[একটু আগে নিরপরাধ নামের এক ভার্চুয়াল পাকিস্তানি ব্লগার আমার মন্তব্য মুছে দিয়েছে,তাই এই লেখা]
আজকে মজার ১টা লেখা পড়লাম এই ব্লগে,এক "পাক-সার-জমিন-সাদ-বাদ ব্লগারের পোস্ট করা। লেখাটা তার নিজের নয়,আবু রুশদের,সাংবাদিক,লেখক,ইত্যাদি। লেখাটার মূল যে বিষয়বস্তু,সেটার ব্যাপারে আমার অ্যালার্জি আছে একটু,পাকিস্তানিদের ভাই দাবী করে তাদের সাথে মধুর
সম্পর্ক গড়ে তোলার একটা আহ্বান আছে সেখানে।দাবী করা হয়েছে,নতুন পাকিস্তান নাকি বদলে গেছে,সেখানকার নতুনরা আমাদের ভাই বানাতে খুবি আগ্রহী,তারা মোটামুটি দুঃখিত,(যদিও প্রকাশ্যে তারা কখনোই ক্ষমা চায়নি)নয়া পাকিস্তান নাকি মোটামুটি জান্নাতুল ফেরদৌস,কোন চুরিডাকাতি মারামারি নাই,সবাই ফেরেশতা,সেখানকার ধার্মিক হুরপরীরা নাকি বোরখা পরে সিগারেট টানে,আহা,পড়লেই মন ভালো হয়ে যায়।তা হোক,কিন্তু প্রশ্ন হলো,আমাদের কেন ওদের ভাই
ডাকা লাগবে? দুনিয়াতে কি মানুষের এতই অভাব যে আজকাল জানোয়ারদেরও ভাই বলে ডাকতে হবে? আমাদের যে ৩০ লাখ ভাইকে ওরা মেরেছিলো,ওহে নব্য রাজাকারের দল,তোমাদের পাকিস্তানি ফেরেশতা ভাইরা কি তাদের জীবন ফিরিয়ে দেবে? নাকি আমাদের যেসব মা-বোনের জীবন ঐ জানোয়াররা নষ্ট করেছিলো,তাদের সম্মান ফিরিয়ে দেবে তোমাদের বোরখার নিচে সিগারেট টানা আধুনিকা পাকি বোনরা?
(১টা অপ্রাসঙ্গিক প্রশ্ন মাথায় এলো,এরা এত ইসলামের নামে
গলা ফাটায়,সিগারেট খাওয়াটা ইসলামের কোথায় হালাল করেছে,হোক নারী বা পুরুষ? এরপরে তো মদ খেয়ে বলবে বোরখা পরে মদ খেতেও মানা নেই,আধুনিক মুসলিম বলে কথা। জামাত শিবিরের ইসলাম কই থেকে আসে আর ব্যাখ্যা করা লাগেনা বোধহয়)
পাকিস্তান নাকি আধুনিক রাষ্ট্র,বলা হলো। আধুনিক রাষ্ট্র মানে কি? যা হয়েছিলো,সবই তো আমাদের কাছ থেকে চুরি করা টাকায়,এরপরে ৬০ বছরে তো ঐ দেশ খালি পিছনেই গেছে,এত বছরেও যাদের ১টা সংবিধান নেই তারা কোন
হিসাবে আধুনিক? আমাদের যে ক্ষতিপূরণ পাওনা আছে ওটা দিলে তো ওদের ভিক্ষা করা লাগবে। এখনো তো মধ্যযুগীয় নিয়মে চলে ঐ দেশের বেশি অংশ। আর মুসলিম দেশ বলে ভাই? তাহলে আর পাকি কেন,সৌদি আরবও তো মুসলিম দেশ,ভাই ওদের সাথে পাতানোর চেষ্টা করে দেখুক না রাজাকাররা,দেখুক ভাই বানায় কিনা। ধর্ম নিয়ে এই রাজনীতি করে এরা ধর্মকে আর কত নিচে নামাবে? বাংলাদেশ ভালো লাগেনা যাদের,নিজের ভাইয়ের হত্যাকারীর সাথে মৈত্রী করে যারা ইসলামের গান গায়,আর যাই হোক,ইসলামে তাদের কোন জায়গা নেই। মুনাফেক এদেরই বলে। জায়গা নেই এদের বাংলাদেশের মাটিতেও,ওরা গিয়ে ওদের মুসলিম
ভাই-বোনদের সাথে বোরখা পরে ফুর্তি করুক,আমাদের ইসলামকে জানার জন্য এই পশুদের দরকার নেই।এই পাকিস্তানের দালাল গুলিকে সোজা ফায়ারিং স্কোয়াডে
পাঠিয়ে দেয়া দরকার কোন বিচার ছাড়া,দেশদ্রোহীদের জন্য এরচেয়ে কম কোন শাস্তি মনে হয় কোন ধর্মেই নেই,আফসোস এই যে,কাজটা আরো অনেক আগেই কেউ করে গেলে ভালো হতো,শত্রুর শেষ ছিলো বলেই শকুনেরা আজ গলা ফাটায়। ওদের জন্য শেষ কথা,জাহান্নামের চৌরাস্তায় যাও তোমাদের পাকি ভাইদের নিয়ে। পাকিস্তানের সাথে সুসম্পর্ক? এই জীবনে না,আমরা যতদিন মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বেঁচে থাকবো,ততদিন না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

