একটি বোকা ছেলের গল্প যে স্বপ্ন দেখতো আর স্বপ্নের কথা বলতো ।
১৬ ই জুলাই, ২০১০ রাত ১২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছেলেটি ছিলো বেজায় বোকা । কিন্তু তার চোখে ছিলো সপ্ন ..সে স্বপ্ন দেখতো স্বপ্নের কথা বলতো । আমরা যারা তার বৃত্তের অওতায় ছিলাম আদর করে তাকে ডাকতাম স্বপ্নকথক । স্বপ্নের মায়াজালে এক অদ্ভুত মায়ার বাঁধনে আমাদের কাছে টানতো । কিন্তু ঐযে বল্লাম বোকা ছেলে ! তা না হলে অন্যের প্রযোজনে কেন নিজের কাজ ফেলে ঝাপাঝাপি করবে ?নিজেদের ক্যাম্পাসে একটা কনসার্টের আয়োজন করতে যেয়ে কেন ভিসির বিরাগ ভাজন হবে ? যেখান থেকে আয় হওয়া প্রতিটি পাই পয়সা খরচ হবে অন্য কারো চিকিৎসায় ! তাইতো হাজার কটু কথা শুনে শুনেও আম্লবদনে দাড়িয়েছিলো বই মেলার সামনে । সাহায্যের আবেদন নিয়ে মানুষের সেবায় বিসর্জন দিয়েছিলো নিজের গরীমা ।বোকা না হলে কেউকি অপরের জন্য এতোটা ত্যাগ স্বীকার করে । কিন্তু এই বোকা ছেলেটির আহবানে অনেকেই এগিয়ে এসেছিলো তাইতো বেঁচে ছিলো একটি মূল্যবান প্রান ।
ছেলেটি ছোট বেলায় ,এক্কেবারে ওই পিচ্চি বেলায় এক আঘাত পেয়েছিলো যার চিহ্ন আজও বয়ে বেরাচ্ছে তাইতো আরকোন আঘাত কোন দিন ই তাকে টলাতে পারেনি এক বিন্দু । শিবিরের কুত্তা গুলো যখন অহরহ হুমকি দিচ্ছিলো তখন ভয় টাকে এক হাতে গলাটিপে মেরে মাথা উচু করে দাড়িয়ে ছিলো তাদের সামনে ।তা দেখে লেজ নামিয়ে পালিয়ে ছিলো জানোয়ার গুলো।
বর্তমান কঠিন সময়ে , কারো বিপদে ডাকা মাত্র যে মানুষটি ঝাপিয়ে পরে নিজের কাধে সে বিপদ তুলে নেয় তাকে বোকা ছাড়া কি বলা যায় ?
ছেলেটি লেখতো বড্ড আবেগ নিয়ে ।বহুবার তার লেখায় চোখ ভিজে উঠেছে কখনো হয়েছি রাগে আন্ধ !! কিন্তু তার আবেগ আমাদের স্বপ্ন দেখায় তাইতো সে স্বপ্নকথক ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন