ভালোবাসার সংজ্ঞা খুঁজি!
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সপ্তপদী স্বপ্নেরা ভিড় করে
মন-জানালা জুড়ে,
দু'চোখে জাগে তাই
রঙধনু আলোড়ন;
প্রিয় হয়ে ওঠে
মুক্ত বিহঙ্গেরা,
কি যে ভালো লাগে
পুষ্পের হোলি খেলা!
অরণ্য বাড়ায় হাত,
আকাশেরও হাতছানি-
সমুদ্র ভাসিয়ে দেয়
অনুভবে জলরাশি।
যতই আবেগী হই,
উচ্ছ্বাসে যত হাসি,
স্বেচ্ছায় ভুলে থাকি-
সবকিছু বানোয়াট,
সাজানো, সর্বনাশী!
রমণীর কমনীয় অবয়ব নাড়া দেয়-
প্রেমের প্লাবন ডাকে-
প্রতিক্ষণে শিহরণ,
ব্যাকুলতা অকারণ,
অবাক বিস্ময়ে
খুঁজে পাই আমাতে
নতুন এক আমাকে!
প্রেমিক মন বোঝে না কিছুতেই!
প্রণয়-আকর্ষণ..
সে তো মোহের-ই দর্পন,
মগজের কোষে কোষে
হরমনে সয়লাব;
গ্রন্থিতে গ্রন্থিতে
ঈশ্বর সেঁটে দেন
প্রেমের মোড়কে ঢাকা
জৈবিক প্রহসন!
দু'দিন গড়ালে 'পরে,
ভালোলাগা উবে যায়-
সবই একঘেঁয়ে লাগে,
নেশার জগতে বুঝি
ঘোর অমানিশা!
তবু তাকে তবে কেন বলি ভালোবাসা?
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর...
...বাকিটুকু পড়ুনআজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনমৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন