মাঝে মাঝে দেয়াল ভাঙ্গার দরকার,
তাই সাত মসজিদ রোডে নিজ উপড়ে গিয়ে শারিরীক শিক্ষা কলেজের দেওয়ালটা ভেঙ্গে দিল
কৃষ্ণচূড়া গাছটা,
ভাঙ্গা দেয়াল এবং জ্যামের ভেতর চকচকে, বিবর্ণ এবং
un catagorized মানুষ এর ভেতর একটা
বকুলাভ গাছবাড়ি দেখে চোখের আরাম হয়,
মানে বাড়ির দেয়াল ঘেষে আটটা বকুল গাছের সারি,
আহা! লোকটাতো শেফালি, চামেলি, বকুল ও লাগাতে পারতো।
রিকশাওয়ালা কোমরের গামছা খুলে নিলে ছেড়া লুঙ্গির ভেতরে
তার নিতম্ব দেখা যায়
হায়! চারপাশে এত কাপড়ের দোকান
but not a piece to wear.
এরা সব অভিশপ্ত জাহাজের crew.
কিন্তু আলবাট্রস পাখিটা কে হত্যা করলো ?
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০০৯ রাত ১২:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


