আমার প্রিয় পোস্ট
- ইঞ্জিনচালিত পতিতা - ২য় জীবনানন্দ
- মুহূর্ত ভাবনা-২ - ২য় জীবনানন্দ
- আগুনেরও আছে শ্বাসকষ্ট নিজস্ব ধোঁয়ায় - ঘোর
- তুমি আছ বলে - জয়িতা
- হাত বাড়িয়ে দাও - মৃন্ময় আহমেদ
- শুধু তোমার জন্য - জয়িতা
- স্যরি, আমি তোমার হতে পারলাম না(বিশেষ একজনের উদ্দেশ্যে মুনিয়ার বিশ্রী রকমের বড় কবিতা) - মুনিয়া
- সব কিছু তোমার জন্য নয় - মানুষ
- আমার পঞ্চবিংশতি প্রেম... - নীলাঞ্জনা
- প্রতীক্ষা - মুকুল
- শেষ - মানুষ
- ভালবাসা দিবসে ঈশ্বরের কাছে খোলা চিঠি। - আলভী
- তুমি , কোথায় যাবে? - রাগ ইমন
- শিরোনামহীন - ঘাতক
- ঘাতকের শুরু - ঘাতক
অজান্তেই..
১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১১:১৮
মেলে না কিছুই তোমার সাথে-
প্রতি বাঁকে ভিন্নতা জীবনের পথে,
তারপরও কি এক আকর্ষণে
ছুটে ফিরি তোমার পানে
"এ প্রেম নয়" - বলো তুমি,
তবু দূরে সরাতে পারো কি?
হারাবে বলে- পারো নি হারাতে দূরের ঐ সীমানায়,
এমনটা তো হয়ে যেতেই পারে-
অজান্তেই ভালোবেসেছো আমায়?
কথার আঘাতে আঁকো বুক চিরে দগদগে কিছু ক্ষত
অবহেলা ভরে ঠেলে দাও দূরে অভিমান শতশত,
বেদনা-বিহার তোমার-আমার মাঝে জাগে প্রতিক্ষণ
দূরে সরো, ফের কাছে আসো- বলো কেন এ অনুরণন?
সব ভুলে তবু কেন আসি ফিরে
তোমার দেয়া দুঃখ কুড়োতে?
শুধু মনে হয় তুমি ইচ্ছে করেই
ব্যথা দিয়ে যাও অপারগ হয়ে...
আহত আমার বিষাদ দেখে অনুতাপে পোড়ে তোমার হৃদয়,
এমনটা তো হয়ে যেতেই পারে-
অজান্তেই ভালোবেসেছো আমায়?
পেতে পারো আমার চেয়েও যোগ্য পুরুষ এই জীবনে-
আসতে পারে ভালোলাগার উদাম হাওয়া হঠাৎ করে,
তবু জেনো, ভালোবাসার মন্ত্র হলো- কষ্ট দেওয়া,
পেয়েই যদি যাবো সবি- এ তবে কেমন পাওয়া?
যত ব্যথা দাও- নেই অনুযোগ ,
কাছে থাকো শুধু- এই অনুরোধ,
তোমায় দেখে অনুরাগের ফাগুন জাগুক-
মনের ভেতর ঈর্ষাঝরা আগুন লাগুক;
সব ভুলগুলো ঝরে ফুল হয়ে তোমার সাথে অবুঝ খেলায়,
এমনটা তো হয়ে যেতেই পারে-
অজান্তেই ভালোবেসেছো আমায়?
প্রকাশ করা হয়েছে: বিরহের পদাবলী (কবিতাগুচ্ছ) বিভাগে ।
মুকুল বলেছেন:
দেবদারু ভাই, ফটুকটার শানে নুযুল কি? নিজের? লেখক বলেছেন: নাহ্ ভাই, এক বড় ভাইয়ের।
নরাধম বলেছেন:
দেবদারু, কবিতা তেমন বুঝিনা। তবে ছবিটা খুব সুন্দর। প্লাসাইলাম।
লেখক বলেছেন: ধন্যবাদ...
মিরাজ বলেছেন:
"আহত আমার বিষাদ দেখে অনুতাপে পোড়ে তোমার হৃদয়,"এটা মনে হয় সব প্রেমিকেরই কল্পনা ।
এই বোধই বোধ করি জন্ম দেয় দেবদাসদের ।
কবিতা ভাল লাগলো।
লেখক বলেছেন: মিরাজ ভাই, দেবদারু আর দেবদাস- মিলিয়ে ফেলবেন না যেন!
আশরাফ মাহমুদ বলেছেন:
কি সব আকুতি, আরো দারুণ কবিতা।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ.......
লেখক বলেছেন: আপনি আমাদের মাঝে আবার ফিরে এসেছেন এটাই তো বড় পাওয়া... সুষ্ঠু নীতিমালা প্রেরণের দাবী অব্যহত থাকবে।
লেখক বলেছেন: নাদান ভাই, ধন্যবাদ ছাড়া আর কি দেবো?!?!
কালপুরুষ বলেছেন:
দারুন! একটু কষ্ট কষ্ট ভাব, একটু অভিমানী কথা, একটু জিজ্ঞাসা। সব মিলিয়ে-ভালবাসা, শুধুই ভালবাসা। পাওয়া না পাওয়া, চাওয়া না চাওয়া- সব হিসেব নিকেশের বাইরে- থেকে যায় অগোচরে একটুখানি ভালবাসা।
লেখক বলেছেন: কালপুরুষ দা, শুকরিয়া.......
মৃন্ময় আহমেদ বলেছেন:
এমনটাই হয়েছে জানে হৃদয়অজান্তেই সে ভালোবেসেছে আমায়..
যত ব্যথা দেয়- নেই অনুযোগ ,
কাছে থাকবে শুধু- এই অনুরোধ,
তাকে দেখে অনুরাগের ফাগুন জাগে-
মনের ভেতর ঈর্ষা মশালে আগুন লাগে...
Debdaru, don't u dear to mind..
লেখক বলেছেন: মৃন্ময় ভাই, আপনার ভার্সনটাই দারুন!
অহেতুক অকারণ বলেছেন:
জোসস্, দারুন অনুভূতির বহিঃপ্রকাশ,
আমি এখনো ট্রেনে উঠিনি, ট্রেনের খোলা জানালার পাশে বসতে কেমন লাগে আমি জানি না।
বিনা বাঁধায় ছুটতে থাকা গতির টানে
সব জড়তা বোধ হয় কেটে যায়,
তবু প্রেয়সির চুল বাতাসের টানে
এলোমেলো হয়ে যায়,
এলোমেলো এলোমেলো সব.......
এমনটা তো হয়ে যেতেই পারে-
এলোমেলো এই সময়ে তুমি
ভালবেসেছো অধম আমায়।।
হা হা হা,
দেবদারু পরীক্ষা কেমন হলো.............?
লেখক বলেছেন: ভাই, ভালো হয় নাই........ পড়ালেখায় মন নাই!!
সোনার বাংলা বলেছেন:
সব ভুলে তবু কেন আসি ফিরেতোমার দেয়া দুঃখ কুড়োতে?
শুধু মনে হয় তুমি ইচ্ছে করেই
ব্যথা দিয়ে যাও অপারগ হয়ে...
আহত আমার বিষাদ দেখে অনুতাপে পোড়ে তোমার হৃদয়,
এমনটা তো হয়ে যেতেই পারে-
অজান্তেই ভালোবেসেছো আমায়?
+
প্রচেত্য বলেছেন:
যে শক্তি দিয়ে তুমি আমার দুরে ঠেলে দিবে, আমার প্রত্যাশাকে অপ্রত্যাশার ভেলায় ভাসিয়ে দিবে ...
ঠিক, শুধু সে শক্তিটুকু দিয়ে না হয় একবার অজান্তেই ভালবেসো !
জানিওনা, কারণ আমাকে জানার সুযোগটুকুন দিও !
ছবিটা এক্সসিলেন্ট
শফিউল আলম ইমন বলেছেন:
অনেক সুন্দর একটি কবিতা। এক কথায় অসাধারন। কবিতা আমার অনেক ভালো লাগে তাই পড়ার টেবিলের কাছে কম হলেও ৮-১০ টা কবিতার বই থাকে। আপনি লিখে যান আমরা ভক্ত পাঠকেরা পড়ে যাব। ধন্যবাদ।
লেখক বলেছেন: ইমন ভাই, দারুন উৎসাহ পেলাম.............
অহেতুক অকারণ বলেছেন:
কবিতাটি আরও মনোযোগ দিয়ে পড়লাম,
দ্বিতীয় অংশে কেমন একটু যেন, প্রথম এবং তৃতীয় অংশের থেকে অন্য রকম লাগলো পড়তে, কবি আরেকবার পরখ করে দেখবেন কি?
লেখক বলেছেন: বলতে পারছি না ঠিক! মনে এসেছিল যা, লিখে ফেলেছিলাম। আপনার পর্যবেক্ষণটা আরেকটু বিশ্লেষণ করলে খুশি হতাম... কোন জায়গায় খাপছাড়া লেগেছে?
দেবদারু বলেছেন:
তানজিলা হক, সোনার বাংলা, প্রচেত্য দা................. হৃদয় নিংড়ে ভালোবাসা দিলাম.........
সুলতানা শিরীন সাজি বলেছেন:
অভেলা,অভিমান,ভালোবাসা........সব কিছু মিলে মিশে একাকার।দারুন লাগলো কবিতা।শুভেচ্ছা।
২য় জীবনানন্দ বলেছেন:
সাবধান ! এ প্রেম নয় , এ শুধু কবির মনের অমোঘ আকর্ষণ , একতরফা ! অজান্তে ভালোবাসা হয় কখনো? তাতো রোমে রোমে শিহরণ তুলে জানিয়ে দেয়।অনেকদিন পর লিখলেন।ভালো আছেনতো?
খোলাচিঠি বলেছেন:
ঠিক যেমনটি সামী মিয়াদাদ বললেন, ভালভাসা অজান্তেই হয় কিন্তু আমার মনে হয় যখন বুঝা যায় যে ভালাবাসছি তখন সেখানে যুক্তি খাটাতে হয়। মানে ভালবাসাটাকে আর গভীর করতে হয়, ডেভেলপ করতে হয়, আর এতে হুজুকের চেয়ে বেশি যুক্তির সামান্য হলেও দরকার আছে।যাই হোক,
আপনার কবিতা বড়ই সৌন্দর্য হইয়াছে। মাঝের প্যারাটা বেশি ভাল লাগলো।
দেবদারু বলেছেন:
@সামী মিয়াদাদ এবং খোলাচিঠি, রইল অফুরান শুভেচ্ছা................
মিরাজ বলেছেন:
১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১১:৫২লেখক বলেছেন: মিরাজ ভাই, দেবদারু আর দেবদাস- মিলিয়ে ফেলবেন না যেন!
----------------------------
নারে ভাই মিলিয়ে ফেলিনি, সত্যি সত্যিই দেবদাস মীন করেছে । আমি বলতে চেয়েছি যে প্রেমিক সব সময়ই মনে করে তার কষ্ট দেখে প্রেমিকার কষ্ট হয়, আর এই বোধ থেকে দেবদাসের মত নিজেকে শেষ করা ।
আপনার কবিতার একটা লাইনের সাথে এটা মিলে যাওয়াতেই বলেছিলাম ---
"আহত আমার বিষাদ দেখে অনুতাপে পোড়ে তোমার হৃদয়,"
এটা মনে হয় সব প্রেমিকেরই কল্পনা ।
এই বোধই বোধ করি জন্ম দেয় দেবদাসদের ।
দেবদারু বলেছেন:
তখনই বুঝেছি-- জাস্ট মজা করলাম একটু!! কেমন আছেন আপনি? এখানে ভার্সিটিতে তো ক্লাস বর্জন চলছে.....
লেখক বলেছেন: নিবেদীতা, এ আপনার বদান্যতা......... অনেক ধন্যবাদ আপনাকে.... প্রেরণা পেলাম।
ঘাতক বলেছেন:
এমনটা তো হয়ে যেতেই পারে-অজান্তেই ভালোবেসেছো আমায়?
আফসোস! কেন যে এমন হয়না!!
কবিতা ভাল হ্ইসে।
দেবদারু বলেছেন:
@ঘাতক ভাই, কে বললো এমন হয় না?!? আপনার অজান্তেই হয়ে গেছে.......... একটু অনুভব করে দেখুন.........
মাহবুবা আখতার বলেছেন:
দেরিতে পড়লাম নাকি যাক, কবিতাটা ভালো লেগেছে, দেরিতে হলেও শুভেচ্ছাটা রেখে গেলাম তাই।
(বাই দ্য ওয়ে, ছবিটাও দারুণ।)
দেবদারু বলেছেন:
@মাহবুবা আখতার, ধন্যবাদ কবিতাটি পড়ার জন্য............ কৃতজ্ঞতা জানাই........


















