আমার প্রিয় পোস্ট

পাকিস্তানি দালাল,ভারতীয় দালাল

২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৫:৩০

শেয়ারঃ
0 0 0

[সচরাচর এই ধরণের বিতর্কে জড়াই না,কিন্তু আজকে না লিখে পারলাম না]
পাকিস্তান আর ভারত ২০-২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছে। বাংলাদেশে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে,কাপ এশিয়াতে থাকবে বলে। বেশ কথা। খেলায় নিজের দেশ না থাকলে কাউকে না কাউকে সমর্থন করে খেলা দেখাই লাগে,সেখানে নিজের সমর্থনের দলটা জিতে গেলে আনন্দ হওয়াটা স্বাভাবিক। কিন্তু এই দুই দলের ক্ষেত্রে আনন্দের বহিঃপ্রকাশটা যেন একটু অস্বাভাবিক। ব্লগের ২-১ জন লেখকের লেখার শিরোনাম দেখা যাক। "কংগ্রাচুলেশনস পাকিস্তান"; "এশিয়ার পতাকা এখন ভারতের হাতে"; "আই লাভ ইউ ইন্ডিয়া"; ইত্যাদি। সাথে আছে লাইভ আপডেট,১জনকে দেখা গেলো ৮-১০টা পোস্ট দিয়ে ফেলতে। অন্য দেশ নিয়ে এভাবে লাফানো ঠিক কিনা এ বিষয়ে উপদেশ দিতে গিয়ে বিনা পয়সায় কিছু গালি শোনা লাগলো,রেসিস্ট বললো কেউ,কেউ বললো খেলাই বুঝিনা আমরা,কেউ বললো উগ্র জাতীয়তাবাদী। আধুনিক বিশ্বে অতীত ভুলে উদার হবার উপদেশ শোনা এই প্রথম না,কাজেই গায়ে খুব বেশি জ্বালা ধরেনা এখন। তবে যারা আমাদের এতটা উদার হবার পরামর্শ দিচ্ছেন,তাদের জন্য কয়েকটা কথা। যাদের খেলা,সংস্কৃতি,আচার নিয়ে আমরা এত উদার,আমাদের প্রতি তাদের অতীত বা বর্তমান আচরণ ঠিক কতটা উদার? পাকিস্তানিদের অতীত ভূমিকা নিয়ে বলার কিছু নেই,অনেক বলেও পাকপ্রেমীদের প্রেম ঘুচানো যায়নি,নতুন করে বললে সেটা চলে যাবে এমন আশা করা অন্যায়। বর্তমান ভূমিকাটাই বলি,যে পাকিস্তান মাঝে মাঝে সুযোগ পেলেই আমাদের ভাই দাবী করে,এই ভাইদের ঘাড় থেকে বিহারী শরণার্থীদের বোঝা তারা এখনো নিজেদের ঘাড়ে নেয়নি,শোধ করেনি আমাদের যুদ্ধকালীন ক্ষতিপূরণের হাজার হাজার কোটি টাকাও,আনুষ্ঠানিক ক্ষমাও চায়নি তাদের অতীত কার্যকলাপের জন্য। খেলার ব্যাপারে আসি,এই সেদিনও নিজের দেশের মাটিতে বাংলাদেশকে টেস্ট ম্যাচে হারাতে রশীদ লতিফ যে জোচ্চুরি করেছিল সেটা কারো ভুলে যাবার কথা না। খেলা খেলাই,এই কথা আর যেই হোক,পাকিস্তান বা ভারত স্বীকার করেনা,বাংলাদেশ তাদের কাছে ছোট দেশ,তাদের কাছে হারার জ্বালা সইতে রাজি নয়।
ভারতের কথায় আসা যাক এবার। খেলা নিয়েই থাকি আজকে। বাংলাদেশের পূর্ণাঙ্গ সফরের ব্যাপারে বিসিসিআইয়ের চরম নাক উঁচু মনোভাবের কথা কি ভারতপ্রেমীরা এত তাড়াতাড়ি ভুলে গেলেন? নাকি এক গালে চড় খেয়ে আরেক গাল পেতে দেয়াটাই নীতি? ভারত কিন্তু সেই নীতি মানেনা,প্রমাণ চাই কারো? মন্দিরা বেদী আর ইএসপিএনের ভাড়াটে কমেন্টেটরদের বিষোদ্গারের কথাও কি কারো মনে নেই নাকি? খেলা তো খেলাই,ভারত তো বাংলাদেশের কাছে ১টা খেলাই হারলো,কিন্তু তারপর ১টা আন্তর্জাতিক টিভি চ্যানেলে বাংলাদেশের কৃতিত্বকে খাটো করার যে প্রাণপণ ভারতীয় প্রয়াস,সেটা দেখার পরও শুধু এশিয়ান দল বলে উদারতা দেখিয়ে ভারতকে সমর্থন দেয়ার উদারতা আমার নেই বলেই আমি গর্বিত। বাকি বিশ্বকাপটাতেও ভারতীয়দের ঐ জ্বালা মেটেনি,বাংলাদেশের প্রতিটা খেলাতে এরা বাংলাদেশকে হেয় করার চেষ্টা করেছে,এই সংকীর্ণমনাদের প্রতিটা কথার জন্য এই জীবনে মনে হয়না ঐ দলকে ক্ষমা করতে পারবো।
যাই হোক,ভারত বা পাকিস্তানের দোষ গাওয়া এই লেখার উদ্দেশ্য না,উদ্দেশ্যটা ছিলো,আমাদের ঠিক কতটা বাংলাদেশি হওয়া উচিত,বা সম্ভব,সেটা একটু বোঝার চেষ্টা করা। আন্তর্জাতিকতা দোষের কিছু না,কিন্তু সেটা নিজের জাতিসত্বাকে খাটো করে নয়,অথচ আমাদের ভারত বা পাকপ্রেম সেটাই মাঝে মাঝে ভাবতে বাধ্য করে। একটু দেখা যাক এই দুই দেশের জাতীয়তাবাদ কোন পর্যায়ে। আমাদের মেয়েরা "আফ্রিদি ম্যারি মি" প্ল্যাকার্ড নিয়ে স্টেডিয়ামে দাঁড়িয়ে থাকে,কোন পাকিস্তানি মেয়েকে দেখলাম না "মাশরাফি ম্যারি মি" সাইনবোর্ড নিয়ে ঘুরতে। আমাদের ঘরে পোস্টার থাকে যুবরাজ আর শচীনের,কোন ভারতীয়র ঘরে কি আশরাফুল বা তামিমের পোস্টার থাকে? হিন্দি সিরিয়াল না দেখলে অনেকের ঘুম হয়না,বাংলাদেশের নাটক কয়জন ভারতীয় দেখে? পাকিস্তানি সেমাই না হলে আমাদের ঈদ হয়না,বাংলাদেশের সেমাই কয়টা পাকিস্তানির ঘরে যায়? আমাদের স্যাটেলাইট চ্যানেলের ভারতে প্রবেশাধিকার নেই,ভারতের টিভি চ্যানেলের বন্যা এই দেশে। উদারনীতি কাদের সাথে দেখাবো? ১৯৪৭ এর পর থেকে ভারতীয়রা কোন বিদেশি পণ্য ব্যবহার করেনি,প্রশংসনীয় দেশপ্রেম। ফলাফল,এখন ভারতীয়দের বাজার অন্য দেশ,কিন্তু ভারতের বাজার তাদের নিজেদেরই দখলে। অথচ পাক-ভারতের পণ্যে বাংলাদেশের বাজার সয়লাব। উদারনীতির ফলাফল? ভারতীয় সংস্কৃতি যেখানে ইংরেজের সংস্কৃতিকেই দখল করে ফেলতে যাচ্ছে,আমাদের ঘরে ঘরে তখন হিন্দি সিনেমার রাজত্ব,শিশুর মুখে এখন ভারতীয় সিরিয়ালের বুলি। এই না হলে আর দেশপ্রেম আর বাংলাদেশি উদারতা!
কথায় কথায় অনেকদূর চলে এসেছি,শেষ করা দরকার। একটা প্রশ্ন দিয়েই শেষ করি,ভারত-পাকিস্তানের অনেক কিছুই তো আমাদের ভালো লাগে,ভারতের নায়িকা ভালো লাগে,পাকিস্তানের সুদর্শন খেলোয়াড়দের ভালো লাগে,হিন্দি গান আমাদের পছন্দ,উর্দু গজলও পছন্দ,তো,ভারতীয় আর পাকিস্তানিদের আন্তরিক দেশপ্রেম আর জাতীয়তাবাদটাও আমাদের পছন্দের তালিকায় একটু রাখা যায়না আর সেটাকে অনুসরণ করা যায়না? নাকি ব্যাধিই সংক্রামক,স্বাস্থ্য নয়?

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): এলোমেলো ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৫:৩৭
মোসতাকিম রাহী বলেছেন: ফাটাফাটি পোস্টের জন্যে ৫।
ভাদা আর পাদা'দের দেশপ্রেমের কথা বলা আর ছাগলকে ধর্মগ্রন্থ পাঠ করানোর চেষ্টা একই! এদের এই পিরিতি কখনো কমবে না!
২. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৫:৪১
ফারহান দাউদ বলেছেন: অন্যরে নিয়া যে লাফালাফি আমরা করি তার সামান্যও নিজেদের নিয়া করলে এতদিনে অনেক উপরে থাকতাম আমরা,ইনডিয়ানদের এই নিজেদের নিয়া লাফানোর গুণটা আমরা পাই নাই রাহী ভাই। এদের পিরিতি কমবে না আমিও জানি,নিজের ক্ষোভ ঝাড়ার অসহায় চেষ্টা একটা। পড়ার জন্য ধন্যবাদ।
৩. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৫:৫৫
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: অন্য দেশ নিয়ে এভাবে লাফানো ঠিক কিনা এ বিষয়ে উপদেশ দিতে গিয়ে বিনা পয়সায় কিছু গালি শোনা লাগলো,রেসিস্ট বললো কেউ,কেউ বললো খেলাই বুঝিনা আমরা,কেউ বললো উগ্র জাতীয়তাবাদী।
*****************
এইভাবে রেসিস্ট আর উগ্র জাতীয়তাবাদী হইতে আমার কোন আপত্তি নাই ।

শালার ব্লগ ভরিয়া গেল ভাছা (ভারতীয় ছাগল) আর পাছা (পাকী ছাগল)-তে !

এই ভাছা আর পাছা বর্জ্য গুলো বুঝেনা সত্যিকারভাবে ভারতীয় আর পাকীরা বাংলাদেশ সম্পর্কে কেমন ধারণা পোষণ করে । কতো অল্পতেই বাংলাদেশীদের তারা তুচ্ছ-তাচ্ছিল্য করে ।

অকুন্ঠ ৫
৪. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৫:৫৭
আশিক হাসান বলেছেন: ক্রিকেটে যেখানে আমাদের নিজের দেশ আজ বিশ্বদরবারে প্রতিনিধিত্ব করছে সেখানে ভারত পাকিস্তান নিয়ে আগের মত মাতামাতি করার দিন আর সময় আমার মনে হয় ফুরিয়েছে । তাছাড়া আমাদের খেলা নিয়ে আমি আমার এখানেUN এ ভারতীয় বা পাকিস্তানীদের মধ্যে আমাদের মত সেরকম উছ্বাস দেখিনা ।
আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি একবার আমাকে এক ভারতীয় হিন্দীতে প্রশ্ন জিজ্ঞেস করলে আমি যখন তাকে ইংরেজীতে বললাম আমি হিন্দী বুঝিনা সে যেন আকাশ থেকে পড়লো ।তার ভাষ্যমতে
বাংলাদেশে সবাই হিন্দী বুঝে । যদিও আপাতদৃষ্টিতে সেটা অনেকাংশে সঠিক স্যাটালাইট এর বদৌলতে ।কিন্ত একজন বাংলাদেশি হিসাবে আমার পরিচয় ,আমার ভাষা আমাকেই প্রতিষ্ঠিত করতে হবে।আমাদের স্বকীয়তা আমাদের ভুলে গেলে চলবেনা ।

তাই পর কে নিয়ে মাতামাতি অতঃপর সেটা কে কেন্দ্র করে পরষ্পরের প্রতি কাঁদা ছোড়াছুড়ি বন্ধ করে নিজের দেশের প্রতি অধিক মনোনিবেশ করা উচিত বলে মনে করি ।আর বিশ্লেষনধর্মী পোস্টের জন্য ৫
৫. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৫:৫৮
রাগিব বলেছেন: ৫ দিলাম। হলে থাকেন কি না, জানিনা, কিন্তু হলের টিভি রুমে গেলে দেখবেন, এই দুই রকম দালালেই টিভি রুম ভর্তি।
৬. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:০৩
ইকারুস বলেছেন: দেশ ভরিয়া গেলো পাক-ভা-দালালে
৮. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:০৫
ইকারুস বলেছেন: তবে জয়তু এশিয়া....
৯. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:২০
এস্কিমো বলেছেন: রাগিব, পুরোনো কথা মনে করিয়ে দিলেন। তখন শুধু দুরদর্শনে খেলা দেখা যেত ঝিরঝির পর্দায়। তারমধ্যেও দুইদল পাগলের মতো সমর্থন করতো। একসময় বিরক্ত হয়ে হলে খেলা দেখা বাদ দিয়ে আততীয়ের বাসায় চলে যেতাম।

ধন্যবাদ ফারহান দাউদ....লজ্জা সেই সব খেলা প্রেমিকদের যারা ভিনদেশের বিজয়ে উল্লসিত হয়।
১০. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:২৯
সোনার বাংলা বলেছেন: মনের কতা কইলেন তাই আবার না এসে পারলাম
না! এরা আবার আমাদের দেশ প্রেমের চবক দেয়।
কি কমু এই গুলারে বাপ দাদা মনে হয় দালালী করে,
যার কারনে রক্তের ভিতর পকি আর ভরত প্রেম কিল বিল কিল বিল করে।শালার পুতেরা কখনো মানুষ হইবো না।

সবার কাছে আবেদন এই পোষ্টটারে চোখ বন্ধ কইরা
৫ দেন।
১১. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:৩১
রূশো বলেছেন: ফাটানো পোষ্টে ৫।
আরো নিয়মিত লিখুন।
১২. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:৪৯
সাধারন বলেছেন: বিষয়টি কে এত সুন্দর ভাবে উপস্হাপন করার জন্য ফারহান দাউদ কে ধন্যবাদ।অনেকদিন পর মনে হল নিজের মনের কথা অন্য কেউ বলে দিল।
১৩. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৭:২৮
মোঃমনজুর হোসেন ভূইয়াঁ বলেছেন: এক কথায় অসাধারণ পোষ্ট।

ধন্যবাদ
১৪. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৭:২৯
নাজিরুল হক বলেছেন: নিজের দেশ ছারা অন্য দেশের বিজয় নিয়ে একজন বাংলাদেশী কিভাবে পোষ্টাতে পারে? যেখানে আমার দেশের দল সেখানে খেলছে।

পাকিস্তান ও ভারতের কোন দল ই বাংলাদেশকে ভাল করে দেখে না। হ্যা কাপ এশিয়াতে আসবে সেটা ভাল কথা। তাই বলে পাকি-ভারত সমর্থন নিয়ে চিল্লা চিল্লি করার মানে কি?
১৫. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৮:০৮
শামনগড় বলেছেন: ভালো পোস্ট....৫...
হলগুলোতে মনে হয় ভাদার চেয়ে পাদা বেশি.....
যাই হোক সকল... দা......দা...ই ঘৃণ্য!!
১৭. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৮:৪০
তেজষ্ক্রীয় বলেছেন: কথা ঠিক। তবে খেলাতে দলাদলি না থাকলে জমে না। তারপরেও এশিয়া এশিয়া করে বুক ফাটানোর কোনো কারন পাই না।
১৯. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:৩৯
সপ্নীল বলেছেন: খুব খাঁটি কথা লিখছেন ভাই....ধন্যবাদ.
২১. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:৪০
অশ্রু বলেছেন: এই পোসটটা টপরেটেড করার জন্য ব্লগারদের আহবনা জনাই
২২. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৩২
মোসতফা মনির সৌরভ বলেছেন: ৫। জটিল পোস্ট। একদম মনের কথা বলছেন। আমরা বাংগালীরা নির্লজ্জ, যেই ভারত-পাকিস্তান প্রতিনিয়ত আমাদের ইনসাল্ট করে, তাদেরই গুন গাই আমরা। রমিজ রাজা কিন্তু এবারও আমাদের "মিনোজ" বলেছে ১ম ম্যাচে জয়ের পরও। আর ভারতের সাথে খেলে থাকলে তো ওরা ম্যাচের আগেই শুরু করে দেয় প্রপাগান্ডা। ইংল্যান্ড এবং উপমহাদেশের শ্রীলংকার অনেকেই (মাহেলা যেমন) আমাদের খেলা নিয়ে উল্টা পাল্টা কথা বলে। তাই আমি শুধু এইটুকু চাই, বাংলাদেশে যেন পাকিস্তান, ভারত, শ্রীলংকা আর ইংল্যান্ডকে হারায় সব সময় বা তাদেরকে যেন কোন কথা বলার সুযোগ না দেয়।
২৩. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৩৭
অলস বলেছেন: দুর্ধর্ষ পোস্ট!!!!!
৫ কোটি!!!!!!!!!!!!!!!
২৪. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:৩৮
অন্যরকম বলেছেন: এই পোস্টকে সবাই রেটিং করেন। টপরেটেড হওয়া চাই!

ভারতীয়দের ভাব
আর পাকিদের দেমাগ
........ দেখলেই মেজাজ খারাপ
হইয়া যায়!

শালার ভাদা আর পাদায় দেশ ভরিয়া গেল!
২৫. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:৪৯
মাহিরাহি বলেছেন: আশাকরি এরপর থেকে শুধুমাত্র বাংলাদেশের খেলার উপর পোষ্ট থাকবে।
২৬. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:০০
দ্বিধা বলেছেন: ফাটাফাটি ।
২৭. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:০৯
তানজিব বলেছেন: এই ভাদা আর পাদাদের কানে আর গালে নিয়মিত লাগানো দরকার। ৫
২৮. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:১০
ফারহান দাউদ বলেছেন: রাগিব ভাই,হলে থাকিও,টিভি রুমে খেলাও দেখি,তবে ঐখানে ভারত-পাক নিয়ে এগুলি বললে মারামারি লেগে যাবার কথা। আপনাকে দেখে আপনার উইকিপিডিয়া নিয়ে লেখার কথা মনে পড়লো,বাংলাদেশ বিষয়ক নিবন্ধগুলিতে সবচেয়ে বেশি সংখ্যক Troll মনে হয় ভারতীয় আর পাকিস্তানি।
এখানে আরেকটা ব্যাপার বলি,এখানে কিন্তু কোন জাতির দিকে বিদ্বেষের কথা আসছে না,যেটা আসছে তা হলো জাতীয়তাবোধের কথা,যেটা পাক-ভারতকে বেশি সম্মান দিতে গিয়ে আমরা নিজেরাই নামিয়ে ফেলছি। প্রশ্নটা হলো,কার কতটা সম্মান প্রাপ্য সেটা। কোন জাতির দিকে বিদ্বেষ ছড়ানোটা ঠিক না,তবে সেই জাতি আমাদের কতটা শ্রদ্ধা করে আরেকটি জাতি হিসেবে,সেটা অবশ্যই বিবেচনায় আসা দরকার,আর সেদিক থেকে আমরা পাক-ভারতকে অনেক বেশিই সম্মান করি ওরা আমাদের যা করে তার তুলনায়,এরও বাড়াবাড়ি আর না-ই বা করলাম।
যারা পড়েছেন,সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা।
২৯. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:১৪
নোক্সেনডার বলেছেন: নিজের দেশ নিজের দল থাকতে অন্যদের কেন সাপোর্ট করব??

''বাংলাদেশ অন দ্যা মুভ''
৩০. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৫:০৮
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: "যেই ভারত-পাকিস্তান প্রতিনিয়ত আমাদের ইনসাল্ট করে, তাদেরই গুন গাই আমরা। রমিজ রাজা কিন্তু এবারও আমাদের "মিনোজ" বলেছে ১ম ম্যাচে জয়ের পরও। আর ভারতের সাথে খেলে থাকলে তো ওরা ম্যাচের আগেই শুরু করে দেয় প্রপাগান্ডা।"
*******************
মোসতফা মনির সৌরভ> ভাছা আর পাছারা কিন্তু এইটা বুঝেও বুঝবে না । কারণ তারা তাদের বিবেকরে বন্ধক রাখছে । তারা ওইগুলারে সমর্থন কইরা নিজেদের গর্বিত দেশপ্রেমিক মনে করে !
৩১. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৫:১৩
অমিত আহমেদ বলেছেন: পূর্ণ সমর্থন ও পূর্ণ রেটিং!
৩২. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:৩৭
ফারহান দাউদ বলেছেন: নোক্সেনডার,শিপন ভাই,অমিত আহমেদ,সমর্থনের জন্য ধন্যবাদ অনেক।
১৮ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:১৯

লেখক বলেছেন: ৃৃমম, অসংখ্য ধন্যবাদ।

৩৪. ১৬ ই জুলাই, ২০০৯ ভোর ৫:০৬
ফারহান দাউদ বলেছেন: দেখা যাইতাসে, লেখাটা এখনো প্রাসঙ্গিক, নিজের মনেই একটু ঠেলা দিলাম আরকি, কেউ বিজ্ঞাপন ভাইবেন না। :)
৩৫. ১৬ ই জুলাই, ২০০৯ ভোর ৫:০৯
বল বীর বলেছেন:

আগে কি সুন্দর দিন কাটাইতাম;)

৫ দিয়ে ছিলাম ২০০৭ এ। এখন প্লাস দিলাম:)
১৬ ই জুলাই, ২০০৯ ভোর ৫:৩০

লেখক বলেছেন: এখনো কাটাই, ব্লগে বিনোদনের অভাব হয়না।:)

৩৬. ১৬ ই জুলাই, ২০০৯ ভোর ৫:১৩
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

প্রাসঙ্গিকতো বটেই ।
এখনও এবং সবসময় ।
সবসময় এইজন্যে যে, দালালের কমতি কখনই হবেনা ।
১৬ ই জুলাই, ২০০৯ ভোর ৫:৩৩

লেখক বলেছেন: এইটা ঠিক, বাংলার মাটি সেই মীরজাফরের আমল থাইকাই অকাতরে দালাল প্রোডাকশন দিয়া আসছে। দুর্ভাগ্য।

৩৭. ১৬ ই জুলাই, ২০০৯ ভোর ৫:২২
হাসান মাহবুব বলেছেন: সবাই দেহি প্লাস দিসে।একটাও মাইনাস নাই। তয়লে আর এই পোস্টের অর্থ কি ফারহান! দেশে কোনো পাদা,ভাদা নাই :)

মুখোশের দাম ইদানীং সস্তা হয়া গ্যাসে।
১৬ ই জুলাই, ২০০৯ ভোর ৫:২৯

লেখক বলেছেন: হাসান মাহবুব, মাইনাসওয়ালারা আলু খায়া ঘুম দিসে, ভোর রাইতে গুঁতাগুতি না কইরা দিনে ঠেলা দিলে ২-১ টা মাইনাস বাগানি যাইতো।

 

মোট সময় লেগেছে ০.৯৯০০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
খুব সাধারণ মানুষ ..এখনো বেকার,পড়ছি পুরকৌশল এ। মাথা একটু গরম,একটু বোকাও,তবে মানুষটা মনে হয় আমি খারাপ না।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ