আমার প্রিয় পোস্ট
- বিবিসির অসাধারণ একটি ডকুমেন্টারিঃ সেরা সাই-ফাইও হার মানবে - বিডি আইডল
- উইকিপিডিয়াতে লেখা সাজাবার সহজ উপায়-(পর্ব-১) - সাদাচোখ
- প্রিয় খাবারের তালিকা, উগ্র রসনা বিলাস - সাঈফ শেরিফ
- ব্যক্তিগত কথা: শুদ্ধতা - জ্বিনের বাদশা
- প্রমিত বাংলা বানান রীতিঃ সচরাচর সমস্যা করে এমন শব্দের একটি সম্ভার! - ম্যাভেরিক
- আন্তর্জাতিক শেয়ার বাজারের পতন ও ফাইনান্সিয়ালাইজেশানের সংকট - দিনমজুর
- ০: একটি স্বর্গীয় পরিভ্রমণের গল্প (সম্পূর্ণ) - ম্যাভেরিক
- ইজরায়েলের জবানবন্দী:: তেলআবিবে বিপন্ন মানবতা আর আত্মরক্ষার অধিকার !! - মেহরাব শাহরিয়ার
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
- ট্রেকিং, ব্যাগ পেকিং আর হাইকিং, এডভেঞ্চারের সাথে মিশে যান প্রকৃতির সাথে - সৌম্য
- ভালো লাগা প্রিয় কবিতারা-৫০ (যা চেয়েছি, যা পাবো না --সুনীল গঙ্গোপাধ্যায় ) - আবদুর রাজ্জাক শিপন
- ব্লগারস ব্লাড ব্যাংকঃ ১২৯ ব্লগারের তথ্য (আপডেট পোস্ট) - ফিউজিটিভ
- যুক্তরাষ্ট্রে ফান্ডিং নিয়ে পড়তে আসুন -২ (GRE)। - কুম্ভকর্ণ
- হার-জিত - আশরাফ মাহমুদ
- একদিন এক বাদলা দিনে। - কোলাহল
- বৃষ্টিমুখর দিনরাত্রি - আহমাদ মোস্তফা কামাল
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- টানেলের শেষেও শুধু অন্ধকারের গান - সন্ধ্যাবাতি
- কখনও স্মৃতি পাহারা দেবার সময় আসে - মাহবুব মোর্শেদ
- সন্ধ্যা ৪ - মাহবুব মোর্শেদ
- সাংবাদিকতার গায়ে 'হলুদ' - ফয়সল
- আজ শ্রাবনের আমন্ত্রনে... - আস্তমেয়ে
- গুগল কথন - ৪ : ব্রিন আর পেইজের কথা - রাগিব
- হারিকেন - দ্য ডিভাইন উইন্ড (৩) - তানভীর
- ঢাকা, মৃতের শহর । । ঢাকা, সিটি অব দ্যা ডেড । । টাইম ম্যাগাজিন। সোমবার, মে ৩, ১৯৭১ - এহহামিদা
- ৭১ এর সকল বীর সেনানীর পক্ষ থেকে: ২০০৭ এর প্রজন্মের Xদফা দাবী - জ্বিনের বাদশা
- : আমাদের ক, খ, গ, ঘ, এবং ঙ : - নজমুল আলবাব
- জরুরি অবস্থার অগল্প - হিমু
জোড়া দেয়া কবিতা,তোমার জন্য
২০ শে অক্টোবর, ২০০৭ ভোর ৫:৩১
"কবিতা লিখে চেষ্টা করেন,পটে যেতেও পারে।'-- সিহাবের পরামর্শ।
আমার হতাশাবাদী উত্তর--
'আমি কাঠখোট্টা মানুষ,কবিতা আসেনা,রসকষ নাই,রোমান্টিসিজমও নাই।'
-'আরে মিয়া খালি রোমান্টিসিজম থাকলেই কবিতা হয় নাকি,তাইলে রফিক আজাদ কেমনে লিখতো--"ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাবো"?
-'তা ঐটা লিখলো,আবার এটাও তো ঐ ষণ্ডারই লেখা--
"ভালোবাসা মানে জীবনের ঝুঁকি নেয়া
বিরহ-বালুতে খালি পায়ে হাঁটাহাঁটি।"
অথবা--
"স্পর্শের ভাষায়
লেখা হতে পারে শুধু
সম্পূর্ণ নিখুঁত এক প্রণয় সংহিতা।"
'ভিতরে কবি থাকতে হয় মিয়াভাই,আমার ভিতরে তো নাই।'
-'আরে সবার ভিতরে আছে,আমি শোনাই তো,নিজের লেখা কবিতা,কোন একজনকে।'
-'নিয়ম জানিনা।'
-'নাম করতে নিয়ম লাগে,নিজের জন্য লাগেনা,শোনাবেন তো নিজের জনকে।'
-'তা তুমি পারো,আমি পারিনা। আমি লিখলে কেমন হবে শোন--
''দুঃস্বপ্নের মাঝে দেখি কংকালের হাড়,গোরস্তানের শূন্য করোটিতে তোমার হাসিমুখ।"
-'এইটা কি?'
-'ক্যান কবিতা বানাইতে বললা,বানাইলাম মাত্র এইটা।'
-'এটা শুনলে তো ভয় পাবে রে ভাই,কবিতা মনে না হয়ে ডেথমেটাল গান মনে হচ্ছে।'
-'সেটা হলেও খারাপ না,ছ্যাঁকা খেলে মধুমালতী বের হয়না,ডেথমেটালই আসে,ভাবছি এইটাকে একটা গান বানাই,শিরোনাম দিব 'হাইড্রার হাসি',হেহেহে।'
-'আমি গায়ক হবো তাইলে।'
-'কর্কশ গলা লাগবে,বাজাতে জানা লাগবে,আমি জানি না।'
-'আমিও জানিনা।'
-'তাইলে এই প্রোজেক্ট বাদ।'
-'হুম,এভাবে না,এভাবে ঠিক হয়না।'
-'নদীর বুকে বৃষ্টি পড়ে,পাহাড় তাকে সয়না,ঠিক?'
-হ্যাঁ,এভাবে না,এভাবে ঠিক হয়না।
'তারচেয়ে, আপনাকে আমি লিখে দেই,আপনি শোনাবেন,কি বলেন?'
-'কাজ হবে নাকি? নাহলে কিন্তু খবর আছে তোমার।'
-'আরে,আমি মাঝে মাঝে নিজেরটায় নিজেই মুগ্ধ,কবি না হলে কাজ হতেও পারে।'
-'শুনি দেখি।'
-'জ্বি শোনেন--
"তখন চলছিল আমার সপ্তম সেমিস্টার,তোমার নাইটড্রেসে দেখেছিলাম আমার সর্বনাশ।"
-'খাইসে! ঐ মিয়া তুমি জীবনানন্দের অন্ধ,আর আমাকে দাও গুরুজীর কবিতার প্যারোডি? ফাজলামি? মারা পড়বো তো!'
-'ক্যান চলবে না?'
-'যে একটু আগে পড়লো--"শিয়রের কাছে নীল মৃত্যু উজাগড়",তার কাছ থেকে চলবে না।"
-'হুম,সিরিয়াস হয়ে গেলেন। দাঁড়ান ভাবি আরেকটা,এইটা যখন চললো না।
-'ভাবো।'
-'পেলাম একটা,মাথায়,শুনে দেখেন।'
-'শোনাও।'
-'শোনেন---
"তোমার ঐ নিথর ঠোঁটে
হাজার ভোল্টের একটা ক্লোরোমিন্ট চুমু এঁকে দেব;
বিস্ময়ে তুমি ভেসে গিয়ে ভাবছো
জনারণ্যে একি করছে ছেলেটা?
আমি বিকেলের অস্থিরতায় রাত্রির নিস্তব্ধতা এনে
সবাইকে অদৃশ্য করে দেব;
আর বলবো,চোখ বন্ধ কর,
তোমার-আমার মাঝে বিশ্বসংসার অনন্তে মিলিয়ে যাবে।'
-'বাকিটুকু আমিই বলি,কি বলো?--
"ধার চেয়ে এনেছি পথিকের থেকে এই পংক্তিমালা
শুধু তোমার জন্য,
ফিরিয়ে দিলে,
সমুদ্রে ছুঁড়ে ফেলে দেব
নিজের অস্তিত্বের সাথে কবিতার শব্দগুলোও।"
চলবে?'
-'জগিং করবে।'
-'তবে চলুক।'
[বন্ধু সিহাবের সাথে কথোপকথন,মজা লেগেছিল,তাই ধরে রাখলাম।]
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা, কবিতা ;
প্রকাশ করা হয়েছে: কবিতা লেখার অপচেষ্টা বিভাগে । সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৪১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
রাশেদ বলেছেন:
মজা পাইলাম।
বিবণ বলেছেন:
দাউদ ভাল হয়েছে, ধন্যবাদ।
সুমন কুমার মুন্সী বলেছেন:
ভাইজান,আজকাল কাব্য দিয়ে ললনার মন পাওয়া যায় না ।" মাঠে চরিতেছে খাসি.....ওগো বাতাসি...আমি তোমায় ভালোবাসি......"...........এইসব কাব্যে আজকাল বাতাসিদের মন গলে না।তবে অশ্লীলতাকে শব্দের মোড়কে আবৃত করে উপস্থাপনের নাম যদি হয় আধুনিক কবিতা,তাহলে ওটা ট্রাই করুন।তসলিমা নাসরিনের কাছাকাছি কিছু একটা হয়ে যেতে পারেন।
সুমন কুমার মুন্সী বলেছেন:
৫
সুমন কুমার মুন্সী বলেছেন:
ভালো হইছে ফারহান।
নেই মানুষ বলেছেন:
অনেক আগেই পড়েছি, কিন্তু কি এক সমস্যার কারনে কয়েকদিন থেকে কমেন্ট করতে পারছিলাম না তাই কিছু লিখতে পারিনি। াপনার পোস্ট টা কুব ভাল লেগেছে। প্রিয় পোস্ট করে নিলাম। ৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫
তানভীর বলেছেন:
বিক্ষিপ্ত পংক্তিমালা...ভালো লিখেছেন ৫
শিলা বলেছেন:
ভালো লাগলো। ৫ এবং প্রিয় পোস্টে।
তানজিলা হক বলেছেন:
অসাধারন কবিতা লিখছেন।আমি সারা বছর ধইরাও এমন কবিতা লিখতে পারবোনা.............................৫।
রাগ ইমন বলেছেন:
আরে , এত অতি চমতকার ! দারুন লাগলো । সত্যি ! " দ্বীনের বিচারে পাপ করতে দ্বিধা নেই
যদি নীল ফুলে তুমিও বসো রাত পোহালে
আর আমি রাজপথে ধুলো হই
ফোটা ফোটা রোদ পেলে
তোমার আঁচলে ! "
মানবী বলেছেন:
মজার কথোপকথন! শেয়ার করার জন্য ধন্যবাদ ফারহান দাউদ।
উদাসী স্বপ্ন,হুম ডেথমেটাল,পড়ার জন্য অনেক ধন্যবাদ।
ইরতেজা বলেছেন:
ফারহান দাউদ সাহেব, বিনম্রতা
পড়ে মজা লাগল।
দেবদারু বলেছেন:
দারুন লিখেছেন @ফারহান দাউদ ভাই........... ৫-ও যে কম পড়ে যাচ্ছে!
আনিকা বলেছেন:
জট্টিল তো... অনেকের প্রিয় পোস্টের তালিকায় দেখে প্রথমে পড়ি নাই.... ( এই ব্যাপারে অভিজ্ঞতা সুবিধার না... প্রিয় পোস্ট পড়তে গিয়ে অনেক সময় লেখকের অন্য লেখা থেকেও রুচি উঠে গেছে)... কিন্তু এইটা আসলেই জটিল।
শফিউল আলম ইমন বলেছেন:
সুন্দর লেখাগুলো সবসময় মিস করে ফেলি....অনেক মজার এবং চমৎকার।++++++++
আপনার সব লেখা সময় করে পড়ব।
লেখক বলেছেন: এইভাবে খুঁজে যে পড়েন এটার চেয়ে বড় পাওয়া আর কি আছে?![]()
শফিউল আলম ইমন বলেছেন:
লেখাটি আবার পড়লাম এবং হাসলাম।চমৎকার লেখা।
আমি মাঝে মাঝে দু এক লাইন লিখে বন্ধুদের বাহ্বা শুনে নিজেকে কবি ভাবতে শুরু করেছিলাম কিন্তু তোমাদের লেখাগুলো পড়ে আমার কবিতাগুলো মনে হয় অশ্লীল বাংলা সিনেমা। হা হা হা।
লেখক বলেছেন: বাংলাদেশে নাকি কাউয়া আর কবির কোন অভাব নাই,আমিও সেইরকমই এক কাউয়া![]()
লেখক বলেছেন: আমার না ঐ লাইন,সিহাবের![]()
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















৫





