আমার প্রিয় পোস্ট

হৃদয়ে প্রলয়... তবু আমি এক নির্বাক মহীরুহ...

জাগৃতি

০২ রা নভেম্বর, ২০০৭ বিকাল ৩:১৯

শেয়ারঃ
0 0 0

আর কিছুটা সময়...
হতে পারে কয়েকটা মিনিট কিংবা তারো কিছু বেশি-
দপ্ দপ্ মাথা ব্যাথাটা সেরে গেলেই হয়তো...
হয়তো...
হয়তো...
নাহ্, হয়তো তারপরো কিছুটা সময়...
হঠাত করেই গলাটাকে বড় শুকনো, খটখটে লাগে-
এক গ্লাস পানি... অনেক সময় ধরেই তেষ্টা মেটানো!
তারপর... আরো এক গ্লাস...
সহসাই তাড়া করে প্রতি নির্ঘুম রাতে পিছু নেয়া টিক্-টিক্ শব্দ,
ঘড়ির কাটাগুলো যেন পায়ে বেড়ি বেঁধেছে-
একদম নিথর, অনড়...
কালক্ষেপণের প্রতিটা কায়দা-ই বোধহয় ব্যর্থ হবে।
দূরে কোথাও শব্দ হলো মনে হয়-
আমার মনোসংযোগ চুরমার করে দিয়ে
ভয়ের শিহরণ জাগাতে চায় বুঝি!
হচ্ছে না... একদমই হচ্ছে না একা থাকা-
সিলিংয়ের ফ্যানটা ক্রমাগত কথা বলতে থাকে...শোঁ...শোঁ...
চুপ্, আর একটুখানি-
আর একটু পরই শেষ হবে শ্রান্তির প্রতীক্ষা-
না কি প্রতীক্ষার শ্রান্তি?
হয়তো দু'টোই।


এই তো ভোর হয়ে এলো বলে-
নিজের কাছে আবারো কিছুটা সময় চেয়ে নিই...
নির্লজ্জভাবে।





***কবিতাটি আমার নীলাভ নিক কর্তৃক প্রথম প্রকাশিত হয় ২০০৭-০৭-২৯, ২০:২৬:৫৭। "দেবদারু" ব্লগে আমার এই প্রিয় কবিতাটি অন্তর্ভূক্ত হওয়া উচিত- সে তাড়না থেকেই কবিতাটির পুনঃপ্রকাশ।

 

সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৩০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৩২
প্রচেত্য বলেছেন: যা ভাবছেন তা কি খুব প্রবল, যা দেহ, মন, আত্মা সবকিছুর উপরই ভর করেছে !
ভালই করেছে তাতে অনন্ত কিছু সাজানো ছন্দ পাওয়া গেল
২. ০২ রা নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৩৩
নীলাঞ্জনা বলেছেন: অনেকদিন পর ব্লগে আসাটাকে সার্থক মনে হচ্ছে।

আপনার "নীলাভ" ব্লগেও দেখেছিলাম কিন্তু কেন পড়িনি বুঝতে পারছিনা! হয়তো আজকের জন্যই এটা আমার উপহার হিসেবে তোলা ছিল!!!

অসাধারণ......!!প্রিয় পোস্ট !!!
প্লিইইইইইইজ , অতিরঞ্জন মনে করবেন না।


৫+
৩. ০২ রা নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৪৭
দেবদারু বলেছেন: @প্রচেত্য, খুবই দুর্বোধ্য কমেন্ট করলেন মনে হচ্ছে... যাহোক..... অসংখ্য ধন্যবাদ।

@নীলাঞ্জনা, অতিরঞ্জন মনে করি না মোটেও... তবে "হয়তো আজকের জন্যই এটা আমার উপহার হিসেবে তোলা ছিল!!!" কথাটা পড়ে কেন যেন মনে হচ্ছে আজ আপনার জন্য বিশেষ কোন দিন! সত্যিই কি তাই?
৪. ০২ রা নভেম্বর, ২০০৭ বিকাল ৪:০২
নীলাঞ্জনা বলেছেন: বিশেষ দিন বলতে পারেন!!
কারণ অ-নে-ক দিন পর ব্লগে আসতে ইচ্ছা করলো।
আপনার মত কিছু বন্ধুসুলভ ব্লগারদের অনিয়মিত উপস্থিতির কারণে ব্লগে আসার ইচ্ছাটা একেবারেই কমে গিয়েছিল। মাঝে মাঝে লগ ইন না করেই খুঁজেছি পরিচিত কারো কোন নতুন লেখা আছে কিনা, থাকলে পরেই লগ-ইন করেছি। কিন্ত আজকে হঠাৎ ব্লগে ঢুঁ মারতে ইচ্ছা হল এবং এসেই দেখি ফ্রন্ট পেইজে আপনার লেখা এবং তখনি লগ-ইন করলাম।
৫. ০২ রা নভেম্বর, ২০০৭ বিকাল ৪:২৩
চতুরভূজ বলেছেন: ৫
চমত্কার!!!
ভিষন রকম ভাল লাগল।
প্রিয় পোষ্টেও যোগ করা হল।
৬. ০২ রা নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৪৪
মানুষ বলেছেন: এই অনুভুতি আমার হয় না। মড়ার মতো ঘুমাই, স্বপ্ন দেখারও সময় হয় না।
৭. ০২ রা নভেম্বর, ২০০৭ রাত ৯:৩৬
দেবদারু বলেছেন: @নীলাঞ্জনা, গর্ববোধ করছি, ধন্যবাদ।

@চতুরভূজ, অনেক ধন্যবাদ আপনাকে।

@মানুষ, প্রার্থনা করি, জাগৃতি যেন না ছোঁয় তোমায়....
৮. ০৩ রা নভেম্বর, ২০০৭ বিকাল ৪:২২
সারওয়ারচৌধুরী বলেছেন: ৫
বেদনায় ভালোবাসায় একাকার!!!
৯. ০৩ রা নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৯
দেবদারু বলেছেন: @সারওয়ারচৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
১০. ০৩ রা নভেম্বর, ২০০৭ রাত ১০:৫৫
কালপুরুষ বলেছেন: অসম্ভব ভাললাগা নিয়ে পড়লাম।
১১. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ দুপুর ২:৩৫
দেবদারু বলেছেন: @কালপুরুষ দা, এ আপনার বিনয়........ খুশি হলাম........
১২. ০৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:০৭
রঙ বলেছেন: অসাধারণ .......৫
১৪. ০৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:৩০
সিঁদুরে মেঘ বলেছেন: ভীষন ভালো লাগল......অসাধারন।
১৫. ০৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:৫২
দেবদারু বলেছেন: @সিঁদুরে মেঘ, আমি আপনার কবিতার ভক্ত.... আমার কবিতা আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগছে............

 

মোট সময় লেগেছে ০.৯৬৭৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ইচ্ছে ছিল নীলাকাশে উড়তে থাকা মুক্ত বিহঙ্গ হবো... কিংবা শিশির-ভেজা প্রভাতের চঞ্চল ঘাস-ফড়িং... কখনো হতে চেয়েছি সাদা কাশবন... উদ্দাম বুনো-মেঘ......
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ