নাও ছাড়িয়া দে, পাল উড়াইয়া দে, ছলছলাইয়া চলুক রে নাও মাঝ দইরা দিয়া। জমাট একঘেয়ে সময়ে নাও চলতে হয়, চলার দরকার, উড়তে হয়, ওড়া প্রয়োজন। কলরব হোক, ফুলগুলো লাল নাকি নীল সে নিয়ে না হোক, মিছিল নিয়ে হোক, পাখি নিয়ে না হোক, ক্যাফেটেরিয়ার চায়ের কাপে হোক। দূষিত রক্তে আগুন ধরুক, পুড়ে সাদা হোক কয়লা হয়ে যাওয়া অন্তর। বিষে নীল হোক মৃত আত্মা, উড়ে যাক ধূসর আকাশে, আরো একবার নামুক হালকা বজ্রপাতসহ ঝড়ো বৃষ্টি। মাটির মানুষ সমতল ছেড়ে পাহাড়ে উঠুক, কোন সন্দেহযুক্ত এভারেস্টে নয়, বরং একবার গারো পাহাড়ের চূড়ায় উঠে দেখে নিক শুষ্ক কংসের শেষ রূপ। তীব্র নীলে নিঃশ্বাস নিয়ে আরেকবার কন্ঠ ছাড়ুক জোরে, অষ্টপ্রহর কার্বনের নির্গমনে রুদ্ধ বায়ুমণ্ডল বিদীর্ণ হোক চিল চিৎকারে। ইঁদুরের দৌড়কে পেছনে ফেলে সিংহচালে চলুক হেলেদুলে, ফিরে এসো আজলান রূপকথার নার্নিয়াতে। একলা কুয়াশার জাল কেটে ফুটে উঠুক প্রজাপতি, শিকারী বাজের চোখে জ্বলুক আগুন। স্বর্গ থেকে ভূমিতে নামুক তরুণের পা, প্রেমিকার ওড়না বাজুক গিটারের তারে, কালপুরুষের তীর-ধনুকের নিশানাতে বিদ্ধ হোক যাযাবরের হৃদয়। গ্রীষ্ম-বর্ষা-শরৎ-হেমন্তে মন বাজুক রুমঝুমঝুম, ফাল্গুনের রঙে রাঙিয়ে যাক চৈত্রের দাবদাহ। সাদাকালো চোখে উঠুক রংধনু চশমা, আজ হোক মেঘে মেঘে রঙ, ঘাসের মাঝে হোক পিপীলিকার ঠাঁই, উঁইপোকা ডানা মেলে উড়ুক ইকারুসের মত, সাগরে ডোবার আগে জীবনকে টেনে নিক জীবনের মাঝে, সূর্যে ছাই হবার আগে আলোর তীব্রতায় ভেসে যাক শুন্যতার বুকে।
আলোচিত ব্লগ
বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন
=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।