আমারা জানি ছেলেদের দাঁত মেয়েদের তুলনায় কিন্চিত বড় আর খাওয়র ক্ষেত্রে মেয়েদের চাইতে কম খুত খুতে তাই রুচিও আলাদা । একই বার্গার ছেলে আর মেয়েদের জন্য সমান ভাবে চলতে পারেনা । তাই স্পেশাল ভাবে সুন্দরী স্বল্প বসনা মেয়েদের প্রত্যক্ষ তত্বাবধানে নতুন মেন্স্ একটিভ বার্গার আমরাই প্রথম বাজারে এনেছি । এই বার্গার আপনার মেনলী ব্যাক্তিত্বের সাথে দারুন মানাবে ।
কবিতা লিখার সফটওয়ার
আপনার মধ্যে ঘুমিয়ে থাকা মহা কবি কি কবিতা লিখার জন্য পাগল হয়ে আছে ? পর্যাপ্ত প্রতিভার অভাবে কপি পেস্ট করে কি আর পোষাচ্ছেনা ? আমারা এনেছি অটো কবিতা লিখার সফটওয়ার । মাত্রাবদ্ধ কিম্বা সনেট প্রেমের কবিতা অথবা শিশুতোষ ছড়া যাই লিখতে চান গদ্য আকারে লিখে দিলেই এটি পদ্য আকারে প্রসব করেতে সক্ষম ।
গরু রচনাটি এখানে ইনপুট করা মাত্র আউট পুটে পাবেন ..
কবিতা হলো শুরু
নামটি তাহার গরু
গৃহ পালিতো শান্ত শিষ্ট
সইতে পারে ব্যাপক কষ্ট
রিয়াল সিরিয়াল রিলিফ
আপনার টিভি কি সারাদিন হিন্দি ভাষায় কথা বলতে বাধ্য হয় ? ঘরের সম্রাজ্ঞি দের আধিপত্যে আপনার খেলাদেখা খবর শোনা সবই দূরাশা মাত্র ? হিন্দি সিরিয়াল নামে প্যান প্যানানী দেখতে দেখতে আপনার হাল কি হালুয়ার হচ্ছে ? স্ত্রির প্রিয় ম্যারাধন হিন্দি সিরিয়াল কি আপনার সন্তানের ভাষার জগৎকে কি বিকৃত করছে ? তবে আর দেরি কেন ? আপনার দূরবস্হা দূর করতে আমরা এনেছি রিয়াল সিরিয়াল রিলিফ । এই যন্ত্রটা ঘরে ঢুকে অন করা মাত্র আপনার টিভিতে সকল হিন্দি সিরিয়াল হ্যাং হয়ে যাবে । রিমোট আপনার হাতে আসুক আর না আসুক অন্ততো হিন্দি সিরিয়ালের হাত থেকে আপনার টিভি আর আপনার সন্তান রক্ষা পাবে ।
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

