আমার প্রিয় পোস্ট
- বিবিসির অসাধারণ একটি ডকুমেন্টারিঃ সেরা সাই-ফাইও হার মানবে - বিডি আইডল
- উইকিপিডিয়াতে লেখা সাজাবার সহজ উপায়-(পর্ব-১) - সাদাচোখ
- প্রিয় খাবারের তালিকা, উগ্র রসনা বিলাস - সাঈফ শেরিফ
- ব্যক্তিগত কথা: শুদ্ধতা - জ্বিনের বাদশা
- প্রমিত বাংলা বানান রীতিঃ সচরাচর সমস্যা করে এমন শব্দের একটি সম্ভার! - ম্যাভেরিক
- আন্তর্জাতিক শেয়ার বাজারের পতন ও ফাইনান্সিয়ালাইজেশানের সংকট - দিনমজুর
- ০: একটি স্বর্গীয় পরিভ্রমণের গল্প (সম্পূর্ণ) - ম্যাভেরিক
- ইজরায়েলের জবানবন্দী:: তেলআবিবে বিপন্ন মানবতা আর আত্মরক্ষার অধিকার !! - মেহরাব শাহরিয়ার
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
- ট্রেকিং, ব্যাগ পেকিং আর হাইকিং, এডভেঞ্চারের সাথে মিশে যান প্রকৃতির সাথে - সৌম্য
- ভালো লাগা প্রিয় কবিতারা-৫০ (যা চেয়েছি, যা পাবো না --সুনীল গঙ্গোপাধ্যায় ) - আবদুর রাজ্জাক শিপন
- ব্লগারস ব্লাড ব্যাংকঃ ১২৯ ব্লগারের তথ্য (আপডেট পোস্ট) - ফিউজিটিভ
- যুক্তরাষ্ট্রে ফান্ডিং নিয়ে পড়তে আসুন -২ (GRE)। - কুম্ভকর্ণ
- হার-জিত - আশরাফ মাহমুদ
- একদিন এক বাদলা দিনে। - কোলাহল
- বৃষ্টিমুখর দিনরাত্রি - আহমাদ মোস্তফা কামাল
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- টানেলের শেষেও শুধু অন্ধকারের গান - সন্ধ্যাবাতি
- কখনও স্মৃতি পাহারা দেবার সময় আসে - মাহবুব মোর্শেদ
- সন্ধ্যা ৪ - মাহবুব মোর্শেদ
- সাংবাদিকতার গায়ে 'হলুদ' - ফয়সল
- আজ শ্রাবনের আমন্ত্রনে... - আস্তমেয়ে
- গুগল কথন - ৪ : ব্রিন আর পেইজের কথা - রাগিব
- হারিকেন - দ্য ডিভাইন উইন্ড (৩) - তানভীর
- ঢাকা, মৃতের শহর । । ঢাকা, সিটি অব দ্যা ডেড । । টাইম ম্যাগাজিন। সোমবার, মে ৩, ১৯৭১ - এহহামিদা
- ৭১ এর সকল বীর সেনানীর পক্ষ থেকে: ২০০৭ এর প্রজন্মের Xদফা দাবী - জ্বিনের বাদশা
- : আমাদের ক, খ, গ, ঘ, এবং ঙ : - নজমুল আলবাব
- জরুরি অবস্থার অগল্প - হিমু
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস,গল্প ও কবিতা সংকলনের তালিকা
১২ ই মার্চ, ২০০৮ রাত ২:০৮
আগের ২ পর্বে দেয়া হয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামান্য বই এবং চলচ্চিত্রের তালিকা,সবার অংশগ্রহণে বেশ অনেকগুলো নাম পাওয়া গেছে। এবার দেয়া হল মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস,গল্প ও কবিতা সংকলনের তালিকা,বেশিরভাগটাই ব্লগারদের দেয়া তালিকা থেকে নেয়া,১টা বড় অংশ নেয়া শ্রদ্ধেয় রাগিব ভাইয়ের উইকিপিডিয়া থেকে দেয়া তালিকা থেকে। অনুরোধ থাকবে আবারো সবাই এখানে নিজের পড়া এবং জানা বইয়ের নাম যোগ করে কৃতজ্ঞ করবেন এবং তালিকাটিও সমৃদ্ধ করবেন।
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস,গল্প ও কবিতা সংকলন:
১। রাইফেল-রোটি-আওরাত : আনোয়ার পাশা
২। আমার বন্ধু রাশেদ : মুহম্মদ জাফর ইকবাল; (কাকলী প্রকাশনী)
৩। আকাশ বাড়িয়ে দাও : মুহম্মদ জাফর ইকবাল; (জ্ঞানকোষ প্রকাশনী)
৪। ১৯৭১ : হুমায়ুন আহমেদ
৫। জ্যোছনা ও জননীর গল্প : হুমায়ুন আহমেদ
৬। অনীল বাগচীর একদিন : হুমায়ুন আহমেদ
৭। আগুনের পরশমণি : হুমায়ুন আহমেদ
৮। শ্যামল ছায়া : হুমায়ুন আহমেদ
৯। জয়বাংলার দেশে-- মঞ্জু সরকার (গল্পের বই)
১০। ফ্রিডম : আলী মাহমেদ
১১। একাত্তরের পথের ধারে : শাহরিয়ার কবীর
১২। একাত্তরের যীশু : শাহরিয়ার কবীর
১৩। কালো ঘোড়া : ইমদাদুল হক মিলন
১৪। ঘেরাও : ইমদাদুল হক মিলন
১৫। মা : আনিসুল হক
১৬। বাংলাদেশ কথা কয় : ছোটগল্প সঙ্কলন
১৭। প্রেক্ষাপট ৭১ : ছোটগল্প সঙ্কলন
১৮। প্রতিবিম্বের প্রতিধ্বনি : ছোটগল্প সঙ্কলন
১৯। মুক্তিযুদ্ধের গল্প : ছোটগল্প সঙ্কলন
২০। জয় বাংলার জয় : শওকত ওসমান
২১। জলাঙ্গী : শওকত ওসমান
২২। জাহান্নম হইতে বিদায় : শওকত ওসমান; (স্টুডেন্ট ওয়েজ)
২৩। জন্ম যদি তব বঙ্গে : শওকত ওসমান
২৪। দুই সৈনিক : শওকত ওসমান
২৫। নেকড়ে অরণ্য : শওকত ওসমান
২৬। শেখের সম্বরা : শওকত ওসমান
২৭। একাত্তরের বর্ণমালা : এম. আর. আখতার মুকুল
২৮। ওরা চারজন : এম. আর. আখতার মুকুল
২৯। জয়বাংলা : এম. আর. আখতার মুকুল
৩০। একাত্তর : এম. আর. আখতার মুকুল
৩১। বিজয় : এম. আর. আখতার মুকুল
৩২। ফেরারী সূর্য : রাবেয়া খাতুন
৩৩। একাত্তরের নিশান : রাবেয়া খাতুন
৩৪। সাত ঘাটের কানাকড়ি : মমতাজ উদ্দিন আহমদ
৩৫। বকুল পুরের স্বাধীনতা : মমতাজ উদ্দিন আহমদ
৩৬। নিষিদ্ধ লোবান : সৈয়দ শামসুল হক
৩৭। একাত্তরের কথামালা : বেগম নূরজাহান
৩৮। তোমরাই : আবদুল্লাহ আল মামুন
৩৯। বাংলার মুখ : আশরাফ সিদ্দিকী
৪০। মুক্তিযুদ্ধ হৃদয়ে মম : মুসা সাদিক
৪১। যখন সময় এল : সৈয়দ আলী আহসান
৪২। যুদ্ধজয়ের গল্প : রবীন্দ্র গোপ
৪৩। আবার আসিব ফিরে : শিরীন মজিদ
৪৪। লোরিয়া : আলী ইমাম
৪৫। যুদ্ধ জয়ের গল্প : বিপ্রদাশ বড়ুয়া
৪৬। যুদ্ধে যাবার সময় : মঞ্জু সরকার
৪৭। রাজপুত্র : দাউদ হায়দার
৪৮। বাতাসে বারুদ রক্তে উল্লাস : জুবাইদা গুলশান আরা
৪৯। মুক্তিযোদ্ধা হতেম যদি : আবু হানিফ
৫০। সংগ্রামী বাংলা : আবুল কালাম আজাদ
৫১। একাত্তর কথা বলে : মঞ্জুর আহমদ
৫২। জয় জয়ন্তী : মামুনুর রশীদ
৫৩। নুরুল ও তার নোট বই (ছোটগল্প সংকলন) : মুহম্মদ জাফর ইকবাল
৫৪। সূর্যের দিন: হুমায়ুন আহমেদ
৫৫। A Golden Age - Tahmima Anam;
৫৬। কিশোর মুক্তিযোদ্ধারের সত্যিগল্প: আমীরুল ইসলাম
৫৭। বৃষ্টি ও বিদ্রোহীগণ : সৈয়দ শামসুল হক
৫৮। মনের ঘুড়ি লাটাই
৫৯। কালা কুঠুরি
৬০। মুক্তিযুদ্ধ: নির্বাচিত কবিতা - সাইফুল্লাহ মাহমুদ দুলাল
৬১। রাজনৈতিক ও অরাজনৈতিক প্রবন্ধ : আহমদ ছফা
৬২। একজন দুর্বল মানুষ (ছোটগল্প সংকলন) : মুহম্মদ জাফর ইকবাল
৬৩। পায়ের আওয়াজ পাওয়া যায় : সৈয়দ শামসুল হক; (নাটক)
৬৪। উত্তরকাণ্ড মুজিবনগর : শওকত ওসমান
৬৫। তরুক্ষু
৬৬। তালাশ : শাহীন আখতার
৬৭। যুদ্ধ : সেলিনা হোসেন
৬৮। আব্বুকে মনে পড়ে : হুমায়ূন আজাদ
৬৯। নামহীন গোত্রহীন : হাসান আজিজুল হক; (গল্পগ্রন্থ)
৭০। দ্বিতীয় দিনের কাহিনী : সৈয়দ শামসুল হক; (উপন্যাস)
৭১। এখন দুঃসময় : আব্দুল্লাহ আল মামুন; (মঞ্চনাটক)
৭২। মেরাজ ফকিরের মা : আব্দুল্লাহ আল মামুন; (মঞ্চনাটক)
৭৩। কেরামতমঙ্গল : সেলিম আল দীন; (মঞ্চনাটক)
৭৪। জীবন ও রাজনৈতিক বাস্তবতা : শহিদুল জহির; (উপন্যাস)
৭৫। হাঙ্গর নদী গ্রেনেড : সেলিনা হোসেন; (উপন্যাস)
৭৬। ক্যাম্প : মুহম্মদ জাফর ইকবাল; (উপন্যাস)
৭৭। মুক্তিযুদ্ধের গল্প (সংকলন) : অবসর প্রকাশনী
৭৮। আরেক ফাল্গুন : জহির রায়হান (ভাষা আন্দোলন সংক্রান্ত , সরাসরি মুক্তিযুদ্ধ নয়)
৭৯। আমার যত গ্লানি : রশীদ করীম
৮০। জীবন আমার বোন : মাহমুদুল হক
৮১। খেলাঘর : মাহমুদুল হক
৮২। অশরীরী : মাহমুদুল হক
৮৩। কবেজ লেঠেল : মঈনুল আহসান সাবের
৮৪। অন্ধ কথামালা : রশীদ হায়দার
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মুক্তিযুদ্ধ ;
প্রকাশ করা হয়েছে: মুক্তিযুদ্ধ ও আন্দোলন বিভাগে । সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:১৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ইরতেজা বলেছেন:
ফারহান দাউদ ভাই অনেক অনেক ধন্যবাদ
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ। সময় করে কিছু নাম যোগ করে দিয়েন।
লেখক বলেছেন: ধন্যবাদ।
রাগিব বলেছেন:
এই সংস্করণটা মোটামুটি সম্পূর্ণ হয়ে আসলে আমাকে পিডিএফটা ইমেইল করে পাঠিয়ে দিন, আমি আপলোড করে লিংক দিয়ে দিবো।
লেখক বলেছেন: রাগিব ভাই,পাঠিয়ে দেব,অবশ্যই।
রাগিব বলেছেন:
A Golden Age - Tahmima Anam
লেখক বলেছেন: যোগ করলাম।
লেখক বলেছেন: ধন্যবাদ।
পুতুল বলেছেন:
৩৪। সাত ঘাটের কানাকড়ি : মমতাজ উদ্দিন আহমদআমার মনে হয় এ নামে স্যারের একটা মঞ্চনাটক ছিল।
আর কেউ জানলে বলবেন।
ফারহান দাউদ, অত্যন্ত গুরুত্বপুর্ণ কাজ। অনেক বিপ্লবী কবিতার চেয়েও ভাল। ধন্যবাদ।
লেখক বলেছেন: খুব সম্ভবত এটা সেই নাটকটাই,পুতুল আপা। ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য।
লেখক বলেছেন: সার্থক মনে করছি,সম্ভব হলে কিছু নাম যোগ করে দিয়েন মনে পড়লে।
লেখক বলেছেন: ধন্যবাদ নেমেসিস।
লেখক বলেছেন: ধন্যবাদ শিপন ভাই,যতটুকু ক্ষমতা আছে চালাবো।
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন:
একজন দুর্বল মানুষ (ছোটগল্প সংকলন)- মুহম্মদ জাফর ইকবালএকজন দুর্বল মানুষ আর নূরুল ও তার নোটবুকের প্রতিটা গল্পই মুক্তিযুদ্ধ নিয়ে লেখা একএকটা মাস্টারপীস ... কয়েকটা মনে পড়ছে "একজন দুর্বল মানুষ", "একজন অপদার্থ পিতা", "ফেরা", "ভালোবাসার নক্ষত্র", "চা", "আজব ছেলে" ...
হুমায়ূন আহমেদের "ফেরা" খুবই চমৎকার একটা লেখা, কিন্তু সেটা গ্রামীন জীবন নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে না ...
উদ্যোগটা চমৎকার, গুড জব ফারহান ...
লেখক বলেছেন: আরে কিংকর,অনেকদিন পরে দেখলাম,খবর কি? একজন দুর্বল মানুষ যোগ করে দিচ্ছি। 'ফেরা' যতদূর মনে পড়ে,যুদ্ধশেষে একজন যোদ্ধার ফিরে আসার পথটুকুর কাহিনী,কিন্তু পুরোপুরি নিশ্চিত না,কেউ কি একটু নিশ্চিত করবেন?
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন:
তুমি যে ফেরার কথা বলতেছো সেটা জাফর ইকবালের একটা ছোটগল্প, একজন দুর্বল মানুষে আছে ... রুমী নামের এক ছেলে প্রথমে মুড়ির টিন বাস তারপরে কয়েক ঘন্টা হাঁইটা গভীর রাতে বাসার সামনে পৌছায়, দেখে বাসার সামনে দুইটা কবর ... বাবা আর ছোটভাইয়ের ... মা সারারাত উঠান ঝাড়ু দেয় ... ঘুমাইতে পারে না ...আর হুমায়ূনের ফেরা উপন্যাসের মেইন ক্যারেক্টার আমিন ডাক্তার নামের এক গ্রাম্য ডাক্তার ... গ্রামের মাতব্বরদের একটা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়া সে জেলে যায় ... বারো বছর পর জেল থেকে ফিরে সে আবার ঐ মাতবরের বাড়ীর সামনের মাঠে বসে প্রতিবাদ শুরু করে ...
দুইটাই জোস ... না পড়লে পড়ে নিও ...
লেখক বলেছেন: গুলায়া ফেলছিলাম রে,স্মৃতিশক্তি দিন দিন দুর্বল হইতাসে
জাফর ইকবালের টা পড়া ছিল,হুমায়ুন আহমেদের সাথে প্যাঁচায়া দিসি
ধরায়া দেয়ার জন্য অনেক ধন্যবাদ,এখনি ঠিক করে দিচ্ছি।
আরিফুল হোসেন তুহিন বলেছেন:
পায়ের আওয়াজ পাওয়া যায়--সৈয়দ শামসুল হকআর বৃষ্টি ও বিদ্রোহিগন ও সৈয়দ শামসুল হকের।
শওকত ওসমানের আরও একটা বই আছে......
নামটা পুরো পুরি মনে করতে পারছি না,
সম্ভবত 'উত্তরকান্ড মুজিবনগর'
আর একটা ছোট গল্পের নাম মনে পড়ছে
'তরুক্ষু' লেখকের নাম ভুলে গেছি,পশ্চিম বাঙলার কেউ।
বাসায় বইটা আছে ....দেখে এসে বলব।
কবিতা আলাদা করে বের হয়নি তেমন,
কবিতার নামের তালিকা করা কি বেশী সময়সাপেক্ষ হয়ে যাবে?
লেখক বলেছেন: তুহিন,অনেক ধন্যবাদ।
না,বসেই আছি,কাজেই সময়সাপেক্ষ হলেও সেই সময়টা এখন দিতে পারব,কাজেই কবিতার নাম দিলে সেগুলো তুলে দিতে আমার কোন সমস্যা নেই।
মাজুল হাসান বলেছেন:
আবারো ধন্যবাদ। পিডিএফ ফাইলে কিছু ফন্ট ভেঙ্গে যাবার প্রবণতা দেখা গেছে। সেটা কি করে রোখা যায় সেটা একটু ভেবে দেখবেন? রাগিব ভাই সেবিষয়ে কি বলেন?
লেখক বলেছেন: ধন্যবাদ। ফন্টের বিষয়টা অবশ্য বিশেষজ্ঞদের ব্যাপার,আমারো ভেঙে গেছে,কেউ জানলে একটু সমাধান দিয়েন।
সিহাব চৌধুরী বলেছেন:
পুতুল বলেছেন:
ফারহান দাউদ, অত্যন্ত গুরুত্বপুর্ণ কাজ। অনেক বিপ্লবী কবিতার চেয়েও ভাল। ধন্যবাদ।
আমার ও একই কথা ।
লেখক বলেছেন: ধন্যবাদ সিহাব,কিছু কাজ করার চেষ্টা করলাম আরকি।
লেখক বলেছেন: ধন্যবাদ বস্,আপনারা পড়েন বলেই চেষ্টা করলাম।
কোলাহল বলেছেন:
@ ফারহান।অনেক অনেক ধন্যবাদ থাকল।
গুরুত্বপূর্ন এবং অত্যাবশ্যকীয় দ্বায়িত্ব পালন করেছেন। দলিল হয়ে থাকবে আগামীর জন্য।
+
লেখক বলেছেন: ধন্যবাদ,আশা করি সবার কাজে লাগবে।
লেখক বলেছেন: সময় করে কিছু যোগাড় করে পড়ে নিয়েন(ফ্রিতে আমারেও দিতে পারেন
)।
রাশেদ বলেছেন:
ধন্যবাদ ফারহান। অনেক কষ্ট করতেছেন। খুব ভালো লাগলো এইরকম একটা উদ্যোগ দেখে।
শেখ জলিল বলেছেন:
পরপর তিনটা পোস্ট বেশ তথ্যবহুল। দারুণ কাজ!
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। আপনাদের সামান্য কাজে এলেও সার্থক।
তালাশ-শাহীন আখতার
যুদ্ধ-সেলিনা হোসেন
আব্বুকে মনে পড়ে-হুমায়ূন আজাদ
বিদেশী লেখকদের বইগুলো থাকবেনা? থাকলে ভাল হবে কিন্তু?
এটাও প্রিয়তে
লেখক বলেছেন: ধন্যবাদ অনেক,যোগ করলাম বইগুলি। বিদেশি লেখকদের বইগুলির নাম ঠিক জানি না,কেউ যোগ করলে ভাল হয়।
নগর বাউল বলেছেন:
+
লেখক বলেছেন: ধন্যবাদ।
ফাহমিদুল হক বলেছেন:
'নামহীন গোত্রহীন' (গল্পগ্রন্থ) -- হাসান আজিজুল হক'দ্বিতীয় দিনের কাহিনী' (উপন্যাস) -- সৈয়দ শামসুল হক
'সাত ঘাটের কানাকড়ি' সাম্প্রতিক সময়ভিত্তিক (এরশাদের আমল); এটি সম্ভবত সরাসরি মুক্তিযুদ্ধভিত্তিক নয়। এক মায়ের কয়েকজন সন্তান ... চেক করে দেখা দরকার।
আব্দুল্লাহ আল মামুনের কয়েকটি মঞ্চনাটক আছে। 'এখন দুঃসময়', 'মেরাজ ফকিরের মা' হতে পারে।
কেরামতমঙ্গল (মঞ্চনাটক, বিশাল প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধও একটি অংশ) --সেলিম আল দীন
জীবন ও রাজনৈতিক বাস্তবতা (উপন্যাস) -- শহিদুল জহির
হাঙ্গর নদী গ্রেনেড (উপন্যাস) -- সেলিনা হোসেন
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ নাগুলোর জন্য,যোগ করে দিলাম।
লেখক বলেছেন: "নামগুলোর" জন্য।
ফাহমিদুল হক বলেছেন:
৬৫ নম্বরের তরুক্ষু আবার কী? নাসরীন জাহানের 'উডুক্কু' নাকি? সেটা মুক্তিযুদ্ধভিত্তিক বলে মনে হয়না।
ফাহমিদুল হক বলেছেন:
৩৮ নম্বরে আছে 'তোমারি', নামটা হবে 'তোমরাই'। এটি সাম্প্রতিক প্রেক্ষাপটের নাটক। তবে মুক্তিযুদ্ধ প্রসঙ্গটি আছে। এযুগের তরুণদের বলা হচ্ছে তোমরাই। তোমরা চেতনা ফিরিয়ে আনবে ইত্যাদি। রাজাকার চরিত্রগুলো এযুগে সুখেই আছে এরকম আলোকপাতও আছে।
লেখক বলেছেন: ধন্যবাদ,ঠিক করে দিলাম।
যূঁথী বলেছেন:
আমি মিলিয়ে দেখিনি কিন্তু মনে হল আমার পড়ার লিস্টের কিছু মিসিং তাই দিচ্ছি। হয়ত আপনার লিস্টেও আছে খেয়াল করিনি। তাই আগেই ক্ষমা প্রার্থণা করে নিচ্ছে। ১। ক্যাম্প - মুহম্মদ জাফর ইকবাল
২।জনযুদ্ধের গণযোদ্ধা - মেজর কামরুল হাসান ভূঁইয়া
৩। এক জেনারেলের নীরব সাক্ষী (স্বাধীনতার প্রথম দশক) - মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরী - তবে সরাসরি মুক্তিযুদ্ধ সম্পর্কিত না , যুদ্ধোত্তর বলা যেতে পারে
৪। আমার ছোটবেলা ১৯৭১ এবং বাবা তাজউদ্দীন আহমদ - সিমিন হোসেন রিমি
৫। মুক্তিযুদ্ধের গল্প (সংকলন) - অবসর প্রকাশনী
৬। আত্মকথা ১৯৭১ - নির্মলেন্দু গুণ
৭। বিজয়ী হয়ে ফিরব না হয় ফিরবই না - মেজর কামরুল হাসান ভূঁইয়া
৮। খুঁজে ফিরি (১৯৭১ এর পিতৃস্মৃতিহীন সন্তানদের কথা) - সংকলন
৯। চরমপত্র - এম. আর. আখতার মুকুল
১০। Witness to Surrender - Siddiq Salik
১১। আরেক ফাল্গুন - জহির রায়হান (ভাষা আন্দোলন সংক্রান্ত , সরাসরি মুক্তিযুদ্ধ নয়)
আপাতত এই মনে পড়ছে। পরে মনে পড়লে আবার জানাবনে।
প্রিয়তে থাকল। শুভকামনা রইল।
লেখক বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা। আপনার লিস্টের বেশ কিছু আছে প্রামান্য বই,সেগুলো এর আগের পোস্ট "মুক্তিযুদ্ধের কিছু প্রামান্য বইয়ের তালিকা" তে যোগ করে দিলাম,আর গল্প বা উপন্যাস যোগ করলাম এই লেখাতে। আপনাদের তথ্যের উপর ভিত্তি করেই নিয়মিত এই তালিকা আপডেট করা হবে,তাই যেকোন রকম সাহায্য কৃতজ্ঞতার সাথে গ্রহণ করা হবে। আবারো ধন্যবাদ।
যূঁথী বলেছেন:
১২। কাঁচসমুদ্র - মুহম্মদ জাফর ইকবাল (এক্কেবারে ভিন্নভাবে আমাদের মুক্তিযুদ্ধ উঠে এসেছে এই বইটিতে)
নির্মোহ বলেছেন:
খুব জরুরি। ভাল।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
আহমাদ মোস্তফা কামাল বলেছেন:
আপনার পুরনো লেখাগুলো দেখতে দেখতে এই পোস্ট চোখে পড়লো। এই তালিকার সবগুলো সম্ভবত গল্প/কবিতা/উপন্যাস নয়। কয়েকটি উপন্যাসের নাম দিচ্ছি, এগুলো সবই মুক্তিযুদ্ধভিত্তিক।১. আমার যত গ্লানি - রশীদ করীম
২. জীবন আমার বোন - মাহমুদুল হক
৩. খেলাঘর - মাহমুদুল হক
৪. অশরীরী - মাহমুদুল হক
৫. কবেজ লেঠেল - মঈনুল আহসান সাবের
৬. অন্ধ কথামালা - রশীদ হায়দার
পরে মনে পড়লে এই তালিকা পূর্ণাঙ্গ করতে আরো যোগ করার ইচ্ছা রইলো। সুন্দর উদ্যোগের জন্য অভিনন্দন।
লেখক বলেছেন: সবগুলো আসলে যাচাই করা সম্ভব ছিলনা,নিজেই আর কয়টা পড়েছি? আপনারগুলো যোগ করে দিচ্ছি,অসংখ্য ধন্যবাদ।
বাপ্পাদিত্য বলেছেন:
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সংগ্রহে রাখার মতো পোস্ট।একাত্তরের দিনগুলি- জাহানারা ইমাম, - আগের তালিকায় কি দিয়েছেন নাকি বইটির নাম? মুক্তিযুদ্ধের দিনযাপনের এমন বর্ণনাময় ও তথ্য সমৃদ্ধ বইটি তালিকায় না পেয়ে অবাক লাগছে।
লেখক বলেছেন: একাত্তরের দিনগুলি প্রামান্য বইয়ের তালিকাতে আছে। পড়ার জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...




















