ইডিয়েট, ইডিয়েট, ইডিয়েট মানে কি?
সারা দিন ইডিয়েট বাক্স টা দেখো কি?
বাবা যদি কভু তারে ইডিয়েট ভূলে কয়
সারা দিন রাগ করে গাল তার ফুলে রয়।
শিশু কালে শিশুরা খায় জানি সিরিয়াল
মেয়েরাও খায় আজ এলো বুঝি কলিকাল,
ঝিলিমিল জামদানী রান্নায় ব্যাস্ত
জরোয়ানা গয়নায় নিদ্রায় ন্যাস্ত ।
ম্যাকাপের বাহারে রূপ বুঝি চমকায়
সয়তান লজ্জায়, তারে দেখে থমকায় ,
সয়তানী পরকীয়া পদে পদে বাগড়া
সারা দিন থুন সুটি শাসু-বৌ ঝগড়া।
আপনার সন্তান তাই দেখে ভূলে যায়
জাতে সে যে বাঙ্গালী কথা বলে বাংলায়।
ইডিয়েট বাক্স, লোকে বলে টিভিকে !
বলো দেখি আসলে ইডিয়েট হলোকে ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


