আমার প্রিয় পোস্ট
- বিবিসির অসাধারণ একটি ডকুমেন্টারিঃ সেরা সাই-ফাইও হার মানবে - বিডি আইডল
- উইকিপিডিয়াতে লেখা সাজাবার সহজ উপায়-(পর্ব-১) - সাদাচোখ
- প্রিয় খাবারের তালিকা, উগ্র রসনা বিলাস - সাঈফ শেরিফ
- ব্যক্তিগত কথা: শুদ্ধতা - জ্বিনের বাদশা
- প্রমিত বাংলা বানান রীতিঃ সচরাচর সমস্যা করে এমন শব্দের একটি সম্ভার! - ম্যাভেরিক
- আন্তর্জাতিক শেয়ার বাজারের পতন ও ফাইনান্সিয়ালাইজেশানের সংকট - দিনমজুর
- ০: একটি স্বর্গীয় পরিভ্রমণের গল্প (সম্পূর্ণ) - ম্যাভেরিক
- ইজরায়েলের জবানবন্দী:: তেলআবিবে বিপন্ন মানবতা আর আত্মরক্ষার অধিকার !! - মেহরাব শাহরিয়ার
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
- ট্রেকিং, ব্যাগ পেকিং আর হাইকিং, এডভেঞ্চারের সাথে মিশে যান প্রকৃতির সাথে - সৌম্য
- ভালো লাগা প্রিয় কবিতারা-৫০ (যা চেয়েছি, যা পাবো না --সুনীল গঙ্গোপাধ্যায় ) - আবদুর রাজ্জাক শিপন
- ব্লগারস ব্লাড ব্যাংকঃ ১২৯ ব্লগারের তথ্য (আপডেট পোস্ট) - ফিউজিটিভ
- যুক্তরাষ্ট্রে ফান্ডিং নিয়ে পড়তে আসুন -২ (GRE)। - কুম্ভকর্ণ
- হার-জিত - আশরাফ মাহমুদ
- একদিন এক বাদলা দিনে। - কোলাহল
- বৃষ্টিমুখর দিনরাত্রি - আহমাদ মোস্তফা কামাল
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- টানেলের শেষেও শুধু অন্ধকারের গান - সন্ধ্যাবাতি
- কখনও স্মৃতি পাহারা দেবার সময় আসে - মাহবুব মোর্শেদ
- সন্ধ্যা ৪ - মাহবুব মোর্শেদ
- সাংবাদিকতার গায়ে 'হলুদ' - ফয়সল
- আজ শ্রাবনের আমন্ত্রনে... - আস্তমেয়ে
- গুগল কথন - ৪ : ব্রিন আর পেইজের কথা - রাগিব
- হারিকেন - দ্য ডিভাইন উইন্ড (৩) - তানভীর
- ঢাকা, মৃতের শহর । । ঢাকা, সিটি অব দ্যা ডেড । । টাইম ম্যাগাজিন। সোমবার, মে ৩, ১৯৭১ - এহহামিদা
- ৭১ এর সকল বীর সেনানীর পক্ষ থেকে: ২০০৭ এর প্রজন্মের Xদফা দাবী - জ্বিনের বাদশা
- : আমাদের ক, খ, গ, ঘ, এবং ঙ : - নজমুল আলবাব
- জরুরি অবস্থার অগল্প - হিমু
একজন বড়ভাইকে বাঁচাতে সাহায্য চাই (আপডেট)
২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:৩৪
শাম্মা ভাইয়ের সাথে দেখা হলে তাঁর যে বৈশিষ্ট্যের জন্য সহজেই তাঁকে মনে থাকবে সবার, সেটা তাঁর মাথার একরাশ কাঁচাপাকা চুল। কাজেই প্রথম যেদিন ভর্তি কোচিং করতে গিয়ে তাঁকে দেখি, কোন সন্দেহই ছিল না এই লোককে অনেক বছর পরেও মনে থাকবে। কিন্তু ঐ পাকা চুল বা বুদ্ধিদীপ্ত চেহারা বা এমনকি ভাল পড়ানোর জন্যও না, শাম্মা ভাইয়ের সাথে খাতির হয়ে গেল তাঁর সহজ ব্যবহার আর একদমই বড়ভাইসুলভ কর্তৃত্ব না থাকা হাসিখুশি চরিত্রের জন্য। বুয়েটের ৯৫ ব্যাচ, সিভিল এন্ঞ্জিনিয়ার, কিন্তু কেন ওমেকাতে পড়াচ্ছেন পূর্ণকালীন, সেটা জিজ্ঞেস করার তখনো সাহস হয়নি, হাজার হোক, তিনি সিনিয়র, আমি সদ্য এইচএসসি দেয়া ছাত্র।
সেই সাহসটা হলো বুয়েটে ভর্তি হবার পর, যখন বাড়তি দু'পয়সা কামাবার ধান্দায় আমি আর আরো অনেক বন্ধুবান্ধবই কোচিংয়ে এসে জুটেছি, অন্যরা একটু এলিট, ক্লাস নেয় হবু বুয়েটিয়ানদের, আমি খাতা দেখি, পরীক্ষা নিই, মাঝে মাঝে ২-১টা ক্লাস পাই। বেশিরভাগ সময়ই এক জায়গায় বসে খাতা দেখতে হয় বলে শাম্মা ভাইয়ের সাথে সারাক্ষনই কথাবার্তা বলি, বাচাল হিসেবে আমার কুখ্যাতি আছে, সেটা কতটা বেশি ভাইয়া হাড়ে হাড়ে টের পেলেন। বিরক্ত হবার কথা, কিন্তু স্বভাবসুলভ হাসি দিয়ে দীর্ঘ কয়েকটা মাস এই অধমের অত্যাচার সহ্য করে গেলেন। একদিন জিজ্ঞেস করেই ফেললাম, চাকরিবাকরি না করে এখানে কেন? জানালেন, বাজার ভাল না, আর মালিকপক্ষের সাথে বনিবনা হয় না, ক'দিন পরপরই চাকরি ছাড়েন। মাঝে প্রথম আলোতেও নাকি ক'দিন কাজ করেছেন, সেখানেও বনেনি, এখন কোচিংয়ে পড়ান। প্রথম আলো নিয়ে তখন আমরা বেশ অবসেসড, এমন জায়গায় সুযোগ পেয়েও যে ছাড়ে, সে খানিক বেকুব টাইপেরই হবে, ধরে নিলাম।
যাই হোক, এ নিয়ে ঘাঁটালাম না, যার যার ব্যাপার।
তো এহেন শাম্মা ভাই যখন হুট করে একদিন ওমেকার চাকরি ছেড়েও হাওয়া হয়ে গেলেন, অবাক হলাম না। ওমেকার মিজান ভাই ধান্দাবাজ লোক, তাঁর সাথে ঘাড়ত্যাড়া কারো বনিবনা হবার কথা না, শাম্মা ভাইয়ের মত হলে তো কথাই নেই। ফোন করে জানলাম, ঘটনা সেরকমই। এরপর মোবাইল ছিনতাই হলো আমার, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, একমাথা কাঁচাপাকা চুলের লোকটার কথা প্রায় ভুলেই গেলাম।
সময় যায়, বুয়েটে শেষবর্ষে চলে এসেছি, বড় হয়ে যাওয়ার সাথে সাথে জীবনের অনেক কিছু নিয়েই মোহভঙ্গ ঘটেছে ততদিনে। পুরকৌশলীদের চাকরির বাজার নিয়ে যেমন, তেমনি প্রথম আলোর মত সুশীলদের নিয়ে, শাম্মা ভাইয়ের আপাতরূঢ় কথাগুলোর অর্থ বুঝতে শিখেছি অনেক দাম দিয়ে। একদিন আনমনে ক্যাম্পাসে হাঁটছি, হঠাৎ একরাশ কাঁচাপাকা চুল দেখে দৌড় দিলাম, ঠিক সেরকমই আছেন, শাম্মা ভাই কিন্তু দেখেই চিনলেন, কথা শুনে মনে হলো, মাত্রই গতকাল দেখা হয়েছে। এবারে বেশ স্থির হয়ে বসেছেন, একটা স্থায়ী চাকরিও হয়েছে, মাস্টার্স করেন বুয়েটে, স্বভাব অনুযায়ী এখানেও এর মাঝেই একবার একটা ছেড়ে আরেকটায় ঢুকেছেন। কথাবার্তা বলে সান্ত্বনা দিলেন, তাঁর যখন গতি হয়েছে আমাদেরও যে হবে এনিয়ে কোন সন্দেহ নাকি তাঁর নেই। ঠিক আগের মানুষটাই আছেন, দেখে ভাল লাগলো খুব, একটা সময় পাখি ঘরে ফেরেই।
যোগাযোগ হয়েছে এরপরে নিয়মিতই, অফিসেও গেছি, কিন্তু গত প্রায় ৬ মাস ব্যক্তিগত ব্যস্ততার জন্যই কোন যোগাযোগ নেই। গতকালকে ফেসবুকে হঠাৎ একটা গ্রুপ থেকে মেইল, সাধারণত এসব মেইল দেখার আগেই ডিলিট করে দেই, প্রথম শব্দটাই "শাম্মা, সিভিল ৯৫" দেখে ঢুকলাম। যা দেখলাম তার জন্য তৈরি ছিলাম না, গত ২১ অক্টোবর, বুধবার, মালিবাগের কাছে শাম্মা ভাই মোটরসাইকেল দুর্ঘটনায় পড়েছেন। বেঁচে গেছেন, কিন্তু ডান পা খানা ৩ টুকরো হয়ে গেছে। খুব তাড়াতাড়ি অপারেশন করতে হবে যদি পঙ্গুত্ব থেকে বাঁচাতে হয়, কিন্তু অপারেশনের খরচ প্রায় ২০ লাখ টাকা, যেতে হবে ব্যাঙ্কক। দেখার পর মাথা এলোমেলো হয়ে গেল, ওরকম প্রাণবন্ত হাসিখুশি একজন মানুষকে কিছুতেই হাসপাতালের বেডে অথবা পঙ্গু হিসেবে কল্পনা করতে পারলাম না, আমি নিশ্চিত যারা একবার হলেও শাম্মা ভাইয়ের সাথে কথা বলেছে তারা দুঃস্বপ্নেও সেটা কল্পনা করতে পারবে না।
মেইলটার সাথে একটা অ্যাকাউন্ট নাম্বার আর মোবাইল নাম্বার দেয়া ছিল, তাড়াতাড়ি পরিচিতদের সাথে যোগাযোগ করে জানা গেল যা দেখছি সেটা দুঃস্বপ্ন না, নির্মম বাস্তব। মোটরসাইকেলে যাচ্ছিলেন, হঠাৎ এক লোক রাস্তায় নেমে আসে, তাঁকে বাঁচাতে গিয়ে ভারসাম্য হারিয়ে ফেলেন, মোটরবাইকটা তাঁর ডানপায়ের উপর পড়ে হাড় টুকরো করে দিয়েছে। হলি ফ্যামিলি হাসপাতালে আছেন, ডাক্তাররা
জানিয়েছেন, বাংলাদেশে এই ধরণের অপারেশনের ব্যবস্থা নেই, ৫-৬ দিনের মাঝে ব্যাঙ্ককে নিয়ে অপারেশন করতে হবে। সময় খুবই কম, দেরি হলে আজীবন এই ভাঙা পা নিয়ে থাকতে হবে তাঁকে। বন্ধুরা চেষ্টা করছেন, কিন্তু এত তাড়াতাড়ি এত টাকার ব্যবস্থা করা যে কারো জন্যই কঠিন ব্যাপার। প্রাথমিক খরচ অর্থাৎ বাইরে যাওয়া, ভর্তি, ওষুধপত্র হিসেবেই ৮ লাখ টাকা লাগবে, কয়েকদিনের মাঝেই। বুয়েটে যাই না অনেকদিন, কিছু করার ক্ষমতা নেই বললেই চলে, ব্যাচমেটরাও বাইরে, যে ক'জন চেনা লোক আছে জানালাম, কয়েকজন জুনিয়রকেও জানানো গেল। ব্লগার অদ্রোহ আর বোহেমিয়ানকে যখন বললাম, জানালো যথাসাধ্য চেষ্টা করবে, তবে ব্লগে একটা পোস্ট দিয়ে যেন জানাই, নিশ্চয়ই কারো না কারো সাহায্য পাওয়া যাবে।
কথা শুনে মনে হলো, আগেও এটা ভাবলে পারতাম। আমি ক্ষুদ্র মানুষ হতে পারি, ক্ষমতা সীমিত হতে পারি, কিন্তু সামহোয়্যারইন ব্লগের ২০ হাজার ব্লগারের মাঝে অনেক অনেক বড় মনের মানুষ আছেন, সবসময়ই সেটার প্রমাণ পেয়েছি। আমরা ক'জন সামান্য মানুষ যদি তাদের বড় ভাইয়ের জন্য হাত পেতে দাঁড়াই, আমি নিশ্চিতভাবে জানি তাঁরা আমাদের ফিরিয়ে দেবেন না। খুব বেশি কিছু করতে হবে না, আমাদের যা সামর্থ্য সেই অনুযায়ী সামান্য দিলেও কিন্তু হয়ে যায়, ২০ হাজার মানুষ ১০০ টাকা করে দিলেও ২০ লাখ টাকা হয়। কারো এক প্যাকেট সিগারেটের দাম, কারো এক বেলা ঘোরাঘুরির টাকা, কারো আড্ডার বাজেট, কারো একটা টিশার্ট কেনার টাকা, কারো এক বেলা ব্যুফে খাবার টাকাটা যদি উৎসর্গ করি, একজন মানুষের স্বাভাবিক জীবন ফিরিয়ে দেয়া যায় তাঁর বিনিময়ে, প্রাপ্তির তুলনায় ব্যয়টা তখন খুব সামান্য মনে হয় না?
যতদিন আমরা ভার্সিটিতে ছিলাম, কোন কিছু হলে মাঠে নেমেছি। সহযোদ্ধা হিসেবে পেয়েছি অনেক সহৃদয় বন্ধুকে। আজকে ক্যাম্পাস থেকে অনেক দূরে, কিন্তু আমরা জানি, মৃত্যু আর অসহায়তার সামনে দাঁড়িয়ে যখন আমরা যুদ্ধ করবো, আমাদের সহযোদ্ধার অভাব হবে না। সামহোয়্যারের ব্লগাররা, কোন দয়া নয়, শুধু একজন মানুষ যখন পঙ্গুত্বের বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন, তাঁর সাথে কাঁধে কাঁধ মেলাতে আপনারাও এগিয়ে আসুন, আপনাদের সহৃদয় হাত বাড়িয়ে দিন একজন যোদ্ধার উঠে দাঁড়ানোর জন্য। আমি জানি, আমরা জানি, আপনারা পিছিয়ে যাবেন না, মানুষ কখনো পিছিয়ে যায় না, মানুষ হারে না, হারতে পারে না।
যারা দেওয়ান আইনুল হক শাম্মাকে বাঁচানোর লড়াইয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান, তাঁদের জন্য নিচের ইস্টার্ন ব্যাঙ্কে শাম্মা ভাইয়ের বন্ধু রেশাদ ভাইয়ের অ্যাকাউন্ট নাম্বার ও মোবাইল নম্বর:
Kazi Reshad Islam
A/C no- 101-102-12687
Eastern Bank Ltd
Dhanmondi Branch, Dhaka-1205
Mobile no - +880 1819 202020
মেইল--
যারা আমেরিকা বা অন্যান্য দেশ থেকে টাকা পাঠাতে চান, তারা moneygram বা
Western Union এর মাধ্যমে পাঠাতে পারেন। পাঠানোর পরে কোড নাম্বারটা রেশাদ ভাইয়ের কাছে জানালেই তিনি তুলে নেবার ব্যবস্থা করবেন, অথবা যারা আমেরিকায় আছেন তারা এখানেও যোগাযোগ করতে পারেন:
Jony কন্টাক্ট নাম্বার--- (405 429 9354)
অস্ট্রেলিয়া থেকে কেউ ডোনেশন দিতে চাইলে তাঁদের জন্য:
Australia:
BSB: 012224, AC: 500696251
Account Name: S M Rubayet Ferdous Robin
Mob: 0419740418
রামপুরা বা আশপাশের এলাকার ব্লগাররা যদি কোন সাহায্য করতে চান, আমার এই নম্বরে ফোন করলে, অথবা মেইল করলে নিজ দায়িত্বে সেটা পৌঁছানোর চেষ্টা করবো।
01190-535292
যারা বুয়েটে টাকা জমা দিতে চান, তাঁরা দয়া করে ব্লগার বোহেমিয়ান কথকতার (CSE, Batch 05) সাথে যোগাযোগ করুন। কন্টাক্ট নাম্বার:
01733-731856
ব্লগাররা, সবার কাছেই হাত পাতছি, খুব তাড়াতাড়ি সাহায্য দরকার, দয়া করে আমাদের ফিরিয়ে দেবেন না।
আপডেট: আজকে বিকালে রেশাদ ভাইয়ের সাথে কথা হয়েছে, শাম্মা ভাইকে ইনটেনসিভ কেয়ার থেকে সাধারণ কেবিনে নেয়া হয়েছে। তাঁর পায়ের হাড়ের টুকরোগুলো সব খুঁজে না পাওয়াতে হিপ থেকে হাড় নিয়ে প্রতিস্থাপন করতে হয়েছিল, তবে আশা করা যায় সেগুলো জোড়া লেগে যাবে, গতকাল রক্তপাতও বন্ধ হয়েছে। কিন্তু মূল সমস্যা হলো তাঁর ডান পা বাঁকা করা যাবে না, ডাক্তার আগরওয়ালের কথা অনুযায়ী, টানা এক থেকে দেড় বছর ফোর্স ফিজিওথেরাপি দিলে সম্ভবত তিনি পা ৬০ ডিগ্রির মত বাঁকা করতে পারবেন, এমনকি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতেও ঐরকমই সময় লাগবে। তিন থেকে ৫ বছরের মাঝে, হয়তো পুরোপুরি বাঁকা করতেও পারেন। এবার কঠিন দিকটা বলি, প্রাথমিক অপারেশনের খরচটা পাওয়া গেছে মোটামুটি, কিন্তু অত্যন্ত ব্যয়বহুল এই ফিজিওথেরাপি দেড় বছর চালাতেও অনেক টাকার প্রয়োজন, বর্তমানে ৮ লাখ টাকার কাছাকাছি আছে, কিন্তু কমপক্ষে আরো আট লাখ লাগবেই। যেহেতু ৩ মাস পর থেকে তাঁর সরকারি চাকরি থেকেও বেতন বন্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে জীবিকা চালাতে পারলেও ফিজিওথেরাপির খরচটা চালানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। কাজেই আমাদের সামনে অনেকটা কাজই বাকি রয়ে গেছে, শাম্মা ভাইকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আরো অনেক কাজই করতে হবে। এখানে জানিয়ে রাখি, তিনি আছেন অ্যাপোলো হাসপাতালের ৪৪৫২ নম্বর কেবিনে, ভিজিটিং আওয়ার বিকাল ৫টা থেকে ৭টা। ব্লগারদের মাঝে কয়েকজন এর মাঝেই ব্যক্তিগতভাবে ব্যাঙ্কে টাকা দিয়েছেন, আমার হাতেও পৌঁছে দিয়েছেন ২ জন, তাঁদের সহৃদয়তা আমাদের সবাইকে সাহস যোগাচ্ছে। আশা করছি বোহেমিয়ান এবং অদ্রোহ বুয়েটে ফান্ড তোলার জন্য কিছু একটা উদ্যোগ নেবে। নভেম্বর মাসেও যদি কেউ সাহায্য করতে চান, ইস্টার্ন ব্যাঙ্কের যে কোন শাখাতে এই অ্যাকাউন্ট নম্বরের উদ্দেশ্যে টাকাটা জমা দিয়ে দিলেই হবে।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): সাহায্য ;
প্রকাশ করা হয়েছে: বিশ্ববিদ্যালয়, আমার বান্ধবালয় বিভাগে । সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০০৯ রাত ৯:১৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অভিমানী মেঘ বলেছেন:
যথাসম্ভব চেষ্টা করব। লেখক বলেছেন: আগাম কৃতজ্ঞতা। ইস্টার্ন ব্যাঙ্কের অন্য শাখা থেকেও দেয়া যায় সম্ভবত।
রাফাত সাদাত বলেছেন:
হৃদয়বিদারক ঘটনা। কিছু করতে পারলে কৃতার্থ বোধ করতাম। ওনার সুস্থ্যতা কামনা করছি।
লেখক বলেছেন: রাফাত, তোমাদের দিকে কি ইবিএলের ব্রান্ঞ্চ আছে? অন্য শাখাতে জমা দিলেও ওদের পৌঁছানোর কথা, একটু সময় পেলে খোঁজ করে দেখতে পারো। কোনভাবে যদি শনিবার আমাকে পৌঁছাতে পারো তাহলেও হবে।
মানবিক ৩০ বলেছেন:
আপনাকে ধন্য বাদ সহর্মীতার মনোভাব এর জন্য
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন:
ঝিলমিল ভাইয়াটা ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে...আগের মত হেঁটে বেড়াবে...
লেখক বলেছেন: সবাই দোয়া করবেন, আমরাও সেটাই আশা করছি।
জানজাবিদ বলেছেন:
ফারহান ভাই, একটা কথা কই। যারা টাকা দিতে চায় তাদের জন্য কাজটা যথাসাধ্য সহজ করা প্রয়োজন। ছোট একটা বুদ্ধি দেই। ঢাকা শহরের চাকুরীজীবি'গোরে মোটামুটি ৩ জায়গাতে পাওয়া যায়- মতিঝিল, ফার্মগেট আর গুলশান ১-২। এই তিনটা স্পটে লাঞ্চটাইমে বা ৫টার পর যদি ২ জন করে স্বেচ্ছাসেবক দাঁড়ায় পরপর কয়েকদিন, তাইলে ভাল কালেকশন হইতে পারে। ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাইতে হইলে আমারে আগে আমার ব্যাংকে যাইতে হইবো, তারপর টিটি বা ডিডি করো, পাঠাও। অনেক সময় ইচ্ছা থাকলেও এই সব ঝামেলার কথা চিন্তা কইরা কিছু করিনা।
আসলে যেটা বলতে চাইতেছি, যার শুধুমাত্র সাহায্য করার ইচ্ছাটা আছে 'মেক দি রেস্ট ইজি ফর হিম'।
লেখক বলেছেন: আমরা আসলে ব্যক্তিগতভাবে কিছু করার চেষ্টা করছি, এমনিতে নিজেরও হাত-পা বাঁধা অনেক দিকে, উনাদের ক্যাম্পেইনটা দেখেই পোস্ট দিয়েছি। গুলশানেও ইবিএলের ব্রাঞ্চ আছে, যদি আপনারা একটু কষ্ট করেন বা এমনকি রামপুরার দিকে কেউ এলে কিছু কন্ট্রিবিউট করেন তাহলেও সেটা পৌঁছানোর যথাসাধ্য চেষ্টা করতে পারি।
ঈশান৭২৮৫ বলেছেন:
ভাইয়ার সুস্থতা কামনা করছি। বুয়েটে সাহায্য করার চেষ্টা করব।
লেখক বলেছেন: ঈশান, আমরা তো অনেকদিন বাইরে বুয়েটের, তোমরাই ভরসা, দেখো কি করতে পারো। বাংলাদেশের ভার্সিটির পোলাপানের উপর আমার এখনো অগাধ বিশ্বাস, এরা কখনো পিছায় না। দরকারে রেশাদ ভাইয়ের নম্বরটায় কল করে জানতে পারো সব।
রাগ ইমন বলেছেন:
প্রতিবার কষ্ট হয় এরকম হাত পাততে হয় দেখলে । হেলথ ইন্সুরেন্স জিনিসটা এখনো সার্বজনীন হতে পারলো না । শাম্মা ভাইয়ের জন্য দোয়া । যতটুকু পারি চেষ্টা করবো।
সামরিক বাহিনীতে কেউ আছে ? ব্যাংককের " ব্যাংকক জেনারেল হসপিটালে" সামরিক বাহিনীর কর্মকর্তা বা সন্তান হলে নামমাত্র মূল্যে অপারেশন করে দেয় ।
অর্থোপেডিক্সে বাংলাদেশ পিছিয়ে আছে অনেক ক্ষেত্রে , আমি নিজেই এর ভুক্তভোগী । কোথায় কোথায় ভেঙেছে জানেন ?
আমার সময় ইন্ডিয়ার ডাঃ যোশীর সাথে যোগাযোগ করেছিলাম । কিন্তু উনি সরাসরি না দেখে সিদ্ধান্ত দেন না ।
আমি বলছি আর্থ্রোস্কপিক সার্জারির কথা । হাটুর ।
এপোলোতে খোঁজ নিয়েছেন?
পঙ্গু হাসপাতালে দেখিয়েছেন ? আমার অর্থপেডিক্সের ফ্রেন্ড আছে । যোগাযোগ করিয়ে দেব?
অপারেশনের পরেও দীর্ঘদিন ফিজিওথেরাপি লাগতে পারে । সি আর পির সাথে যোগাযোগ করে নিয়েন ।
ব্যাংককে থাকার জন্য , " সুমনা'স হাউজ " কম খরচে থাকা যায় । তবে, সেইটা অনেক পরের ব্যাপার।
কোথায় কোথায় ভেঙেছে জানালে আরেকটু বেশি তথ্য দিতে পারতাম । এক সময় নিজের পা নিয়ে বহুত গবেষনা করেছি।
লেখক বলেছেন: রাগ আপা, হলি ফ্যামিলি থেকে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। শুধু এটুকু জানি ডান পা'টা তিন টুকরো হয়ে গেছে। আমি মেইলটাই তুলে দিচ্ছি, প্লিজ একটু পড়ুন।
"His right arm has been fractured and right
lower leg bone has been broken into three pieces because of motorbike falling over him. He has consulted top Orthopedic surgeons of Bangladesh and they concluded that Bangladeshi Hospitals lack that kind of surgical facility which could join his
fractures. And they also commented that if Shamma does not get right treatment, he won't be able to bend his right knee for rest of his life and will also affect his mobility. Specialists suggested that Hospitals in Bangkok has this kind of operating facility and total surgical cost could be approximately 20 lacs Tk and the surgery needs to be done within four to fives days. Otherwise operation won't be a success. His family is contacting representatives of Bangkok Hospitals in Dhaka and finalizing his details of treatment at Bangkok and traveldates.Approximate date upto this date is this Thursday.
রেশাদ ভাইয়ের ফোন নম্বরটা আছে, তাঁকে যদি একটু কষ্ট করে কেউ ফোন করেন, তিনি হয়তো আরো ভালোভাবে বলতে পারবেন কোন প্রশ্ন থাকলে। আগাম কৃতজ্ঞতা।
একরামুল হক শামীম বলেছেন:
বসুন্ধরা সিটি এবং অন্যান্য কিছু স্পটে টাকা তোলার বিষয়ে চিন্তা করা যেতে পারে।
লেখক বলেছেন: সময় আসলে খুব কম, এইটা সমস্যা হয়ে গেছে।
লেখক বলেছেন: বুয়েটিয়ান গ্রুপে সিভিলের ০৪ ব্যাচের তানভীর নামে একজন মেইল করেছে, বিনা অনুমতিতে সম্ভবত তার মেইল আইডি শেয়ার করা ঠিক না তবে ঝুঁকিটা নিচ্ছি,
আর ব্লগার অদ্রোহ আর বোহেমিয়ান সম্ভবত তাদের বন্ধুদের সাথে আলাপ করছে, সেখানেও যোগাযোগ করতে পারো, আমি বুয়েটে নেই বলে ওখানকার কথা বলতে পারছি না।
তবে সবচেয়ে ভাল হয় রেশাদ ভাইয়ের সাথে যোগাযোগ করলে, তিনি শাম্মা ভাইয়ের বন্ধু, সবকিছু তিনিই দেখছেন, তাঁর মোবাইল নম্বরটা দিয়ে দিয়েছি।
দন্ডিত বলেছেন:
এমন একটা টাইম , মাসের শেষ,খুব খারাপ লাগছে। বুয়েটে কি কি স্টেপ নেওয়া হবে?
লেখক বলেছেন: এইমাত্র রেশাদ ভাইয়ের সাথে কথা বললাম। ইস্টার্ন ব্যাঙ্কের যে কোন শাখাতেই জমা দেয়া যাবে, এই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে। বাইরে থেকে পাঠাতে চাইলে মানিগ্রাম। বুয়েটে আসলে কেউ স্টেপ নিচ্ছে না, যেহেতু উনারা অনেকদিন হলো পাশ করে গেছেন, কাজেই আমরা বা তোমরা যারা বুয়েটে আছো তারা যদি কিছু করতে পারে। আর রেশাদ ভাইয়ের মেইল আইডি হলো
আর শাম্মা ভাইকে এখন অ্যাপোলোতে নেয়া হয়েছে। ব্যাঙ্কক ফ্লাই করতে আরো ৭-৮ দিন লাগবে জানালেন, কাজেই নতুন মাসের শুরুতেও যদি কেউ দিতে পারে তাহলেও হবে।
ড়ৎশড় বলেছেন:
ভাইয়া আপনার সাথে কথা বলার পর ফেসবুকে,আমার আপনাদের ইউনির সব বন্ধু,বড়ভাই সবাইকে এই ব্যাপারটা জানানোর চেষ্টা করছি।আমি এটা বিশ্বাস করি যে ব্লগ থেকে একটা ভালো সাহায্য পাওয়া যাবে।
তাই আমি মডারেটরদের কাছে অনুরোধ করবো যেন উনারা এই পোস্টটা অবশ্যই প্রথম পাতায় ঝুলিয়ে রাখেন।
লেখক বলেছেন: ব্লগারদের উপর আমার ভরসা আছে। শাম্মা ভাইয়ের ব্যাঙ্কক ফ্লাই করতে ৭-১০ দিন লাগবেই, টাকাটা যোগার হয়নি, কাজেই এর মাঝে দিলেও হবে।
একরামুল হক শামীম বলেছেন:
টাকা উঠনোর জন্য কোন ক্যাম্পেইন ইউনিভার্সিটি এলাকায় হলে জানায়েন। উপস্থিত থাকবো।
লেখক বলেছেন: হলে অবশ্যই জানাবো। এর মাঝে দেখেন যদি কিছু করতে পারেন।
অদ্রোহ বলেছেন:
ভাইয়া সব আপডেট যত দ্রুত সম্ভব দিলে ভাল হয় ,আর আমি আপনার সাথে কালকে যোগাযোগ করব ।
লেখক বলেছেন: আপডেট যা পাচ্ছি পোস্টে দিয়ে দিচ্ছি, আর আমার বা মেহরাবের সাথে যোগাযোগ করলেও হবে, বা ইস্টার্ন ব্যাঙ্কের যে কোন শাখা কাছে পড়লে সেটাতেও দিতে পারো, যেটা সুবিধা।
বোহেমিয়ান কথকতা বলেছেন:
বুয়েটে সবাই মিলে যদি কিছু টাকা তুলি তাহলে সেটা একবারে দেয়া যেতে পারে। আমরা যারা আছি তাদের কিছু করতেই হবে । কাল অন্যদের সাথে কথা বলব ইনশাআল্লাহ
লেখক বলেছেন: যেখান থেকে যা আসে সেটাই কাজে লাগবে,আশায় থাকলাম।
যে যা পারি , যথাসাধ্য যেন চেষ্টা করি । পারলে , সাধ্যের চেয়েও বেশি কিছু করার চেষ্টাই করি
লেখক বলেছেন: "যে যা পারি , যথাসাধ্য যেন চেষ্টা করি । "
এইটাই কথা।
সোহায়লা রিদওয়ান বলেছেন:
পোস্ট টা প্রথম পাতায় থাকার দরকার ছিলো আরো বেশী কিছু সময়! মানুষ জনের কান্ড দেখে বাকহারা হয়ে যাই! এমন কেন আমরা ? যাইহোক , সিভিলের এলাম্নাই এসোসিয়েশন বা এমন কিছু থেকে হয়তো বড় সাহায্য আসতে পারে...
প্রার্থনা করছি...
লেখক বলেছেন: এখানে তো কাউকে জোর করে কিছু করানো যাবে না, মন থেকে যে বুঝবে সে-ই আসবে, যদি ২টা লোকও হাত বাড়ায় তাই তো লাভ।
লেখক বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা।
ভেবে ভেবে বলি বলেছেন:
চেষ্টা করবো শনিবারের মধ্যেই পাঠানোর। আমার হাতের কাছেই তো ইবিএল, সমস্যা কোথায় তাহলে? লেখক বলেছেন: অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।
মোসতফা মনির সৌরভ বলেছেন:
চেষ্টা করছি আমার পক্ষে যতটুকু সম্ভব। লেখাটা কয়েকজন সিনিয়র বুয়েটের ভাইকে দিয়েছি, আরো অনেকের সাথে শেয়ার করছি। আশা করছি আবার তিনি সুস্থ হয়ে উঠবেন।
লেখক বলেছেন: কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।
মোসতফা মনির সৌরভ বলেছেন:
আরেকটা ব্যাপার, অনেকেই ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করছে বুয়েটে কোথায়/কার কাছে কিছু দেয়া যাবে, কেউ উদ্যোগ নিলে এই পোস্টে আপটেড দিলে তাদের জানাতে সুবিধা হবে।
লেখক বলেছেন: যারা জিজ্ঞেস করছেন, তাদের সুবিধার্থে বলছি, বুয়েটে দিতে চাইলে ব্লগার বোহেমিয়ান কথকতার নম্বরে কষ্ট করে যোগাযোগ করতে পারেন। ওর নম্বরটা নিচে দেয়া আছে, পোস্টেও আপডেট করে দিচ্ছি।
সীমান্ত আহমেদ বলেছেন:
ফারহান পড়লাম। খবরটা শুনছি। কার কাছে কেমনে দেয়া যায়?তোমার কাছে দিলে কি হয়?
অ্যাপোলো শুনলেই আবার আমার মনে ভয় ঢুইকা যায়।
সাথে আছি।
লেখক বলেছেন: সবচেয়ে ভাল হয় গুলশানে ইবিএলের শাখায় দিলে, একান্তই না পারলে মেহরাবের কাছে দাও, আমার চেয়ে ওর অফিস তোমার অনেক কাছে। যদি সম্ভব হয়, তাহলে নিজেও কিছু কালেকশন করে দিও।
লেখক বলেছেন: পোস্টে আপডেট করে দিলাম।
শিমন বলেছেন:
@বাপ্পী(বোহেমিয়ান কথকথা) : শনিবার ক্লাসে জানিয়ে দে।
লেখক বলেছেন: শিমন, ধন্যবাদ। তোমরাই ভরসা।
কষ্ট শিকারি বলেছেন:
ভাই অনেকের অনেক কিছু করার ইচ্ছা আছে সাধ্য নাই... অনেকের সাধ্য আছে ইচ্ছা নাই... আমরা চাই যাদের কিছু করার সাধ্য আছে তাদের যেন ইচ্ছাটাও থাকে... শাম্মা ভাইয়ের জন্য দোয়া রইল... ...
লেখক বলেছেন: "আমরা চাই যাদের কিছু করার সাধ্য আছে তাদের যেন ইচ্ছাটাও থাকে"-- এইটাই আবেদন।
লেখক বলেছেন: সর্বশেষ খবর অপরিবর্তিত, বাংলাদেশে প্রাথমিক চিকিৎসা হবে তবে ফিজিওথেরাপিটা ব্যাঙ্ককেই করতে হবে। প্রাথমিক টাকাটা হয়ে গেলে সেখানে যাওয়ার কথা, দেখা যাক। বুয়েটিয়ান গ্রুপে কিছু মেইল এসেছে, প্রবাসীরা কিছু কিছু কন্ট্রিবিউট করা শুরু করেছেন।
দন্ডিত বলেছেন:
অদ্রোহের সাথে কথা হল। বুয়েটে শনিবার কিছু করা যায় কিনা এটা নিয়ে ওর সাথে কালকে কথা বলব আবার।
লেখক বলেছেন: দেখো কিছু করা যায় কিনা, আমরা সামান্য কিছু ডোনেশন পেয়েছি।
লেখক বলেছেন: আশা করি কিছু ফান্ড আসবে।
আমার ভাইভা নভেম্বরের ১০ এ।
কঁাকন বলেছেন:
পোস্ট টা কর্তৃপক্ষ কিছু সময়ের জন্য হলেও স্টিকি করতে পারতোআশা করি উনি সুস্থ্য হয়ে যাবে; আপনাদের উদ্যোগ সফল হোক
লেখক বলেছেন: কর্তপক্ষের উপর কোনদিনই ভরসা করি না, উনারা অপরবাস্তব নাইলে আড্ডার মত মহাগুরুত্বপূর্ণ বিষয় নিয়া ব্যস্ত, এইসব করার সময় কই? যারা করছেন, শুভকামনা জানাচ্ছেন তারাই ভরসা।
সত্যকথন বলেছেন:
মনটা খারাপ হয়ে গেলো,চেষ্টা করব যথাসাধ্য সাহায্য করার।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
ঈশান৭২৮৫ বলেছেন:
বোহেমিয়ান ভাই, ০৬ ব্যাচের সাহায্যের ব্যাপারে আমি আর আবির আছি। যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব। আমি আপনার সাথে কালকে কন্টাক্ট করার চেষ্টা করব।
লেখক বলেছেন: কালকে বুয়েটে যাবো, কল দিলে দেখা হতে পারে।
বোহেমিয়ান কথকতা বলেছেন:
@অদ্রোহ, ঈশান আমাকে কাল দুপুর ১.৩০ এর পর পাবা । আমি ল্যাব শেষ করেই কাজে নেমে পড়ব ।
লেখক বলেছেন: আজকে অদ্রোহর সাথে কথা হইসে।
রাগ ইমন বলেছেন:
রেশাদের ফোনে পাচ্ছি না । আর কেউ বলতে পারবেন ? শাম্মার মেডিকেল কন্ডিশান জানা দরকার । এগজাক্ট । ডাক্তার মাঝে মাঝে বেশি বেশি ভয় দেখায় । আমাকেও বলেছিলো আর কোন দিন হাটতে পারবো না । বাট এক বছর পরে হেটেছি । ২ বছর পরে নরমাল হয়েছি ।
লেখক বলেছেন: ভাইয়াকে আমরাও ফোনে কন্টাক্ট করতে পারছি না, আপাতত নিচে সজল শর্মার ৮৩ নং মন্তব্যে যা বলা হয়েছে সেটুকুই।
রাগ ইমন বলেছেন:
ফারহান, আপনাকে গুগুল টকে এড করেছি , একটু আসবেন ? কথা ছিলো ।
লেখক বলেছেন: অ্যাক্সেপ্ট করা আছে।
রাগ ইমন বলেছেন:
ফারহান আর মেহরাব, পোস্ট পিছনে সরে যাওয়ায় আমার ভূমিকাও কম না । যদিও আমি ভেবেছিলাম যোগাযোগ যেহেতু ফোনে করছি , পোস্টের কাজ শেষ ( যাদের জানানোর ফোনেই জানিয়েছিলাম) । ঐ ভাবনাতে আমার দোষ কমে না । আমি ক্ষমা চাই শাম্মার কাছে , আপনাদের কাছেও ।
লেখক বলেছেন: নিজের কাছে পরিষ্কার থাকাই বড় কথা, এখানে ক্ষমা চাওয়ার কিছু নেই।
প্রথমেই শাম্মা ভাইয়ের অবস্থাটা জানিয়ে নিই :
অ্যাপোলোতে উনার প্রাইমারী অপারেশনটা সাকসেসফুল । ভারতীয় একজন ভাল অর্থোপেডিক সার্জন ঠিক এই মুহূর্তে অ্যাপোলোতে ছিলেন । কাল পরশুর মাঝে নেক্সট আপডেট জানা যাবে । তবে , এখন পর্যন্ত পজিটিভ সাইন শো করছে ।
বেশ ভাল রেসপন্স পাওয়া গেছে , দেশের ভেতরে আর বাইরে থেকেও । প্রথম আলো ব্লগে ফারহানের পোস্টটা এই মুহুর্তে স্টিকি আছে । সেখানে ব্লগার "আনন্দময়ী" বিস্তারিত আপডেট দিয়েছেন ।
Click This Link
এবার অন্য প্রসংগে বলি :
ব্যক্তিগত ভাবে আমি কিছু মনে করি নাই । পরে জেনেছি সে রাতে , সততার আলো শুরু করেছিলেন , কাজেই অনেকে প্রতিবাদ করেছেন । আপনার স্ট্যান্ডে আপনি ঠিকই আছেন । আপনার কাছে কৃতজ্ঞতা , আপনার মত যারা শাম্মা ভাইয়ের জন্য চেষ্টা করেছেন , তাদের কাছেও কৃতজ্ঞতা ।
মন খারাপ হয়েছিল , রাত মজুরের পলিটিক্স পোস্ট দেখে । আসলে পরিস্থিতির কারণে অনেকসময় অনেকে অনেক কিছু বলে , রাতের পর দিন এলে রিঅ্যাকশনটা আপনা আপনি অনেক পরিবর্তন হয়ে যায় । কিন্তু স্পর্শকাতর মুহুর্ত নিয়ে রাজনীতি ভাল্লাগে নাই । তাই সোবারলি বলার চেষ্টা করেছিলাম কিছু কথা । দুঃখের কথা হল , এগুলো বলতে গেলে অনেকেই ঢোল পেটানো মনে করেন । চুপ করে থাকলে জানতে চায় , কি কি করেছেন ... লিস্ট দেন । লিস্ট দিলে , তখন বলা হয় ঢোল পেটানো । প্রয়োজনের তাগিদে অনেক সময় বলতে হয় । সেটার জওয়াবে যখন বলা হয় যে আপনারাই সব না , আমিও এই সেই এত শত করেছি , তখন বুঝা যায় যে কোন ভুল বুঝাবুঝি না , সজ্ঞানে কিছু পিঠ চাপড়ানি আর পয়েন্ট কামানোর তীব্র নেশাতেই কাজটা করা হয়েছে ।
ফারহান নেটে নাই এখন । আমার কথাগুলো বললাম । আপনি সহ যারা শাম্মা ভাইয়ের নিয়মিত খোঁজ খবর রাখছেন , সবার কাছে আরেকবার কৃতজ্ঞ । দোয়া করবেন সবাই
লেখক বলেছেন: আমার কথাগুলো বলে দেয়ার জন্য ধন্যবাদ। ভাল লাগছিল না এইসব ক্যাচালের মাঝে যেতে।
আইরিন সুলতানা বলেছেন:
চেষ্টা করছি মানুষজনকে এ ব্যাপারটা জানানোর, যাতে অন্তত কিছু কিছু হলেও সহযোগীতা বজায় থাকে।
লেখক বলেছেন: কৃতজ্ঞতা।
একরামুল হক শামীম বলেছেন:
অ্যাপোলোতে প্রাইমারী অপরেশন সাকসেসফুল হয়েছে জেনে ভালো লাগছে। এখনো কি থাইল্যান্ড নিয়ে যাওয়া প্রয়োজন পড়বে? পড়লে কেব নাগাদ নিতে হবে? প্রার্থণা করছি শাম্মা ভাই পরিপূর্ণ সুস্থ্য হয়ে উঠবেন।
লেখক বলেছেন: এখনো দরকার পড়তে পারে, সম্ভবত ফিজিওথেরাপি থাইল্যান্ডেই দিতে হবে, ২-৩ দিন পর জানা যাবে।
মুকুট বলেছেন:
শুভকামনা থাকলো, দেখি কি করতে পারি।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: আমরাও।
সীমান্ত আহমেদ বলেছেন:
@মেহরাব আর ফারহান,আমি অফিসের বুয়েটের পোলাপান কয়েকজনরে বলছি। তাছাড়আ গতকালকে বুয়েটে \যাদের সাথে দেখা হইছে সবাইকে বলছি।
আমাদের অফিস থেকে যৎসামান্য যা জোগাড় করা যায় আমি মেহরাবের কাছে পৌছে দেবো।
সমস্যা হইতেসে দেরি হইয়া যাবো। আমার সাথে তোমরা কন্টাক্ট কইরো রবিবারের পর।
লেখক বলেছেন: এখন হাতে একটু সময় আছে, ঢাকাতে জরুরী অপারেশনটা করা গেছে, লং টার্মে আরো টাকা লাগবে, কাজেই ২-৪ দিন পরেও যদি দেয়া যায় তাতেও চলবে।
টাকা উঠে যাবে ইনশাআল্লাহ।
লেখক বলেছেন: ইনশাল্লাহ।
লেখক বলেছেন: গত বছর।
অনেক দিন ব্লগ লিখি না। লেখার সময় হয় না। ব্যস্ততা এতই বেড়েছে যে ব্লগ পড়ার সময়ও হয় না। আমি জানি না কি কারনে এই শুক্রবার সকালে ভার্সিটি যাবার পরিবর্তে ব্লগে আসলাম। প্রথম পাতায় ফারহানের স্টিকি পোস্টের নামের প্রথম শব্দটা পড়েই আমি বুঝেছি এটা শাম্মা ভাইকে নিয়ে লেখা। পোস্ট ওপেন করি দেখি ঠিক তাই।
ফারহান প্রথমকেই তোমাকে অনেক ধন্যবাদ এই পোস্টটা ব্লগে দেবার জন্য। তবে আজকে আমি একটু ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলব। তার আগে প্রথমেই বলে নেই শাম্মা ভাইকে কি করে জানি। বুয়েটে ভর্তি হবার পর থেকেই শাম্মা ভাইয়ের নাম শুনেছি। দেখি নি। প্রায় বছর খানেক বাদে ইউকসু নির্বাচন উপলক্ষে শাম্মা ভাইকে দেখলাম। বুয়েটের ৯১ থেকে ২০০০ পর্যন্ত সব ব্যাচের ছেলেমেয়েরা এক নামে শাম্মা ভাইকে চেনে। আমার সাথে উনার ব্যক্তিগত ভাবে কোন পরিচয় ছিল না বুয়েট জীবনে, যদিও একই ফ্যাকান্টির ছিলাম আমরা। বুয়েট জীবনে শাম্মা ভাই কেন এত জনপ্রিয় ছিলেন সে কথা আমার আর বলার প্রয়োজন নেই। ফারহানের পোস্ট থেকে সবাই বুঝতে পারবে।
২০০৫ এ যখন চাকরীতে যোগ দিলাম হঠাৎ দেখি "আরে শাম্মা ভাই"। সেই থেকে শাম্মা ভাই আমার সহকর্মী। এই দীর্ঘ প্রায় পাঁচ বছরে শাম্মা ভাইয়ের সাথে কত কথা কত যোগাযোগ। প্রায় তিন মাস চাকরীর শুরুতে ট্রেনিং এর সময়টা আমরা এক গ্রুপে ছিলাম। সারা বাংলাদেশ এক সাথে ঘুরে বেড়ালাম সেও তো শাম্মা ভাই ছিলেন। কত দুষ্টুমি কত পথ হাঁটা কত ছবি এখনো মনে পড়ছে। অফিসে কোন গ্রুপ ইভেন্ট হলেই সবার আগে যোগাযোগ করি শাম্মা ভাইয়ের সাথে। গত বছর শাম্মা ভাইয়ের বিয়েটা মিস করলাম অষ্ট্রেলিয়া থাকার কারনে। কি দুঃখ লাগলো। মাঝে মাঝে কথা হতো ওনার সাথে।
এক সপ্তাহ আগে যখন ওনার এ্যাক্সিডেন্টের খবরটা পেলাম স্তব্ধ হয়ে বসেছিলাম কিছুক্ষন। এর পর শুরু করলাম খোঁজখবর। তখনো ওনার কোন অপারেশন হয় নি। জানলাম কি ভয়ংকর ঘটনা ঘটে গেছে ওনার উপর দিয়ে। এ থেকে সেরে উঠতে ৪/৫ টা অপারেশন লাগবে আর লাগবে অজস্র টাকা। কিন্তু ২০লাখ টাকার অংকটা আমাকে যতটানা নাড়া দিয়েছে তার চাইতে বেশি দিয়েছে এই খবরটা সে এই অপারেশন খুব দ্রুত হতে হবে। আর বাংলাদেশে কেনা জানে সময়ের কোন দাম নেই। তবু ওনার দেশের বাইরে যাবার সব কাজ কর্ম গুছিয়ে দিচ্ছিলেন বন্ধুরা আর সহকর্মীরা। এর মাঝে চলতে থাকে ফান্ড কালেকশন। প্রথমে অবশ্য আমরা সব গ্রুপে শাম্মা ভাইয়ের জন্য সাহায্য চাই নি। ব্যাচমেট আর সহকর্মীরা মিলে কাজটা করছিলাম। প্রথম দিন আমরা কয়েক বন্ধু মিলে টাকা পাঠালাম ষাট হাজার। আমার জানা মতে কেবল অষ্ট্রেলিয়া থেকেই পাঁচ লাখ টাকা পাওয়া যাচ্ছে। এই পর্যন্ত দেশের বাইরে থাকা বন্ধু এবং সহকর্মীদের কাছ থেকে পাঁচ লাখ টাকা পাওয়া গেছে। আজকে সকালে খুব ভাল একটা খবর জানলাম। সেটা হলো অফিস থেকে শাম্মাভাইয়ের জন্য পাঁচ লাখ টাকা দেয়া হবে।
সময়ের অভাবে শাম্মা ভাইয়ে ব্যাংকক নেয়া যায়নি এখনই। তবে সামনে তার প্রয়োজন হতে পারে। তাছাড়া এই সময়ে ভারতের খুব বড় একজন অর্থপেডিস্ক ডঃ আগরওয়াল বাংলাদেশে থাকাতে উনাকে দিয়েই অপারেশন করানো হয়েছে। আর গতকাল ওনার অপারেশনটা বেশ সাকসেসফুল হয়েছে। ডাক্তার আশা করছেন আর কোন অপারেশন নাও লাগতে পারে। এবং হয়তো এক বছরের মধ্যে শাম্মা ভাই ৬০ ডিগ্রী মত পা বাঁকা করতে পারবেন। এখন শাম্মা ভাইয়ের জন্য দোয়া করা ছাড়া আর কিছু করার নেই। তাই করছি।
এত কথা বলার একটু মানে আছে। শাম্মা ভাইয়ের এই এ্যাক্সিডেন্ট থেকে দুটো জিনিস আমার মধ্যে কাজ করেছে। প্রথমত: আমরা কত অসহায়। এই ঘটনা তো যে কারো ক্ষেত্রে ঘটতে পারতো। আর বাংলাদেশের কয়টা সাধারন পরিবার দু দিনের মধ্যে ২০লক্ষ টাকা জোগাড় করতে পারবে? যদি না পারে তাহলে কি হবে? চোখের সামনে আপনজনের পঙ্গু হয়ে যাওয়া দেখতে হবে? ব্যপারটা চিন্তা করে আমি শিউরে উঠছি।
দ্বিতীয়ত: আবার শাম্মা ভাইয়ের কাছে ফিরে আসি। শাম্মা ভাই খুব ভাল একজন মানুষ। মানুষের মধ্যে যে মানবীয় গুনগুলো থাকা দরকার সেগুলো ওনার খুব বেশি আছে। ওনাকে সবাই খুব পছন্দ করে হয়তো একারনেই। তা না হলে ওনার এই সময় সবাই যেভাবে এগিয়ে এসেছে সেটা দেখে আমি মুগ্ধ, অভিভূত। এই নিষ্ঠুর জগতে সবাই এখনো এত মমতা লালন করে এটা দেখে আমার খুব ভাল লাগছে। শাম্মা ভাইয়ের জন্য ফান্ড কালেকশনে আমি শুধু একটা কথা বিশেষ ভাবে বলেছি। এটা কোন চ্যারিটি নয়, এটা আমাদের কর্তব্য। বন্ধুর প্রতি, সহকর্মীর প্রতি আর মানুষের প্রতি। আজকে বন্ধু কিংবা সহকর্মী কিংবা কেবলমাত্র মানবতার প্রতি আপনার হাত প্রসারিত করুন। আগামীকাল আপনার দুঃসময়ে অন্যবাও দাঁড়াবে। এমনই তো হওয়া উচিত, নয় কি ?
লেখক বলেছেন: ধন্যবাদ,আপডেট টা পোস্ট করার জন্য।
রোবোট বলেছেন:
ফারহান এখন কি অবস্থা? আমার আন্দাজ বলে টাকার প্রয়োজন শর্ট টার্ম ও লং টার্ম দুটোতেই।
রেশাদের এ্যাকাউন্টের সুইফট কোড যোগাড় করে এ্যাড করে দাও। এটা মনে হয় বেটার হবে বাইরে থেকে টাকা পাঠানোর জন্য।
লেখক বলেছেন: শর্ট টার্মের টাকাটা হয়েছে, কিন্তু লং টার্মের টা এখনো হয়নি। রেশাদ ভাইয়ের সাথে যোগাযোগ হলে এটা নিয়ে জিজ্ঞেস করবো।
অন্যমনস্ক শরৎ বলেছেন:
ঠেলা। হাত বাড়িয়ে দাও এ যুক্ত হোক।
লেখক বলেছেন: ধন্যবাদ।
কালপুরুষ বলেছেন:
পোস্টটা অল্প কিছুদিনের জন্য হলেও স্টিকি করার অনুরোধ রইলো কর্তৃপক্ষের নিকট। সবাই সহায়তার হাত বাড়িয়ে দেবে এই কামনাই করছি।
লেখক বলেছেন: ধন্যবাদ দাদা।
অদ্ভুতুড়ে বলেছেন:
জানতাম না বলে বুয়েটিয়ান হিসেবে অত্যন্ত লজ্জিত বোধ করছি। যথাসাধ্য চেষ্টা করব।
লেখক বলেছেন: বুয়েটে বিচ্ছিন্নভাবে কিছু উদ্যোগ নেয়া হয়েছে, তা-ও ২-১ জন ব্লগারের পক্ষ থেকে, সবাই এক হলে কিছু বাড়তে পারে।
আহসান হাবিব শিমুল বলেছেন:
প্রিয় ফারহান, পোষ্টের জন্য অনেক ধন্যবাদ।শাম্মা ভাইকে চিনি, উনি আমাদের সময়ে জি,এস পদপার্থী ছিলেন।যাহোক, আজ বিকালে ঢাকায় আসবো।কাল কিংবা পরশু তুমি কিংবা মেহরাবের সাথে যোগাযোগের চেষ্টা হবে।আমার বেশ কিছু ধনী বন্ধু-বান্ধব এখন ঢাকায়।যথাসাথ্য চেষ্টা করবো।
এমন উদ্যেগের জন্য তোমাকে আবারো ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনার অপেক্ষায় থাকলাম।
নুশেরা বলেছেন:
যারা উদ্যোগ নিচ্ছেন তাদের সফলতা কামনা করছি। শাম্মাভাই সুস্থ হয়ে উঠুন।এই পোস্টটি কিছুদিনের জন্য প্রথম পাতায় সার্বক্ষণিকভাবে রাখা হোক।
বোহেমিয়ান কথকতা বলেছেন:
ভাইয়া লাস্ট আপডেট কি ?
সুলতানা শিরীন সাজি বলেছেন:
আশাকরি উনি ভালো আছেন...........
শুভকামনা রইলো।
সাথে আছি।
ভালো থেকো ফারহান।
বিদগ্ধজন বলেছেন:
আমি এই পোস্টের লিংকটা বিভিন্ন জায়গায় মেইল করেছি। নটিংহ্যামে অবস্থিত বন্ধু রবিন ও ম্যানহাটানে থাকা বন্ধু শফিককেও মেইল করেছি। সেইসাথে ওদেরকে বলেছি পরিচিতজনদেরকে মেইল করার জন্য। আশা করছি চেইন ইমেইলের মাধ্যমে নিউজটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থিত বাঙালি কমিনিউটিতে ছড়িয়ে পড়বে।শাম্মা ভাইয়ের সুস্থতা কামনা করছি। ভালো হয়ে উঠুক শাম্মা ভাই।
উদাসী স্বপ্ন বলেছেন:
কালপুরুষ বলেছেন: পোস্টটা অল্প কিছুদিনের জন্য হলেও স্টিকি করার অনুরোধ রইলো কর্তৃপক্ষের নিকট।সবাই সহায়তার হাত বাড়িয়ে দেবে এই কামনাই করছি।
কিন্তু বুঝলাম না কালুদার মতো এই কথাটাই বা কেউ মুখ ফুটে কেন বলছে না অথবা নির্বাচিত কলামে কেন দিতে বলছে না? অনেক সুশীলের তো সামুর এ্যাডমিনে খাতির তারাও কেন মেইল করছে এটাকে স্টিকি করার জন্য!
দিস ইস রেডিকিউলাস!
উদাসী স্বপ্ন বলেছেন:
খালি দেখলাম রাতমজুর ভাইয়ের মতো মাথা গরম মানুষের অযথা ব্লগ গরম! শীট ম্যান!
অলস ছেলে বলেছেন:
উদাসী স্বপ্ন বলেছেন: কালপুরুষ বলেছেন: পোস্টটা অল্প কিছুদিনের জন্য হলেও স্টিকি করার অনুরোধ রইলো কর্তৃপক্ষের নিকট।সবাই সহায়তার হাত বাড়িয়ে দেবে এই কামনাই করছি।
রোবোট বলেছেন:
উদাসী আমি একটা পোস্ট দিয়েছি স্টিকি করার জন্য বা হাত বাড়িয়ে দাওয়ের জন্য। আপনিও ১টা দিন।
উদাসী স্বপ্ন বলেছেন:
আমি ওদেরকে কিছুক্ষন আগে ফিডব্যাকে প্রেরনে মেইল করছিলাম। মনে হয় আপনেরটা দেইখা আর আমার টা পাইয়া কইরা দিছে!
কালপুরুষ বলেছেন:
পোস্টটা স্টিকি হওয়াতে খুশী হয়েছি। কর্তৃপক্ষকে ধন্যবাদ।
আ শী ষ বলেছেন:
ভাববেন না, সব ঠিক হয়ে যাবে।
রনি রাজশাহী বলেছেন:
স্টিকি হওয়ায় ভাল লাগছে।
বিডি আইডল বলেছেন:
আমাদের এখান থেকে ইতিমধে সাহায্য পাঠানোর প্রসেস চলছে...
লেখক বলেছেন: বুয়েটিয়ানে মেইল দেখেছিলাম, কিন্তু এরপরে আর কোন আপডেট পাইনি। বর্তমান অবস্থাটা কি জানানো যাবে?
সাদাকালোরঙিন বলেছেন:
এতদূর থেকে কিভাবে সাহায্য করতে পারি বুঝতে পারছি না। ঢাকায় কয়েক বন্ধুর সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। আল্লাহ উনাকে দ্রুত সুস্থ্য করে তুলুন।
মো: মোফাচ্ছির হোসেন বলেছেন:
বন্ধ-বান্ধবসহ যথাসাধ্য চেষ্টা করব ইনশাআল্লাহ শাম্মা ভাইয়ের জন্য সামান্য হলেও কিছু করার।
হাসানুজ্জামান তালুকদার শিমুল বলেছেন:
দোয়া করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।
নুভান বলেছেন:
শাম্মা ভাইয়ের জন্য রইলো অন্তঃস্থল থেকে প্রার্থনা।
মুনিয়া বলেছেন:
পোস্টের জন্য ধন্যবাদ ভাইয়া। যতটা সম্ভব চেষ্টা করব।
লেখক বলেছেন: বুয়েটে প্রায় কেউ জানেই না, যারা বর্তমান ছাত্রছাত্রী তারা চেষ্টা করলেই জানানো সম্ভব।
এস.আর.এফ খাঁন বলেছেন:
খুব ভালো লাগলো এভাবে সবার এগিয়ে আসা দেখে। আমি পাশে আছি, নিশ্চই থাকবো কিছু করবার জন্য।
লেখক বলেছেন: আশা করছি।
মাহবুবা আখতার বলেছেন:
চেষ্টা করব নিশ্চয়ই, আর কামনা রইল যেন সবার সম্মিলিত চেষ্টায় উনি সুস্থ্য হয়ে ওঠেন।
লেখক বলেছেন: চেষ্টা জারি থাকুক।
দন্ডিত বলেছেন:
আপডেট কি? শনিবারে আমি ক্লাসে আসতে পারি নাই, আজকে পুলাপানের সাথে যোগাযোগ করব।
লেখক বলেছেন: আপডেট পোস্টে দিলাম। পারলে দেখো পোলাপানের সাথে যোগাযোগ করে কিছু পাওয়া যায় কিনা।
লেখক বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
ভাইয়ার দ্রুত সুস্থতা কামনা করছি। যার যা সাধ্য তাই নিয়ে সকলে এগিয়ে আসুন... সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমাদের ভাইকে আমরা সুস্থ করবই। ধন্যবাদ ফারহান দাউদকে..
পোস্টটি স্টিকি রাখার অনুরোধ রইল সম্মানিত মডারেটরের নিকট।
লেখক বলেছেন: দুনিয়ার সবখানেই কিছু অসুস্থ লোকজন থাকে, সবাইরে পাত্তা দিলে চলা যায় না। এদের জন্য একটাই উপদেশ-- "গেট ওয়েল সুন।" সামনে পাইলে এক তোড়া ফুলও দিতাম।
অরূপ ! বলেছেন:
যথাসাধ্য চেষ্টা করব।
লেখক বলেছেন: কৃতজ্ঞতা।
জুল ভার্ন বলেছেন:
পোস্টটা স্টিকি হওয়াতে খুশী হয়েছি। কামনা করি-সবার সম্মিলিত চেষ্টায় উনি সুস্থ্য হয়ে ওঠেন।
ইমনকুষ্টিয়া বলেছেন:
ভাই কান্না পাচ্ছে। আর কিছু বলার.... । আমি .. খুবই দুক্ষিত... আল্লাহ উনাকে ভালো করুন।
ফাহিম আহমদ বলেছেন:
যথাসাধ্য চেষ্টা করব। আল্লাহ উনাকে ভালো করুন।
ত্রিশোনকু বলেছেন:
সাদাকালোরঙিনব্যাংকটির সুইফট কোড নিয়ে Account Name, Account Number, Bank & Branch দিয়েও আপনার ব্যাংক থেকে পাঠাতে পারেন, যদি মানিগ্রাম বা ওয়েস্টার্ন ইউনিয়নের সুযোগ না থাকে।
মোহাম্মদ লোমান বলেছেন:
ওনার সুস্থতা কামনা করছি। রাগ ইমন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তা হলো হেলথ ইন্সুরেন্স। যারা গাড়ী চালনার সাথে যুক্ত তাদের এবং যাত্রীদের ইন্সুরেন্স থাকলে বড় রকমের ঝামেলা থেকে বাঁচা যায়। পোস্টের জন্য ধন্যবাদ।
অ্যামাটার বলেছেন:
ফারহান ভাই, সামর্থ খুব সীমিত, তারপরও কিছু অবদান রাখব ইনশাল্লাহ। উপরে যাদের কথা আছে, কেবল তাদের মাধ্যমেই দিতে হবে? আমার এ'খান থেকে জনৈক আরাফাত-ভাইয়ের অফিস কাছে, উনার মাধ্যমে দেওয়া যাবে?আর একটা ব্যাপার, পরামর্শ সবাই দেয়, তারপরও বলি, দ্রুত ফান্ড রেইজিংএর জন্য অন্য কিছু করা দরকার, আপনারা কি করছেন জানি না, তবে চ্যারিটি ম্যাচ, ওপেন এয়ার কনসার্ট; এগুলোতে দ্রুত টাকা উঠে।
লেখক বলেছেন: ব্যাঙ্কে দিলেই সবচেয়ে ভাল হতো, তাতে বিশ্বাসযোগ্যতার প্রশ্নটা আর থাকতো না, সেজন্যই আমরা ব্যক্তিগতভাবে সবসময় নিতে চাই না, তবে আরাফাত ভাইয়ের কাছে দিলেও হবে, সেক্ষেত্রে আমরা টাকাটা জমা করে দেব, সমস্যা নেই।
ঘাসফুল বলেছেন:
পরম করুনাময় ওনার উপর রহম করুন...
লেখক বলেছেন: দোয়া করবেন।
শাওন বলেছেন:
সৃষ্টিকর্টা সহয়াক হোন । চেষ্টা করব ইনশাল্লাহ কিছু করার । অনেকদিন কিছু করা হয়না ।
লেখক বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
সীমান্ত আহমেদ বলেছেন:
ফারহান, অত্যন্ত দুঃখিত ব্যস্ততার কারণে আজকে কিছু করতে পারি নি।আমার টা এবং সম্ভব হলে আমার কাছের লোকদের থেকে তোলা কিছু আমি মেহরাবকে দিয়ে যাবো সম্ভব হলে কালকে।
আর আমাদের ব্যাচের অল ০২ একটা গ্রুপ মেইল আছে যার মাধ্যমে টেলিকমে জড়িত সকল ০২ মেইল অপফিসের মেইলে মেইল পাবে। সেখানে আমি কালকে এই ব্লগের লিংক সহ মেইল দিবো।
যতদূর জানি বুয়েটের অনেক পোলাপান ফেসবুক মারফত খবর পাইছে। সো সমস্যা নাই।
আরেকটা কথা যেটা এখানে ডিটেইলস বলতে পারতেসি না সেটা হলো আমি ব্যাক্তিগত ভাবে এই পোস্ট ব্লগে দেয়ার বিপক্ষে। (ব্যাক্তিগত মত। এইটা নিয়ে ব্লগের কামড়াকামড়ি সব দেইখা সজ্ঞানে কইতাসি )। অনেকে অনেক কিছু মনে করতে পারে তাই পার্সোনালি আমার কথা আমি ডিফেন্ড করুম নে।
লেখক বলেছেন: ভাইয়ারা অনেকদিন বুয়েট থেকে বের হয়ে গেছেন, কাজেই আমাদের আর আমাদের জুনিয়রদের মাধ্যমেই যদি বুয়েট থেকে কিছু পাওয়া যায়। কালকে তাহলে মেহরাবের কাছেই দিও, কাছাকাছি আছে, আমিও আরো কিছু পেয়েছি, সেটাও মেহরাবের কাছে যাবে, গুলশান ব্রান্ঞ্চে দিতে পারবে।
অফ টপিক: ডিফেন্ড করার কিছু নাই, এইখানেও তো ৩টা মাইনাস, তবে চেষ্টা করসি কামড়াকামড়ি এড়াতে, যারা সাহায্য করেছেন তারা মন থেকেই করেছেন, আমি সাক্ষী। এভরি অপশন কাজে লাগানো, কখন কোথা থেকে রহমত আসে কেউ জানে না, আর বিপদের সময়েই তো মানুষ চেনা যায়।
লেখক বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শ্রাবনসন্ধ্যা বলেছেন:
অপারেশন ভাল হয়েছে শুনে ভাল লাগল, আশা করি কঠিন সময়গুলোও পার করা যাবে।
লেখক বলেছেন: অপারেশন ভাল হওয়াতে সুস্থ হবার আশা পাওয়া গেছে, কিন্তু ফিজিওথেরাপির দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল চিকিৎসা কিভাবে হবে সেটা নিয়ে সবাই চিন্তিত।
আমিই জিনিয়া বলেছেন:
সর্বশক্তিমান আল্লাহ'র কাছে প্রার্থনা করি তিনি যেন শাম্মা ভাইকে সম্পূর্ণ সুস্থ্য করে দেন।
লেখক বলেছেন: ধন্যবাদ।
অন্যরকম বলেছেন:
ফারহান ভাই, লেখাটা অফলাইনে অনেক আগেই পড়েছিলাম, কিন্তু কমেন্ট করি নাই! কি কমেন্ট করবো? এই অক্ষমের দোয়া করা ছাড়া তো আর কিছূই করার ছিল না। তবে অগ্রগতির খবর শুনে ভাল লাগল।
লেখক বলেছেন: দোয়া ছাড়াও করার আছে, টুকরো টুকরো মিলেই বড় একটা ছবি দাঁড়ায়।
একজন সৈকত বলেছেন:
অসম্ভব প্রানবন্ত ও চমৎকার একটি হৃদয়ের অধিকারী শাম্মা দ্রূত আরোগ্য লাভ করুক - ওর অনেক দূর থেকে এটাই খোদার কাছে প্রার্থনা।ফারহানের মত আরো অনেকের উদ্যোগে আমরা যদি এমন একজন মেধাবী ও ভালো মানুষের পাশে দাড়াতে পারি, ক্ষতি কি?
ফারহানকে ধন্যবাদ।
পোস্ট স্টিকি করায় কর্তৃপক্ষকে সাধুবাদ।
অপরেশন ভালো হওয়ায় খোদার কাছে হাজারো শুকরিয়া।
একরামুল হক শামীম বলেছেন:
এখনতো দীর্ঘমেয়াদী সাহায্য প্রয়োজন। সুতরাং ফান্ড সংগ্রহের জন্য কোন দীর্ঘমেয়াদী পদক্ষেপ কি নেওয়া হবে?চিত্র প্রদর্শনী টাইপ কিছু করে?
লেখক বলেছেন: দেখা যাক, আপাতত ব্যক্তিসাহায্যের উপর নির্ভর করছি আমরা।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
মানবী বলেছেন:
পোস্টের শেষে আপডেটে সফল সার্জারীর কথা জেনে ভালো লাগলো। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।সাধ্যমতো সাহায্য পৌঁছে দিবো আশা করি।
পোস্টটির জন্য ধন্যবাদ ফারহান দাউদ।
লেখক বলেছেন: আপনার জন্য অপেক্ষা করছিলাম। নিশ্চয়ই আপনি কিছু করবেন, সেই ভরসা আছে।
কিরণময়ী বলেছেন:
মোবাইলে বাংলা পড়তে পারিনা তাই ব্লগ এ আসি অনেকদিন পরে পরে। জানাও হয়না সময় মত। অল্প টাকা ব্যাঙ্কের মাধ্যমে দিতেও খারাপ লাগে। তবু আশা করি পারা যাবে। ভালো হয়ে যাবেন শাম্মা ভাই। এতো মানুষের দোয়া। আপনি যে সময় ব্যয় করছেন, এর জন্য আপনার জন্য ও দোয়া।
লেখক বলেছেন: অল্প অল্প যোগ করেও অনেক হয়ে যায়। সাহায্য করবেন আশা রাখি।
লেখক বলেছেন: ধন্যবাদ, দেখুন কি করা যায়।
জেরী বলেছেন:
দোয়া রইলো
লেখক বলেছেন: ধন্যবাদ।
ডলুপূত্র বলেছেন:
আমি খুব আবেগ প্রবন মানুষ। তথ্যটি অনেককে সরাসরি জানিয়ে দেয়ার চেষ্টা করব।
সবকিছু ইতিবাচক হলেই খুশি হব।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন:
অনেক অনেক দোয়া রইল। আশা করি খুব তারাতারি তিনি সুস্থ হয়ে উঠবেন। পরিচিতজনদের এ বিষয়টি জানিয়ে জানিয়ে দেবার চেষ্টা করবো।
লেখক বলেছেন: ধন্যবাদ।
ইমতিয়াজ ১৩ বলেছেন:
আল্লাহ ভাইয়াকে ভাল করুক
লেখক বলেছেন: দোয়া করবেন।
আবু সালেহ বলেছেন:
ভাইয়াটা ইনশআল্লাহ সুস্থ হয়ে যাবে.....
এ ধরনের পোস্টে কারা মাইনাচ দেয় বোধে আসে না....
লেখক বলেছেন: অনেক প্লাসও তো আছে। এই ধরণের কাজে ওগুলোতে কি যায়-আসে? বরং যারা এগিয়ে আসছেন তাদের কথাই মনে রাখি।
মনজুরুল হক বলেছেন:
অনেক ধন্যবাদ ফারহান। আগেই পড়েছিলাম। নিজের কিছু করার ক্ষমতা নেই বলে অযথা কমেন্ট করতে আসিনি। আজ এলাম একটা কথা বলার জন্যঃ
আমি হয়ত টাকা-পয়সা দিয়ে সাহায্য করতে পারবনা, তাই নিজেকে এই বলে প্রবোধ দিচ্ছি যে, যদি প্রয়োজন হয় তাহলে গা'য়ে খেটে ঋণ শোধ করতে পারি। এই ধরণের কোন কাজে লাগলে বিনা দ্বিধায় ডাক দেবেন। হাজির হয়ে যাব।
আপনার মঙ্গল হোক। শাম্মা সুস্থ্য হয়ে উঠুক। যাদের সহায়তায় কাজটি হচ্ছে তারা সকলে কল্যানে থাকুন।
লেখক বলেছেন: সেরকম কিছু দরকার হলে অবশ্যই ডাকবো, দাবী নিয়েই। সবার মঙ্গল হোক।
কামরুজ্জামান মিহির বলেছেন:
একটি মহত প্রচেষ্টা। শাম্মা ভাইয়ের সুস্থতা কামনা করছি।
লেখক বলেছেন: ধন্যবাদ।
ত্রিশোনকু বলেছেন:
ফারহান,লেটেষ্ট আপডেট দিন, দয়া করে। অপারেশন, সুস্থতার অবস্থা, কি পরিমান পর্যন্ত যোগার যন্ত্র হ'ল এইসব।
লেখক বলেছেন: আজ রাতে কিছু আপডেট দিতে পারবো আশা রাখি।
লেখক বলেছেন: শেষ খবরটা খানিকটা হতাশাজনক। শাম্মা ভাইয়ের বাংলাদেশে যতটা করা সম্ভব করা হয়েছে এবং সেদিক থেকে ভালই আছেন, পায়ের প্লেট এবং স্ক্রুগুলো খোলা হবে দেড় বছর পর, ততদিনে তিনি পা ৬০ ডিগ্রি পর্যন্ত বাঁকাতে পারবেন বলে আশা করা যায়। কিন্তু সম্পূর্ণ সুস্থ অর্থাৎ পা পুরোপুরি স্বাভাবিক মানুষের মত করতে ব্যাঙ্ককে যেতেই হবে। দুঃখজনক হলেও সত্যি অত টাকা যোগার হয়নি, শুধু বাংলাদেশেই তাঁর পুরো চিকিৎসা করতে ১৫ লাখ টাকার মত লাগবে, এখন পর্যন্ত ৮ লাখ মত পাওয়া গেছে, বাকিটা কি হবে জানি না।
মেঘ দূত বলেছেন:
শাম্মা ভাইয়ের সুস্থতা কামনা করছি।
আমড়া কাঠের ঢেকি বলেছেন:
আমাদের ব্যাচ থেকে এখনো কোন টাকা তোলা হয়নি, আর কেউই মনে হয় না কিছু জানে.....বুয়েট এতবড় একটা জায়গা, এখান থেকে অনেক টাকা তোলা সম্ভব।
আপডেট জানায়েন ফারহান ভাই, আমি আমার ব্যাচ থেকে টাকা তুলে ঈশান ভাই বা কারো কাছে দিয়ে দিতে পারবো....কিন্তু অন্য ডিপার্টমেন্টগুলো এব্যাপারে জানবে কিভাবে?
লেখক বলেছেন: আমড়া, শেষ খবরটা খানিকটা হতাশাজনক। শাম্মা ভাইয়ের বাংলাদেশে যতটা করা সম্ভব করা হয়েছে এবং সেদিক থেকে ভালই আছেন, কিন্তু সম্পূর্ণ সুস্থ অর্থাৎ পা পুরোপুরি স্বাভাবিক মানুষের মত করতে ব্যাঙ্ককে যেতেই হবে। দুঃখজনক হলেও সত্যি অত টাকা যোগার হয়নি, শুধু বাংলাদেশেই তাঁর পুরো চিকিৎসা করতে ১৫ লাখ টাকার মত লাগবে, এখন পর্যন্ত ৮ লাখ মত পাওয়া গেছে, বাকিটা কি হবে জানি না। বুয়েটে আমাদের যোগাযোগ খুবই কম, এক্ষেত্রে তোমরা যারা বুয়েটে আছো তাদের পক্ষেই কিছু করা সম্ভব। ঈশান বা বাপ্পীর বা তুহিনের সাথে যোগাযোগ করে কি কিছু করতে পারবে?
মু্ক্ত মানব বলেছেন:
শাম্মা ভাইয়ের সুস্থতা কামনা করছি। মহতী উদ্যো
মু্ক্ত মানব বলেছেন:
মহতী উদ্যোগের জন্য অনেক ধন্যবাদ।
জেমস্বন্ড বলেছেন:
শাম্মা ভাইয়ের লাস্ট আপডেট টা কেউ জানেন কি ?জানলে এখানে জানানোর জন্য অনুরোধ করছি ।
লেখক বলেছেন: শেষ খবরটা খানিকটা হতাশাজনক। শাম্মা ভাইয়ের বাংলাদেশে যতটা করা সম্ভব করা হয়েছে এবং সেদিক থেকে ভালই আছেন, কিন্তু সম্পূর্ণ সুস্থ অর্থাৎ পা পুরোপুরি স্বাভাবিক মানুষের মত করতে ব্যাঙ্ককে যেতেই হবে। দুঃখজনক হলেও সত্যি অত টাকা যোগার হয়নি, শুধু বাংলাদেশেই তাঁর পুরো চিকিৎসা করতে ১৫ লাখ টাকার মত লাগবে, এখন পর্যন্ত ৮ লাখ মত পাওয়া গেছে, বাকিটা কি হবে জানি না।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: হুইল চেয়ারে নেয়া হয়েছে, কিন্তু মোটামুটি সুস্থ মানুষের মত চলাফেরা করতে দেড় থেকে ২ বছর লাগবে, এবং আরো ভাল চিকিৎসা হলে তিন থেকে ৫ বছরের মাঝে পুরোপুরি স্বাভাবিক হতে পারবেন আশা করা যায়।
লেখক বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমরা আশায় থাকলাম।
অদ্রোহ বলেছেন:
ফারহান ভাই ,শনিবারে সিনিয়র ভাইরা সহ আমাদের একসাথে বসার কথা ,আজকে এনিয়ে আলাপ হল ,ওদিক থেকে রেশাদ ভাই বা অন্য কেউ থাকলে খুব ভাল হয় ......।আজকে কিছু ডোনেশন পাওয়া গেছে ,আর আপডেট জানাইয়েন ।
লেখক বলেছেন: তোমরা রেশাদ ভাইয়ের সাথে যোগাযোগ করো, আমিও চেষ্টা করছি। শাম্মা ভাইয়ের জন্মদিন ছিল গতকাল (৫ নভেম্বর), আর উনি আছেন অ্যাপোলোতে কেবিন ৫৫৪২ তে। সবচেয়ে ভাল হয় এর মাঝে একদিন সবাই গিয়ে তাঁকে দেখে এলে, তাতে পুরো পরিস্থিতিটাও বুঝা যাবে। তোমরা কি বলো?
নাজনীন খলিল বলেছেন:
শাম্মাভাই ভাল হয়ে উঠুন তাড়াতাড়ি এই দোয়াই করি।
সাধ্যের মধ্যে সামান্য কিছু সাহায্য করার চেষ্টা করবো।
+++++++++++++++++++++++++++++++++++++++
লেখক বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমরা আশায় থাকবো।
ভেবে ভেবে বলি বলেছেন:
ফারহান, আমি যেটা পাঠিয়েছিলাম ওটার ব্যাপারে আপনাকে একটু কনফার্ম করতে বলেছিলাম... জানেন কিছু?
লেখক বলেছেন: ভাইয়া প্রথম কয়েকদিন অ্যাকাউন্ট চেক করেননি, গত পরশু জানিয়েছেন তাঁর অ্যাকাউন্টে বেশ কিছু টাকা পৌঁছেছে।
লাল নীল দীপাবলী বলেছেন:
দোয়া করি যেন তিনি দ্রুত সুস্থ হয়ে উঠেন
লেখক বলেছেন: ধন্যবাদ।
আয়শা আকাশী বলেছেন:
দ্রুত সুস্থতা কামনা করছি।
লেখক বলেছেন: ধন্যবাদ।
শামীম আরা বীথি বলেছেন:
সঙ্গে আছি। দোয়া থাকলো যেন শীঘ্র সুস্থ হয়ে উঠেন তিনি।
লেখক বলেছেন: দোয়া করবেন।
লেখক বলেছেন: ধন্যবাদ।
হামিদ পায়োনিয়ার বলেছেন:
আল্লাহর নিকট প্রার্থনা- যাতে তিনি অবশ্যই অতি শীঘ্রই সুস্থ হয়ে ওঠেন। সঙ্গেই আছি। এগিয়ে যান।
আমিও তার জন্য কিছু করতে চাই।
লেখক বলেছেন: আশা করবো আপনি কিছু অবদান রাখতে পারবেন।
হামিদ পায়োনিয়ার বলেছেন:
আমি তার জন্য অবশ্যই কিছু ডোনেট করতে চাই। কিন্তু কি ভাবে......?আমাকে একটু সহজ করে দেননা ভাই................................
লেখক বলেছেন: আপাতত ঐ ২টা রাস্তাই আছে যে ভাই, হয় ইস্টার্ন ব্যাংকের যে কোন শাখায়, নয়তো যে কয়টা ফোন নম্বর দেয়া আছে (রামপুরা বা বুয়েটের আশপাশে হলে) তাদের যে কারো সাথে।
হা...হা...হা... বলেছেন:
এই পর্যন্ত কতটাকা পাওয়া গেল একটু আপডেট দিলে ভাল হয় না?
ত্রিশোনকু বলেছেন:
পূর্ণিমা নিত্যর সাথে সহমত।
লেখক বলেছেন: যে অ্যাকাউন্ট টা দেয়া হয়েছে সেখানে এখন পর্যন্ত জমার পরিমাণ সাড়ে ৮ লাখ টাকার মত। তবে মাত্র ৩ জন ব্লগার আমাদের হাতে হাতে সাহায্য পৌঁছে দিয়েছেন, সেটার পরিমান ১২ হাজার টাকা, বাকি যারা দিয়েছেন (যদি দিয়ে থাকেন) সেটা সরাসরি অ্যাকাউন্টেই দিয়েছেন বলে পরিমাণটা জানাতে পারছি না। ধন্যবাদ।
বোহেমিয়ান কথকতা বলেছেন:
ভাইয়া, আমি রেশাদ ভাইয়ের সাথে কথা বলছিলাম (গত শনিবার)। উনি বলছেন আপাতত লাগবে না । কিছু লাগলে পরে জানাবেন । আমি সোমবারে ব্যাংকে টাকা জমা দিয়ে আসছি।
লেখক বলেছেন: ঠিক আছে।
মডারেটরদের অনুরোধ করছি পোস্ট টা হাত বাড়িয়ে দাও কলাম থেকে সরিয়ে দেবার জন্য। যারা সাহায্য করেছেন, করতে চেয়েছেন, সহমর্মিতা জানিয়েছেন, সেইসাথে কর্তৃপক্ষ যারা পোস্ট স্টিকি করে বিষয়টি সবার নজরে এনেছেন এবং পোস্ট টাকে যারা স্টিকি করতে সাহায্য করেছেন, সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা, আমাদের সকলের পক্ষ থেকে। শাম্মা ভাই এখন মোটামুটি সুস্থ আছেন, এখন দীর্ঘমেয়াদী থেরাপী শুরু হবে, সবাই তাঁর জন্য প্রার্থনা করবেন।
শ্রাবনসন্ধ্যা বলেছেন:
আপডেট জানিও মাঝে মাঝে.......উনি কেমন আছেন।
লেখক বলেছেন: জানাবো, নিশ্চয়ই।
সীমান্ত আহমেদ বলেছেন:
অভিনন্দন ফারহান এমন একটা উদ্যোগ রাখার জন্য।তোমার খবর কি? আমি তো মাশাল্লা বিসিসএস এর এডমিট কার্ড হারায়া ফেলসি।
লেখক বলেছেন: খুব একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট যোগার করতে পারলাম না।
বিসিএস দিয়া লাভ নাই।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...























