আমার প্রিয় পোস্ট

পচা শামুকে যেন পা না কাটে: গুডলাক বাংলাদেশ (সাময়িক হতে পারে)

০৮ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:২৪

শেয়ারঃ
0 0 0

কোন হিসেবেই বাংলাদেশের আজকে না জেতার কথা নয়। এমনকি ভারতের সাথে যেমন খেলেছে তেমন হলেও জেতা উচিৎ। ভারত স্পিন খেলতে পারে,আয়ারল্যান্ড সেটাও পারে না বলেই জানি। তারপরেও ভয় থাকে,পচা শামুকেই পা কাটে,আয়ারল্যান্ডের কাছে একবার হেরেছেও। আর টি-২০তে সবারই সুযোগ কাছাকাছি। আসুন সবাই প্রার্থনা করি,আমাদের চাওয়া খুব বেশি না, আজকে জিতে সুপার এইটে উঠলেই আপাতত খুশি। খুব বেশি তো না, এইটুকু তো আমাদের পাওনা,তাই না?

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৮ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৩৯
অনন্ত দিগন্ত বলেছেন: বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য শুভকামনা ........
০৮ ই জুন, ২০০৯ রাত ৮:০৫

লেখক বলেছেন: আর শুভকামনা:(

২. ০৮ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৪৪
শওকত হোসেন মাসুম বলেছেন: বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য শুভকামনা ........ মান সম্মান যেন থাকে
০৮ ই জুন, ২০০৯ রাত ৮:০৭

লেখক বলেছেন: মান-সম্মান তো আটলান্টিকের ঐপারে রওনা দিসে:( এই ভয়ই করতাসিলাম:(

৩. ০৮ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৪৫
কৌশিক বলেছেন: হেহেহে আশরাফুল ৬ মারছে!
০৮ ই জুন, ২০০৯ রাত ৮:০৮

লেখক বলেছেন: এরপরেই ধরা।

৪. ০৮ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৫৮
ঈশান৭২৮৫ বলেছেন: গাধার মত আউটও হইছে। মাত্রই আগের ওভারে এইরকম একটা ক্যাচ দিয়া বাচছে। আবার গাধাটা একই ভুল কেমনে করে?
০৮ ই জুন, ২০০৯ রাত ৮:০৮

লেখক বলেছেন: আশরাফুলের মত মূর্খ বাংলাদেশ খুঁজলেও পাওয়া মুশকিল,বারবার একই কাজ করে,এইটা আর নতুন কি?

৫. ০৮ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:০৩
তানহা তাবাসসুম বলেছেন: এহানেই বঙ্গদেশের সমাপ্তি............
০৮ ই জুন, ২০০৯ রাত ৮:০৯

লেখক বলেছেন: দেখা যাক।:(

৬. ০৮ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:১৪
জ্বিনের বাদশা বলেছেন: এদের তো মোটেও পঁচা শামুক মনে হচ্ছেনা ... একেবারে খাঁটি, এক লম্বর ;)

আজকেও ধরা! :(
০৮ ই জুন, ২০০৯ রাত ৮:১০

লেখক বলেছেন: আমার তো বাংলাদেশরেই পচা শামুক লাগতাসে এখন,আর রকিবুল হইলো তার মাঝেও রদ্দি মাল।

০৮ ই জুন, ২০০৯ রাত ৮:১০

লেখক বলেছেন: :(

৮. ০৮ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:২০
ভালো-মানুষ বলেছেন: তামশা দেইখা বিনোদিত হইতাসি...;)
০৮ ই জুন, ২০০৯ রাত ৮:১১

লেখক বলেছেন: বিনোদন তো ওভারডোজ হয়া যাইতাসে,রোজ রোজ এক তামাশা ক্যামনে সহ্য করি?:(

৯. ০৮ ই জুন, ২০০৯ রাত ৮:১৫
অদ্রোহ বলেছেন: পা তো খানিকটা কাটলোই,পাছে গ্যাংগ্রিন না হয়:(
০৮ ই জুন, ২০০৯ রাত ১০:২৬

লেখক বলেছেন: গ্যাংগ্রিনই হইসে,গ্রুপের ১ ম্যাচ বাকি থাকতেই আউট।ঝামেলা খতম,মাথা নাই তো মাথাব্যথাও নাই।

১০. ০৮ ই জুন, ২০০৯ রাত ১০:৩৬
অপরিচিত_আবির বলেছেন: আরে ওরা(মানে আমরা ) নিয়ম করে ঠিক এক বিশ্বকাপ পর পর ভালো খেলে। গত কুড়িকুড়িতে ভালো খেলে কোটা শেষ করে ফেলেছিল তাই এখন ওদের দোষী করা উচিত হয় নি।
;););););););););););););)
০৮ ই জুন, ২০০৯ রাত ১০:৪১

লেখক বলেছেন: বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস বাতিল কইরা আয়ারল্যান্ডরে দিয়া দিক, পর পর ২ বার এইভাবে ডমিনেট কইরা হারাইলে ঐটারে আর ফ্লুক বলা যায় না। আশরাফুলরে ঐ দলে বলবয়ের কাজ দেয়া যাইতে পারে, বা গা-হাত-পা মালিশ কইরা দিবে।

১১. ০৮ ই জুন, ২০০৯ রাত ১০:৩৬
আহসান হাবিব শিমুল বলেছেন: বাংলাদেশ যেদিন ভারত কিংবা অস্ট্রেলিয়া এমন ভালো দলের বিরুদ্ধে খেললে যতটা না টেনশনে থাকি, তারচেয়ে বেশি থাকি স্কটল্যান্ড, আয়ারল্যান্ড কিংবা কেনিয়ার সাথে খেলা থাকলে।তবুও বারেবারেও পচা শামুকে পা কাটে। বারে বারে পচাশামুখে পা কাটলে সেটাকে আর পচা শামুক বলার উপায় আছে কি! আমি খেলাধুলা ইদানিংকালে দেখিই না, তবে বাংলাদেশ দল সম্বন্ধে আমার একটা অসাধারণ থিসিস আছে;

বাংলাদেশ ভালো দলের সাথে হারে কারন অভিজ্ঞতার অভাবে

বাংলাদেশ খারাপ(মানে আমরা মনে করি আরকি) দলের হারে মানসিক চাপে

দেশের মাটিতে হারে প্রত্যাশার চাপে

দেশের বাইরে হারে পরিবেশের সাথে খাপ খাওয়াতে না পেরে

দ্রুতগতির স্পীচে হারে এমন পিচ দেশে নাই বলে

স্পিন ট্র্যাকে হারে পিচের গতি প্রকৃতি হঠাৎ পরিবর্তিত হয় বলে
..........................................................................................।

০৮ ই জুন, ২০০৯ রাত ১০:৪০

লেখক বলেছেন: বাংলাদেশ দলের গুলার খেলা দেখলে মনে হয় তারা দয়া করে খেলতে গিয়া আমাদের ধন্য করে ফেলছে।আচ্ছা,এইটা কি আমাদের জাতীয় চরিত্র? সম্মান দিলেই কি আমরা কমিটমেন্ট ভুলে মাথায় উঠে বসি? এই হারামজাদাদের কোন ধারণা আছে এই না খাওয়া ফকিন্নি দেশ তাদের পিছনে বছরে কত কোটি টাকা খরচ করে?

০৯ ই জুন, ২০০৯ রাত ১২:৫২

লেখক বলেছেন: পুরাই,এখন এই পচন গুলারে কাইটা ফালায়া দেয়া দরকার।

১৩. ০৯ ই জুন, ২০০৯ রাত ১২:০২
ড়ৎশড় বলেছেন: আয়ারল্যান্ডকে পচা শামুক বলার জন্য প্রতিবাদ করছি।এদের ক্রিকেট খেলার ইতিহাস যেমনই হোক না কেন এই দেশের ক্রিকেটাররা দেশের জন্য খেলে।আমাদের ছাগল-প্রতিভাহীনদের মত না।ওই দেশে আশরাফুলের মত কোন বলদকে ক্যাপ্টেন বানানো হয়না।ওই দেশে ফারুক,আকরাম খানের মত ফালতু কোন ক্রিকেটার যাদের খেলা মানেই একটা রসিকতা এমন লোককে নির্বাচক করা হয়না।ওই দেশে কোচের অধিনায়ককে জমা খরচ দিয়ে চলতে হয়না।ওই দেশে আশরাফুলের মত আবাল নাই যে নিজেকে লারা,টেন্ডুলকার মনে করে।ওই দেশে বারবার খারাপ করেও রুবেলের মত ফালতু বোলারকে সুযোগ দেয়া হয়না...আরো অনেক কিছুই ওরা করেনা।

ঠিক করে বলেন তো ভাইয়া,এই জয়টা কি ওদের প্রাপ্য ছিলোনা?
০৯ ই জুন, ২০০৯ রাত ১২:৫৮

লেখক বলেছেন: আয়ারল্যান্ড যোগ্য দল হিসাবে জিতছে,হ্যাটস অফ ওদের। এই ব্যাটিংয়ের পরও বাংলাদেশ জিতলে ঐটা বিশ্বকাপের অপমান হইতো। রুবেলরে দোষ দেই না,পোলাটার গতি আছে,বয়স কম,কিন্তু দলের সিনিয়র মোস্ট বোলার যদি ডরে আগে বল শেষ কইরা ওরে স্লগে পাঠায় তো ওর দোষ কি? মাশরাফির উচিত সদ্য বিবাহ করা বৌয়ের আঁচলের তলায় লুকানো(আরো খারাপভাবে বলতে চাইছিলাম,কি লাভ মুখ খারাপ করে?),মুরগির কলিজা নিয়া ফাস্ট বোলার হওয়া যায় না। আশরাফুল হারামজাদার পশ্চাদ্দেশ বেশি মোটা হইসে,এক পোলা ওর কলার ধইরা পিটাইতে গেসিলো,ঐদিন কায়দামত পিটায়া দিলে কাজে লাগতো। মুশফিকের চেয়ে পাড়ার পোলাপান ভালো কিপিং করে,আবার মিচকা মিচকা হাসে বল মিস কইরা। সব মিলায়া একটা ডিজাস্ট্রাস নির্লজ্জ টিম,এর হারা ছাড়া গতি কি?

১৪. ১৬ ই জুন, ২০০৯ রাত ১২:২১
ড়ৎশড় বলেছেন: উৎপল শুভ্রের ফেসবুক লিঙ্ক পাইলাম আজকে।আহারে যদি পারতাম সব ব্লগারকে অনুরোধ করতাম ওই ব্যাটাকে পারসোনালী মেসেজ দিয়ে মনের কথা বুঝায় দিতে।আপনার পোস্টে দিয়ে গেলাম লিঙ্ক।

Click This Link
১৬ ই জুন, ২০০৯ দুপুর ১২:৫৫

লেখক বলেছেন: হেহেহে, ধন্যবাদ, ব্যাটারে একটু শিক্ষা দেয়া দরকার:)

 

মোট সময় লেগেছে ১.০০৪৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
খুব সাধারণ মানুষ ..এখনো বেকার,পড়ছি পুরকৌশল এ। মাথা একটু গরম,একটু বোকাও,তবে মানুষটা মনে হয় আমি খারাপ না।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ