আমার প্রিয় পোস্ট

মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রের তালিকা

০৯ ই মার্চ, ২০০৮ রাত ১:৫৭

শেয়ারঃ
0 9 0

গত পোস্টে তালিকা করেছিলাম মুক্তিযুদ্ধের উপর প্রামান্য বইগুলোর। দেখা যায় যে সেখানে মুক্তিযুদ্ধভিত্তিক অনেক গল্প-উপন্যাস-কবিতা সংকলনের নামও যোগ করেন ব্লগাররা। এরপর ব্লগার সূফী পরামর্শ দেন মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রগুলোরও একটি তালিকা করতে। শুরু করলাম কাজ,কিন্তু দেখা গেল,এ নিয়ে আমার নিজের জ্ঞান বেশিদূর না। সব কাজের ভরসা আমার বন্ধুদের শরণাপন্ন হলাম। সহপাঠী শিশির বিশ্বাস সাহায্যের হাত বাড়িয়ে দিল,নিজের স্মৃতি থেকে এবং জমানো শখের খবরের কাগজের কাটিং ঘেঁটে বের করে দিল অনেকগুলো চলচ্চিত্রের নাম। তালিকাটা করে ১টা বিচিত্র ব্যাপার লক্ষ্য করলাম,সেই ১৯৭১ এর
অব্যবহিত পরের সময়টায় কিছু চলচ্চিত্র নির্মিত হয়েছিল মুক্তিযুদ্ধকে ভিত্তি করে,এরপর বিশাল শুন্যতা,ফাঁকা,কিছুই নেই। প্রায় ১৫ বছরের ১টা বিরতির পর টুকটাক করে ২-১ টা ছবি নির্মাণ করা শুরু হল,তাও যে সেটা সংখ্যায় খুব বেশি,তা নয়। হয়তো অনেক ছবি আমাদের চোখ এবং স্মৃতিকে এড়িয়ে গেছে,তাও বলবো,সংখ্যাটা খুবই কম,মুক্তিযুদ্ধের মত ১টা বাস্তব এপিক নিয়ে আরো অনেক গুণ বেশি চলচ্চিত্র বানানো যেত। যাই হোক,তুলে দিলাম ছবিগুলোর নাম,পরিচালকের নাম,মুক্তির বছর। আবারো বন্ধু শিশির এবং ব্লগাররা,যারা এই পোস্টটা পড়বেন এবং সম্ভব হলে কিছু নাম যোগ করবেন,তাঁদের সবাইকে আগাম কৃতজ্ঞতা জানিয়ে রাখলাম।

চলচ্চিত্র:

১। অরুণোদয়ের অগ্নিসাক্ষী : সুভাষ দত্ত; (১৯৭৪)
২। ওরা ১১ জন : চাষী নজরুল ইসলাম; (১৯৭২)
৩। আবার তোরা মানুষ হ : খান আতাউর রহমান (ফারুক,ববিতা)
৪। রক্তাক্ত বাংলা (কবরী,বিশ্বজিৎ)
৫। বাঘা বাঙ্গালি : আনন্দ
৬। একাত্তরের যীশু : নাসিরুদ্দিন ইউসুফ; (১৯৯৫);(শাহরিয়ার কবিরের উপন্যাস থেকে)
৭। ধীরে বহে মেঘনা : আলমগীর কবীর; (১৯৭৩)
৮। আগুনের পরশমনি : হুমায়ুন আহমেদ; (১৯৯৫)
৯। শ্যামল ছায়া : হুমায়ুন আহমেদ; (২০০৬)
১০। মুক্তির গান : তারেক মাসুদ
১১। মুক্তির কথা : তারেক মাসুদ
১২। জয়যাত্রা : তৌকির আহমেদ
১৩। মাটির ময়না : তারেক মাসুদ; (২০০২)
১৪। সেই রাতের কথা বলতে এসেছি : কাওসার আহমেদ চৌধুরী; (২০০৪)
১৫। Stop Genocide : জহির রায়হান; (১৯৭১)
১৬। Let There Be Light : জহির রায়হান; (১৯৭১)
১৭। জীবন থেকে নেয়া : জহির রায়হান
১৮। সংগ্রাম : চাষী নজরুল ইসলাম; (খালেদ মোশাররফের ডায়েরি অবলম্বনে)
১৯। আলোর মিছিল
২০। কলমীলতা (সোহেল রানা,কাজরী)
২১। হাঙ্গর নদী গ্রেনেড : চাষী নজরুল ইসলাম; (১৯৯৭);(সেলিনা হোসেন এর উপন্যাস থেকে)
২২। শিলালিপি(শর্ট ফিল্ম) : শামীম আখতার; (শহীদ সাংবাদিক সেলিনা পারভীনের জীবনী অবলম্বনে)
২৩। হৃদয়ে আমার দেশ (বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জীবনীভিত্তিক)
২৪। Nine Months to Freedom: The Story of Bangladesh;
ডকুমেন্টারি : এস সুখদেব
২৫। war crimes file : বিবিসি ডকুমেন্টারি (৩ কুখ্যাত ব্রিটেন প্রবাসী রাজাকারের উপর) : গীতা সায়গল ও ডেভিড বার্গম্যান
২৬। Liberation Fighters : ডকুমেন্টারি; আলমগীর কবির; (১৯৭১)
২৭। Innocent Millions : ডকুমেন্টারি; বাবুল চৌধুরী; (১৯৭১)
২৮। আগামী : মোরশেদুল ইসলাম; (১৯৮৪)
২৯। শরৎ ১৯৭১ : শর্ট ফিল্ম; মোরশেদুল ইসলাম (২০০০); (শিশু একাডেমী)
৩০। নদীর নাম মধুমতি : তানভীর মোকাম্মেল; (১৯৯০)
৩১। নিঃসঙ্গ সারথী : তানভীর মোকাম্মেল (২০০৭); (মরহুম তাজউদ্দীন আহমদের জীবনীভিত্তিক)
৩২। সূচনা : মোরশেদুল ইসলাম
৩৩। খেলাঘর : মোরশেদুল ইসলাম
৩৪। A State is Born : ডকুমেন্টারি; (১৯৭১)
৩৫। স্বাধীনতা : ইয়াসমিন কবির
৩৬। জয়বাংলা : (জাপান সরকারের সহায়তায় নির্মিত)
৩৭। হুলিয়া : তানভীর মোকাম্মেল; (নির্মলেন্দু গুণের 'হুলিয়া' কবিতা অবলম্বনে শর্টফিল্ম)
৩৮। ইতিহাসকন্যা : শামীম আখতার; (একজন যুদ্ধশিশুর জীবন নিয়ে)
৩৯। মেঘের অনেক রঙ : হারুনুর রশীদ; (মাথিন); (১৯৭৯)
৪০। আমরা তোমাদের ভুলবো না : হারুনূর রশীদ; (শিশু একাডেমী)
৪১। দুর্জয় : জাঁনেসার ওসমান; (শিশু একাডেমী)
৪২। বাংলা মায়ের দামাল ছেলে : রফিকুল বারী চৌধুরী; (শিশু একাডেমী)
৪৩। শোভনের একাত্তর : দেবাশীষ সরকার; (শিশু একাডেমী)
৪৪। একাত্তরের রঙপেন্সিল : মান্নান হীরা; (শিশু একাডেমী)
৪৫। একাত্তরের মিছিল : কবরী সারোয়ার; (শিশু একাডেমী)
৪৬। জয় বাংলাদেশ : আই এস জোহর
৪৭। জয় বাংলা : উমা প্রসাদ
৪৮। দুরন্ত পদ্মা : দুর্গাপ্রসাদ
৪৯। ডেটলাইন বাংলাদেশ : গীতা মেহতা
৫০। বাংলাদেশ স্টোরি : নগিসা ওশিমা
৫১। রহমান: দি ফাদার অফ দি নেশন : নগিসা ওশিমা
৫২। মেজর খালেদস ওয়ার : গ্রানাডা টেলিভিশন

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মুক্তিযুদ্ধ ;
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরিমুক্তিযুদ্ধ ও আন্দোলন  বিভাগে । সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:১৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০৯ ই মার্চ, ২০০৮ রাত ২:০২

লেখক বলেছেন: ধন্যবাদ শাহবাজ।

২. ০৯ ই মার্চ, ২০০৮ রাত ২:০৫
জেনারেল বলেছেন: তিতাস একটি নদীর নাম,
শংখনীল কারাগার; ও যোগ করা যেতে পারে তালিকায়।
০৯ ই মার্চ, ২০০৮ রাত ২:১২

লেখক বলেছেন: শংখনীল কারাগার মুক্তিযুদ্ধভিত্তিক নয়,কিন্তু তিতাস একটি নদীর নাম কি মুক্তিযুদ্ধভিত্তিক? কেউ একটু নিশ্চিত করলে ভাল হয়।

৩. ০৯ ই মার্চ, ২০০৮ রাত ২:০৫
সিহাব চৌধুরী বলেছেন:

সামহোয়ারে ভালো কাজেগুলোর মধ্যে এটি অন্যতম । আপনার খাটা খাটনির প্রশংসা করতে হয়, ভাই ।
০৯ ই মার্চ, ২০০৮ রাত ২:১৮

লেখক বলেছেন: মাঝে মাঝে করা লাগে,অন্য অনেকের চেয়ে কমই করি:) কারো কাজে লাগলেই সার্থক।

৪. ০৯ ই মার্চ, ২০০৮ রাত ২:০৭
মিরাজ বলেছেন: আবারো একটি ভালো উদ্যোগ ফারহান ।
০৯ ই মার্চ, ২০০৮ রাত ২:২১

লেখক বলেছেন: ধন্যবাদ মিরাজ ভাই,আপনাদের দেখেই সাহস পাই। কখনো কোন নাম মনে এলে এখানে যোগ করে দিলে কৃতজ্ঞ থাকব।

৫. ০৯ ই মার্চ, ২০০৮ রাত ২:০৮
একরামুল হক শামীম বলেছেন: আমিও কিছু নাম বের করে তালিকায় যোগ করে দিব।
ভালো উদ্যোগের জন্য ধন্যবাদ।
০৯ ই মার্চ, ২০০৮ রাত ২:১৩

লেখক বলেছেন: সময় করে কিছু নাম যোগ করলে কৃতজ্ঞ থাকব।

৬. ০৯ ই মার্চ, ২০০৮ রাত ২:১৩
জেনারেল বলেছেন: হা, তিতাস একটি নদীর নাম মুক্তিযুদ্ধ ভিত্তিক।
০৯ ই মার্চ, ২০০৮ রাত ২:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ,যোগ করে দিচ্ছি।

৭. ০৯ ই মার্চ, ২০০৮ রাত ২:১৫
জেনারেল বলেছেন:

আমি অবশ্য সব সময় "চিত্রা নদীর পাড়ে" আর "তিতাস একটি নদীর নাম" মিশিয়ে ফেলি।

কাজেই একটু যাচাই করে নিলে ভাল হয়।
০৯ ই মার্চ, ২০০৮ রাত ২:১৭

লেখক বলেছেন: আপাতত যোগ করা থাকল,আশা করি ব্লগাররা ঠিক করে দেবেন কোন আপত্তি থাকলে।

৮. ০৯ ই মার্চ, ২০০৮ রাত ২:১৭
ত্রিভুজ বলেছেন:

সবগুলো দেখা হয়নি... লিষ্টে যুক্ত করে রাখলাম.. দেখা হয়ে যাবে এবার....


আরেকটা ভাল কাজ হলো ফারহান....... ধন্যবাদ।
০৯ ই মার্চ, ২০০৮ রাত ২:১৯

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ,সময় করে দেখে নেবেন আশা করি।

৯. ০৯ ই মার্চ, ২০০৮ রাত ২:৩৩
চিটি (হামিদা রহমান) বলেছেন: সামহোয়ারে ভালো কাজেগুলোর মধ্যে এটি অন্যতম।
কষ্ট করে যোগার করার জন্য ধন্যবাদ।
শুভেচ্ছা রইল
০৯ ই মার্চ, ২০০৮ রাত ২:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ চিটি,কষ্ট করে দেখার জন্য।

১০. ০৯ ই মার্চ, ২০০৮ রাত ২:৩৬
ফেলুদা বলেছেন: তিতাস একটি নদীর নাম মুক্তিযুদ্ধের ছবি না। বাদ দেন এইটা।
১১. ০৯ ই মার্চ, ২০০৮ রাত ২:৩৭
ফেলুদা বলেছেন: তিতাস একটি নদীর নাম মুক্তিযুদ্ধভিত্তিক না, শংখনীল কারাগারও না
০৯ ই মার্চ, ২০০৮ রাত ২:৫০

লেখক বলেছেন: ধন্যবাদ,বাদ দিলাম।

১২. ০৯ ই মার্চ, ২০০৮ রাত ২:৩৮
ফেলুদা বলেছেন: আহারে ছাগুরাম এসব ছবি দেখে যদি বুঝতো
১৩. ০৯ ই মার্চ, ২০০৮ রাত ২:৩৮
শাহবাজ বলেছেন: চিত্রা নদীর পাড়েও মুক্তিযুদ্ধের না
০৯ ই মার্চ, ২০০৮ রাত ২:৫১

লেখক বলেছেন: ঠিক আছে।

১৪. ০৯ ই মার্চ, ২০০৮ রাত ২:৪৯
ফেলুদা বলেছেন: সচলায়তনে এমন একটা পোস্ট আছে দেখলাম
০৯ ই মার্চ, ২০০৮ রাত ২:৫১

লেখক বলেছেন: লিংকটা দিলে ভাল হয়,সাহায্য হত।

১৫. ০৯ ই মার্চ, ২০০৮ রাত ২:৫২
রাহা বলেছেন: ভালো পোস্ট, কম্পাইল করার ভালো প্রচেষ্টা ।
প্রামাণ্য চিত্রের তথ্য গুলো এখানে পাবেনঃ মুক্তিযুদ্ধ নিয়ে উল্লেখযোগ্য কয়েকটি প্রামাণ্যচিত্র
শিলালিপি পূণ্যদৈর্ঘ্য চলচ্চিত্র (শর্টফিল্ম নয় ৯০ মিঃ এর বেশী, ভিডিও তে নির্মিত, এই পরিচালকের আরেকটি চলচ্চিত্র ইতিহাসকন্যা ।)
ফিকশন আরো কয়েকটি আছে মনে হলো বলব ।
০৯ ই মার্চ, ২০০৮ রাত ২:৫৭

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রাহা,আপনার লেখাটার লিংকের জন্য,নামগুলো যোগ করে দিচ্ছি,সাথে সংশোধনীটাও। ইতিহাসকন্যা কি মুক্তিযুদ্ধভিত্তিক?

১৬. ০৯ ই মার্চ, ২০০৮ রাত ২:৫৩
নেমেসিস বলেছেন: ৭১ এর যীশু কি বাদ পরলো ?
০৯ ই মার্চ, ২০০৮ রাত ২:৫৮

লেখক বলেছেন: না আছে,তালিকার ৬ নম্বরটা দেখুন।

১৭. ০৯ ই মার্চ, ২০০৮ রাত ২:৫৮
রাহা বলেছেন: তানভীর মোকাম্মেল এর হুলিয়াও মুক্তিযুদ্ধ ভিত্তিক শর্টফিল্ম । এছাড়া আরো বেশ কিছু শর্ট ফিল্ম এবং প্রামাণ্যচিত্র নির্মিত হয়েছে যেগুলোর নাম সংযোজন করা কঠিন । তবে উল্লেখযোগ্য ফিল্মগুলোর নাম কম্পাইল করতে পারলে যথেস্ট ।
১৮. ০৯ ই মার্চ, ২০০৮ রাত ৩:০৭
রাহা বলেছেন: হ্যা , ইতিহাস কন্যা মুক্তিযুদ্ধ ভিত্তিক, একজন ওয়ার চাইল্ডকে নিয়ে । শামীম আখতার পরিচালিত (এটি ৯০ মিঃ এর বেশী ভিডিওতে নির্মিত)
আর শিলালিপি শহীদ সাংবাদিক সেলিনা পারভীনের কাহিনী নির্ভর (বুদ্ধিজীবি)
০৯ ই মার্চ, ২০০৮ রাত ৩:২১

লেখক বলেছেন: আবারো ধন্যবাদ। নামগুলো যোগ করলাম,শর্ট ফিল্মগুলোর কিছু নামও মনে করতে পারলে কষ্ট করে জানিয়ে গেলে কৃতজ্ঞ থাকব।

০৯ ই মার্চ, ২০০৮ রাত ৩:২২

লেখক বলেছেন: কাজে লাগল,ধন্যবাদ।

২০. ০৯ ই মার্চ, ২০০৮ রাত ৩:১৬
বলাকা বলেছেন: মিরাজ বলেছেন: আবারো একটি ভালো উদ্যোগ ফারহান .
আমার ও একই কথা
০৯ ই মার্চ, ২০০৮ রাত ৩:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ বলাকা,কারো সামান্য কাজে এলেই সার্থক হব।

০৯ ই মার্চ, ২০০৮ রাত ৩:২৪

লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ রাশেদ ভাই। সময় করে দেখে নেবেন।

২২. ০৯ ই মার্চ, ২০০৮ রাত ৩:৪৭
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: সত্যিই দারুণ , ফারহান । ধন্যবাদ ।

প্রিয়তে যোগ করে রাখলাম ।
০৯ ই মার্চ, ২০০৮ রাত ৩:৫২

লেখক বলেছেন: কৃতজ্ঞ,শিপনভাই। কিন্তু আপনার লেখা গেল কই?

২৩. ০৯ ই মার্চ, ২০০৮ সকাল ৯:২৯
আছহাবুল ইয়ামিন বলেছেন: ধন্যবাদ, আরেকটি প্রশংসনীয় উদ্যোগ।

আপনারা কেউ কি জানেন এই মুভি বা ডকুমেন্টারিগুলো কোথায় পাওয়া যেতে পারে? বিশেষ করে পুরনোগুলো।
০৯ ই মার্চ, ২০০৮ সকাল ১১:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও। কোথায় পাওয়া যায় আসলে ঠিক ধারণা নেই,কেউ জানলে আওয়াজ দিন, আর কারো কাছে যদি কোনটা থে থাকে তাহলে নেটে আপলোড করে লিংক দিলেও খুব ভাল হয়,আমাদের যা নেট তাতে হয়তো দেখা যাবেনা তবে প্রবাসীরা দেখতে পারবেন।

২৪. ০৯ ই মার্চ, ২০০৮ সকাল ১০:০০
জ্বিনের বাদশা বলেছেন: যথারীতি প্লাস ...
বলতে দ্বিধা নেই, এত চলচ্চিত্র হয়েছে ধারনা ছিলনা ... +++++
০৯ ই মার্চ, ২০০৮ সকাল ১১:৪১

লেখক বলেছেন: জ্বিনের বাদশা,তাও তো বস্ অনেক কম,এমন একটা বিষয় নিয়ে অনেক বেশি হওয়া উচিত ছিল।

২৫. ০৯ ই মার্চ, ২০০৮ সকাল ১০:০৭
মেহরাব শাহরিয়ার বলেছেন: যথারীতি অসাধারণ । বেশ কয়েকটা দেখেছি । যে যেটা দেখেছেন , তার উপর ছোট একটা আলোচনা করে গেলে দারুণ হতো
০৯ ই মার্চ, ২০০৮ সকাল ১১:৪২

লেখক বলেছেন: মেহরাব,ভাল প্রস্তাব,১টা ছোট আলোচনা করে দিলে,বা কেন্দ্রীয় চরিত্রে কারা ছিলেন সেগুলো যোগ করে দিলে,খুব ভাল হয়।

২৬. ০৯ ই মার্চ, ২০০৮ সকাল ১০:১৭
মুনিয়া বলেছেন:
ভাল লাগল। বাংলাদেশের ছবি দেখা হয় না আসলে। হয়তো এসব দেখব সময় পেলে। আরেকটা কথা- নির্মাণকালের সিরিয়ালে সাজালে ভালো হত...
থ্যাংকস ফর দ্য নাইস পোস্ট।
০৯ ই মার্চ, ২০০৮ সকাল ১১:৪৪

লেখক বলেছেন: সময় পেলে চেষ্টা করব নির্মাণকাল অনুযায়ী সাজাতে। সময় পেলে,হাতের কাছে পেলে ২-১ টা হলেও দেখে নেবেন আশা করি। বিটিভিতে অবশ্য অনেকগুলিই দেখিয়েছে,এখনো দেখায়,মার্চ মাসে বা ডিসেম্বরে চোখ রাখুন।

২৭. ০৯ ই মার্চ, ২০০৮ সকাল ১০:৩৯
সুলতানা শিরীন সাজি বলেছেন: খুব ভালো উদ্যোগ ফারহান।মানুষের শুভবোধ বোধ হয় এটাকেই বলে,সবসময় সবখানে শুধু ভালো কিছু করতে চাওয়া।
কৃতজ্ঞতা জানাই......এবং শুভেচ্ছা।
০৯ ই মার্চ, ২০০৮ সকাল ১১:৪৫

লেখক বলেছেন: ক্ষুদ্র সামর্থ্য নিয়ে কতটুকুই বা করতে পারি? আপনাদেরও কৃতজ্ঞতা।

২৮. ০৯ ই মার্চ, ২০০৮ সকাল ১১:৪৭
সামী মিয়াদাদ বলেছেন: আরেকটি ভাল উদ্যোগ.....ধন্যবাদ

প্রিয়তে এটিও
০৯ ই মার্চ, ২০০৮ দুপুর ১২:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ। দেখে ফেলেন যোগাড় করে:)

২৯. ০৯ ই মার্চ, ২০০৮ দুপুর ১২:৫৭
শওকত হোসেন মাসুম বলেছেন: আবার তোরা মানুষ হতে আছের ফারুক ববিতা আর বাঘা বাঙ্গালি ভারতের না, আনন্দ নামের একজনের ছবি, তিনি নিজেই পরিচালক ও নায়ক, আরও ছিলেন কবিতা। ভদ্রলোক সম্ভবত গত বছর মারা গেছেন। +
০৯ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:৩৫

লেখক বলেছেন: ধন্যবাদ মাসুমভাই,ঠিক করে দিচ্ছি।

০৯ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:৪৪

লেখক বলেছেন: ধন্যবাদ পিয়াল ভাই,যোগ করলাম।

০৯ ই মার্চ, ২০০৮ রাত ১১:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ আকাশচুরি।

৩২. ০৯ ই মার্চ, ২০০৮ রাত ১১:২১
বিহংগ বলেছেন: বেশ তথ্যবহুল আপনার পোস্ট
ভালো লাগলো।
০৯ ই মার্চ, ২০০৮ রাত ১১:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ বিহংগ ভাই।

৩৩. ১০ ই মার্চ, ২০০৮ রাত ১২:০৫
ফাহমিদুল হক বলেছেন: শিশু একাডেমীর কয়েকটি ছবি:

আমরা তোমাদের ভুলবো না -- হারুনূর রশীদ
দুর্জয় -- জাঁনেসার ওসমান
বাংলা মায়ের দামাল ছেলে -- রফিকুল বারী চৌধুরী
শোভনের একাত্তর -- দেবাশীষ সরকার
শরৎ ১৯৭১ -- মোরশেদুল ইসলাম
একাত্তরের রঙপেন্সিল -- মান্নান হীরা
একাত্তরের মিছিল -- কবরী সারোয়ার
৩৪. ১০ ই মার্চ, ২০০৮ রাত ১২:১০
অমি রহমান পিয়াল বলেছেন: কলমী লতা সোহেল রানা, কাজরীই ছিলেন প্রমিনেন্ট
১০ ই মার্চ, ২০০৮ রাত ১:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ,ঠিক করে দিলাম।

৩৫. ১০ ই মার্চ, ২০০৮ রাত ১২:১১
ফাহমিদুল হক বলেছেন: বিদেশী চলচ্চিত্রকারদের নির্মিত ছবি:

জয় বাংলাদেশ -- আই এস জোহর
জয় বাংলা -- উমা প্রসাদ
নাইন মানথস টু ফ্রিডম -- সুকদেব
দুরন্ত পদ্মা -- দুর্গাপ্রসাদ
ডেটলাইন বাংলাদেশ -- গীতা মেহতা
বাংলাদেশ স্টোরি -- নগিসা ওশিমা
রহমান: দি ফাদার অফ দি নেশন -- নগিসা ওশিমা
ওয়ার ক্রাইমস ফাইল -- গীতা সায়গল ও ডেভিড বার্গম্যান
মেজর খালেদস ওয়ার -- গ্রানাডা টেলিভিশন

আরও কিছু নাম দেয়া যাবে। পরে ।
১০ ই মার্চ, ২০০৮ রাত ১:০৫

লেখক বলেছেন: অনেক কৃতজ্ঞতা,অনেকগুলো নাম পাওয়া গেল। প্রাপ্তিস্থান,বা কোথায় দেখা যেতে পারে সেটা কি জানানো সম্ভব?

৩৬. ১০ ই মার্চ, ২০০৮ রাত ১:০৭
ফাহমিদুল হক বলেছেন: মেজর খালেদস ওয়ার ও ওয়ার ক্রাইমস ফাইল রিপিটেড হয়েছে। ঠিক করে নিন।
৩৭. ১০ ই মার্চ, ২০০৮ রাত ১:১১
ফাহমিদুল হক বলেছেন: বিদেশী নির্মাতাদের ছবিগুলোর সম্মিলিত কালেকশন আছে কেবল প্রামাণ্যকার মানজারে হাসীন মুরাদের কাছে। তার কালেকশন দেখে এই ছবিগুলো নিয়ে একটি বড়ো ও ভালো প্রবন্ধ প্রকাশিত হয়েছিল তারই প্রকাশিত একটি পত্রিকা দৃশ্যরূপ এর দ্বিতীয় সংখ্যায়।
১০ ই মার্চ, ২০০৮ রাত ১:১৬

লেখক বলেছেন: বিদেশী ছবিগুলি বেশ দুষ্প্রাপ্য দেখা যাচ্ছে,কোনভাবে সাধারণের নাগালে এলে ভাল হতো,না জানা হারিয়ে যাওয়া অনেক কিছুই জানা যেত।

৩৮. ১০ ই মার্চ, ২০০৮ দুপুর ২:৪৭
ফারহান দাউদ বলেছেন: অনেকগুলো ছবি মুক্তির বছর জানা নেই বলে দিতে পারিনি,কেউ যদি জানিয়ে যেতে পারেন তো খুব ভাল হয়। এখি সাথে ফিচার ফিল্মগুলোর কেন্দ্রীয় চরিত্রে কারা কাজ করেছিলেন সেটা কেউ জানালেও ভাল হয়।
৩৯. ১০ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:০৫
পুতুল বলেছেন: "ফেলুদা বলেছেন: তিতাস একটি নদীর নাম মুক্তিযুদ্ধভিত্তিক না, শংখনীল কারাগারও না"

অদৈত মল্ল বমর্ণ, এর তিতাস একটি নদীর নাম খুব ভাল রচনা, কিন্তু মুক্তি যুদ্ধ ভিত্তিক না। শংখনীল কারাগার ও না।

সহমত ফেলুদা।

খুব ভাল কাজ ফারহান দাউদ।
১০ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:১৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ পুতুল আপা,ওগুলো তখনি ঠিক করে দিয়েছি।

৪০. ১১ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৪৯
মুতাসিম বলেছেন: একটা ভালো লেখা আমি সবার সাথে share করলাম। আর আমিতো অনুমতি চেয়েছি। লেখাটা সবাইকে দেখানো যদি অন্যায় হয় তাহলে আমি মুছে ফেলবো।
৪১. ১১ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৫৭
একরামুল হক শামীম বলেছেন: এখনো অনেক রাত যোগ করেন।
১১ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:১২

লেখক বলেছেন: ধন্যবাদ,যোগ করছি। পরিচালকের নাম এবং মুক্তির বছর টা কি জানানো যায়?

১২ ই মার্চ, ২০০৮ রাত ২:৪৫

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১২ ই মার্চ, ২০০৮ রাত ২:৫০

লেখক বলেছেন: আপনাকেও। অনেকদিন লেখেন না,কারণ কি?

৪৪. ১৩ ই মার্চ, ২০০৮ সকাল ৯:০৭
শফিউল আলম ইমন বলেছেন: এই পোষ্টটি আগে চোখে পড়েনি.......।
অনেক ধন্যবাদ আপনাকে।
১৪ ই মার্চ, ২০০৮ দুপুর ২:৩৪

লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।

৪৫. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪২
ওমর হাসান আল জাহিদ বলেছেন: খুবই ভাল একটি কাজ করেছেন। অসংখ্য ধন্যবাদ।
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৫১

লেখক বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

১৬ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৫৭

লেখক বলেছেন: ধন্যবাদ।

৪৭. ৩০ শে মে, ২০০৯ রাত ১০:২০
নকীবুল বারী বলেছেন: আবার তোরা মানুষ হ..........এই ছবিটা কি মুক্তিযুদ্ধ ভিত্তিক???
৩১ শে মে, ২০০৯ রাত ২:২০

লেখক বলেছেন: মুক্তিযুদ্ধ পরবর্তী সময়টার হতাশা আর অবক্ষয় কাহিনীর একটা বড় অংশ জুড়ে আচে,সে হিসেবে একে এই দলে রাখা যায় বলেই মনে হয়েছে।

৪৮. ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ২:১৪
বোহেমিয়ান কথকতা বলেছেন: ভাইয়া এই মুভি গুলার কোন রিভিউ দিছেন?
৬/৭ টা দেখছি ।
আগুনের পরশমণি অনেক টানছিল । তখন ছোট ছিলাম তবুও ।
আমার মুক্তি যুদ্ধের চেতনা /ধারণা/ ...গৌরব /সংগ্রাম এর ব্যাপার গুলা একাত্তরের দিনগুলি/ ওরা ১১ জন / আলোর মিছিল / আগুনের পরশমণি ... দ্বারা প্রভাবিত
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ২:৩২

লেখক বলেছেন: জীবন থেকে নেয়া আর আগুনের পরশমণি বাদে কোনটাই মনে নাই, অনেক আগে দেখা, আর এই ২টা নিয়ে এতজন লিখগে ফেলেছে যে আমি বললে বাহুল্য হবে। কিন্তু এই মহাকাব্যিক যুদ্ধ নিয়ে কেন এত কম সিনেমা সেটা ভেবে আসলেই অবাক হই, স্রেফ সত্যি ঘটনা নিয়ে বানালেও তো কয়েক হাজার ম্যুভি হয়।

৪৯. ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ২:১৭
বোহেমিয়ান কথকতা বলেছেন: একাত্তরের দিন গুলি (বই ) এর কথা বলতেছি ।
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ২:৩৪

লেখক বলেছেন: বুঝতে পারসি, আমার খুব পছন্দের একটা বই, ক্লাস ফাইভে থাকতে প্রথম পড়সিলাম।

১১ ই মার্চ, ২০১১ রাত ১২:০৮

লেখক বলেছেন: আপনাকেও।

 

মোট সময় লেগেছে ১.৩৭২৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
খুব সাধারণ মানুষ ..এখনো বেকার,পড়ছি পুরকৌশল এ। মাথা একটু গরম,একটু বোকাও,তবে মানুষটা মনে হয় আমি খারাপ না।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ