somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'দেবদারু'-র প্রশ্ন: তোমাদের কি আদৌ চিনি? ৩৬ বছর পরে তোমরা আসলে কে? (প্রেক্ষাপট: মুখোশের সামহোয়্যার ইন... সামহোয়্যার ইনের মুখোশ!)

১০ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হয়তো হতে পারতো সশ্রদ্ধ বাকযুদ্ধ, কিংবা ত্বত্ত্ব-তথ্যে ভরা জমজমাট বিতর্কের যুক্তি-বন্যা; নির্মল আনন্দে ভেসে যাওয়ার অভিপ্রায়ে ক্রমাগত ক্লিক করতে থাকা উৎসাহী ব্লগারদের ঠোঁটে বিদ্রুপের হাসি-টাও আবির্ভূত হয়ে ক্ষণিকেই মিলিয়ে যাওয়ার কথা ছিল; না হয় খুব বেশি হলে প্রগলভ্ কোনো কোনো ব্লগার হেসে গড়িয়ে পড়তে পারতো কটুক্তির তীব্রতা দেখে!
কাব্য হতো, গল্প হতো, কবিতা হতো, ছড়া হতো... হতে পারতো অনেক কিছুই!!

কিন্তু কিছুই হয়নি বিশ্বাস করুন... হয়ে গেছে অনাকাঙ্খিত বিভেদ, কি-বোর্ডে তাই স্থবিরতা, মগজে চাপা ক্রোধ, আর আদর্শ নাড়া দিয়ে উসকে উঠা ক্ষোভ চারিদিকে! মুহূর্মুহূ ধর্মকে ব্যবচ্ছেদ করা হয়েছে অনেক আগে থেকেই- তবু একটা টু'শব্দ-ও করেনি স্ব-ঘোষিত ইসলামী দলপন্থীরা- মেতে থেকেছে পাকিস্তান বন্দনায়; আমার মায়ের বুকের ছেলেটিকে বিদায় দিয়ে সওদা করা যে স্বাধীনতা, আমার বোনের রক্তমাখা সম্ভ্রমটুকুর বিনিময়ে পাওয়া যে লাল-সবুজ পতাকা আঁকা সার্বভৌমত্ব, তাকে নাঙা করে কালিমা লেপন করার কত হাজারো প্রয়াস!................ তবু বাক-স্বাধীনতার নামে সেই নগ্ন আক্রমণ উপেক্ষিত হয়েছে! স্বপ্রণোদিত হয়ে স্বাধীনতার চেতনাকে বুড়ো আঙ্গুল দেখাতে ঘৃণ্য নিক নেয়া হয়েছে............ অথচ তাতেও টনক নড়েনি কারো! কিছু প্রতিবাদ আর তার বিপরীতে কর্তৃপক্ষের ব্যক্তিস্বাধীনতার বুলি!!

সাম্প্রতিক সময়ে স্বাধীনতা বিরোধীদের আক্রমণাত্নক আত্নপ্রকাশে কিছু মননশীল ব্লগারদের প্রতিরোধকে "ফ্লাডিং আইন"-এর জুজু দেখিয়ে ব্যান করা হয়েছে। যারা ব্যান হয়েছে (মানুষ, বিষাক্ত মানুষ, সামী, মুজতবা), তাদের দুর্মর ভাবাবেগ, সাহসিকতা এবং বস্তুনিষ্ঠতা নিয়ে সামহোয়্যার এর নিয়মিত ব্লগারদের (অন্তত: প্রগতিশীল ব্লগারদের) কোনো সন্দেহ নেই। অথচ যারা বিকৃত রুচির তাড়নায় এ দেশে থেকেই মহান স্বাধীনতা নিয়ে বিদ্রুপ করছে, অশ্লীল শব্দ প্রয়োগে ব্লগ পরিবেশ কলুষিত করছে, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেই!

কর্তৃপক্ষের কাছে একটি বিষয় পরিস্কার হওয়া প্রয়োজন.... আধুনিক এবং প্রযুক্তি সমৃদ্ধ হয়ে শুধু ব্লগিং সুবিধা দিয়ে সামাজিক সংস্কারের তুষ্টি মুখে নিয়ে তৃপ্তির ঢেঁকুর তুললে হবে না, আমাদের মনে রাখতে হবে, এটি একটি অনলাইন কমিউনিটি- ব্যক্তিস্বাধীনতার হস্তক্ষেপের দোহাই দিয়ে স্বাধীনতা বিরোধীদের জন্য কোনো প্লাটফর্ম আমরা তৈরী করতে দেবো না। এক-একটি আপত্তিকর নিক কিংবা মনগড়া, দেশদ্রোহী ব্ক্তব্যগুলোর বিরুদ্ধে সবাই সম্মিলিত ভাবে রুখে দাঁড়াবো.... মডারেশন অথোরিটি চুপচাপ দেখতেই থাকুক কিংবা আরো কঠোর-ই হোক! অনেক ইতিহাস-বিকৃতির সাক্ষী আমরা, নতুন প্রজন্মকে সে অভিশাপ থেকে মুক্ত করার দায়বদ্ধতাটুকু আমাদেরকেই নিতে হবে... সামহোয়্যার এর ভিনদেশী টিম সে স্পর্শকাতরতাটুকু বুঝুক কিংবা না-ই বুঝুক!

ইদানীং কালের কিছু বিশেষ ঘরানার ব্লগারদের বলছি-
দেশকে অপমানিত করার মধ্যে কোনো ফ্যাশন নেই, বা ভাববেন না এমন দু'চার'টে বাক্য লিখে লাইম-লাইটে চলে আসবেন। আপনাদের-আমাদের আজকের অবস্থানটির পেছনে অতীতের অসংখ্য বীর-বীরঙ্গনার যে অনুকরণীয় আত্মোৎসর্গ, তা স্বীকার করায় লজ্জার কিছু নেই, বরং এটি গৌরবের, এটিই আমাদের চালিকা শক্তি, অন্তর্নিহিত চেতনা। এবং শুধু এটুকুই মনে করিয়ে দেবো- যে রাজনৈতিক চেতনাটি আপনারা ধারণ করছেন, তার অতীত সম্পৃক্ততা যদি কলন্কজনক হয়, তবে অচিরেই সেই দলীয় বিশ্বাস থেকে সরে দাঁড়ান; কেননা তখনকার সেই বিপথগামী নেতৃত্ব আজো টিকে আছে, আর ছড়িয়ে দিচ্ছে বিশ্বাসঘাতকতার বিষবাষ্প প্রজন্ম থেকে প্রজন্মান্তরে!

তাই বলছিলাম, তোমাদের বোধহয় চিনি! বর্তমান প্রজন্মের মুখোশের আড়ালে আমি কিন্তু ঠিক-ই খুঁজে পাচ্ছি তিন যুগ আগের সেই নৃশংস অবয়ব আর ঘুঁণে ধরা কালো বিশ্বাসটুকু!!




***ব্যান হওয়া ব্লগারদের আন-ব্যান না করা পর্যন্ত দেবদারু-র প্রতিবাদ চলবে। গত ক'দিন ধরে প্রতিবাদে মুখর সকল ব্লগারদের সাথে একাত্নতা ঘোষণা করছি এবং সবাইকেও ঘোষণা করার সবিনয় অনুরোধ করছি।
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:১২
২৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×