আমার প্রিয় পোস্ট

অনেক পুরান ব্লগাররে একসাথে দেইখা পুরানো দিনের কথা মনে পইড়া খুশি লাগলো

০১ লা জুলাই, ২০০৯ ভোর ৫:৪৪

শেয়ারঃ
0 0 0

রেজওয়ান
অমি রহমান পিয়াল
ত্রিভুজ
মোসতফা মনির সৌরভ
আবদুর রাজ্জাক শিপন
নাজিম উদ্দিন
জ্বিনের বাদশা
ফারহান দাউদ
মানবী
মানুষ
দিগন্ত
রাশেদ
বিষাক্ত মানুষ
না বলা কথা
আরিফুর রহমান
নির্ঝর নৈঃশব্দ্য
ফকির ইলিয়াস
মুয়ীয মাহফুজ
আমি তান্ত্রিক
ফারজানা মাহবুবা
শয়তান
শফিউল আলম ইমন
বাফড়া
কাঁকন
চাঙ্কু
বিডি আইডল

ব্লগিংয়ের পয়লা দিককার কথা মনে পড়লো, সারা রাত লোকজন ব্লগ সরগরম কইরা রাখতো, ভালো আড্ডা হইতো, তখন জুনিয়র ব্লগার ছিলাম, বইসা মজা দেখতাম। আজকে এত পুরান ব্লগার শেষ রাতে লগড ইন দেইখা সেই কথা মনে পইড়া একটু নস্টালজিক একটু খুশি হয়া গেলাম। সবাই ভাল থাকেন, খুশি থাকেন, শুভ ব্লগিং, শুভ জীবন।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): হিজিবিজি ;
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে । সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০০৯ সকাল ৭:৩৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০১ লা জুলাই, ২০০৯ ভোর ৫:৪৯
কঁাকন বলেছেন: হ্যাপ্পী ব্লগিং

পুরোনো ব্লগার রা কি আজকে আড্ডা দিবে না ?

আপনিই একটা আড্ডার আয়োজন করেন
০১ লা জুলাই, ২০০৯ ভোর ৫:৫৪

লেখক বলেছেন: পুরানরা মনে হয় ব্যস্ত মানুষ, নাইলে সবাই হাওয়া ক্যান? :(

০১ লা জুলাই, ২০০৯ ভোর ৫:৫৪

লেখক বলেছেন: ব্লগিং আর কই, আপনেরা তো চান্দে বাড়ি কিনসেন মনে হয়, চেহারা দেখান না। আছেন কেমন?

০১ লা জুলাই, ২০০৯ ভোর ৫:৫৫

লেখক বলেছেন: হেহে, সবাইরে দেখলে ভাল লাগে।:)

৪. ০১ লা জুলাই, ২০০৯ ভোর ৫:৫২
মানুষ বলেছেন: আগের জামানা আর নাই। নতুনেরা আজকাল পাত্তা দেয় না :(
০১ লা জুলাই, ২০০৯ ভোর ৫:৫৬

লেখক বলেছেন: সেইটাই, একটা কারণ হইলো আপনেরা পাড়ায় চেহারা দেখান না, নয়া মাস্তান আইসা গেলে তো রকের দখল হারাইবেনই:)

৫. ০১ লা জুলাই, ২০০৯ ভোর ৫:৫৩
আরিফুর রহমান বলেছেন: আইজু নাই...
শমশের নাই...
হোসাইন কই?
০১ লা জুলাই, ২০০৯ ভোর ৫:৫৬

লেখক বলেছেন: সবাই হাওয়া, আপনেরেও ম্যালাদিন পরে দেখলাম মনে হয়:|

৬. ০১ লা জুলাই, ২০০৯ ভোর ৫:৫৪
ত্রিভুজ বলেছেন: হা হা.. শুভ ব্লগিং...

(সাময়িক কেন?? স্থায়ী হউক... দরকার হলে স্টিকি হউক.. ;) )
০১ লা জুলাই, ২০০৯ ভোর ৫:৫৭

লেখক বলেছেন: আমাদের মনে স্থায়ী হলেই চলে।:)

৭. ০১ লা জুলাই, ২০০৯ ভোর ৫:৫৪
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

আপনার এই হঠাৎ ভালো লাগার প্রকাশটা--আমাদের চোখের সামনে দাঁড়িয়ে, "এই ব্লগটাকে আমরা কতোটা ভালোবাসি" বলে দেয় ।

কর্তৃপক্ষ সবসময় সেটা বুঝে ওঠতে পারেনা ।

লগ আউট করছিলাম, এটা দেখে আবার ইন করলাম । এখন আবার আউট ।

শুভ ব্লগিং !
সুপ্রভাত বাংলাদেশ !
০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:০০

লেখক বলেছেন: চাই বা না চাই, ভার্চুয়াল সম্পর্কগুলো আসলে এখন আর অস্বীকার করা যায় না। সেইটা আমাদের বাঙ্গালির আড্ডাবাজ স্বভাবের জন্যও হতে পারে, আমরা দশজন মিলে হল্লা করার একটা জায়গা খুঁজি সবখানেই। মন খারাপ হোক, একটা ভাল খবর হোক, ভার্চুয়াল জগতের মানুষগুলোকে জানানোর তাগিদটাও এখন আমরা বোধ করি। পুরানো মুখগুলোকে দেখলে কতটা ভাল লাগে, সেটা আসলে বললেও অনেকে বিশ্বাস করবে না।

৮. ০১ লা জুলাই, ২০০৯ ভোর ৫:৫৪
বিডি আইডল বলেছেন: আমি বইসা বইসা মুভি ডাউনলোড দিতাছে...কাইলক্যা বন্ধ আছে রাত জাগুম
০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:০১

লেখক বলেছেন: সকালে লোডশেডিং হইবো, নাইলে আরো জাগতাম, ফ্যানের হাওয়া থাকতে থাকতে একটু ঘুম দিয়া নেই।

১০. ০১ লা জুলাই, ২০০৯ ভোর ৫:৫৬
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
হ্যাঁ, আইজুদা আর হোসাইনের বহুত মিস করি ।
০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:০২

লেখক বলেছেন: মারামারিও মিস করি আসলে, পাড়া সরগরম না থাকলে বাঙ্গালির ভাল্লাগেনা।:(

১২. ০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:০০
ত্রিভুজ বলেছেন: আইজুদ্দিনরে আমিও মিস্‌ করি... বাংলা ব্লগের ইতিহাসে সবচাইতে ডেডিকেটেড পাবলিক ছিলেন তিনি.... ২৪ ঘন্টার ভেতরে ১৮ ঘন্টাই সম্ভবত ব্লগে থাকতেন। ব্লগিং কি পুরোপুরিই ছেড়ে দিয়েছেন নাকি 'আমারব্লগ'-এ ব্লগান?
০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:০২

লেখক বলেছেন: থাকার কথা, এইদিকেও থাকতে পারেন।

১৩. ০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:০১
রাশেদ বলেছেন: পড়ালেখার চাপ বাড়ছে মেলা। মাঝে মাঝে উঁকি দেই খালি তাই। কিছুদিন আগে পুরানো পোস্টগুলো পড়তেছিলাম। আফসোস জাগে! :(
০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:০৪

লেখক বলেছেন: সবার কমন সমস্যা। কারো পরার চাপ, কারো চাকরির চাপ, কেউ বিয়া করসে, কারো বাচ্চা হইসে, কারো ব্যবসা বাড়সে।:( আগে তো পেট আর সংসার, পরে ব্লগিং। তবে মিস করি সবাইরে, মাঝে মাঝে চেহারা দেখায়েন, জানান দিয়েন যে আছেন। এই মুহূর্তে ব্লগার নাদানের কথা মনে পড়তাসে, ম্যালাদিন ব্লগে দেখি না।

১৪. ০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:০৩
কঁাকন বলেছেন: @মানু

ঢিলটি মারলে পাটকেল টি খেতে হয় একসময় নিঃস্চই নতুনদের পাত্তা দেন নাই তাই নতুনরা এখন পাত্তা দেয় না এই দেখেন এই পোস্টেও সিনিয়র (আসলে বুইরা) ব্লগার খালি অন্য ফুলপ্যান্ট ব্লগারগো নামই কপি করসেঠাফপ্যান্ট ব্লগাররা তো দুরের কথা আমাদের মত থ্রিকোয়ার্টার ব্লগারদের নামও লিখেনাই খালি পুরোনো ব্লগারদের দেখলেই তার ভালো লাগে আমাদের না :((

আমি কী এই পোস্টে থাকপো নাকি চলে যাব :(
০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:০৬

লেখক বলেছেন: এরে রে, নতুন পুরান না, একচোটে যাদের নাম দেখসি তাদের টা কপি মারসি। এই লাইগাই মনে হয় সবাই ঢুকতাসে না:( যারা নতুন তাগো লগে পুরান মুখদের দেখলে ফ্যামিলি পুরা হইলো মনে হয়, ঈদের আনন্দ লাগে, সেইটাই কইতে চাইসি আরকি, এইখানে নতুন পুরান এন্ট্রি পাসের ব্যাপার নাই:| (আর আপনেও বুইড়া ব্লগার, যতদূর জানি)

১৫. ০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:০৩
মুয়ীয মাহফুজ বলেছেন: আপনার ফিলিংস দেখে ভালো লাগলো-
এখনো দিনে এক দেড় ঘন্টা ব্লগ না পড়লে ভাললাগে না,অনেক সময় লগ ইন করিনা।তবে ইদানীং ব্যাস্ততা বেড়ে গেছে অনেক।ব্লগ লেখারও চান্স পাইনা-তাই বেড়ে গেছে ব্লগ পড়ার অভ্যাস-তবে পড়ি আর লিখি যাই করি ব্লগিং চলছেই। :)

ভাল থাকেন।
০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:১১

লেখক বলেছেন: আপনার কবিতা অনেকদিন পর প্রথম পাতায় চোখে পড়লো, সাথে পুরানো আরো কয়েকজন ব্লগারের পোস্ট, হঠাৎ পুরানো মানুষগুলোর কঠা মনে পড়লো, শেষরাতের ব্লগাররা। ব্লগিং চালিয়ে যান, ভালো থাকুন।

১৬. ০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:০৩
মানুষ বলেছেন: জাগতিক নিয়মরে ভাই। রকের দখল কি আর সারা জীবন রাখা যায়। যাদের হওয়ার তারা গডফাদার হয় আর যার হয় না তারা আমাদের মতো স্মৃতিকাতর হয়।
০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:১২

লেখক বলেছেন: বুইড়া হইলে তো যাইবেনই, তয় বিয়া না কইরাই (এই বাবদে ছায়ার আলো আর প্রত্যুদা'র কথা মনে পড়লো, শহীদ হয়া ব্লগ ছাড়সেন তেনারা) রক ছাইড়া আন্ডারগ্রাউন্ডে গেলে ক্যামনে কি?

১৭. ০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:০৬
রাশেদ বলেছেন: হু, ২০০৭ সালটা যে কিভাবে গেছে, চিন্তা করতেই টাশকি খাই। ব্লগিং আর ব্লগিং। পড়ালেখা বাদ দিয়ে ব্লগিং করছি। এখন শেষ সময়, তাই আর এই রিস্ক নিতে পারতেছি না। :|

মেলা পুরানো ব্লগার নাই। পুরানো পোস্টে তাদের কমেন্ট দেখলে আফসুস জাগে খালি।
০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:১৪

লেখক বলেছেন: খিক, তখন শেষরাতে দেখতাম আর কেউ না থাকুক আপনি, মেহরাব আর আমার নাম থাকবোই। আমরা মাঝে মাঝে কইতাম আপনেরে পুরা নেশায় ধরসে:)

১৮. ০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:০৮
মানুষ বলেছেন: @কাঁকন
ব্লগেও আসলে জেনারেশন গ্যাপ আছে। নতুনেরা নতুন ভাবনা দিয়া ব্লগ সাজায়। সেইটা আমাদের ভাল লাগে না। আবার পুরান জিনিস আনলে ভাবি এইটাতো আগে দেখছিই :|
০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:১৭

লেখক বলেছেন: এইটা কিন্তু সত্যি কথা। একেকটা দল করে আসে ব্লগাররা, বা দলটা হয়ে যায়, একটা চক্রের মত, তারপরে দেখা যায় প্রায় একসাথে সবাই ঝিমায়া গেসে, নতুন একটা জেনারেশন চলে আসে। মনে হয় দুনিয়ার নিয়মই এইটা, ব্লগ আর আলাদা হবে ক্যামনে?

১৯. ০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:০৯
ফারজানা মাহবুবা বলেছেন: কোথাও কোনো কমেন্ট না করেই বের হয়ে যাচ্ছিলাম। আপনার এই পোষ্ট দেখে কমেন্ট করার লোভ সামলাতে পারলাম না! :)

শুভ ব্লগিং..
০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:১৮

লেখক বলেছেন: অনেকদিন পরে আপনাকেও দেখলাম, এতজন পরিচিত মুখ দেখে ভারি মনটা হালকা হয়ে যাচ্ছে। ভার্চুয়াল সম্পর্কের শক্তিটা এখন আর কিছুতেই কম করে দেখতে পারছি না।

২০. ০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:০৯
মোসতফা মনির সৌরভ বলেছেন: হায়রে সেই ২০০৭.. সারাদিন রাত শুধু ব্লগিং.... কত কথা, কত স্মৃতি, কত মানুষ।

একটা ব্যাপার মনে হয় - ঐসময় এখনকার মত এত ব্লগার ছিল না। তাই প্রত্যকেকে খুব আপন মনে হত। মনে হয় পরিচিত ব্লগারদের ভেতর সম্পর্কটা খুব শক্ত ছিল এখনকার চেয়ে।
০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:২০

লেখক বলেছেন: ইন্টারঅ্যাকশান অনেক বেশি ছিল, মারামারি হোক বা তর্কাতর্কি, সবাই সবার পোস্ট বা লেখা মোটামুটি পড়তো, ধারণা ছিল কে কি লিখে বা ভাবে। এটা এখন অনেকটাই কমে গেছে, সবাই শুধু নিজের লেখা পড়াতে আগ্রহী, পড়তে না।

২১. ০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:১৩
রাশেদ বলেছেন: নাহ। তখনো ব্লগার ছিলো অনেক। তবে ইন্টার‌্যাকশনটা বেশি হইতো। আর আস্তে ধীরে গ্রুপিং দলাদলি ইত্যাদি কারনে স্ক্যাটার্ড হয়ে গেছে অনেকে।

@ সৌরভ
২২. ০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:১৪
মানুষ বলেছেন: নতুন ব্লগাররা মিল্যা নাকি N-টিম বানাইছে।
০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:২৬

লেখক বলেছেন: আমাগো তাইলে অ্যান্টিক টিম বানাইতে হইবো, সব তো ঊয়ারী-বটেশ্বরের পুরাকীর্তির মত দুর্লভ হয়া যাইতাসে।

২৩. ০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:১৪
মানুষ বলেছেন: ঘুটে পোড়ে গোবর হাসে
২৪. ০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:১৬
মোসতফা মনির সৌরভ বলেছেন: হয়ত তাই...তবে শেষের লাইনের সাথে একেবারে একমত।

ঐ সময়টার কারনেই ব্লগে ঢুকলে এখনও বামদিকে কিছু নাম খুঁজি। নাদানের কি অবস্থা? বহুদিন দেখি না, অবশ্য আমি আসিও কম। কিন্তু পোস্ট নাই।
২৫. ০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:১৬
রাশেদ বলেছেন: হা হা! একটা পোস্ট দেখছিলাম এনটিম নিয়ে। হা হা! :D
২৬. ০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:১৭
রাশেদ বলেছেন: নাদূর সাথে মেলাদিন কনটাক্ট নাই আমার। @ সোউরভ
২৭. ০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:১৭
শফিউল আলম ইমন বলেছেন: পুরনো ব্লগারদের নামগুলো না দেখলে ব্লগে আসতে ইচ্ছে করে না।
পরশু চিটি আপুর সাথে ফোনে একই কথা বলছিলাম।
তোমাকেও মাঝখানে দেখিনি, আমি অবশ্য অনেকদিন ব্লগের বাইরে ছিলাম, এখন কেন জানি আর লিখতে ইচ্ছে করেনা। ৯৯ পোষ্ট নিয়ে অনেকদিন বইসা আছি, শততম পোষ্ট লিখতে আলসেমি হচ্ছে।:(
০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:২৫

লেখক বলেছেন: একটা দেন, জাবর কাটা পোস্ট। ৫০টা পোস্ট দিয়া আমিও এমন একটা জাবর কাটা পোস্ট দিসিলাম, তখনো অবশ্য পুরান ব্লগাররা অ্যান্টিক ব্লগার হয়া যায় নাই:)

২৮. ০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:১৭
বিডি আইডল বলেছেন: এন-টিম এখনও শিশুতোষ অবস্হায় আছে...আমি আবার ওই গ্রুপের শুভাকাংখি হিসাবে আছি :) @রমজান
২৯. ০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:১৮
রাশেদ বলেছেন: @ ফারহান... হা হা! ঐ সময়ে আসলেই নেশাতে ধরেছিলো। মাঝে মাঝে ল্যাবে না যেয়ে হলে বসে থাকতাম ব্লগে। কত দিন যে এমন করছি! যার কারনে এখন সমস্যা হইতেছে। কাজে পিছিয়ে পড়ছি। :(
০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:২১

লেখক বলেছেন: ২-৩ পরীক্ষা ল্যাগ খাইতে খাইতে বাঁচসিলাম ঐ সময় ভাই, খালি আমি না, আমার মত আরো কয়েকজন। জীবনে কোন কিছুতে এমন নেশা হয় নাই। :|

৩০. ০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:২৪
মানুষ বলেছেন: নেশা এখনও কাটে নাই আসলে। ব্লগের নেশা কাটানোর একমাত্র রাস্তা বিবাহ। উদাহরণঃ- ছায়ার আলো, প্রত্যু্তপন্নমতিত্ব, রাগ ইমন, হোসেইন
০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:২৯

লেখক বলেছেন: উনাদের দেখলে বুঝা যায় বিবাহ কি ভয়াবহ জিনিস, যে নেশা এমনকি পড়াশোনা বা ক্যারিয়ারের উপর হুমকিও কাটাইতে পারে নাই, বউয়ের গুঁতা খায়া সেইটাও গেছে, আর এরপরেও কিনা আপনে বিবাহের লাইগা পাগল:|

৩১. ০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:২৪
মোসতফা মনির সৌরভ বলেছেন: হুম, পুরানো অনেকেই উধাও, নির্বাসিতের খবর নাই - যার লেখা প্রচন্ড মিস করি।

তবে একটা জিনিস আবার ভাল লাগে, যখনই ঢুকি কাউকে না কাউকে পাই। যেমন ফারহান না হয় বিমা। অন্তত কিছু পুরানো মানুষ দেখলে মনে হয় নিজের জায়গাতেই আছে, আর না হলে যে অবস্থা।

০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:৩১

লেখক বলেছেন: নির্বাসিত এখন সচলে লেখেন,যদিও এতটা নিয়মিত না। তবে আপনিও হাওয়া মেরে গেছেন, আজকের মত কালেভদ্রে চোখে পড়ে।

৩২. ০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:২৫
ত্রিভুজ বলেছেন: ব্লগিং করতে গিয়া মোটামুটি বড় মাপের একটা কাজ হাতছাড়া হইছিলো..... লাখ দুয়েক টাকা পাইতাম। তারপর থেকে আগে কাজ তারপর ব্লগিং... তবুও কাজ ফেলে ঠিকই ব্লগে এসে বসি মাঝে মাঝে। এই হইলো অবস্থা...!
৩৩. ০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:২৬
বিডি আইডল বলেছেন: রাশু ভাই@ ব্লগিং কইরা পড়াশোনার ক্ষতি আমার মত কারোই হয় নাই...বিস্তারিত কইলাম না...অনেকেই আপচুস করবে তাইলে
০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:২৮

লেখক বলেছেন: কি কন! আমি এমন হাই সিজি পোলাও চিনি যে ব্লগিংয়ের কারণে ল্যাগও খাইসে, এরপরে তওবা করে ব্লগে লেখা বন্ধ করসে:|

৩৪. ০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:২৭
রাশেদ বলেছেন: হা হা! মাঝে মাঝে দেখা যেতো, অফলাইন হয়ে আছি, তাও প্রতি পোস্ট আর কমেন্ট চেক করতাম। ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিছি এইসব করে। যারা আসছিলো সেই সময়ে সবাই মোটামোটি পড়ালেখার শুরুর দিকে বা মাঝামাঝিতে ছিলো। তাই এখন বেশিরভাগই চুপ মেরে গেছে চাপের চোটে। আমার তাই ধারনা। আর হয়তো ক্লান্তিও এসে যাইতে পারে এতোদিনে। @ ফারহান
০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:৩৩

লেখক বলেছেন: আপনে তো গেছেনই, মিরাজ ভাই, আবদুল্লাহ ভাই, রিপন ভাই, তারিক স্বপন ভাই, আর নাদান, অন্তত এই কয়জন পড়ালেখার চাপে হাওয়া, বিহঙ্গ ভাই গেছেন নতুন চাকরির চাপে। বেশিরভাগই আসলে এমন, আর কয়েকজন ব্লগার গেলে তাদের সাথে আরো কয়েকজন নিষ্ক্রিয় হয়ে পরেন, সব মিলে চক্রটা ভেঙেই যায়।

৩৫. ০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:২৮
রাশেদ বলেছেন: @ বিডি আইডল ভাই... হা হা! আপনারে তো তেমন অ্যাক্টিভ দেখি নাই আমি। অবশ্য প্রায় এক বছর আমি নিয়মিত না। :( এই নেশা বহুত খারাপ নেশা। :|
৩৬. ০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:৩২
টুশকি বলেছেন: পুরান ব্লগাররা কি ভাতে বাড়ে?
০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:৩৪

লেখক বলেছেন: টুশকি, ভাতে না বাড়লেও, কমেন্টে বাড়ে, এই যেমন দেখতে দেখতে কতজন পোস্টে ঢুইকা গেলেন, সাথে কমেন্টও বাইড়া গেল:)

৩৭. ০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:৩৩
মোসতফা মনির সৌরভ বলেছেন: @ফারহান,

ঠিক,তখন অন্তত আরেকজন সম্পর্কের জানতাম - কে কেমন ছিল।

এখন আসলেবিচিত্র টাইপের ব্লগার আসছে , তার উপর মাঝে মাঝে দেখি ডিজুস পোলাপান, তাই যখনই আসি, কেমন যেন নিজেকে বাইরের মানুষ মনে হয়। তাই

অথচ ঐ সময়টায় রাতের পর রাত ব্লগে ছিলাম, নিজের আপন বাড়ী মনে হত।
০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:৩৭

লেখক বলেছেন: হাহাহাহা, মজা কি জানেন, দেখবেন এখন যারা নতুন তারাও হয়তো একবছর পরে এমন কোন এখটা পোস্টে আমাদের মতই বলবে, আগে কি সুন্দর দিন কাটাইতাম! তবে আমার পর্যবেক্ষণ বলে, সমাজ যত বড় হবে, সরাসরি যোগাযোগ ততই কমবে, একেবারে প্রথমদিকের মতই থাকবে না। দুনিয়ার নিয়ম।

৩৮. ০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:৩৫
বিডি আইডল বলেছেন: ২০০৭ এ আগষ্টে মনে হয় রেজি করি সেই ফল সেমিস্টার টা খুব গুরুতর আছিল...পুরা ধরা
০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:৪১

লেখক বলেছেন: আমি ভাবতাম আমরা পোলাপানরা ব্লগের ফান্দে পইড়া ধরা খাই, আনেরাও দলে আছেন জাইনা আনন্দিত হইলাম:)

৩৯. ০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:৩৫
রাশেদ বলেছেন: @ সৌরভ... খাইছে ডিজুস পোলাপাইনও আছে নাকি এইখানে! ডরাইছি। :D
৪০. ০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:৩৬
মানুষ বলেছেন: আমি ভাবতেছি নতুন একটা নিক খুলে নতুনদের ব্লগে ভিড়ে যাবো :P

আজকাল প্রথম পাতায় নামের লিষ্ট রাখিনা, ছবি রাখি। বেশ কিছু ডানা কাটা পরী এসেছে। ভালই লাগে দেখতে :P
০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:৪০

লেখক বলেছেন: মানুষ ভাইজান, এই পোস্টের মূলে কিন্তু আপনে। আমার বেশ মনে আছে, আপনে বা রাশেদ ভাই এক লাইনের পোস্ট দিলে সেইখানে এমন আড্ডা জমতো যে ঢুকতে গেলে পেজ হ্যাং করতো। আজকের পোস্টে দেখি , অনেকক্ষণ পরে চেনামুখদের কিছু কমেন্ট। বুঝলাম, সময় বদলায়া গেছে আমাদের, চেনামুখ কম।

সতর্কবার্তা: ডানাকাটা পরী কিন্তু সর্বদা পরী নহে, আকালমান্দ কে লিয়ে ইশারাই কাফি:)

৪১. ০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:৩৮
রাশেদ বলেছেন: @ ফারহান... হু, আগে পোলাপাইনদের একটা আড্ডা হইতো। সেইসবও শেষ সব।

মাঝে কিছুদিন এস্কিমো ভাইসহ কয়েকজন মিলে খাওয়াদাওয়া নিয়ে পোস্ট দেয়া হইতো। বাসায় কি রান্না হইছে, তাও জেনে যেতাম ব্লগ থেকে। হা হা! সেই দিনগুলো আসলেই মিস করি অনেক।

নির্বাসিত ভাইয়ের লাস্ট সিরিজটা তেমন কেউ পড়ে নাই। এইটা খুব দুঃখজনক। :(

হু, অনেকেই আছে, অফলাইনে বসে থাকে। পরিচিত কাউকে পেলে অনলাইনে আসে।

আকাশ্চুরি, ভুতের আড্ডা ( বা এই টাইপের নিক, গল্প লিখতেন) সহ অনেককেই মিস করি।
০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:৪৫

লেখক বলেছেন: উনার লেখার নিয়মিত পাঠক ছিল কিছু, এরপর তো সচলেই গেলেন। এস্কিমো ভাই তো জুনিয়র আসার পরে এইদিক থেকে হাওয়া, মাঝে একদইন দেখসিলাম। আকাশাচুরি মনে হয় আপনার কেস, পড়াশোনা।

৪২. ০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:৪০
না বলা কথা বলেছেন: সাইমুম
চতুরভূজ,
সারওয়ার,
সূফী,
হোসাইন,
আহমাদ মুজতবা,
বিহংগ,
মিরাজ,
নাদান,
পুতুল,
মুকুল,
সাতিয়া মুনতাহা নিশা ,নির্বাসিত এরা মনে হয় ব্লগীয় ফসিল হয়েই গেলো।
০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:৫০

লেখক বলেছেন: প্রথম ৫ জন গোলমাল বা যে কোন কারণেই হোক ব্লগিং থেকেই হারিয়ে গেছেন, পরের ৩-৪ জন পড়ার চাপে বিরতি, তবে আশায় আছি ব্যস্ততা কমলে ফিরবেন।

৪৩. ০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:৪০
রাশেদ বলেছেন: @ বিডি আইডল... খাইছে। :|
৪৪. ০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:৪১
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
তাইলে , এই পর্যন্ত আইসা এট্রা বাস্তব উদাহরণ দেয়া যাক,-আমার আইজ ব্লগ ছাইড়া উইঠা যাওনের কথা ছিল আরো নিদেনপক্ষে দেড় ঘন্টা আগে । অথচ, ওঠতে পারি নাই, ক্যান জানি ওইঠা যায়তে মঞ্চায় না । একটার পর একটা লেখা পড়তেছি । এইখানে রাইত তিনটা বাজতে আর অল্প বাকী । সকাল সাতটায় ওঠতে হইবো ।
০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:৪৪

লেখক বলেছেন: শিপন ভাই, এইটাই কইতে চাইসিলাম, আপনে কয়া দিলেন:) নেশাটা কেমন ভয়ংকর, তার একটা নমুনা এইটা। দিলাম সাময়িক পোস্ট, আজকা ঘুমানির তাল করসিলাম,লোকজনের সাথে আড্ডা জইমা দেখি এক পোস্টে দিনের আলো ফুইটা গেল। লগে আপনেরা সব কয়টা ধরা, খিক খিক।:) এইরকম আগে রেগুলার হইতো, আমার পয়লা চাকরিতে ডেইলি ঝাড়ি খাইতাম ব্লগে লেট কইরা অফিসে দেরিতে গিয়া :(

৪৫. ০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:৪১
রাশেদ বলেছেন: @ না বলা কথা... পুতুল ভাই সচলে নিয়মিত লিখে। নিশা প্রথম আলো ব্লগে লিখে।
৪৬. ০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:৪২
কঁাকন বলেছেন: @মানুষ

আপ্নাকে মনে করায় দিতে চাই শান্তা২৯ ও ডানাকাটা পরী ছিলো :P

০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:৪৬

লেখক বলেছেন: কঁাকন , খিক খিক, গুড পয়েন্ট। আহা তিনি বড়ই সৌন্দর্য আছিলেন, কারকার প্রোফাইল ফটুক এমুন এইটা নিয়া কয়দিন আগে মনে হয় একটা গবেষণা হইসে।:)

৪৭. ০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:৪২
রাশেদ বলেছেন: @ মানু... হো! মাঝে মাঝে কিছু প্রোফাইল পিক দেখে লগইন করলে তাদের পোস্টে প্লাস দিয়ে আসি। এমুন ফটুক থাকলে কেম্নে মাইনাচ দেই! :|
০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:৪৭

লেখক বলেছেন: আসেন আমরাও ফটুক বদলাই। আজকালকার সবচেয়ে হট নায়িকা কেডা?

৪৮. ০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:৪২
মোসতফা মনির সৌরভ বলেছেন: @ফারহান,

সত্যি কথা! এই জন্যই প্রথমদিকের মানুষগুলাকে প্রচন্ড মিস করি ।

@মানুষ,

ঐসব ছবি দেখে মাঝে মাঝেই ফেইক প্রোফাইল মনে হয়, কিছু দেখি আবার নিজের ছবিও দেয়। অন্তত প্রোফাইল পিকে একটা বড় রকমের পরিবর্তন দেখা যাচ্ছে নতুন জমানা।

@ রাশেদ,

ডিজুস মানে, সেইরকম ডিজুস ;)

মাঝখানে একদিন এসে মনে হলো - কই আসলাম? লিংকগুলা নাই, থাকলে ভালই হত।
০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:৫৩

লেখক বলেছেন: সব কিন্তু ফেইক না, ফেসবুকে পোলামাইয়ারা নিজেদের যেমন ছবি দেয় আজকাল, কয়েক বছর আগে এমন ছবি মোবাইল ভিডিওতে নেটে ছাড়া হইতো:|

৪৯. ০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:৪৩
না বলা কথা বলেছেন: ধন্যবাদ রাশেদ। ঐ দিকে তেমন যাওয়া হয়না।
৫০. ০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:৪৩
রাশেদ বলেছেন: @ সৌরভ... খেক খেক! মজা মিস করছি তাইলে। :D
৫১. ০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:৪৫
কঁাকন বলেছেন: ০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:৩৭
লেখক বলেছেন: হাহাহাহা, মজা কি জানেন, দেখবেন এখন যারা নতুন তারাও হয়তো একবছর পরে এমন কোন এখটা পোস্টে আমাদের মতই বলবে, আগে কি সুন্দর দিন কাটাইতাম! তবে আমার পর্যবেক্ষণ বলে, সমাজ যত বড় হবে, সরাসরি যোগাযোগ ততই কমবে, একেবারে প্রথমদিকের মতই থাকবে না। দুনিয়ার নিয়ম।

---------------------------------------------------- এই কথাগুলোর সাথে ১০০ ভাগ একমত
আমি আপনাদের মতন এত পুরোনো ব্লগার না তবু আমার মনে হয় আগে কী সুন্দর দিন কাটাইতাম :(


০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:৫৫

লেখক বলেছেন: স্কুল কলেজের রিইউনিয়নে দেখবেন এইরকম কথাই হয়, এইভাবেই চলছে। একদল আসবে একদল যাবে, তারপরেও স্মৃতি পেছন ছাড়ে না আরকি।

৫২. ০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:৪৫
বিডি আইডল বলেছেন: প্রোফাইল পিক দেখিয়া কেউ হইয়োনা লুল..আড়ালে তার পোলা হাসে :)
৫৩. ০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:৪৭
রাশেদ বলেছেন: @ ফারহান... কে? ভুতের আড্ডা কি সচলে লিখে এখন?
০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:৪৮

লেখক বলেছেন: নাহ, নির্বাসিত লেখেন, জাহিদ হোসেন নামে।

৫৪. ০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:৪৭
মানুষ বলেছেন: এই স্মৃতিকাতর সময়ে আমার বিড়ি ফুরায় গেছে। ম্যালা কষ্টে আছি :|
০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:৪৯

লেখক বলেছেন: বাজেটে এই একটা ভালো কাজ করসে মনে হয়, বিড়ির উপ্রে ট্যাক্সো বসায়া দিসে। পরিবেশ দূষণ কমলো:)

৫৫. ০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:৪৮
মোসতফা মনির সৌরভ বলেছেন: @রাশেদ,

সমস্যা নাই, এই দিন, দিন না, আরও দিন আছে।

আর নির্বাসিতকে নিয়ে একটা কথাই বলতে পারি - আমার দেখা শ্রেষ্ঠ ব্লগারদের একজন। হয়ত তারচেয়ে ভাল লিখতে পারে এমন অনেকেই ভবিষ্যতে আসবে, কিন্তু আমার কাছে নির্বাসিত'র লেখার চেয়ে ভাল আর কোনটাই লাগবে না। এই আবেগটুকুর সাথেও কিন্তু ঐ সময়টা জড়িয়ে।

@ আরাশি,

সবাইকে একসাথে দেখে আমারও উঠতে ইচ্ছা করছে না।

৫৬. ০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:৪৯
বিডি আইডল বলেছেন: তানহা ভাইয়া মনে হয় হিট ছিল কিছুদিন...ধরা খাইয়া এখন ফ্লপ
০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:৫৬

লেখক বলেছেন: তানহা ভাইয়ের সমস্যা হইলো, পয়লাবারেই ফেসবুকের লিংক দিসিলেন আর সেইখানে ৪৯৯৯ জন বন্ধু দেইখা ব্লগের পেশাদার লুলরাও খেলা ধইরা ফালাইসিলো।:)

৫৭. ০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:৪৯
টুশকি বলেছেন: বিডি আইডলের কমেন্টে জাঝা
৫৮. ০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:৫০
অ্যামাটার বলেছেন: @বিডি দা; ব্লগাইতে গিয়া পড়াশুনার ক্ষতি! এই ক্ষেত্রে দুনিয়াতে আমার থেকে ভুক্তভোগি মনেহয় আর কেউ নাই। কি ক্ষতি হইছে, সেইটা আর কইলাম না, তবে একটা উদাহরন দিলেই কিলিয়ার। আগে আমি অনলাইনে থাকতাম দিনে দেড় থেকে দু' ঘন্টা। হপ্তায় দু'-এক দিন স্কিপ করতাম। এখন পাক্কা সাত দিন, আর গড়ে আট-দশ ঘন্টা। মাঝে একাধিকবার নেশাটা কাটাইতে চেষ্টা করছি, মাগার ফাল মার্ছি:(

তবে হ্যাঁ, একটা সময় হয়ত আপনাতেই কেটে যাবে। অন্তত পূর্বাভিজ্ঞতা তাই বলে। ২০০১-এ যখন প্রথম কম্পু পাইলাম, তখন বলতে গেলে ২৪ঘন্টাই ব্যাস্ত থাকতাম গেমস নিয়া, এর থেকে সুখের যেন আর কিছুই ছিলনা, অথচ গত দু'-তিন বছর কম্পু গেমসের নাম-গন্ধও নিইনাই! ২০০৪-এ যখন প্রথম বাড়িতে আন্তঃজাল সংযোগ পাইলাম(এর আগে অবশ্য সাইবার ক্যাফেই ছিল ভরসা), তখন মনে হইল চ্যাটিং-ই জীবন! আর এখন? এতটাই বিরক্তিকর, যে সবকটা ম্যাসেঞ্জারকে উত্তম জাঝা সহকারে ডাস্টপিনে নিক্ষেপ করেছি:)
০১ লা জুলাই, ২০০৯ সকাল ৭:০১

লেখক বলেছেন: সর্বনাশ করার নিত্যনতুন পদ্ধতি কিন্তু আসতেই থাকে। আমার পয়লা সর্বনাশ করসিলো এমআইআরসি, সারা রাইত বুয়েট রুমে বইসা পোলাপানের লগে গুলতানি মারতাম আর ক্লাসে গিয়া ঘুম। এরপরে আইলো ব্লগ। মাঝে ফেসবুকের হালকা নেশা ধরসিলো, কাটান দিসি, তবে ব্লগটা এখনো ছাড়বার পারি নাই। আরো কি কি আসে কেডা জানে:(

৫৯. ০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:৫১
রাশেদ বলেছেন: @ ফারহান... আমার তো পছন্দ ক্যাট্রিনা। মিশরের পিরামিডের সামনে তার পিঙ্ক ড্রেস পড়া পা দেখে আমি কাইত হয়ে গেছি! :|
০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:৫৮

লেখক বলেছেন: তাইলে ক্যাট্রিনার একটা ফটুক প্রোফাইলে লাগায়া ব্লগিং শুরু করলে কি হিট বাড়তে পারে? :| ধরেন, খালি চোখ ২টা দিলাম আরকি:)

৬০. ০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:৫২
রাশেদ বলেছেন: @ সৌরভ... হু, একমত। ওনার একটা পর্ব পড়ে আমার চোখে পানি আসছিলো। তারে মিস করি।
৬২. ০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:৫৪
বিডি আইডল বলেছেন: এইজন্যই মাঝে মাঝে বলি এই ব্লগ যে কত জনের কত সর্বনাশ আর সময় নষ্ট কর্তাছে!
০১ লা জুলাই, ২০০৯ সকাল ৭:০৭

লেখক বলেছেন: এই যেমন এইখানে কতজন ফাঁইসা গেল:)

৬৩. ০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:৫৪
মানুষ বলেছেন: নিঃসঙ্গ পোলাটা আর আসে না। ভাল ছেলে ছিল। আমার সব পোষ্টে প্লাস দিত। উদাসী আবার ফেরত আসছে এইটা একটা ভাল লক্ষন। এইভাবে সবাই আসলে কি মজাই না হইত।
০১ লা জুলাই, ২০০৯ সকাল ৭:০৮

লেখক বলেছেন: তারমানে, আপনের কাছে ভাল পোলার শর্ত হইলো আপনেরে প্লাস দিতে হইবো? ভাইসব, মানুষ ভাইরে দলে দলে প্লাস দেন:)

৬৪. ০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:৫৭
রাশেদ বলেছেন: নিঃসঙ্গ দেশে গেছিলো। ফিরে আসে নাই?

অলসরে মিস করি।বেটা দুর্দান্ত সব কমেন্ট দিতো। জুনাক দেখলাম আবার পোস্ট দিছিলো কিছুদিন আগে।
৬৫. ০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:৫৮
সাঈফ শেরিফ বলেছেন: বিখ্যাত ব্লগার 'চোর' কে মিস করি। আস্তর সাথে তার কাউন্টার এ্যাটাক গুলো ছিল ব্যাপক বিনোদন। সেই সাথে ত্রিভুজ বনাম এ এস এম মাহবুব মোরশেদের বাক যুদ্ধ।
০১ লা জুলাই, ২০০৯ সকাল ৭:২২

লেখক বলেছেন: মারামারি তর্কাতর্কিও আজকাল কম লাগে।

৬৬. ০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:৫৯
মোসতফা মনির সৌরভ বলেছেন: @ ফারহান,

ঠিক, দিন বদলের হাওয়া লাগছে - ডিজিটাল বাংলাদেশ না?

@ বিডি,

ঠিক, আবার এই বন্ধুত্বটাও চিন্তা করেন। চিনি না, জানি না, হয়ত অনেককে দেখিও নাই - কিন্তু একটা মনের মিল আছে, যেখানেই থাকি আর যেভাবেই থাকি, ব্লগে আসি আর না আসি - মনে ঠিকই থাকবে - সবার একসাথে অনেক স্মৃতি আছে না!

ধুরু, ফারহান মিয়া এই পোস্ট দিয়া সবার চৌদ্দটা বাজাইতেছে।
০১ লা জুলাই, ২০০৯ সকাল ৭:০৯

লেখক বলেছেন: তা বাজাইতাসি, তবে থিওরিগুলা প্র্যাকটিক্যালি প্রমাণিত হইতাসে।:)

৬৭. ০১ লা জুলাই, ২০০৯ সকাল ৭:০০
কঁাকন বলেছেন: অ (গাণিতিক), আকাশচুরী এদের দুজনরে আমি খুব মিসকরি আমি প্রথম এসে এদের দুজনের গল্প পড়ে পুরা পাঙ্খা হয়ে গেছিলাম আর আমি আশার অনেক আগেই ব্লগ ছেড়েছেন এদের মধ্যে আনোয়ার সাদাৎ শিমুল , দীক্ষক দ্রাবিড় আর মুখফোড় কে দারুন লাগে ; মনেহয় এরা থাকলে কত ভালো হোতো :(

বোলারস ব্যাকড্রাইভ নামে একজন কিছুদিন পুরোনো পোস্টের লিংক পোস্টাইছিলো তখন দারুন কিছু পোস্ট আর মন্তব্য পড়ছি
০১ লা জুলাই, ২০০৯ সকাল ৭:০৩

লেখক বলেছেন: যাদের কথা বলছেন তাদের মাঝে আকাশচুরি বাদে সবাই ব্লগিং করেন অন্য জায়গায়। তবে আমাগো মত যারা পরীক্ষা দিয়া ব্লগিং করতে রাজি না তাদের জন্য পুরান বাসাই ভরসা, তাই ঘুইরা ফিরা আসি আরকি।

৬৮. ০১ লা জুলাই, ২০০৯ সকাল ৭:০১
রাশেদ বলেছেন: ক্যাট্রিনার চোখ বা পা লাগাইলে আমি চোখ বুইজা প্লাস দিয়ে যাবো পোস্ট না পইড়াই। :D

@ ফারহান
০১ লা জুলাই, ২০০৯ সকাল ৭:০৫

লেখক বলেছেন: হুম, কিন্তু লোকজন পরে আমারে ফারহান এর বদলে ফারহানা ডাকা শুরু করতে পারে:|

৬৯. ০১ লা জুলাই, ২০০৯ সকাল ৭:০৫
বিডি আইডল বলেছেন: @সৌরভ...কোনই দ্বিমত নাই

সাঈফ@চোরকে মনে হয় আমারব্লগে লিখতে দেখেছিলাম

কাকঁনদি@বোলারস ব্যাকড্রাইভ অন্য লোকের নিক....এখনও থাকার কথা স্বনিকে

আমি মুনতাসির ছেলেটারে মিস করি Click This Link ছেলেটা বেচেঁ আছে কিনা কে জানে?!
০১ লা জুলাই, ২০০৯ সকাল ৭:১০

লেখক বলেছেন: নিশ্চয়ই ব্যস্ত, পৃথিবীর পথে আমাদের পতাকা উড়াতে, ঐ কামনাই করি।

৭০. ০১ লা জুলাই, ২০০৯ সকাল ৭:০৫
বাফড়া বলেছেন: দেবদারু, সিহাব চৌ, বিহংগ এরা তো পুরা গায়েব!!! আর আগে ব্লগে নানান কিসিমের লেখা থাকত... আজকাল সব পোস্টই দেখতে সেইম লাগে :(...
০১ লা জুলাই, ২০০৯ সকাল ৭:১২

লেখক বলেছেন: আপনেরেও স্বাগতম:) দেবদারু ভাইরে আজকা ফেসবুকে দেখলাম। সিহাব পড়াশোনা নিয়া ব্যস্ত, পড়ার জন্যই দেশ ছাড়তেসে আগামী মাসে। আজকাল পোস্টের প্যাটার্নে সংবাদপত্রের কপি-পেস্ট আর কবিতা আর অভিযোগমূলক পোস্ট বেশি, যা দেখলাম আরকি।

৭১. ০১ লা জুলাই, ২০০৯ সকাল ৭:০৬
মোসতফা মনির সৌরভ বলেছেন: হুম

মুকুল, মুজতবা এরা কই?
০১ লা জুলাই, ২০০৯ সকাল ৭:১৩

লেখক বলেছেন: এখন থাইকা মিস করা শুরু করলাম:)

৭৩. ০১ লা জুলাই, ২০০৯ সকাল ৭:০৮
রাশেদ বলেছেন: হায়! ফারহানা নামে আমার এক বান্ধবী ছিলো। ছেলেদের স্কুল কলেজ পড়তাম। কলেজে এক স্যরের বাসায় ফারহানার সাথে পরিচয়। সেই ফারহানা এখন আমার এক বন্ধুর বউ! হায় ফারহানা! :|
০১ লা জুলাই, ২০০৯ সকাল ৭:১৪

লেখক বলেছেন: ফারহানা ক্যান আপনেরে পাত্তা দিলো না, এই বিষয়ে কি সচিত্র (চিত্র না থাকলে সমস্যা নাই) একখানা পোস্ট দেয়া যায়? আহা, বন্ধু যখন বউ লইয়া---- :)

৭৪. ০১ লা জুলাই, ২০০৯ সকাল ৭:০৮
মোসতফা মনির সৌরভ বলেছেন: আরে বাফড়া দেখি!

অনেকেই হয়ত অন্য নামে আছে, কিন্তু পুরানো কিছু নাম দেখি না আর - নেমেসিস কি ব্লগে আছে ?
০১ লা জুলাই, ২০০৯ সকাল ৭:১৬

লেখক বলেছেন: নেমেসিস শয়তান নিকে আছেন বইলা জানি।

৭৫. ০১ লা জুলাই, ২০০৯ সকাল ৭:০৮
বিডি আইডল বলেছেন: বাফড়া (ভাইজান) উর্ফে ইন্ডির আগমন বিলম্বে :)
৭৬. ০১ লা জুলাই, ২০০৯ সকাল ৭:০৯
নাগরিক কবিয়াল বলেছেন: আমারও ফারহানা নামে এক দুস্তি ছিল। সে নাকি এখন ইটালি থাকে।
০১ লা জুলাই, ২০০৯ সকাল ৭:১৭

লেখক বলেছেন: আবার ফারহানা? আমার আজকাল মনে হয় বাংলাদেশের ৪০ ভাগ মেয়ের নাম ফারহানা, বাকি ৩০ ভাগ হইলো সাদিয়া আর ৩০ ভাগ তানজিলা। অনুমান সত্যি কিনা জানাইবেন।

৭৭. ০১ লা জুলাই, ২০০৯ সকাল ৭:০৯
মোসতফা মনির সৌরভ বলেছেন: রাশেদ,

বন্ধু বউয়ের দিকে না তাকিয়ে দেখা দরকার, তার মেয়ের বিয়ের বয়স হয়েছে কী না?
৭৯. ০১ লা জুলাই, ২০০৯ সকাল ৭:১১
রাশেদ বলেছেন: @ সৌরভ... হইতারে! তাদের বিয়া মনে হয় দুই বছরের উপরে হইছে। :| :(

কেন? তুমি আরেকটা বিয়া করবা নাকি! :-P
০১ লা জুলাই, ২০০৯ সকাল ৭:১৮

লেখক বলেছেন: সৌরভ ভাই কয়টা বিয়া করসে? :|

৮০. ০১ লা জুলাই, ২০০৯ সকাল ৭:১৩
রাশেদ বলেছেন: যাইগা। বিড়ি টেনে ঘুমাই।

ঠা ঠা সবাইকে।
৮১. ০১ লা জুলাই, ২০০৯ সকাল ৭:১৭
মোসতফা মনির সৌরভ বলেছেন: বুঝলমা এইবার রাশেদের বিয়ে না করার রহস্য, বান্ধবীকে না পেয়ে, তার মেয়েকে বিয়ে করার জন্য অপেক্ষা, আরো ১৮ বছর, ব্যাপার না@ রাশেদ
০১ লা জুলাই, ২০০৯ সকাল ৭:১৯

লেখক বলেছেন: পোলার বয়স ৪৬ কন্যার ১৮, কোন ব্যাপারই না। সোফিয়া লরেনের জামাই তার ২২ বছরের বড় আছিলো, সুখে সংসার করতাসে ৪০ বছর ধইরা:)

৮২. ০১ লা জুলাই, ২০০৯ সকাল ৭:১৮
বিডি আইডল বলেছেন: অনেকগুলান মুভি নামাইলাম....দেখি গা

Monty Python And The Holy Grail, The cell, Antz, Robynhood-Prince of Thieves, World of Unseen etc

সবাইরে টাটা...বাই বাই...আবার যেন দেখা পাই
০১ লা জুলাই, ২০০৯ সকাল ৭:২০

লেখক বলেছেন: রবিনহুড কি কেভিন কস্টনারের টা নাকি? চলে আরকি, তবে পুরা ম্যুভিটাই কেমন জানি আন্ধার কইরা বানাইসে। বাকিগুলা দেখি নাই।

৮৩. ০১ লা জুলাই, ২০০৯ সকাল ৭:১৯
মানুষ বলেছেন: পুরানা ব্লগারদের মধ্যে যারে সব চাইতে বেশি মিস করি। তিনি আমাদের শ্রদ্ধেয় নূরে আলম ভাই। শ্রদ্ধেয় নূরে আলম ভাই ব্লগ ছেড়ে চলে না গেলে হয়ত আজ পরিস্থীতি অন্যরকম
০১ লা জুলাই, ২০০৯ সকাল ৭:২২

লেখক বলেছেন: আলম ভাই তার চশমাসমেত কই গেলেন এইটা একটা ব্লগীয় রহস্য, এইটা সমাধানের জন্য ব্লগার ফেলুদা'র অভাব বোধ করতেসি।

৮৪. ০১ লা জুলাই, ২০০৯ সকাল ৭:২০
মোসতফা মনির সৌরভ বলেছেন: আমার চরিত্র হননের চেস্টার তীব্র প্রতিবাদ জানাই, মাত্র একটা বিয়ে করছি।
০১ লা জুলাই, ২০০৯ সকাল ৭:২৪

লেখক বলেছেন: পরকীয়া করলে চরিত্র খারাপ হয় জানতাম (দ্বিমত থাকবার পারে), একাধিক বিবাহ করলে কি তার চরিত্র খারাপ কয়?:)

৮৫. ০১ লা জুলাই, ২০০৯ সকাল ৭:২১
মোসতফা মনির সৌরভ বলেছেন: @ফারহান,

ঠিক, রাশেদের বিয়ে খাইতে হলে আরও ১৬ বছর অপেক্ষা।

নুড়া আলম ভাইয়ের চশমা মিস করি।
৮৬. ০১ লা জুলাই, ২০০৯ সকাল ৭:২২
বাফড়া বলেছেন: বিডি- অফলাইনে আছি গত ৫ ঘন্টা থিকা :) ইচ্ছা কইরাই ব্লগে বিলম্বে আসলাম... নাইলে এইষব গল্প আড্ডায় ঢুইকা হুদাই আবার রাইত জাগুম :(... জানেনতো সবাই মিল্ল্যা কমেন্টানো শুরু করলে আর থামেনা :(

@সৌরভ-হ, অনেকেই অন্য নামে আছে... মাগার অনেকেই নতুন নাম জানায় না আর... কেন জানায় না কে জানে :(
০১ লা জুলাই, ২০০৯ সকাল ৭:২৫

লেখক বলেছেন: আপনে যেই কারণে অফলাইন থাকেন অনেকে হয়তো সেই কারণেই আর নাম জানায় না। নেশা ভয়ংকর জিনিস, তবে মাঝে মাঝে সবাই চেহারা দেখাইলে ভাল লাগে।

৮৭. ০১ লা জুলাই, ২০০৯ সকাল ৭:২৩
বাফড়া বলেছেন: সৌরভ বিয়া করছেন নাকি? কংগ্রাটস, ম্যান :)... কপালে সবই লইখঃআ াছে..। খালি এই জিনিসটা নাই:(
০১ লা জুলাই, ২০০৯ সকাল ৭:২৬

লেখক বলেছেন: আমি না হয় বেকার, আপনে কি পাত্রীপক্ষের ডিমান্ড মিট করতে পারতাসেন না? :)

৮৮. ০১ লা জুলাই, ২০০৯ সকাল ৭:২৭
মানুষ বলেছেন: আমিও যাই। রাত দেড়টা বাজে। চারটা খাইয়া একটা ঘুম দেই। টাটা সকলে।
০১ লা জুলাই, ২০০৯ সকাল ৭:৩০

লেখক বলেছেন: হেহেহে, গেলো আজকা আপনের ঘুমের ১২টা বাইজা।:)

৮৯. ০১ লা জুলাই, ২০০৯ সকাল ৭:২৭
মোসতফা মনির সৌরভ বলেছেন: @ বাফড়া, ধন্যবাদ, ১ বছরের উপরে হইছে।

আর যা শুনি আশ পাশ থেকে, আপনি নাকি একাকী জীবন উপভোগ করতেছেন ;)
০১ লা জুলাই, ২০০৯ সকাল ৭:৩১

লেখক বলেছেন: শহীদ হইয়া জান্নাত পাওয়ার খুশখবরি টা ব্লগে জানানি দরকার আছিলো, যাই হোক, অভিনন্দন:)

৯০. ০১ লা জুলাই, ২০০৯ সকাল ৭:২৯
শফিউল আলম ইমন বলেছেন: তোমার চোখে ঘুম নাই??
এতো রাত জাগো ক্যান?
০১ লা জুলাই, ২০০৯ সকাল ৭:৩২

লেখক বলেছেন: কারে কন? আপনে কি এক ঘুম দিয়া আইলেন নাকি? :)

৯১. ০১ লা জুলাই, ২০০৯ সকাল ৭:৩৩
মোসতফা মনির সৌরভ বলেছেন: আমিও যাই,

@ফারহান,

অসংখ্য ধন্যবাদ - এই পোস্টটার জন্য। অনেকদিন পর মনে হচ্ছে পুরানো সেই দিনে ফিরে গেলাম।

আর পোস্টটা সাময়িক না করে স্থায়ী করলে ভাল লাগবে।

ভাল থাকেন সকলে। শুভ ব্লগিং।
০১ লা জুলাই, ২০০৯ সকাল ৭:৩৪

লেখক বলেছেন: সব ব্লগারের এই আড্ডার পরে এই পোস্ট ড্রাফট করা ব্লগারদের অপমান করা হবে। সকলের দিকে সম্মান জানিয়ে দেড় ঘণ্টার আড্ডার স্মৃতি হিসাবে পোস্ট স্থায়ী করা হলো। ভাল থাকবেন সবাই, যেখানেই থাকুন, অনেক ভালো থাকবেন।

৯২. ০১ লা জুলাই, ২০০৯ সকাল ৭:৩৩
মোসতফা মনির সৌরভ বলেছেন: ফেইসবুকে জানাইছিলাম তখন, ধন্যবাদ।

গেলাম, শুভ ব্লগিং।
০১ লা জুলাই, ২০০৯ সকাল ৭:৩৭

লেখক বলেছেন: হেহেহে, ফেসবুকে আমি একটু রেগুলার হইসি মাস দুয়েক হইলো, তখন ঢুকতামই না প্রায়। ভালো থাকেন।

৯৩. ০১ লা জুলাই, ২০০৯ সকাল ৭:৩৭
মানবী বলেছেন:
পোস্টট দেবার সময় ব্লগে ছিলাম না, আপনার দ্রুত আপডেট দেখে চমৎকৃত হলাম :-)


আপনিও ভালো থাকুন, সুখে থাকুন ফারহান দাউদ।
০১ লা জুলাই, ২০০৯ সকাল ৭:৩৯

লেখক বলেছেন: আজকে পোস্ট টা দিয়ে আমার নিজেরই পিঠ চাপড়াতে ইচ্ছা করছে, কাছের মানুষগুলো সবাই আসলে খুব কাছেই থাকেন, সময় হলে সবাই জানান দিয়ে যান, দেখেই ভাল লাগছে। ভালো থাকবেন মানবী আপা, অনেক ভাল।

৯৪. ০১ লা জুলাই, ২০০৯ সকাল ৭:৩৮
বাফড়া বলেছেন: @ফারহান- :(... তয় আপনে অন্তত বেকাড়... আমারতো পড়াশুনাই শেষ করতে পারলাম না:(

@সৌরভ- অ এইকারনেই ব্লগবিরতি :) ;)... Click This Link. এই পোস্টের ৩২ নংয়ের রিপ্লায়ে আামারে শোনাকথায় কান দিতে বারণ কইরা নিজেই আবার কান দিতাছেন ;).। খেক খেক খেক
০১ লা জুলাই, ২০০৯ সকাল ৭:৫৩

লেখক বলেছেন: নেটের বাজারে যা রটে তার অনেকখানাই বটে--প্রাচীন ব্লগীয় প্রবাদ:)

৯৫. ০১ লা জুলাই, ২০০৯ সকাল ৭:৪৮
মানবী বলেছেন: ‌এই পোস্ট তো সুপারহিট!!! :-*

সব কমেন্ট পড়ে শেষ করা সম্ভব হলোনা। বেশকিছুদিন পর আমিও আজ ব্লগের পাতা খোলার সময় পেলাম, পারফেক্ট টাইমিং মনে হচ্ছে- নাহলে এই ইন্টারেস্টিং পোস্টটি মিস করতাম!


০১ লা জুলাই, ২০০৯ সকাল ৭:৫৫

লেখক বলেছেন: ব্লগাররাই ব্লগের প্রাণ, সেটার একটা বড় প্রমাণ এই পোস্ট। কিছুই নেই, শুধুমাত্র ব্লগাররা এসে প্রাণের ছোঁয়া দিয়ে গেছেন এখানে। অনেকগুলো চিন্তাভাবনার একদম প্রত্যক্ষ প্রমাণ দেখলাম, সাথে অনেকদিন পরে সবাইকে একসাথে। মেজাজ টা খারাপ ছিল, ভাল হয়ে গেল।:)

০১ লা জুলাই, ২০০৯ সকাল ৭:৫৬

লেখক বলেছেন: বস, আপনে তো মিস কর্সেনই, আপনারেও মিস কর্সি, আপনে আবার কিনা একদম প্রাগৈতিহাসিক যুগের ব্লগার:)

৯৭. ০১ লা জুলাই, ২০০৯ সকাল ৭:৫৫
বরুণা বলেছেন: আমি নতুন তায় অনিয়মিত। তবুও ভালো লাগছে পুরোনোদের মজা পাওয়া টা দেখে।
০১ লা জুলাই, ২০০৯ সকাল ৭:৫৭

লেখক বলেছেন: ব্লগ পরিবারে একসময় পুরানো হয়ে যাবেন, একসময় আপনিও আমাদের মত স্মৃতির জাবর কাটবেন, এটাই হয়।:)

৯৮. ০১ লা জুলাই, ২০০৯ সকাল ৭:৫৮
ফারহান দাউদ বলেছেন: সবাইকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা একটা চমৎকার সময়কে ফিরিয়ে দেয়ার জন্য, এবং শুভরাত্রি (আমার জন্য শুভ সকাল):) অনেকদিন পরে ব্লগিংয়ের জন্য ঘুম কাজ সব বাদ দিলাম:)
৯৯. ০১ লা জুলাই, ২০০৯ সকাল ৮:০৮
দোলাহাসান বলেছেন: আপনার পোস্টের জন্য লগ ইন করলাম:).....অনেক ভাল লাগলো সবাইকে দেখে......সময়ের অভাবে নিজে ব্লগিং করতে পারিনা......কিন্তু এমন নেশা যে ছাড়তেও পারি না:)......তাই আর সবার মত দিনে অন্তত একবার হলেও ঢুঁ মারি:).....সবাই ভাল থাকবেন:):)সবার জন্য শুভেচ্ছা:)
০১ লা জুলাই, ২০০৯ বিকাল ৪:৩৮

লেখক বলেছেন: যা বোঝা যাচ্ছে, অনেকেই ঘুরোঘুরো করেন, কিন্তু কেন যেন আর সক্রিয় অংশগ্রহণ নেই। মাঝে মাঝে এভাবে সবাইকে দেখলেও ভাল লাগে, মনে হয় মানুষগুলো হারিয়ে যায়নি। ভাল থাকবেন।:)

১০০. ০১ লা জুলাই, ২০০৯ সকাল ১১:২২
ভাঙ্গন বলেছেন: মুরুব্বীগো সবগো লাইগা শুভকামনা!
০১ লা জুলাই, ২০০৯ বিকাল ৪:৩৯

লেখক বলেছেন: যারা আসল মুরুব্বি আর শহীদ, তাদের কাছে পৌঁছায়া দিলাম।

১০১. ০১ লা জুলাই, ২০০৯ সকাল ১১:৪৩
নাজমুল আহমেদ বলেছেন: ভুলে মুরুব্বীদের আড্ডায় আইসা পরছিলাম, মাফ কইরা দিয়েন। /:):|
০১ লা জুলাই, ২০০৯ বিকাল ৪:৪০

লেখক বলেছেন: আড্ডা তো সবার লাইগা:)

০১ লা জুলাই, ২০০৯ বিকাল ৪:৪২

লেখক বলেছেন: আপনের টুপি কই? শোক প্রকাশ করতাসেন নাকি?

০১ লা জুলাই, ২০০৯ বিকাল ৪:৪৩

লেখক বলেছেন: হইতারে:)

০১ লা জুলাই, ২০০৯ বিকাল ৪:৪৪

লেখক বলেছেন: আপনেও শহীদানদের তালিকায় আছেন:)

১০৫. ০১ লা জুলাই, ২০০৯ দুপুর ১:২৩
আহমেদ রাকিব বলেছেন: দেইখা গেলাম, নতুনগো নিয়া কি কি কথা হইছে। আমিও নতুন্তো। তয় আমি কইলাম এন টিম কি জিনিস জানি না। :(

সব কমেন্ট পড়লাম। আড্ডা মজা হইছে।
০১ লা জুলাই, ২০০৯ বিকাল ৪:৪৫

লেখক বলেছেন: জাবর কাইটা সবার রাতের ঘুমটা গেলো আরকি। টবে এখটা কমিউনিটি আসলেই গইড়া উঠসিলো, সেইটা দেইখা ভাল লাগতাসে।

১০৬. ০১ লা জুলাই, ২০০৯ দুপুর ২:১৭
কাঙাল মামা বলেছেন: রাশেদ বিমা ছিলো দেখি!!! ব্যাপক আড্ডা দিলেন তো!! :)

এডি সহ কাছিম, মানু, মুকুল, মিরাজ ব্যাপক মিচ করি :(
০১ লা জুলাই, ২০০৯ বিকাল ৪:৪৭

লেখক বলেছেন: মিস করসেন আড্ডা, ঈমানে কইলাম:)

১০৭. ০১ লা জুলাই, ২০০৯ দুপুর ২:২১
দূর্ভাষী বলেছেন: ভ্রান্ত পথিক নেই, মেঝ ভাবী নেই, ঝুমকা নেই, খায়রুজ্জামান বিজিটর হয়ে বসে থাকে......
০১ লা জুলাই, ২০০৯ বিকাল ৪:৪৮

লেখক বলেছেন: অন্য নিকে হয়তো কেউ কেউ আছে, টবে আগের পরিচয় নিয়ে আর আসে না, কেন কে জানে।

১০৮. ০১ লা জুলাই, ২০০৯ দুপুর ২:৪৭
েজবীন বলেছেন: পোষ্টের কমেন্ট গুলো পড়তে অনেক ভালো লাগছে...... কত্তো মজার সময় কাটাইছি সবাই..... কত্তো আপন হয়েছিলো কোন সুদূরের সব্বাই.....
০১ লা জুলাই, ২০০৯ বিকাল ৪:৫০

লেখক বলেছেন: আপনেও মিস করসেন আড্ডাটা:) তবে সবার মত আপনেরেও এইখানে দেইখা ভাল লাগলো, সবাই কত কাছের মানুষ এখন বুঝা যাচ্ছে।

১০৯. ০১ লা জুলাই, ২০০৯ বিকাল ৫:১১
অপরিচিত_আবির বলেছেন: এইবার বুঝলাম, আমি সিনিয়র হইয়া কিরাম পুস্ট দিমু।
০১ লা জুলাই, ২০০৯ বিকাল ৫:৩৮

লেখক বলেছেন: খিক, পথপ্রদর্শক হইতে পাইরা খুশি:)

১১০. ০১ লা জুলাই, ২০০৯ বিকাল ৫:২৯
অন্যরকম বলেছেন: আহারে! :(
চৌখে পানি আইয়া পর্ল!!!!!!
আহ ২০০৭.... আহ!
০১ লা জুলাই, ২০০৯ বিকাল ৫:৩৯

লেখক বলেছেন: সেইটাই। তবে চৌখে পানি আসলে মুশকিল, আরো অনেকরে দেইখাই চৌখে পানি আসতো কিন্তু, খিয়াল কইরা:)

০১ লা জুলাই, ২০০৯ বিকাল ৫:৪৭

লেখক বলেছেন: শাওন ঐসময় নেটে আছিলো না। শেষরাতে যাদের দেখসি খালি তাদের নামই কপি করসিলাম। তবে পোলাটারে মিস করি, হাত পা খুইলা আর কেউ লিখতে কয় না:(

১১২. ০১ লা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:১৪
অদ্রোহ বলেছেন: এইরকম আড্ডা দেইখাও মজা :)
০১ লা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:১৬

লেখক বলেছেন: হেহে, বাঙ্গালি মাত্রেই রকবাজ আর আড্ডাবাজ।:)

১১৩. ০১ লা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:২৫
অন্যরকম বলেছেন: এ-টিম বনাম ত্রিভুজ গ্রুপ, লুল কবিদের কবিতা, ণূঢ়া চশমিশ ফ্যান কেলাব, ক.গু.র মত গে এর লগে সবার ঝগড়া, রিভার্স গেইম..... এরকম আরও অণেক কিছুই এখন মিস করি! :(
০১ লা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৫৪

লেখক বলেছেন: কগু রে কিন্তু ব্যাপক মিস করি, এমন চিড়িয়া পয়সা দিয়া মিলে না। ব্যাটা গেল কই? :)

১১৪. ০১ লা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৪৩
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
বাহবা ! আড্ডা দেখি বহুত দূর গড়াইছে !

আহারে ! পুরানা দিন...
০১ লা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৫৬

লেখক বলেছেন: এইটা একটা কারণ যে জন্য ব্যস্ত লোকজন ব্লগে আসে না, একবার আড্ডায় পড়লে কাজকর্মের ১৪টা। উদাহরণ এই পোস্ট:)

১১৫. ০১ লা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৪৭
আলী আরাফাত শান্ত বলেছেন: পুরানাদের দাম বাইড়া গেছে
সারাদিনেই ব্লগে কিন্তু লগইন করে ৫মিনিটের জন্য!
০১ লা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৫৭

লেখক বলেছেন: সময়মত লগইন করো নাই পুরানা হয়াও, তুমি একটা উদাহরণ:)

১১৬. ০১ লা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৪৮
আলী আরাফাত শান্ত বলেছেন: ২০০ তম
পুরানা চাল ভাতে বাড়ে:)
০১ লা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৫৮

লেখক বলেছেন: আর পুরানা ব্লগার কমেন্টে বাড়ে:)

১১৭. ০১ লা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৪৮
গন্তব্যহীন বলেছেন: আমার নাম না থাকনের তেব্রো নিন্দা !!!!!!
০১ লা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৫৯

লেখক বলেছেন: সময়মত লগইন করেন নাই, আড্ডা মিস, কি আর করবেন? :(

১১৮. ০১ লা জুলাই, ২০০৯ রাত ৮:০৪
সাইফুর বলেছেন: এমনেই টুপি নাই...কয়দিন পরে দিবো :)
০১ লা জুলাই, ২০০৯ রাত ৮:১৬

লেখক বলেছেন: নাকি টুপি হাইজ্যাক হয়া গেসে?

০১ লা জুলাই, ২০০৯ রাত ৮:১৯

লেখক বলেছেন: হুম, মিস করলেন আরকি। বিয়া ক্যামন খাইলেন?

১২০. ০১ লা জুলাই, ২০০৯ রাত ৮:২৩
সাইফুর বলেছেন: হেহহে..আছে সবই:)
মুডের উপরে নির্ভর করে ..ঢাকায় নাকি হেভি বৃষ্টি হইছে?
০১ লা জুলাই, ২০০৯ রাত ১১:১৪

লেখক বলেছেন: এইটাই তো কইসিলাম, শোকের মুডে থাকলে লোকজন টুপি খুলে, আপনে কি ছ্যাঁকা খাইসেন নাকি বিয়া করসেন?:) বেশ ভালই বৃষ্টি হইসে, চাটগাঁর কি অবস্থা?

১২১. ০১ লা জুলাই, ২০০৯ রাত ৮:৩৩
বিষাক্ত মানুষ বলেছেন: বিয়া তো কবেই শ্যাষ । সত্যি কথা হইলো এই বিয়া খাইয়া উপভোগ করার কিছু নাই । মোটামুটি আধ পেটা ছিলাম ।
০১ লা জুলাই, ২০০৯ রাত ১১:১৫

লেখক বলেছেন: ফিনিশ বিয়ার খানাদানা সম্পর্কে কিছু লেখেন।

১২২. ০১ লা জুলাই, ২০০৯ রাত ৮:৩৭
মানুষ বলেছেন: ভালই মজা হইছে কাল :D
০১ লা জুলাই, ২০০৯ রাত ১১:১৬

লেখক বলেছেন: হুম, মজার ঠেলায় সকালে ঘুমায়া ৩টায় উঠসি, চাকরি থাকলে আজকাই নট হয়া যাইতো:)

১২৩. ০১ লা জুলাই, ২০০৯ রাত ৮:৩৯
বিষাক্ত মানুষ বলেছেন: আমি তখন লগইন কইরা এক্টা ফ্রেঞ্চ গ্যাংস্টার মুভি দেখতাছিলাম .. খেয়াল করি নাই
০১ লা জুলাই, ২০০৯ রাত ১১:১৭

লেখক বলেছেন: ম্যুভির নাম কি? ভালা নাকি?

১২৪. ০১ লা জুলাই, ২০০৯ রাত ৯:০৩
মোহাম্মদ লোমান বলেছেন: ভাই এক্টু বলবেন কি আমি কখন পুরান হব?
০১ লা জুলাই, ২০০৯ রাত ১১:১৮

লেখক বলেছেন: যখন আপনি পরিচিতদের লগডইন দেখলে দীর্ঘশ্বাস ফেলবেন:)

১২৫. ০১ লা জুলাই, ২০০৯ রাত ১১:২৬
মেহরাব শাহরিয়ার বলেছেন: পুরনো দিন মাঝে মাঝে মিস করি , আবার মাঝে মাঝে করিও না । জামাতি পোস্ট মিস করি না , এটিমের নোংরামি আর বখাটেপনা মিস করি না । পুরনো দিনের জামাতি পোস্টগুলি এখন নাই বলে যেমন স্বস্তি পাই , এটিমের খিস্তি-খেউড় একটু কম বলেও স্বস্তি পাই ।
০২ রা জুলাই, ২০০৯ রাত ১২:৩৬

লেখক বলেছেন: ব্যাপারটা একটা জিনিস মনে করাইলো, খারাপ সব কিছুই ইন্টাররিলেটেড।

১২৬. ০১ লা জুলাই, ২০০৯ রাত ১১:৩৮
রন্টি চৌধুরী বলেছেন: দিনগুলো ভাল ছিল যখন ব্লগে নতুন এসেছিলাম।
এখন মিস করি। ব্লগে আসি, কিন্তু থাকতে পারি না। ব্যস্ততা নেই, কিন্তু তাও।
এই পোষ্টটা যখন পোষ্ট করা হল তখন থাকাটা জরুরী ছিল। মিস করলাম আর কি।

তবে একটা কথা, আমাদের জেনারেশন কিন্তু টিকে আছে, এবং থাকবে। অনেকেই নিয়মিত না, কিন্তু আসে কিন্তু মাঝে মাঝে।

দেখা হবে কারনে বা অকারনে :)
যাই গা, এইবার সাইনআউট করি।
০২ রা জুলাই, ২০০৯ রাত ১২:৩৮

লেখক বলেছেন: আমার কাছে এখন এখটা জেনারেশন বা ব্যাচ মিস করার মত লাগে। ব্লগ আছে, ব্লগাররাও আছে, কিন্তু দেখা হয় না, সময়ের টানে সবাই একেকদিকে ছড়িয়ে গেছে।

১২৭. ০২ রা জুলাই, ২০০৯ রাত ১২:২১
আকাশচুরি বলেছেন: কতো কিছু মনে করায়ে দিলেন!!
আমি লেখকের চাইতে পাঠক ছিলাম বেশি; বেশির ভাগ সময়ই নিরব পাঠক। পুরোন সেই সব দিনে প্রায় প্রতিদিনই উপভোগ্য আর বৈচিত্রপুর্ন পোস্টে সাম.ইন. ভরে থাকত। অম্ল-মধুর, টক-ঝাল, আবেগ, উত্তেজনাপুর্ন সব পোস্ট!! আর কি সব আড্ডা, জাদুকরী কমেন্ট! এই সব কিছুই এমন একটা বাঁধনে জড়িয়েছে সাবাইকে, যে অদেখা ব্লগারদের পরম আত্বিয়ের চাইতে কম কিছু মনে হয় না।

অনেকের লেখা মিস করি খুব; নাম বললে ফুরাবে না।

০২ রা জুলাই, ২০০৯ রাত ১২:৪০

লেখক বলেছেন: জীবনের মতই ছড়িয়ে যায় সবাই, ভার্চুয়াল জীবনটা বাস্তব জীবনের ছবিই দেখাচ্ছে।
ব্লগাররা যাদের লেখা মিস করেন, তাদের তালিকায় আপনার নামটা উপরের দিকেই আছে।

০২ রা জুলাই, ২০০৯ রাত ১২:৪১

লেখক বলেছেন: তা করলেন, সন্দেহ নাই।:)

১২৯. ০২ রা জুলাই, ২০০৯ রাত ১২:৩৯
রুবেল শাহ বলেছেন: আগে কি চুন্দর দিন কাটাইতাম ...................
০২ রা জুলাই, ২০০৯ রাত ১২:৪১

লেখক বলেছেন: হ, তবে দিন যায়, কথা থাকে:)

১৩০. ০২ রা জুলাই, ২০০৯ রাত ১২:৪৬
মেঘ বলেছেন: পুরান দিন মিস্‌ করি। সেই ২০০৭ সাল তো অবশ্যই
০২ রা জুলাই, ২০০৯ রাত ১:১০

লেখক বলেছেন: আপনেরা একদম ফার্স্ট জেনারেশন ব্লগার, যতদূর মনে পড়ে। আমরা আরো একটু পরে আসছি, আপনাদের লিখতে দেখতে দেখতে লেখা শুরু:)

১৩১. ০২ রা জুলাই, ২০০৯ ভোর ৪:২৮
নরাধম বলেছেন:
হ, হ্যাপি বলগিং।
০২ রা জুলাই, ২০০৯ ভোর ৪:৩১

লেখক বলেছেন: আর আপনেরা কি করবেন? হ্যাপি পড়াশোনা? :|

১৩২. ০২ রা জুলাই, ২০০৯ ভোর ৪:৩৩
নরাধম বলেছেন:

সেইডা করতে পারলে ভাল হইত। মনের দুঃখে তাবলীগে চলে যাচ্ছি, ৪০দিনের চিল্লায়!!
০২ রা জুলাই, ২০০৯ ভোর ৪:৩৭

লেখক বলেছেন: বুদ্ধিটা খারাপ না, একটু আল্লাহ-খোদার নাম নিলে কাজেকর্মে মন বসে:)

১৩৩. ০২ রা জুলাই, ২০০৯ ভোর ৪:৪০
নরাধম বলেছেন:
কাজেকর্মে ফাকি দেওয়ার জন্যই বেসিকালি যাচ্ছি!! ;)
০২ রা জুলাই, ২০০৯ ভোর ৪:৪২

লেখক বলেছেন: উপরওয়ালা কি এইটা শুনলে খুশি হইবেন? :)

১৩৪. ০২ রা জুলাই, ২০০৯ ভোর ৪:৪৭
নরাধম বলেছেন:
আমগ ধ্যান-ধারণা যেরকম উপরওয়ালা সেরকম না ঠিক, খুব কমই অখুশি হন তিনি। আর এইটা তো সত্য কইছি সেজন্য তিনি বিরাট খুশি হইয়া যাবেন! ;)
০২ রা জুলাই, ২০০৯ ভোর ৪:৫০

লেখক বলেছেন: এইটা অবশ্য ভাল কথা কইসেন। আপনের একখান অনুবাদ মাঝে মাঝে ছাড়ার কথা আছিলো, সেইটা কবে নাগাদ পাওয়া যাইতে পারে?

১৩৫. ০৩ রা জুলাই, ২০০৯ সকাল ১১:১৫
মোহাম্মদ লোমান বলেছেন: ভাই আপনি ক্ষ্যাতির বিড়ম্বনায় পড়েননি তো?
০৫ ই জুলাই, ২০০৯ রাত ১:১৩

লেখক বলেছেন: না ভাই, আমি খুবই সাধারণ মানুষ, খ্যাতি জিনিসটাই আমাকে এড়ায়া চলে,কখনো পড়লে মন্দ হতো না।:)

১৩৬. ০৩ রা জুলাই, ২০০৯ বিকাল ৫:২৮
ফেরারী পাখি বলেছেন: অনেক দেরীতে পোস্ট টা পড়লাম। কিন্তু অনে------------------ক ভালো লাগলো।

যদিও আমি নতুন বা পুরাতন কোনটাই না।

আমি আসলে কেউ না।
০৫ ই জুলাই, ২০০৯ রাত ১:১৪

লেখক বলেছেন: হেহেহে, আপা ভাবে আছেন মনে হয়? আপনে নতুন বা পুরাতন কিছুই না, আপনে সংসারের গুঁতায় অনিয়মিত:|

১৩৭. ০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ১০:৩৭
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: হারিয়ে যাওয়াই হয়ত প্রকৃতির একটা নিয়ম :(


শুভ ব্লগিং
০৫ ই জুলাই, ২০০৯ রাত ১:১৭

লেখক বলেছেন: ঠিক। আজকে কয়েকমাস পরে ভার্সিটিতে গেলাম, একজনকেও আর চিনি না। জুনিয়র যে কয়টাকে চিনতাম ওদের ব্যাচও বের হয়ে গেছে, এখন এতদিনের প্রিয় জায়গাতেও নিজেকে আগন্তুক মনে হয়। যদিও সেই ক্যাফে, হইচই, আড্ডা, সবই আছে, শুধু আমাদের জায়গাটা আর কেউ নিয়ে নিয়েছে। ব্লগ তো আর এর বাইরে না।
শুভ ব্লগিং।

১৩৮. ০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ১০:৫৭
জেবুন বলেছেন: নব সদস্য হিসেবে এতদিন পড়েই গেলাম ,খুবিই ভাল লাগেছ আপনাদের মজার আড্ডা, খুব লোভ হচ্ছে আপনাদের আড্ডায় যোগ দিতে।
আমি কি একটু জায়গা পেতে পারি? প্লি.............................জ।
০৫ ই জুলাই, ২০০৯ রাত ১:১৯

লেখক বলেছেন: সবাইকেই স্বাগতম, এটা কোন এলিটদের জায়গা না, আমরাও ব্লগার, আপনারাও, শুধু ২ দিন আগে আর পরে আসা।
আপনার ব্লগিং আনন্দময় হোক।:)

০৫ ই জুলাই, ২০০৯ রাত ১:২০

লেখক বলেছেন: হেহে, আপনে দেখি এভারগ্রীন হিরো:)

১৪০. ০৫ ই জুলাই, ২০০৯ রাত ১:৪০
শূন্য আরণ্যক বলেছেন: স্মৃতি তুমি কদমা ।

আমরা চার মাস বয়সীরাই এখন পাক্না চুলের বুইরা লাগে এত কিছু দেখছি এই অল্প টাইমে ।

পুরানা ব্লগারদের জন্য শুভেচ্ছা ।
০৫ ই জুলাই, ২০০৯ রাত ১:৫২

লেখক বলেছেন: ১ বছর পরেই দেখবেন (যদি থাকেন তখনো), পয়লা আইসা যাদের সাথে মজমা জমাইতেন তাদের কতজন যে নাই:| কদমার কঠা শুইনাও স্মৃতিতে একটা ঘাঁই মারলো, জিনিসটা খাইতে ভালো, ম্যালাদিন খাই না:|

১৪১. ০৫ ই জুলাই, ২০০৯ রাত ১:৫৫
মুক্ত বয়ান বলেছেন: বেদানা খাইতে মঞ্চায়!!!

নতুনদের নাম লন নাই.. তাই নতুনরা নাই.. তাতে কি?? পুরানরা আসলেই জমাইতে পারেন!!! আপনাদের সবার ব্যস্ততার কারণে এখন আর আগের মত চমৎকার সব লেখা পাইনা। আফসুস।
ভাল থাকুন।
০৫ ই জুলাই, ২০০৯ রাত ২:২১

লেখক বলেছেন: বেদানা জিনিসটা অবশ্য খাই নাই কখনো, কেমন খাইতে? মতুনরাও জমাইতে পারে, কিন্তু সবাই দেখি বড়ই ব্যস্ত, কারো আজাইরা টাইম নাই, আফসুস! ভালো থাকো, লেখা দাও।

১৪২. ০৫ ই জুলাই, ২০০৯ ভোর ৪:০৬
চিটি (হামিদা রহমান) বলেছেন: ব্লগে এসেও অফলাইনে থেকে একটু পর বের হয়ে যাই। পুরানো কাউকে তেমন না দেখলে সাইন করতে মন চাইনা। দিনগুলি কত সুন্দর ছিলো। ঘন্টার পর ঘন্টা ব্লগে বসে থাকা।
ব্যস্ততা সবাইকে ঘিরে ধরেছে। সেটা ঠিক। সবাই ফিরে আসলে আবার ব্লগ জমজমাট হবে।
০৫ ই জুলাই, ২০০৯ ভোর ৪:২৬

লেখক বলেছেন: সবাই মনে হয় আর কখনোই একসাথে ফিরবে না, এটাই হয়। আপনাদেরও কিন্তু মিস করি। মাঝে মাঝে হলেও ঢুঁ মেরে যাবেন ব্লগে, কেউই একেবারে চলে যায়নি, ব্যাটে-বলে হচ্ছে না শুধু।:)

১৪৩. ০৫ ই জুলাই, ২০০৯ ভোর ৪:৩৪
মার্ক জুবাবের বলেছেন: কই, তাড়া দিয়া আর তো আইলেন না...... ? :| :|
০৫ ই জুলাই, ২০০৯ ভোর ৫:১৪

লেখক বলেছেন: তাড়া দিয়া আমি নিজেই আজাইরা তাড়ায় পড়সিলাম, পোলাপান সব বিয়া করতাসে, আমি খাইতাসি।:|

১৪৪. ০৫ ই জুলাই, ২০০৯ ভোর ৪:৩৯
বিষাক্ত মানুষ বলেছেন: সিনেমার নাম L'instinct de mort
আমার কাছে তো ভালো লাগছে
০৫ ই জুলাই, ২০০৯ ভোর ৫:১৬

লেখক বলেছেন: টরেন্টে তাইলে একটা সার্চ দিতে হইবো। যে নেটের স্পিড, ম্যুভি নামানিও একটা পেইন।:|

১৪৫. ০৫ ই জুলাই, ২০০৯ ভোর ৫:১৯
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: ঠিকই বলেছেন :(

এইজন্যই "কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই" গানটা শুনলেই মন খারাপ হয় :(
০৫ ই জুলাই, ২০০৯ ভোর ৫:৩৪

লেখক বলেছেন: ঐ গানটা শুনি না অনেকদিন, অস্থির মন আরো অস্থির হবে। ঠিক করেছি যখন স্থির হতে পারবো তখন কোন এক দিন সব বন্ধুদের নিয়ে একসাথে শুনবো, এই জীবনে আর হবে কিনা কে জানে। আপাতত হানা মন্টানার রকস্টারই সই:)

০৫ ই জুলাই, ২০০৯ ভোর ৫:৩৫

লেখক বলেছেন: ম্যালাদিন পরে এইদিকে দেখলাম। ভালো আছেন তো?:)

১৪৭. ০৫ ই জুলাই, ২০০৯ ভোর ৫:৪১
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

ভালোবাসার টানে
আড্ডা চলুক ভালোবাসার গানে :)
০৫ ই জুলাই, ২০০৯ ভোর ৫:৫৫

লেখক বলেছেন: আপাতত একটা ভাল বাসা খুঁজতাসি কম ভাড়ায়, এই বাসায় ভেন্টিলেটর নাই, আলুসিদ্ধ হয়া গেলাম:(

১৪৮. ০৫ ই জুলাই, ২০০৯ ভোর ৫:৫২
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: হানা মন্টানার কোন গানটা শুনছেন এখন?
০৫ ই জুলাই, ২০০৯ ভোর ৫:৫৬

লেখক বলেছেন: হেহেহে, রোমান্টিক গান, ইউ আর ওয়ান ইন আ মিলিয়ন:) আর এর সাথে আছে আই মাইট ইভেন বি আ রকস্টার:)

১৪৯. ০৫ ই জুলাই, ২০০৯ ভোর ৫:৫৯
দূরন্ত বলেছেন: ভাল আছি ভাইয়া। আসি তো মাঝে মাঝে। আপনার পোস্টটা দেখে লগইন না করে থাক্তে পারলাম না।
০৫ ই জুলাই, ২০০৯ ভোর ৬:০৭

লেখক বলেছেন: তাও যে লগইন করলেন। শুভ ব্লগিং:)

১৫০. ০৫ ই জুলাই, ২০০৯ ভোর ৬:০৩
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: রকস্টার গানটা শুনি নি।

হেহেহে ঘটনা কি? রোমান্টিক গান শুনেন! ;)
০৫ ই জুলাই, ২০০৯ ভোর ৬:০৯

লেখক বলেছেন: হেহেহে, ক্যান কাঠখোট্টা মানুষ মাঝে মাঝে রোমান্টিক গান শুনবার পারে না?:|
রকস্টার না শুনলে ঝটপট শুইনা ফেলেন, পোলাপাইনা রক, কিন্তু এই টাইপ রক মিউজিক আমার জোশ লাগে:)

১৫১. ০৫ ই জুলাই, ২০০৯ ভোর ৬:১৫
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: আপনি যে কাঠের তৈরি মানুষ সেটা তো জানতাম না :০

এখন ঝাকানাকা গান শুনতে ইচ্ছে করছে না। সফট কোন গান শুনে বিকেলটা বিষন্ন করতে ইচ্ছে করছে :)
০৫ ই জুলাই, ২০০৯ ভোর ৬:২৫

লেখক বলেছেন: কাঠের না, ইট-পাথরের। আপনেরটা দুঃখবিলাস, তাইলেও ওয়ান ইন আ মিলিয়ন শুনতে পারেন, নাইলে ব্রেকিং বেঞ্জামিন এর "রেইন" শুনেন বিষণ্ন হওয়ার জন্য, যদি আগে না শুইনা থাকেন আরকি।

১৫২. ০৫ ই জুলাই, ২০০৯ ভোর ৬:৩৬
তামিম ইরফান বলেছেন: বেকডিরে মিস করি।যাগো পছন্দ করি তাগোও আর যাগো সারাক্ষন খুঁচানির উপর রাখতাম তাগোও।
০৫ ই জুলাই, ২০০৯ ভোর ৬:৪১

লেখক বলেছেন: সেইটাই। অবাক লাগে, সবাই কি একলগে ব্যস্ত হয়া গেল? নাকি যারা ব্যস্ত তাগোরে না দেইখা বাকিরাও আসে না? আপনের অনুপস্থিতির হেতু কি?

১৫৩. ০৫ ই জুলাই, ২০০৯ ভোর ৬:৪৩
বিষাক্ত মানুষ বলেছেন: আমি নুড়ারে মিস করি সবচেয়ে বেশি :(
০৫ ই জুলাই, ২০০৯ ভোর ৬:৪৯

লেখক বলেছেন: নুড়া তার চশমাসমেত কই যে হাওয়া হইলো সেইটা মাঝে মাঝে ভাবি, একদম বাতাসে মিলায়া গেল। যদিও বিনোদনের নয়া নয়া চিড়িয়া আসছে, কিন্তু নূরে য়্যালার্মের তুলনা সে নিজেই :|

১৫৪. ০৫ ই জুলাই, ২০০৯ ভোর ৬:৫১
তামিম ইরফান বলেছেন: পেটের ধান্ধায় ব্যস্ত।


নুরা ভাইরে একদিন পাইছিলাম গুগুল চ্যাটরুমে।
০৫ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:১২

লেখক বলেছেন: তাইলে নুরা ভাই ভালাই আছে, খুশ হইলাম, তারে একদিন এইদিকে আসার আমন্ত্রণ জানান।:)

১৫৫. ০৬ ই জুলাই, ২০০৯ ভোর ৫:০১
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: এখন ঝিমায় ব্লগ
___________

মনে করার জন্যে শুকরিয়া
০৬ ই জুলাই, ২০০৯ ভোর ৫:০৭

লেখক বলেছেন: ঝিমানোর দলে আপনিও আছেন। দর্শন দেবার জন্য আপনাকেও শুকরিয়া:)

১৫৬. ০৬ ই জুলাই, ২০০৯ ভোর ৬:৫০
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: রেইন গানটা পছন্দ হয়েছে।
Rain rain go away,
Come again another day,
All the world is waiting for the sun.
:)
০৭ ই জুলাই, ২০০৯ রাত ১:৫৪

লেখক বলেছেন: হ্যাঁ, গানটা ভালো, অকারণে বিষণ্ন হইতে চাইলে। ভিডিওটাও ভালো।

১৫৭. ০৭ ই জুলাই, ২০০৯ রাত ১:৪৪
সোহায়লা রিদওয়ান বলেছেন: আমি সিনিওর ব্লগার না ! কিন্তু আমিতো জুনিওর ব্লগার ও না ! তাইলে আমি কি ?! :-(
০৭ ই জুলাই, ২০০৯ রাত ১:৫৫

লেখক বলেছেন: আপনে মধ্যবয়সী ব্লগার:)

১৫৮. ০৭ ই জুলাই, ২০০৯ রাত ১:৪৭
মানুষ বলেছেন: ইহা দেখি একনও চলতেছে
০৭ ই জুলাই, ২০০৯ রাত ১:৫৫

লেখক বলেছেন: হেহেহে, আবার কয়!:)

১৫৯. ০৭ ই জুলাই, ২০০৯ রাত ১:৪৯
ল্যাম্পুমাষ্টর বলেছেন:

কতবার কসম খাইছি ব্লগ ছাইড়া দিমু মাগার হাজার বার বেন খাইছি ব্লগ ছাড়তে পার্তেছিনা
০৭ ই জুলাই, ২০০৯ রাত ১:৫৬

লেখক বলেছেন: খারাপ নেশা, ম্যালা চেষ্টা করসি, লাভ হয় নাই।

১৬০. ০৭ ই জুলাই, ২০০৯ রাত ১:৫৯
অ্যামাটার বলেছেন: আগে কি সুন্দর দিন কাটাইতাম/আমরা, আগে কি সোন্দোর দিন কাটাইতাম! গাঁয়ের নওজোয়ান, ছাগু আর এটিম/মিলিয়ে জামাতি আর মাস্তানি পুষ্টাইতাম/আগে কি সৌন্দর্য দিন কাটাইতাম!
০৭ ই জুলাই, ২০০৯ রাত ৩:৫০

লেখক বলেছেন: তা এখন আসলে সবাই মিসিং।

০৭ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:৩০

লেখক বলেছেন: শুভ ব্লগিং:)

১৬২. ০৭ ই জুলাই, ২০০৯ সকাল ৮:৪২
পিংকী বলেছেন: আপনার জন্য একটা গান ডেডিকেট করলাম
''বন্ধু তোকে মনে পড়ে
এই শহরে এই বিকেলে একলা কোন খানে
তোকে কী কখনও ভুলা যায়
তবুও দিন কেটে যায়।''
গানটা-মিনারের।

০৭ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:৩১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ:) গানটা শুনতে হবে।

১৬৩. ০৭ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৫৮
মুনিয়া বলেছেন: আরেকটা পুরান ব্লগার আজকে আসছে! :D
০৮ ই জুলাই, ২০০৯ রাত ৩:০৭

লেখক বলেছেন: হাহাহাহা, হ্যাঁ, বেশ অনেকদিন পরে।:)

১৬৪. ১১ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:২০
শওকত হোসেন মাসুম বলেছেন: ‌‌''আইজু নাই...
শমশের নাই...
হোসাইন কই? ''

আমারও প্রশ্ন
১১ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:২৪

লেখক বলেছেন: আইজু আছে, অন্তত কয়দিন আগেও ছিল, বাকি ২ জন বেশ আগেই হাওয়া।

১৬৫. ২৭ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:৫৮
নিশীথ রাতের বাদলধারা বলেছেন:
আহারে! আমাকে কেউ মিস করল না...:(
২৭ শে আগস্ট, ২০০৯ রাত ১১:১৮

লেখক বলেছেন: ঠিক আছে করলাম।:)

 

মোট সময় লেগেছে ১.১৯৭৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
খুব সাধারণ মানুষ ..এখনো বেকার,পড়ছি পুরকৌশল এ। মাথা একটু গরম,একটু বোকাও,তবে মানুষটা মনে হয় আমি খারাপ না।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ