১
ফ্রি কথাটি ছোট্ট অতি কিন্তু জান ভাই?
ইহার চেয়ে শব্দ কাজের বিজ্ঞাপনে নাই।
"আলুর" সাথে মূলা ফ্রি "কৈ" এর ছাই!
সোপের সাথে ফ্রি স্যাম্পু শার্টের সাথে টাই।
পন্য কিনে প্যাকেট খানি জমিয়ে রাখুন তাই
দুই প্যাকেটে একটি ফ্রি-একটি কিনলে নাই!!
ভাবটা জেনো কম্পানি সব ওল্ড ডিয়ার দোস্ত
জনসেবার দায়িত্বটা তাদের উপর ন্যাস্ত।
২
ফেব্রুয়ারীর বইমেলাতেও বাতাস লাগে তাই
বই এর সাথে অটোগ্রাফ কমিশন ওপাই!;
উঠতি আতেল কাকেরা সব রোজ বিকেলে আসে,
শুকনা মুখে আড্ডামেরে সময় কাটায় বসে।
লেখে যত আবল তাবল তার ছেয়ে ঢের বকে
ভাবটা দেখায় i am better এর থেকে-ওর থেকে।
বাদ দেন ভাই ওদের কথা আসুন দেখি ওথা
বসে আছেন আনিস, মিলন বলি দুটি কথা
oh god they are very busy দিচ্ছে অটোগ্রাফ
শত ভক্ত লাইন দিয়েছে ডাকিয়ে ছাড়বে বাপ!!
দুই পকেটে দুখান কলম হাত তো মোটে দুইটা
ব্যাথা শুরু বহু আগেই নাই পালানোর পথটা।
৩
এগিয়ে দু পা ডানের দিকে দেখি গলির বাকে
পরছে ধরা দু মার্কটেয়ন!!কর্ম সারার ফাকে।
সবশেষে ডিসাইড করি কিনব যেসব বই
টাকার খোজে হাতরি পকেট কিন্তু টাকা কই?
বুঝতে পারি এথায় শুধু নহে ঘুরে আতেল
আরও আছে ঠোলা পুলিশ আর তাদের মাসি সিধেল!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

