আমার প্রিয় পোস্ট

বাঙ্গালির আন্দোলনের স্লোগানমালা: '৫২ থেকে '৭১ (দ্বিতীয় পর্ব--'৬৯-'৭১)

০৫ ই ডিসেম্বর, ২০০৭ ভোর ৬:৪৭

শেয়ারঃ
0 1 0

একটা সময়ে নাটক করার জন্য মুক্তিযুদ্ধের উপর কিছু কাজ,অনেকটা ওয়ার্কশপের মত,করতে হয়েছিল,আমাদের টিমসহ বেশ কয়েকটা টিমকে। অনেক না-জানা তথ্য জেনেছিলাম,আদান-প্রদান করেছিলাম। অবহেলায় হারিয়ে গেছে বেশ কিছু,কিন্তু অযত্নেও রয়ে গেছে কিছু। হারিয়ে যাবার আগেই এখানে তুলে রাখলাম তার একটা অংশ,যে কণ্ঠ নিয়ে একসময় বীর বাঙ্গালি গর্জে উঠেছিল,সেই বজ্রকন্ঠের কিছু
স্লোগান তুলে দিলাম এখানে। আজ দিলাম ১৯৬৯ থেকে ১৯৭১ সালের স্লোগানগুলো। লক্ষ্য করলে দেখা যাবে,আন্দোলনের সাথে কিভাবে স্লোগানেরও বিবর্তন ঘটছে।
একসময়ের শুধু অধিকার আদায়ের নিরীহ স্লোগানগুলো কিভাবে তীব্র,জঙ্গী,জ্বালাময়ী হয়ে উঠছে পশ্চিম পাকিস্তানিদের অত্যাচারে তিতিবিরক্ত,ক্ষুদ্ধ বাঙ্গালির কণ্ঠে। কিভাবে স্বায়ত্বশাসনের দাবী বদলে গেছে স্বাধীনতার দাবীতে,কিভাবে জন্ম হয়েছে বাংলাদেশ শব্দটির। আমাদের সবচেয়ে গৌরবময় আগুনঝরা দিনের জীবন্ত দলিল এই গায়ে কাঁটা দেয়া স্লোগানগুলো। একবার পড়ে দেখুনই না,আপনাদের গায়েও কাঁটা দিয়ে ওঠে কিনা। কৃতজ্ঞতা বন্ধু সুমন মুন্সি ও তার দলের বাকিদের,আর কৃতজ্ঞতা শ্রদ্ধেয় দেবাশিষ ঘোষ,আমাদের দেবাশিষ দা' কে,যার তাড়া খেয়ে আমাদের কাজটা করতে হয়েছিল। তথ্যে কোন ভুল থাকলে বা আরো কোন স্লোগান কারো কাছে থাকলে,এখানে মন্তব্য আকারে তুলে দিলে কৃতজ্ঞ
থাকবো।

১৯৬৯:

"১১ দফার বাস্তবায়ন চাই।"

"মিছিলে যেদিন
আমার ভায়ের বুকে
বিঁধেছিল গুলি"
-বাংলাদেশ সিএ ছাত্র সংগ্রাম পরিষদ"

[ছাত্র সমাজের ১১ দফার সফল বাস্তবায়নের দাবীতে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের বিক্ষোভ মিছিলে,১৯ জানুয়ারি; সূত্র: স্বাধীনতা সংগ্রামে

বাঙ্গালি,আফতাব আহমেদ,পৃ: ৩২]

"ছাত্রসহ সকল রাজবন্দীদের মুক্তি চাই।"
-পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন"

"সকল রাজনৈতিক মামলা দণ্ডাদেশ বাতিল কর।"
-পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন"

"শহীদ স্মৃতি অমর হউক।"
-পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন"

"১১ দফার বাস্তবায়ন চাই।"
-পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন"

[৬ দফা ও ১১ দফা বাস্তবায়নের দাবীতে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদের সমাবেশে;সূত্র:স্বাধীনতা সংগ্রামে বাঙ্গালি-আফতাব আহমেদ,পৃ: ৩৪]

"শহীদের ডাক
বাঙ্গালী জাগো।"
[২১ ফেব্রুয়ারি,১৯৬৯; সূত্র:স্বাধীনতা সংগ্রামে বাঙ্গালি-আফতাব আহমেদ,পৃ: ৪১]

"জানি রক্তের পেছনে ডাকবে সুখের বাণ"
['৬৯ এর গণঅভূথ্থানের শহীদ আসাদের মরদেহ নিয়ে মিছিলে]

"কার ছেলে কার ভাই?
তোমার আমার সকলের।"
[১৯৬৯ এ সদ্য কারামুক্ত কমিউনিস্ট নেতা কমরেড মণি সিংহের সংবর্ধনা অনুষ্ঠানে]

"আমরা ছালামের ভাই
আমরা বরকতের ভাই"
[২০ ফেব্রুয়ারি,১৯৬৯,'দৈনিক পাকিস্তান' পত্রিকা হতে নেয়া]

"শহীদ মতিউরের রক্ত
বৃথা যেতে দেব না।"

"১১ দফা সংগ্রাম চলবে।"

"ছাত্র জনতার মুক্তির সংগ্রাম চলবেই।"

"শহীদ মতিউরের স্মৃতি অমর হউক।"

"১১ দফা মানতেই হবে।"

[১৯৬৯ সালের গণআন্দোলনে শহীদ কিশোর মতিউরের পিতা আজাহার আলী মল্লিকের নেতৃত্বে সমাবেশে]

"শহীদের রক্ত
বৃথা যেতে দেব না"
[সার্জেন্ট জহিরুল হকের মৃত্যুর পর প্রতিবাদ মিছিলে;সূত্র: হাজার বছরের বাংলাদেশ,পৃ: ৯২]

"রক্ত দিলেন গুরু
সংগ্রাম হইল শুরু"
[রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যার প্রতিবাদ মিছিলে,১৮ ফেব্রুয়ারি,১৯৬৯; সূত্র: মা-আনিসুল হক]

"আইয়ুব শাহির গদিতে
আগুন জ্বালো একসাথে।"

"আইয়ুব মোনেম দুই ভাই
এক দড়িতে ফাঁসি চাই।"

"জেলের তালা ভাঙবো
শেখ মুজিবকে আনবো।"

[সূত্র: মা-আনিসুল হক]
১৯৭০:

"৬ দফা ভিত্তিক স্বায়ত্বশাসন চাই।"

"জাগো জাগো
বাঙ্গালী জাগো।"

"তোমার দেশ আমার দেশ
বাংলাদেশ বাংলাদেশ"

"বাইশ বছরে ওদের শোষণে মরেছি
এসো কৃষক,শ্রমিক,ছাত্র,জনতা
দাঁড়াই এক সাথে।"

[পূর্ব পাকিস্তানের প্রতিটি জেলা শহরে স্বায়ত্বশাসনের দাবীতে জনসভা করে চলার পথে খুলনাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনসভাতে,৮ জানুয়ারি

১৯৭০;সূত্র: স্বাধীনতা সংগ্রামে বাঙ্গালি,আফতাব আহমেদ,পৃ: ৪৩]

"বাঁচার দাবী ও নির্বাচনের দাবী
বানচালের চক্রান্ত/
রুখিয়া দাঁড়ান।"
-ন্যাপ

"চক্রান্ত প্রতিহত কর
শান্তি কায়েম কর।"
-ন্যাপ
[সূত্র: ষাটের দশকে আন্দোলনে বাঙ্গালি নারীদের ভূমিকা]

"গণরায় বানচাল করা চলবে না।"

"গণহত্যা বন্ধ কর।"

"গণঅধিকার কায়েম কর বাংলাদেশ স্বাধীন কর।"

[১৯৭০ সালে 'মহিলা পরিষদ' এর মিছিলে]

"কাঁদো দেশবাসী কাঁদো।"
[১২ নভেম্বর,১৯৭০,ঘূর্ণিঝড়ের পর;সূত্র: হাজার বছরের বাংলাদেশ]

"শ্রমিক কৃষক
ছাত্র জনতা
এক হও।"
[১৭ ডিসেম্বর,১৯৭০;সূত্র: হাজার বছরের বাংলাদেশ]

১৯৭১:

"জয় বাংলা"
[যশোর সংগ্রাম পরিষদের মিছিলে]

"অধীনতা আর নয়
চাই স্বাধীনতা।"

"জয় বাংলা"

[ফেব্রুয়ারি,১৯৭১,ঢাকার ইন্জ্ঞিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়াতনে জাতীয় ও প্রাদেশিক পরিষদের নবনির্বাচিত এম এন এবং এম পি দের সমাবেশে'

" স্বা ধী ন তা "

[মার্চ ১৯৭১,অসহযোগ আন্দোলনে 'স্বাধীনতা' বর্ণমালা নিয়ে শিল্পীসমাজের মিছিল]

"তোমার আমার ঠিকানা
পদ্মা মেঘনা যমুনা।"

"পিণ্ডি না ঢাকা?
ঢাকা ঢাকা।"

"ভুট্টোর পেটে লাথি মার
বাংলাদেশ স্বাধীন কর।"

"এক দফা এক দাবী
বাংলার স্বাধীনতা।"

"বীর বাঙালী অস্ত্র ধরো,
বাংলাদেশ স্বাধীন কর।"

"ইয়াহিয়ার দুই গালে
জুতা মারো তালে তালে।"

[সূত্র: মা-আনিসুল হক]

"অনেক রক্ত দিয়েছি
এবার শোধ নেব।"
[মিরপুর স্টেডিয়ামে সমাবেশে;সূত্র: হাজার বছরের বাংলাদেশ]

"বাংলার সার্বিক মুক্তির জন্য জনগণ রক্ত দিতে প্রস্তুত--মাওলানা ভাসানী।"

"ঘরে ঘরে দূর্গ গড়ো,
বাংলাকে মুক্ত করো।"

"ভুট্টো দ্য কিলার অভ ডেমোক্রেসি।"

"ভুট্টো দ্য পলিটিক্যাল বাস্টার্ড।"

"নো পাকিস্তান,উই ওয়ান্ট বাংলাদেশ।"

[জুলফিকার আলী ভুট্টো ১৯৭১ এর মার্চে সমঝোতা করতে ঢাকা এলে হোটেল ইন্টারকন্টিনেন্টাল(বর্তমানে শেরাটন)এর সামনে বিক্ষোভরত জনতার সমাবেশে]

"মা-বোনেরা অস্ত্র ধর
বাংলাদেশ স্বাধীন কর।"

"আমাদের সংগ্রাম
স্বাধীনতার সংগ্রাম।"

"স্বাধীন বাংলা কায়েম কর
সংগ্রামী জনতা এক হও।"

[৭ মার্চ,১৯৭১,রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সমাবেশে;সূত্র: হাজার বছরের বাংলাদেশ-ড: মোহাম্মদ হান্নান]

"স্টপ অ্যাট্রোসিটি ইন বাংলাদেশ।"

"স্টপ কিলিং ইন বাংলাদেশ।"

['বাংলাদেশ লীগ অভ আমেরিকা' এর নেতৃত্বে ২৭ মার্চ,১৯৭১ এ আমেরিকার ওয়াশিংটন সিটিতে পাকিস্তান দূতাবাসের সামনে প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভ

সমাবেশে]

"মুক্তিযোদ্ধাদের সাহায্য করুন,
এরা আমাদেরই সন্তান।"

"বাংলাদেশের কৃষক,শ্রমিক,ছাত্র,যুবক
সকলেই আজ মুক্তিযোদ্ধা।"

"এই জানোয়ারদের হত্যা করতে হবে।"[ইয়াহিয়ার কার্টুন,শিল্পী:কামরুল হাসান]

"বাংলার হিন্দু,বাংলার খৃস্টান,
বাংলার বৌদ্ধ,বাংলার মুসলমান,
আমরা সবাই বাঙ্গালী।"

[বাংলাদেশ সরকারের তথ্য ও প্রচার দফতর থেকে মুদ্রিত]

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মুক্তিযুদ্ধ ;
প্রকাশ করা হয়েছে: মুক্তিযুদ্ধ ও আন্দোলন  বিভাগে । সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৭:১০
ফকির ইলিয়াস বলেছেন: গবেষণামূলক লেখা। প্রজন্ম সন্তানেরা যতো
পড়বে ততোই নিজে আলোকিত হবে।
২. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৭:১৩
ফারহান দাউদ বলেছেন: চেষ্টা করছি@ফকির ইলিয়াস। পড়বার জন্য কৃতজ্ঞতা অনেক।
৪. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:৪৯
রাহা বলেছেন: ধন্যবাদ ফারহান,
৬. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:৫২
অমি রহমান পিয়াল বলেছেন: আপনি আমার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শ্লোগান থেকে কিছু এড করতে পারেন
৮. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:১৬
সিহাব চৌধুরী বলেছেন: ৫ । ধন্যবাদ দ্বিতীয় পর্বের জন্য ।
একটা কথা , যা আপনার সেটা আপনারই ।
৯. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৪৪
ফারহান দাউদ বলেছেন: নরাধম ও রাহা,ধন্যবাদ।
পিয়াল ভাই,ব্যাকআপ নিয়েই আপনারগুলো যোগ করে দেব,এখানে আবার এডিট করলেই লেখা হাওয়া হয়ে যায়,অনেক কৃতজ্ঞতা আপনাকে আগাম।
মেহরাব,সিহাব,দেখার জন্য কৃতজ্ঞ হলাম।
১০. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ ভোর ৪:৩৮
মাহিন্দ্র রায় বলেছেন: গবেষণার জন্য তোমারে ধন্যবাদ
১১. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ ভোর ৫:১৮
ফারহান দাউদ বলেছেন: মাহিন্দ্র রায়,ধৈর্য্য ধইরা পড়ার জন্য আরো অনেক বড় ধন্যবাদ।
১৩. ০৭ ই ডিসেম্বর, ২০০৭ রাত ২:২২
বিহংগ বলেছেন: অনেক সৃজনশীল লিখা।
বেশ চিন্তাশীল। ভালো পোস্ট। + প্রিয়তে।
১৪. ০৭ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৩:৩৮
ফারহান দাউদ বলেছেন: আহমেদ শারফুদ্দীন,বড় ধন্যবাদ।
বিহংগ,আমি কৃতজ্ঞ এবং ধন্য।
১৫. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৩:৪৬
মিরাজ বলেছেন: এই পোষ্টটি আমার দৃষ্টি এড়িয়ে গেল কিভাবে!!

প্রিয় পোষ্টে যোগ করলাম।

১৬. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ ভোর ৫:৪১
ফারহান দাউদ বলেছেন: মিরাজ ভাই,আপনাদের দেখেই মুক্তিযুদ্ধের ফ্যাক্ট নিয়ে কাজ করার অনুপ্রেরণা পেয়েছি,আপনার লিংকে এই পোস্ট যাওয়া একটা বড় পাওয়া,অনেক কৃতজ্ঞতা।
১৭. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:১৪
দেবদারু বলেছেন: @অসাধারণ একটি পোস্ট, এই প্রজন্মের প্রত্যেকের কাছে বিষয়টা তুলে ধরার জন্য ফারহান দাউদ ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা..........৫ অবশ্যই, চাই নির্বাচিত পোস্ট হোক- যেন সকলের দৃষ্টি গোচর হয়।
১৮. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ ভোর ৬:১৪
ফারহান দাউদ বলেছেন: দেবদারু ভাই,প্রিয় ব্লগারদের দৃষ্টিতে পড়েছে,এটাই কি আমার কম পাওয়া? অনেক ধন্যবাদ আপনাকে।
১৯. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:৩৮
রাকিব হাসনাত সুমন বলেছেন: চমৎকার। প্রিয়তে রাখলাম।
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:৫০

লেখক বলেছেন: অনেক কৃতজ্ঞতা সুমন ভাই। আপনাকে অনেক দিন পরপর ব্লগে দেখা যায়,লেখেন না কেন?

২০. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:০৩
জ্বিনের বাদশা বলেছেন: ভাল কালেকশন তো!! ... +++++
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:২৮

লেখক বলেছেন: ধন্যবাদ বস্।:)

 

মোট সময় লেগেছে ০.৯৪৫৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
খুব সাধারণ মানুষ ..এখনো বেকার,পড়ছি পুরকৌশল এ। মাথা একটু গরম,একটু বোকাও,তবে মানুষটা মনে হয় আমি খারাপ না।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ