসল এক রিপোর্টার।
রিপোর্টারঃ আপনার এখন কেমন লাগছে?
মৃত্যুঞ্জয়ঃ সেফ লাগছে।
রিপোর্টারঃ আপনি কি করেন?
মৃত্যুঞ্জয়ঃ ব্লগিং করি।
রিপোর্টারঃ আচ্ছা আপনার লাইফ স্টাইল নিয়ে কথা বলা যাক।
মৃত্যুঞ্জয়ঃ জী আবশ্যই।
রিপোর্টারঃ রাজনীতি করেন?
মৃত্যুঞ্জয়ঃ জী না
রিপোর্টারঃ কাউ কে সাপোর্ট করেন?
মৃত্যুঞ্জয়ঃ করতে পারি........................
রিপোর্টারঃ বাংলাদেশের রাজনীতি নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি?
মৃত্যুঞ্জয়ঃ দুই সতিনের ঘর, কেউ কাউকে সহ্য করতে পারে না।
রিপোর্টারঃ স্বামী টা কে?
মৃত্যুঞ্জয়ঃ দেশ
রিপোর্টারঃ দুই সতীন কি করছে?
মৃত্যুঞ্জয়ঃ স্বামীর মানিব্যাগ খালি করছে
রিপোর্টারঃ তাহলে ছেলে মেয়ে?
মৃত্যুঞ্জয়ঃ দেশের মানুষ
রিপোর্টারঃ উপায়?
মৃত্যুঞ্জয়ঃ ছেলে-মেয়েরা শক্ত হলে মা বাবাও ঠিক হয়ে যায়।
রিপোর্টারঃ আচ্ছা রাজনীতি নিয়ে অনেক গল্প করলাম।
রিপোর্টারঃ খেলা সম্পর্কে বলুন
মৃত্যুঞ্জয়ঃ যে কোন খেলা সম্পর্কে আমি বিশেষজ্ঞ (বিশেষ ভাবে অজ্ঞ)।
রিপোর্টারঃ কি খেতে পছন্দ করেন?
মৃত্যুঞ্জয়ঃ চুমু খেতে?
রিপোর্টারঃ সঙ্গে আর কিছু থাকে (ব্যঞ্জন)?
মৃত্যুঞ্জয়ঃ চড়, মার।
রিপোর্টারঃ তাহলে তো ভালই খাচ্ছেন?
মৃত্যুঞ্জয়ঃ কোথায়, ব্যঞ্জন দিয়েই শুধু খাওয়া সারতে হয়।
রিপোর্টারঃ পত্রিকা পরেন?
মৃত্যুঞ্জয়ঃ মাঝে মাঝে।
রিপোর্টারঃ রিসেন্ট যে শেয়ার বাজার নিয়ে আলোচনা হচ্ছে তা নিয়ে কিছু বলবেন?
মৃত্যুঞ্জয়ঃ পাগলা ঘোড়ার পিঠে বসে ছিল, লাগাম ছুটে গেছে।
রিপোর্টারঃ টিপাই বাধ, উড়াল সেতু, ঢাকা সিটি কর্পোরেশন ভাগ..................
মৃত্যুঞ্জয়ঃ থাক থাক আর কিছু বলবেননা, কথা বললেই আমি “বিচারের বিরুদ্ধে” বলবে। রাজনীতি বাদ। নেক্সট..................
রিপোর্টারঃ কি করতে ভালো লাগে?
মৃত্যুঞ্জয়ঃ ঘুমাতে ভালো লাগে।
রিপোর্টারঃ বিয়ে করেছেন?
মৃত্যুঞ্জয়ঃ নচিকেতা বলেছেন বিবাহিত মানে মৃত।
রিপোর্টারঃ কি ধরনের গান পছন্দ করেন?
মৃত্যুঞ্জয়ঃ বাংলা, ইংরেজি, হিন্দি।
রিপোর্টারঃ নির্দিষ্ট কেও আছে? গায়ক, গায়িকা
মৃত্যুঞ্জয়ঃ না, তেমন কেও নাই।
রিপোর্টারঃ বাংলাদেশের ফিল্ম নিয়ে কিছু বলবেন?
মৃত্যুঞ্জয়ঃ স্ক্রু ঢিলা আছে টাইট দিলে ছবির কাহিনী তৈরি হবে।
রিপোর্টারঃ ভারতীয় ছবি বাংলাদেশে চলবে এ ব্যাপারে আপনার মত?
মৃত্যুঞ্জয়ঃ যে কোন একজন মার খাবে।
রিপোর্টারঃ প্রিয় কোন লাইন?
মৃত্যুঞ্জয়ঃ “দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার
লঙ্ঘিতে হবে রাত্রি নিশিথে যাত্রীরা হুঁশিয়ার”
রিপোর্টারঃ আপনি কি কোন কিছুতে এক্সপার্ট?
মৃত্যুঞ্জয়ঃ মানুষ কে বিরক্ত করতে।
রিপোর্টারঃ মানে?
রিপোর্টারঃ আমার বন্ধুরা যখন মনে করে কাউকে বিরক্ত করতে হবে তখন আমার মৃত্যুঞ্জয়ঃ শরণাপন্ন হয়, আমি তাদেরকে সাহায্য করি।
রিপোর্টারঃ আপনি বা কেও আপনাকে পছন্দ করেছে, এরকম কি হয়েছে?
মৃত্যুঞ্জয়ঃ হয়েছে, প্যাঁচালের ঠেলায় চইলা গেছে।
রিপোর্টারঃ ভালোবাসা, প্রেম নিয়ে আপনার মত কি?
মৃত্যুঞ্জয়ঃ আমি সবাইকে ভালোবাসি
রিপোর্টারঃ মানে?
মৃত্যুঞ্জয়ঃ মানে ভালোবাসা আমার মন কে অনেক বড় করে দিয়েছে, ভালোবাসার ব্যাপারে আমি স্বার্থপর হতে পারছিনা। একজন কে কিভাবে ভালোবাসি বলেন?
রিপোর্টারঃ আমরা অনেক ভালো ভালো কথা শুনছি আপনার কাছ থেকে, আপনি বিরক্ত হচ্ছেন নাতো?
মৃত্যুঞ্জয়ঃ আপনি লেখাটা পোস্ট করেন, উত্তর পেয়ে যাবেন।। ;) ;)


বিঃ দ্রঃ শুধুই ফান, অন্য কিছু নয়।
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৩০
২০টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×