আমার প্রিয় পোস্ট

হৃদয়ে প্রলয়... তবু আমি এক নির্বাক মহীরুহ...

অভিনয়

১০ ই নভেম্বর, ২০০৭ রাত ২:১৫

শেয়ারঃ
0 0 0

প্রত্যাখান করে কে কবে কষ্ট পেয়েছে?
রূঢ়তায় ঠেলে দিয়ে কে কবে কেঁদেছে?


ক'বছর হয়ে গেল- আর দেখা হয় না আমাদের।
যেদিন বললাম- ভিন্ন হোক দু'টি পথ;
মেনে নিয়েছিলে প্রশ্ন না করে
সমস্ত দায়ভার নিজের করে বিদায় নিলে-
সেদিন বুঝিনি আমার দুর্বিনীত ঊন্নাসিকতা-কে
তুমি বিনয় দেখিয়েছিলে সযতনে।
এত ভালোবেসেছিলে কেন এই আমায়?
কেন ঐ চোখে কোনো ঘৃণা দেখিনি?
তোমায় যে শখ শেষে ছুঁড়ে ফেলেছি-
এক সৌখিন প্রতারকের মতো!

তবু কেন বলো বুকের ভেতরে
তোলপাড় হয় নিজের আড়ালে?
আজো চিন-চিন করে মনের গহীনে...
স্মৃতির পিদিম টিটকারী মারে?
আমি শুধু মাথা হেঁট করে রাখি;
প্রবোধ দিয়ে যাই নিজেরে-
এই তো বেশ আছি!

অবশ্য ভালোবেসেছি আবারো,
হৃদয়ে যখন যৌবনের আস্ফালন
প্রেম তো অবধারিত..
'সুস্মিতা' এল অনিবার্যভাবে-
আমার উন্মাতাল দ্বিতীয় প্রেমে-
আবারো সুখ-স্বপ্ন, উদ্ধত কল্পনায় দিন-রাত অবগাহন,
আর হাত ধরে বলা "শুধুই তোমায় ভালোবাসি";
তখনি আচমকা উঁকি দিয়ে যাও পাঁজরের নিচে..
ঠিক কোথায় বলতে পারি না-
অলিন্দ কিংবা নিলয়- কোনো একখানে,
কোনো কথা হয় না তোমার সাথে-
শুধু খণ্ড খণ্ড স্মৃতির ঝলকানি মানসপটে
আর অজান্তেই প্রেয়সীর আলিঙ্গন থেকে জড়সড় হয়ে সরে বসি;
"বলো, ভালোবাসো?" - সুস্মিতার চোখের চাহনির সামনে
আমি ক্রমশঃই ক্ষুদ্র হতে থাকি নিজের মাঝে
অপরাধীর মতো চোরা চোখে চেয়ে বলি
"পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসি তোমায়";
বিশ্বাস করো,
ভালোবাসা শব্দটা তখন বড়-ই ঠুনকো লাগে আমার
তবে সুস্মিতা বেশ আশ্বস্ত হয়, খানিকটা এগিয়ে দেয় নিজেকে..
আমিও কিছুটা সাহসী হই যেন অকস্মাৎ
ছুঁয়ে দেখি তার গ্রীবা... তারপর ঠোঁট...
তোমার গালের সেই টোল-টা কে
আনমনে খুঁজতে থাকি সুস্মিতার গালে-
আচমকা সম্বিত ফিরে পেয়ে নিজেকে সামলাই-
এ কি করছি আমি!
এ যে দ্বিতীয় প্রতারণা!

অতীত-তাড়িত আমি আবারো
আপ্লুত হতে চাই সুস্মিতার ভালোবাসায়,
কিন্তু গলার কোথায় যেন দলা পাকায় অপরাধবোধ
অশ্রু-শূন্য এই আমার হৃদয়ে রক্তক্ষরণ-
সুস্মিতা দেখে না, দেখো না তুমিও...
নিজেকে লুকিয়ে স্বাভাবিক হই বরাবরের মতো
প্রতি মুহূর্তেই... সুকৌশলে...
এ এক নিদারুন অভিনয়-
বেঁচে থাকার... ভালোবাসার... ভুলে থাকার...


প্রত্যাখান করে কে কবে কষ্ট পেয়েছে?
রূঢ়তায় ঠেলে দিয়ে কে কবে কেঁদেছে?




*** আমার নীলাভ নিক কর্তৃক প্রকাশিত এ পোস্টটির প্রকাশকাল ২০০৭-০৭-৩১, ১৫:২২:৫৯। আমার প্রিয় এই কবিতাটি সর্বদা অনুপ্রেরণাদায়ী, আমার কবিতার এক নিয়মিত পাঠকের অনুরোধে "দেবদারু" ব্লগ থেকে পুনঃপ্রকাশ করা হলো।

 

সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০০৭ রাত ২:৩১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ১০ ই নভেম্বর, ২০০৭ রাত ২:২১
রাশেদ বলেছেন: টপ রেটেড হবার মত কবিতা।
৩. ১০ ই নভেম্বর, ২০০৭ রাত ২:৩৩
নীলাঞ্জনা বলেছেন: সহমত রাশেদ।
সবাই cooperate করলে হয়তো হয়েও যাবে।


দেবদারু-আপনাকে অনেক শুকামনা জানাচ্ছি অ......সাধারণ কবিতাটি পুনঃপোস্টের জন্য!!!
৪. ১০ ই নভেম্বর, ২০০৭ রাত ২:৩৩
দেবদারু বলেছেন: @রাশেদ ভাই, ধন্যবাদ....

@নীলাঞ্জনা, এখনও জেগে? অবাক করলেন!
৫. ১০ ই নভেম্বর, ২০০৭ রাত ২:৩৬
নীলাঞ্জনা বলেছেন: দেবদারু আপনি হয়ত জানেননা আমি একজন নিশাচর।


রাতই আমার কাছে দিন...


আপনি এত রাতে ব্লগে ঢুকে আমাকে অবাক করলেন। তবে বেশ ভাল লাগছে... আজ রাতের সঙ্গী হিসেবে আপনার অসাধারণ কবিতাটি পেয়ে!!
৬. ১০ ই নভেম্বর, ২০০৭ রাত ২:৩৮
দেবদারু বলেছেন: টপরেটেড হওয়ার প্রয়োজন নেই...... কবিতাটির আবেদন যদি পাঠকদের এতটুকু স্পর্শ করে, তবেই আমি সবচেয়ে খুশি হবো...
৭. ১০ ই নভেম্বর, ২০০৭ রাত ২:৪২
রাশেদ বলেছেন: টপরেটেড হইলে সবার চোখে পড়ে। নাইলে আপনার নিয়মিত পাঠক ছাড়া অনেকেই এত সুন্দর একটা লেখা মিস করতে পারে।
৮. ১০ ই নভেম্বর, ২০০৭ রাত ২:৪৬
দেবদারু বলেছেন: @নীলাঞ্জনা, আপনারই শুধু এই কবিতাটা এতো ভালো লাগল! কেন- কারণটা আজো বুঝতে পারলাম না!! অনেক কষ্ট নিয়ে কবিতাটি লিখেছিলাম..... কাউকে দেখাবো সে ইচ্ছা ছিল না কখনো..... তবু একদিন ইচ্ছা হলো- তাই ব্লগে দিয়েছিলাম। যাহোক, ভালো থাকুন সবসময়...... আমিও নিশাচর, কিন্তু কাল সকাল আটটায় ক্লাস....... তাই বিদায় নিতে হচ্ছে..........রাতের একাকীত্ব এনে দিক আপনার হৃদয়ের পূর্ণতা...........
৯. ১০ ই নভেম্বর, ২০০৭ রাত ২:৫১
দেবদারু বলেছেন: @রাশেদ ভাই, আপনারা যারা ব্লগের কাছের মানুষ আছে, তারা পড়লেই আমি সন্তুষ্ট। কত কবিতা লিখেছি, আপনারা নিয়মিত কয়েকজন পাঠক ছাড়া কেউ তো তেমন পড়ে না........ কিন্তু তাতে কি? আমি নিজের জন্যই লিখি আর পরে আপনাদের সাথে শেয়ার করে বোঝার চেষ্টা করি- লেখাটার মান কেমন ছিল......... এতেই আমি খুশি......... যাহোক, অনেক ধন্যবাদ আপনাকে এবং নীলাঞ্জনা কে আমাকে নিস্বার্থ সমর্থন দেয়ার জন্য........ আশা করি সবসময় আপনাদের পাবো কাছে...
১০. ১০ ই নভেম্বর, ২০০৭ রাত ২:৫৩
নীলাঞ্জনা বলেছেন:

আমিও বুঝতে পারলামনা কবিতাটি অন্যদের কাছে ভালো লাগছেনা আপনি ধরে নিচ্ছেন কেন?? কেউ যদি একটু ধৈর্য্য নিয়ে পড়ে তাহলে এই কবিতা ভাল লাগবেনা তেমন মানুষ একটাও পাওয়া যাবে না।


আর নিশাচর যদি হয়েই থাকেন তাহলে হয়তো কোন এক নীল নিশীথে আবার কথা হবে...
১১. ১০ ই নভেম্বর, ২০০৭ রাত ২:৫৮
ছায়ার আলো বলেছেন: আগেও পড়েছি, আবারো পড়লাম।
৫ দিলে কম হয়!
প্রিয় পোস্টে রাখলাম :)
১২. ১০ ই নভেম্বর, ২০০৭ রাত ৩:০৮
দেবদারু বলেছেন: @ছায়ার আলো, অকুন্ঠ ভালোবাসা রইল!
১৩. ১০ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১২:৩৪
সিঁদুরে মেঘ বলেছেন: ভীষন ভালো......দারুন।
১৪. ১০ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১২:৫২
মারুফ রাশেদ বলেছেন: মাঝে কয়েক দিন ব্লগে ঢু মারতে পারিনি। তবে ব্লগে ঢুকলে অবশ্যই দেবদারুর ব্লগে যাই। আশা -- একটি ভালো কবিতা পড়তে পাবো। এবারও ২/৩ দিন বাদে ব্লগে ঢুকে ভালো একটি কবিতা পড়লাম।

ইনফ্যান্ট-- কবিতা আমি ভালো বুঝি না। এরপরও আমার মনে হয় দেবদারুর কবিতাগুলো খুবই ভালো। অসাধারণ।

৫ দিলাম।
১৫. ১০ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১:১১
েজবীন বলেছেন: থ্যাংকস পুনঃপ্রকাশ করার জন্য। আগে পড়ি নাই।
ভীষন ভালো. . . .. .লাগল।

১৬. ১০ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১:৫১
দেবদারু বলেছেন: @সিঁদুরে মেঘ, আপনাকে ধন্যবাদ।

@মারুফ রাশেদ ভাই, আপনি এ কথা বলে আমাকে ভীষন সম্মানিত করলেন............ঐকান্তিক ভালোবাসা আপনার জন্য!

@েজবীন, আপনি নিয়মিত আমার কবিতাগুলো পড়েন, অনুপ্রাণিত করেন- এটাই বড় পাওয়া.... ধন্যবাদ।
১৮. ১০ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:৪৮
দেবদারু বলেছেন: @ খুশবু, ধন্যবাদ।
১৯. ১০ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:০৬
ফারহান দাউদ বলেছেন: লেখা খুবই ভালো হইসে,৫ এর বেশি।
২০. ১১ ই নভেম্বর, ২০০৭ সকাল ৯:৪১
মুহিব বলেছেন: টপ রেটেড হবার মত কবিতা।
২২. ১১ ই নভেম্বর, ২০০৭ রাত ৮:৪৯
দেবদারু বলেছেন: @ফারহান দাউদ, মুহিব, মানুষ.......... কৃতজ্ঞতা হৃদয়ের গভীর থেকে...
২৩. ১২ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:২৪
মৈথুনানন্দ বলেছেন: জয় দারুব্রহ্ম - ফটুক্টাতো জব্বর হাঁক্রেছেন!!!!!
২৪. ১৪ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:০৮
দেবদারু বলেছেন: @মৈথুনানন্দ ভাই........ ধন্যবাদ, তবে আপনার মতো ইন্টেলেকচুয়াল কবিতা আমি লিখতে পারি না, এই সীমাবদ্ধতাটুকু স্বীকার করে নিতেই হচ্ছে আমাকে........ আপনার কবিতার প্রত্যাশায় রইলাম....... ভালো থাকবেন।
২৫. ০৫ ই মে, ২০১০ সকাল ১১:০২
নিধী বলেছেন: ভালোবাসার কোনো আকার নেই।ভালোবাসার কোনো প্রথম,দ্বিতীয় শেষ নেই।
ভালোবাসা তো শুধুই ভালোবাসা তা যে রুপেই আসুক না কেনো..।ভালোবাসার কষ্টগুলোও যেন ভালোবাসাই শেখায়।

তোমার কবিতার জন্য আমার ভালোলাগার কোনো রেটিং নেই।কোনো নাম নেই।শুধুই সীমাহীন ভালোলাগা.....।
২৬. ১৯ শে মে, ২০১০ রাত ১২:৪৮
দেবদারু বলেছেন: আপু, আপনার কাছ থেকে এমন একটা কমপ্লিমেন্ট আমার জন্য বিশাল পাওয়া-- খুব অপরাধবোধ-ও হচ্ছে অনেকদিন কোনো কবিতা লিখছি না বলে..... কাজের ব্যস্ততায় :(

"ভালোবাসার কষ্টগুলোও যেন ভালোবাসাই শেখায়" - অসাধারণ একটা কথা বলেছেন...... প্রত্যাশা থাকবে-- এভাবেই ছোটা ভাই-কে প্রেরণা দেবেন.....

 

মোট সময় লেগেছে ২.৬৪৬৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ইচ্ছে ছিল নীলাকাশে উড়তে থাকা মুক্ত বিহঙ্গ হবো... কিংবা শিশির-ভেজা প্রভাতের চঞ্চল ঘাস-ফড়িং... কখনো হতে চেয়েছি সাদা কাশবন... উদ্দাম বুনো-মেঘ......
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ