somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্ম আর মানুষ আলাদা

১৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অসহিষ্ণুতার কাণ্ডারী কট্টরপন্থীদের রণহুঙ্কার ও দুন্দুভিনিনাদে যখন এ দেশে কান পাতাই দায়, বহু শতাব্দী ধরে এই দেশ তার অন্তর্লীন ঐক্যটাকে ধরে রেখেছে কী ভাবে এই প্রশ্নটাই যখন লক্ষ টাকার বলে প্রতিভাত হতে শুরু করেছে, ঠিক সেই সময়েই তার উত্তরটা এল চেন্নাইয়ের বন্যাদুর্গত এক এলাকা থেকে। এক দম্পতি তাঁদের সদ্যোজাত কন্যার নাম রেখেছেন ‘ইউনুস’।
প্রসববেদনায় কাতর স্ত্রী চিত্রাকে নিয়ে চারদিকে জল থইথই বাড়ির মধ্যে যখন আটকে গিয়েছিলেন মোহন, কী করবেন ভেবে পাচ্ছিলেন না, ঠিক সেই সময়েই ঈশ্বরপ্রেরিত দূতের মতো এসেছিলেন মহম্মদ ইউনুস। নৌকায় তুলে নেন তাঁদের, হাসপাতালে পৌঁছে দেন নির্বিঘ্নে। মেয়ের জন্ম দেন চিত্রা। এই দম্পতি নাম রাখেন তার, ইউনুস।
এটা ঠিক, মানুষ যেখানে মানুষের পাশে এসে দাঁড়াচ্ছেন, সেখানে হিন্দু না ওরা মুসলিম এই জিজ্ঞাসাটাই আসা অনাকাঙ্খিত। কিন্তু দুর্ভাগ্যজনক সময়ে, অনাকাঙ্খিত অসহিষ্ণুতার পরিবেশে কখনও কখনও কিছু কথা এ রকম ভাবেই বলতে হয়। দুর্ভাগ্যজনক সেটাই। কট্টর শক্তিগুলো রাজনীতি, ধর্ম মিশিয়ে যখন স্বার্থান্বেষী আবহ তৈরি করে, তখন আসল ভারতের আসল মানুষ মোহন-ইউনুস-চিত্রাদের কথা বলার প্রয়োজন হয়ে পড়ে। অলোর রোখাটা এসে পড়লেই অন্ধকারের গহনতার সম্যক উপলব্ধি হয় আমাদের।
এক একটা দিন, মনটা খুব ভাল হয়ে যায়। এক একটা দিন, নতুন করে বাঁচার আশাটাকে আরও জাগ্রত করে তোলে। রাজধানীর ক্ষমতার অলিন্দে দাপাদাপি করে বেড়ানো রাজনীতি ও ধর্মের কাণ্ডারীদের বাইরেও একটা বিশাল ভারত আছে, সেই ভারতই আসল— এই কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদের, ইউনুস-চিত্রা-মোহন।
আপনারা একটা বড় দায়িত্ব চাপিয়ে দিলেন আমাদের উপর। ওই যে শিশু, ইউনুস, পৃথিবীটাকে ওর জন্য বাসযোগ্য করে যেতে হবে আমাদের।

সূত্র আনন্দবাজার
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৩
৩টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসেছিলেন ইউনুস স্যার!

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৪



অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব ছেড়ে গেলেও নতুন বাংলাদেশ গড়ার সার্বিক দায়িত্ব আমার, আপনার, আমাদের সবার। দীর্ঘ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগের প্রত্যাবর্তন

লিখেছেন কিরকুট, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৪

*** জামাত শিবির এর যারা আছেন তারা দয়ে করে প্রবেশ করবেন না ***


বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ এখন আর কেবল একটি দলের ভাগ্যের প্রশ্ন নয় এটি রাজনৈতিক ভারসাম্য, গণতান্ত্রিক কাঠামো... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীর বুকে এই দুর্যোগ যেন কোনওদিন না আসে

লিখেছেন অর্ক, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২২



পৃথিবীর বুকে এই দুর্যোগ যেন কোনওদিন না আসে। দুর্ধর্ষ মাফিয়া একটি রাষ্ট্রের মালিক হতে যাচ্ছে। দেশ সীমানা ভূখণ্ডের গণ্ডি পেরিয়ে, পৃথিবীর জন্যই অত্যন্ত বিপদজনক। অবশ্য নির্মম বাস্তবতা হলো, আগাগোড়া অসভ্য,... ...বাকিটুকু পড়ুন

অবশেষে দেশে গণতন্ত্র কায়েম হইলো

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪৩

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন আমাদের আর কোন টেনশন রইলো না। ত্রয়োদশ সংসদ নির্বাচনের বিজয়ী প্রার্থীদের আজ শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমেই মূলত দেশ আবার গণতন্ত্রের ট্রেনে যাত্রা শুরু করলো।... ...বাকিটুকু পড়ুন

রঙিন ডালিম ফলের একটি ব্যতিক্রমি অঙ্গ বিশ্লেষন ( Anatomy of Pomegranate )

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১১


সবুজ পাতার আড়াল ভেঙে
ডালিম ঝুলে লাজুক রঙে
বাইরে রক্তিম খোলস কঠিন
ভিতরে দারুন জীবন রঙিন।
শত দানার গোপন ভুবন
একসাথে বাঁধা মধুর টান
হৃদয়ের হাজার স্বপ্ন যেন
লুকিয়ে থাকা রক্তিম গান।

উপরে প্রচ্ছদ চিত্রে রেনেসাঁ... ...বাকিটুকু পড়ুন

×