পথহারা ভালোলাগা
০১ লা ডিসেম্বর, ২০০৭ রাত ১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিভ্রান্ত আমি
নেই কোনো সাথী,
বিষন্ন পথে
চলেছি একাকী।
আশা নিরাশার
মাতন দোলায়-
ভেঙ্গেছে হৃদয়
অবহেলায়।
কিছু শুনতে, কিছু বলতে
আর নীরবতা ভালো লাগে।।
একটি মুহূর্তের তরে
হাজারো মুহূর্ত কাটিয়ে,
একটি কথার তরে
হাজারো কথা শুনে-
কতো সময় চলে গেছে
প্রতীক্ষার প্রহর গুনে।
কিছু শুনতে, কিছু বলতে
আর নীরবতা ভালো লাগে।।
শুধু তোমায় ভেবে ভেবে,
শুধু তোমায় মনে করে,
কত লগ্ন কেটে গেছে
নিঃশব্দে কেঁদে কেঁদে।
অতৃপ্ত হৃদয় মাঝে
তৃপ্তি খুঁজেছি,
অস্থির কিছু ক্ষণে
স্থিরতা খুঁজেছি,
তোমার অগোচরে সব
অব্যক্ত কথা বলেছি।
কিছু শুনতে, কিছু বলতে
আর নীরবতা ভালো লাগে।।
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০০৭ রাত ১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন