হৃদয়ের উপাখ্যান
ভালোবাসা হয় যদি কষ্টের নীল নদী,
ভালোবেসো না যদি-
দু'চোখে অশ্রু বয়ে চলে নিরবধি।
ভালোবেসো না তুমি-
অকারণ অভিমান সইবে কি করে?
হৃদয়ের বালুচরে অহেতুক ভাঙ্গা-গড়া
কেঁদে কেঁদে সারা হতে হবে অবসরে।
ভালোবাসা দিও না-
হৃদয়ে ব্যাথা দেবো বারবার-
শুধু তোমায় ভালোবেসে;
মলিন আমি জেগে রব
স্মৃতির ধ্বংসাবশেষে।
জড়াবে না তোমায়-
অস্পৃশ্য অমি জ্বালিয়ে যাবো
কষ্টের পিদিম- তোমারই বুকে,
বিবর্ণতায় বাঁধবে কি ঘর?
কোন সে সুখে?
খুঁজো না আমায়-
নিস্তব্ধ কোন রাতের নীলিমায়
পুড়বে শুধুই
পেয়েও না পাওয়ার বেদনায়।
ভালোবেসো না-
শেষ বিকেলে থাকবে হাহাকার,
তবুও যদি প্রস্তুত থাকো
এই আমায়
বাসতে ভালো
শুধু জেনো-
আমি যে তোমার।
***কবিতাটি আমার "নীলাভ" নিক থেকে ০১ লা আগস্ট, ২০০৭ -এ প্রকাশিত হয়। যদিও ঐ নিকটি এখন পরিত্যক্ত, তবুও এই কবিতাটির অবস্থান আমার হৃদয়ের খুব কাছাকাছি। তাই "দেবদারু" ব্লগে কবিতাটি পুনঃপ্রকাশ করলাম।
আজকাল

আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর... ...বাকিটুকু পড়ুন
সামুতে ৯টি বছরঃ একজন লিলিপুটিয়ান থেকে সত্যিকার ব্লগার হয়ে উঠার গল্প
আজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।