somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবীর সুমনের লিরিক-জুয়া(ডাউনলোডিং লিংক সহ)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৫.জুয়া

জিতেছি যতটা হেরেছিও ততটাই, জুয়া খেলে গেছি কামনায় অনুভবে
ভাবনা আমার তোমাকেই বলে যাই, তুমি কি কখন আমার ভাগ্য হবে?

মহাকাশ ফুড়ে ছুটে চলে নভো্যান, মানুষ নিচ্ছে বিশ্বের তল্লাশ
বিজ্ঞানীরা কি জুয়াই খেলতে চান? পৃথিবীর বুকে শুকিয়ে যাচ্ছে ঘাস।

কি আছে সৌরমন্ডল থেকে দূরে? নভো্যান থেকে সংকেত ভেসে আসে
জিজ্ঞাসাগুলো একদম ভবঘুরে, প্রশ্ন ঘুরছে তারাদের আশেপাশে।

মঙ্গলগ্রহে জরিপ চলছে খুব, সেখানে শুনছি ঘরবাড়ি তোলা হবে
জল্পনা ছোটে পশ্চিম থেকে পূব, গ্রাম থেকে গ্রামে ডাক্তার যাবে কবে?

উপসাগরীয় যুদ্ধ টিভিতে দেখে, খেয়েছে মানুষ রাতের খাবার রোজ
গনহত্যার ছবিগুলো মনে রেখে, এসেছে শান্তি ঘুমের ওভার ডোজ।

আসল যুদ্ধ যেন সিরিয়াল দেখা, অ্যাকশান খুব জীবন্ত খুনোখুনি
দেখছে মানুষ সপরিবারে বা একা, ধর্ষণটাও দেখা যাবে এক্ষুনি।

কম্পিউটারে খেলছে আমার মেয়ে, নিধনের খেলা এ মেরে ফেলছে ওকে
অথবা দৈত্য ফেলছে কাউকে খেয়ে, মগজে এখন শুধু ভাইরাস ঢোকে।

কারফিউ ছিল মগজে আমার গানে, সে গান হয়েছে কবে ক্যাসেট বন্দী
কত বিক্রি এইচ.এম.ভি. জানে, আমি গান গেয়ে করে যাই অভিসন্ধি।

অভিসন্ধিতে লিরিক দিচ্ছি শোন, সুরে বলে যাই আজকের কথাগুলো
একদিন হবে গণ অভ্যুথ্থান, সেদিন আমার গানের ভাড়ার খুলো।

আপাতত ছোটা শিশিতে এ গান ভরে, ভাসিয়ে দিচ্ছি সময়ের দরিয়ায়
দেখি এ ভাবনা ভেসে যায় কতদূর, ভাবনা আমার তোমার দিকেই যায়।

তোমার শরীরে আমার স্পর্ষ পেলে, ভেব একজন কামনায় অনুভবে
চেয়েছে তোমায় ভাবনার জুয়া খেলে, প্রেমিকা আমার তুমি বিদ্রোহ হবে।


ডাউনলোড
Click This Link


আরো গান ডাউনলোড, লিরিক এবং কর্ডের জন্যে ভিজিট করুন আমার ব্লগ
http://kabirsuman-anjan.blogspot.com/
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২২
১৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×